23/07/2026
📚✨ আলহামদুলিল্লাহ! ✨📚
অত্র মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্রদের ২০২৬-২৭ ইং শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। 📝
ইলমে দ্বীনের পথে এগিয়ে চলা আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। 🤲
আল্লাহ তায়ালা তাদেরকে পরীক্ষায় মনোযোগ, মেধা ও যোগ্যতার সর্বোত্তম প্রকাশ ঘটানোর তাওফিক দান করুন এবং অর্জিত ইলমকে জীবনে বাস্তবায়ন করে দ্বীনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন।
🌿 আল্লাহ তায়ালা সকল ছাত্রের পরীক্ষা সহজ ও সফল করুন।
🤲 আল্লাহুম্মা আমিন।
23/07/2026
📚✨ আলহামদুলিল্লাহ! ✨📚
অত্র মাদ্রাসার ২০২৬-২৭ ইং শিক্ষাবর্ষের অনাবাসিক শাখার শিশু, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের ১ম সাময়িক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। 📝
সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। 🤲
আল্লাহ তায়ালা আমাদের প্রিয় শিক্ষার্থীদের পরীক্ষায় মনোযোগ, মেধা ও সফলতা দান করুন এবং তাদেরকে দ্বীনি ও নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলুন।
সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। 🤍🌿
আল্লাহুম্মা আমিন। 🤲
23/07/2026
📚✨ আলহামদুলিল্লাহ! ✨📚
অত্র মাদ্রাসার ২০২৬-২৭ ইং শিক্ষাবর্ষের নূরানি ও নাযেরা বিভাগের আবাসিক শাখার ছাত্রদের ১ম সাময়িক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। 📝
আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। 🤲
আল্লাহ তায়ালা তাদের জ্ঞান, মেধা ও আমলে বরকত দান করুন এবং পরীক্ষায় উত্তম ফলাফল অর্জনের তাওফিক দান করুন। আমিন। 🤍
🌸 সবার জন্য দোয়া রইল—সফল হোক প্রতিটি শিক্ষার্থীর আগামী পথচলা। 🌸
25/05/2026
🌙 পবিত্র ঈদুল আযহা ও কুরবানির ছুটিতে আমাদের প্রিয় মাদ্রাসা আগামীকাল থেকে বন্ধ থাকবে।
আগামী ৬ই জুন ২০২৬ ইং রোজ শনিবার সকাল ৮:৩০ মিনিটে অনাবাসিক শাখার শিক্ষার্থীদের ও বাদ মাগরিব আবাসিক শাখার ছাত্রদের ক্লাস শুরু হবে।
সুতরাং নির্ধারিত সময়ের মধ্যেই সকল শিক্ষার্থীদের মাদরাসায় উপস্থিত হওয়ার জন্য বলা হলো।
আদেশক্রমে
-কর্তৃপক্ষ
সম্মানিত শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে সকল ছাত্রদের প্রতি কিছু গুরুত্বপূর্ণ নসিহত ও পরামর্শ—
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
✅ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে।
✅ প্রতিদিন কুরআন তিলাওয়াত ও পড়াশোনার সাথে সংযুক্ত থাকবে।
✅ মা-বাবা ও পরিবারের কাজে সহযোগিতা করবে।
✅ কুরবানির শিক্ষা নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করবে।
✅ অপ্রয়োজনীয় ঘোরাফেরা ও সময় নষ্ট থেকে বিরত থাকবে।
✅ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের খোঁজখবর নিবে এবং সুন্দর আচরণ করবে।
মনে রাখতে হবে, একজন মাদ্রাসার ছাত্র শুধু প্রতিষ্ঠানের ভেতরেই নয়, সর্বত্র তার আখলাক ও চরিত্রের পরিচয় বহন করে।
আল্লাহ তাআলা সকলকে সুন্দরভাবে ছুটির সময় কাটানোর তাওফীক দান করুন এবং আমাদের সবাইকে দ্বীনের উপর অটল রাখুন। আমীন। 🤍
25/05/2026
আলহামদুলিল্লাহ,
আমাদের মাদরাসার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছাত্রদের কুরবানী সংক্রান্ত মাসয়ালার মুনজারা অনুষ্ঠান চলছে।
23/05/2026
আলহামদুলিল্লাহ,
অত্র মাদরাসার ২০২৬-২৭ইং শিক্ষাবর্ষের অনাবাসিক শাখার শিশু থেকে তৃতীয় শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের মাসিক ইমতিহান অনুষ্ঠিত হচ্ছে। সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল।
📷 ছবিতে অনাবাসিক শাখার ছাত্র-ছাত্রীরা
23/05/2026
আলহামদুলিল্লাহ,
অত্র মাদরাসার ২০২৬-২৭ইং শিক্ষাবর্ষের ছাত্রদের মাসিক ইমতিহান অনুষ্ঠিত হচ্ছে। সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল।
📷 ছবিতে নুরাণী ও নাযেরা বিভাগের ছাত্ররা
23/05/2026
আলহামদুলিল্লাহ,
অত্র মাদরাসার ২০২৬-২৭ইং শিক্ষাবর্ষের ছাত্রদের মাসিক ইমতিহান অনুষ্ঠিত হচ্ছে। সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল।
📷 ছবিতে কিতাব বিভাগের ছাত্ররা
10/05/2026
আলহামদুলিল্লাহ 🌸
আজ আমাদের মাদরাসার অনাবাসিক শাখার ছাত্র-ছাত্রীদের মাঝে আইডি কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। ❤️
এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, পরিচয় ও দায়িত্ববোধের এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
এই ছোট্ট উদ্যোগ আমাদের পথচলাকে করবে আরও সুন্দর, ইনশাআল্লাহ। 📖🤍
সকল শিক্ষার্থীর জন্য রইলো দোয়া ও শুভকামনা। ✨
আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করুন।
-আমিন