Nurul Amin University College

Nurul Amin University College

Share

ছায়া ঘেরা - পাখি ডাকা মনরম পরিবেশে অব?

22/07/2025

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI 701 প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত পাইলটসহ শিক্ষার্থীদের অনেক হতাহতের আশঙ্কা।

আল্লাহ হেফাজত করুন

30/03/2025

সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,
ঈদ মোবারক ।

03/12/2024

সরকারি তিতুমীর কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে।

আশা করছি এই কমিটি সহস্রাধিক শিক্ষার্থীর প্রাণের দাবির যৌক্তিকতা খুঁজে পাবেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের উচ্চশিক্ষার পথ সুগম করতে সরকারি তিতুমীর কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সথাযথ সুপারিশ করবেন। ধন্যবাদ।

23/08/2024

আজকে প্রায় চার ঘন্টার মত পানিতে ছিলাম৷ সরেজমিনে ঘুরে দেখেছি৷ মানুষের অবস্থা দেখেছি৷ অসংখ্যা স্বেচ্ছাসেবক ভাইদের সাথে কথা বলেছি৷ সবকিছু মিলিয়ে কিছু বিষয় আপনাদেরকে জানানো উচিৎ মনে করছি৷ যারা দূর থেকে ত্রাণ নিয়ে আসবেন অবশ্যই নিম্নের বিষয়গুলো বিশেষভাবে খেয়াল করবেন, না হয় বিপদে পড়বেন৷

১৷ পুর্ব থেকে নিজেদের বোট নির্ধারণ করে রাখবেন৷ বোট নির্ধারণ করা ছাড়া কেউ আসবেন না৷ অনেক মানুষ ত্রাণ নিয়ে দাঁড়িয়ে আছেন কোন বোট পাচ্ছেন না৷ পুরো দিন এভাবেই চলে গেছে৷

২৷ স্থানীয় রাহবার ঠিক করবেন পূর্ব থেকে৷ নিজেদের মত গতানুগতিকভাবে দিতে যাবেন না৷ অনেক এলাকায় এখনও ত্রাণের কিছুই যায় নি৷ আবার কোনো কোনো এলাকায় একাধিক গ্রুপ গিয়েছে৷

৩৷ আপনার তালিকায় এমন স্থানগুলো রাখুন যেখানে মানুষ কম যাচ্ছে৷ শরহ অঞ্চলের চেয়ে গ্রামের দিকে খেয়াল করুন বেশি৷ সবাই এসে প্রথমে শহরে দেওয়ার চেষ্টা করছে৷ গ্রামে কম যাচ্ছে৷

৪৷ আপনার ত্রাণের তালিকায় শিশুদের জন্য দুধ, ডায়াপার ও মহিলাদের জন্য ন্যাপকিন অবশ্যই রাখবেন৷ সাথে পানি ও স্যালাইন, মোমবাতি ও গ্যাস লাইট আনতে ভুলবেন না৷

৫৷ আশ্রয় কেন্দ্রের পাশাপাশি যারা নিজেদের মত করে বাসা-বাড়ীতে অবস্থান নিয়েছেন তাদের কথা মাথায় রাখবেন৷ মনে রাখবেন আশ্রয় কেন্দ্রে সকলেই যাবে কিন্তু বাড়ী বাড়ী, ঘরে ঘরে সবাই যাবে না৷

উল্লেখ্য, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৬০ কিলোমিটারের মত রাস্তার পশ্চিম পাশ পুরোপুরি ব্লক৷ সবগুলো গাড়ী দাঁড়িয়ে আছে বন্ধ করে৷ কোনোরূপ নড়াচড়া নেই৷ পানির তীব্র শ্রোত ও উদ্ধার কাজের জন্য চলাচল বন্ধ৷ চট্টগ্রাম রোডে শুধু মাত্র ত্রাণের গাড়ি অপজিট সাইডে চলতে পারছে তাও ফাযিলপুর পর্যন্ত৷

01/05/2024

এতদ্বারা অত্র কলেজের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৪/০৫/২০২৪ ইং তারিখ শনিবার কলেজ খোলা থাকবে।

20/02/2024

এতদ্বারা অত্র কলেজের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামীকাল একুশে ফেব্রুয়ারি ২০২৪ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ! উক্ত অনুষ্ঠানে সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দেয়া হল!
অনুষ্ঠান সূচি
১!দিনের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পক অর্পণ!
২! সকাল ১০ঃ০০ ঘটিকায় শুদ্ধ বানান প্রতিযোগিতা!
৩!আলোচনা সভা
৪! শহীদ স্মরণে দোয়া অনুষ্ঠান!

নির্দেশক্রমে
উপাধ্যক্ষ
নুরুল আমিন ডিগ্রী কলেজ
শিবচর মাদারীপুর!

10/06/2023

২য় ম্যারিট লিস্ট ও বিষয় পরিবর্তনকৃত শিক্ষার্থী এবং যে সকল শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন হয়েছে তাদের আগামী ১১/০৬/২০২৩ইং তারিখের মধ্যে অনলাইন ফরম উত্তোলন করে জমা দিতে হবে!

Photos from Nurul Amin University College's post 09/06/2023

২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার সময়সূচি।

Photos from Nurul Amin University College's post 22/05/2023

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষে (২০২২-২০২৩ শিক্ষা বর্ষ ) অত্র কলেজে যে সকল ছাত্র-ছাত্রী Admission test Result এ নাম এসেছে তাদের জানানো যাচ্ছে যে, ২৭/৫/২০২৩ইং তারিখ এর মধ্যে অনলাইন ফরম উত্তল করে নিম্নে বর্নিত কাগজ পত্র সহ জমা দিতে হবে! ভর্তি ফি সহ!

🎇আমাদের বিভাগসমূহ 🎆

🌏 মার্কেটিং
🌍 ব্যবস্থাপনা
🌍 রাষ্ট্রবিজ্ঞান
🌍 সমাজকর্ম
🌍 বাংলা
🌍 মনোবিজ্ঞান

যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে!

•১ কপি পাসপোর্ট সাইজের ছবি
•আবেদনকারীর মোবাইল নম্বর
•এসএসসি ও এইচএসসি পরীক্ষার
রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর

অনলাইনে আবেদনের পর ভর্তি ইচ্ছুক কলেজে যেসব কাগজপত্র জমা দিতে হবে

•অনলাইনে প্রিন্টকৃত আবেদন ফরম (অবশ্যই স্বাক্ষর করে দিতে হবে)

•পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত)
•এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশীট এর ফটোকপি (সত্যায়িত)
•এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি (সত্যায়িত)

ভর্তির জন্য যোগাযোগ করুন,
মোঃ মামুন আলম
কম্পিউটার অপঃ
নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ
মোবাইল -01729175297
E-mail : [email protected]

22/05/2023

13/03/2023

ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ এর উচ্চ মাধ্যমিক ২০২৩ইং পরিক্ষার্থীদের নির্বাচনী পরিক্ষার সময় সূচি প্রকাশ ।

08/02/2023

শিক্ষা সফর-২০২৩
স্থানঃ সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
তাংঃ১৩/০২/২০২৩ইং
এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার!

Want your school to be the top-listed School/college in Madaripur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Umedpur, Shibchar
Madaripur

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00