Dasar Govt. Mohila Mohabiddaloy

Dasar Govt. Mohila Mohabiddaloy

Share

Education is the backbone of nation.....
Welcome to our education system...
Available H.S.C, Degree & Honor's.

10/06/2026
02/06/2026

#নোটিশ
এতদ্বারা ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ৩য় বর্ষ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২০/০৫/২০২৬ খ্রি. তারিখ থেকে ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ১১/০৬/২০২৬ খ্রি. পর্যন্ত চলমান থাকবে।

যেসব শিক্ষার্থী এখনো ফরম পূরণ করেননি, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ফরম পূরণের জন্য বলা হলো।

02/06/2026

#নোটিশ

এতদ্বারা ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ (শিক্ষাবর্ষ:২০২৪-২৫) পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৩/০৫/২০২৬ খ্রি. তারিখ থেকে ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ১০/০৬/২০২৬ খ্রি. পর্যন্ত চলমান থাকবে।

যেসব শিক্ষার্থী এখনো ফরম পূরণ করেননি, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ফরম পূরণ করার জন্য বলা হলো।

Photos from Dasar Govt. Mohila Mohabiddaloy's post 19/05/2026

"One Student, One Tree"

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি সুন্দর ও ভালো ভবিষ্যৎ নির্মাণে পরিবেশ সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় কলেজের বিভিন্ন স্থানে ফলজ, ফুলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

একজন শিক্ষার্থী, একটি গাছ এই প্রত্যয়ে সবুজ হোক ক্যাম্পাস, সমৃদ্ধ হোক আগামী প্রজন্মের ভবিষ্যৎ।

Photos from Dasar Govt. Mohila Mohabiddaloy's post 17/05/2026

ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের মডেল টেস্ট–২০২৬।

নীরব কক্ষ, শত স্বপ্নের লড়াই।
কেউ লিখছে নিজের ভবিষ্যৎ, কেউ গড়ছে পরিবারের আশা।
এই কালি আর কাগজের গল্পগুলো একদিন সফলতার ইতিহাস হবে, ইনশাআল্লাহ। 🌸

সকল পরীক্ষার্থীর জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া।

04/05/2026

আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

03/05/2026

ডাসার সরকারি মহিলা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক,জনাব মোঃ ফখরুল আলম আজ রাত ৯টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

মরহুম ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও শিক্ষানুরাগী ব্যক্তি। শিক্ষা ও মানবিকতায় তাঁর অবদান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমিন।

03/05/2026

অনার্স ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের সকলকে স্বাগতম।🌸

Photos from Dasar Govt. Mohila Mohabiddaloy's post 27/04/2026

ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়, ডাসার, মাদারীপুর-এর শিক্ষার্থীরা জেলা পর্যায়ের বিজ্ঞানমেলায় চমৎকার সাফল্য অর্জন করেছে।

প্রজেক্ট প্রদর্শনীতে, দ্বিতীয় স্থান
কুইজ প্রতিযোগিতায়,দ্বিতীয় স্থান
গণিত অলিম্পিয়াডে, পঞ্চম স্থান

এই সাফল্য আমাদের সবার জন্য গর্বের। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ভবিষ্যতেও এমন সাফল্য ধারাবাহিকভাবে বজায় থাকবে—এই প্রত্যাশা রইলো। 💐

18/04/2026

আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু।
- শিক্ষামন্ত্রী

Want your school to be the top-listed School/college in Madaripur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dasar
Madaripur
7900