Taken_from_life

Taken_from_life লেখকের(গোলামের) কলমের লিখনি শক্তির মূ?

08/12/2025

মৃত্যু একটা অনিবার্য সত্য যা এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। তা জেনেও আমরা কত স্বপ্ন, কত আশা, কত মোহে বিভোর, মোহিত। আহা জীবন...

27/09/2025

ইসলামের দৃষ্টিতে ষড়যন্ত্র (চক্রান্ত, কূটকৌশল, অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য গোপন পরিকল্পনা করা) একটি গুরুতর পাপ। কুরআন ও হাদীসে ষড়যন্ত্রকারীদের পরিণাম সম্পর্কে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে।

📖 কুরআনের আলোকে ষড়যন্ত্রের পরিণাম

1. আল্লাহর পরিকল্পনার উপরে মানুষের ষড়যন্ত্র কখনো সফল হয় না

> “তারা চক্রান্ত করে আর আল্লাহও পরিকল্পনা করেন। আর আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী।”
(সূরা আলে ইমরান 3:54)

2. ষড়যন্ত্রকারীরা নিজেদের ধ্বংস ডেকে আনে

> “কোনো মন্দ চক্রান্তকারীর জন্য মন্দ পরিণাম রয়েছে; তারা আল্লাহর পথে বিচ্যুত হয়। আর তারা আল্লাহকে অক্ষম করতে পারবে না।”
(সূরা ফাতির 35:43)

3. যে ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্র তার উপরেই ফিরে আসবে

> “আর মন্দ কৌশল কেবল সেই লোকদের উপরই ফিরে আসে যারা তা করে।”
(সূরা ফাতির 35:43)

📖 হাদীসের আলোকে

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“মুমিন প্রতারণা করে না, মিথ্যা বলে না এবং ধোঁকা দেয় না।”
(তিরমিজি)

অন্য এক হাদীসে এসেছে:
“যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ক্ষতির জন্য ফাঁদ পাতে, আল্লাহ তাকে সেই ফাঁদেই আটকাবেন।”
(আবু দাউদ)

⚖️ ইসলামী দৃষ্টিকোণ থেকে ষড়যন্ত্রকারীর পরিণাম

1. দুনিয়াতে সে মানুষ ও সমাজের কাছে ঘৃণিত হয়।

2. তার পরিকল্পনা আল্লাহর ইচ্ছায় ভেস্তে যায়, বরং তার নিজের ক্ষতির কারণ হয়।

3. আখিরাতে তার জন্য কঠিন শাস্তি নির্ধারিত।

📌 সারকথা: ইসলামে ষড়যন্ত্র করা বড় গুনাহ। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ তায়ালা সতর্ক করেছেন যে, এ ধরনের অপকৌশলকারীরা শেষ পর্যন্ত নিজেদের ধ্বংস ডেকে আনে।

#সবাই

24/04/2025

আল্লাহকে পাওয়ার রাস্তাটা শুরুতে অবশ্যই কন্টকাকীর্ণ যা সহজেই দৃশ্যমান হয় খোলাফায়ে রাশেদীনদের জীবনচরিতের দিকে তাকালে।

24/04/2025

আপনি আপনার আপনকে কতটুকু সুরক্ষা দিতে পারবেন যদি না আল্লাহ সুরক্ষা প্রদান করেন।

15/12/2024

কষ্ট যত গভীর হয় বেলা শেষে তার আনন্দের বহিঃপ্রকাশের উপলক্ষ তত বড় হয়

22/11/2024

আপনি নফ্সকে পরিচালনা করছেন না নফ্স আপনাকে পরিচালনা করছে?

20/09/2024

এদের কথা অনেক মিষ্টি হবে। এদের অন্তর নেকড়ে বাঘের চেয়েও খতরনাক হবে। এরা কাফেরদেরকে ছেড়ে দিবে। এরা আমার উম্মতকে দেখে দেখে হত্যা করবে। এদের দাড়ি ঘন হবে। এদের মাথা সেভ করা থাকবে। এরা দেখতে জোয়ান হবে। এরা ব্রেন ওয়াশ হবে আখেরি জামানায় ওদের গ্রুপ বের হবে, এরা দ্বীন থেকে খারিজ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম হেনো কোন কথা নাই যেটা বলে যাননি তাদের ব্যাপারে। এটাকে ইমাম বুখারী একটা চ্যাপ্টার কায়েম করেছেন কিতাবুল খাওয়ারিজ। এদের নামাজ বেশি হবে, তাদের তিলাওয়াত বেশি হবে। এমনভাবে তেলাওয়াত করবে, তারা মনে করবে কোরআন শুধু তাদের। তাদের আখেরী দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। আখেরি জামানার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দুধ এবং কোরআন নিয়ে শংকিত কারণ মুনাফিকরা কোরআন শিখে এটা আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে। এরা কাফেরদের উপরে অবতীর্ণ আয়াত মুসলমানদের উপরে চালিয়ে দেবে।

04/06/2024

আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবেন না, ধৈর্যের সাথে অপেক্ষা করতে থাকেন। আল্লাহ রহমানুর রহীম।কসম আল্লাহর, এই পবিত্র নামের প্রতিফলন আপনার জীবনে ঘটবেই ঘটবে😥😢😭।

Taken_from_life #সবর #রহমানুর_রহীম #আশাহত #নিরাশ

28/05/2024

জীবনে হারার অভিজ্ঞতা না থাকলে জেতার মাহাত্ম্য, স্বাদ পাওয়া যায় না।

Taken_from_life #জীবন

27/05/2024

আপনার কষ্টকে আপনি খান, কষ্ট যেন আপনাকে না খায়
Taken_from_life

26/05/2024

সেই কঠিন বিচারের দিনে কেউ কারোর হবে না। সন্তানকে দ্বীনদার হিসেবে গড়ে তোলার জন্য পারিবারিক, প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন। সেই শিক্ষার ব্যায়ভার বহন করা বাবা-মায়ের দায়িত্ব। এক সময় তারা বালেগ হবে, উপার্জন করবে।কিন্তু এই চিন্তার বাহিরে গিয়ে সন্তানের জন্য অঢেল টাকা-পয়সা রেখে যাওয়ার কি কোন প্রয়োজন আছে?

29/03/2024

আমাদের যেকোন ভালো তথা সওয়াবের কাজ যেমন: মানুষকে খাওয়ানো, অর্থ দিয়ে সহায়তা,ভাল পরামর্শ যে কোন রকমের উপকার ইত্যাদি সবকিছুই হওয়া উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঐ উপকারের বিনিময় মানুষের কারও কাছে আশা করা যাবে না, এটা হতে হবে নিঃস্বার্থভাবে। আর যদি বিনিময় আশা করতেই হয়, সেটাও চাইতে হবে সেই আল্লাহর কাছেই। তবেই তা কেবল সফল হিসেবে বিবেচিত।

Address

Maghbazar

Alerts

Be the first to know and let us send you an email when Taken_from_life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share