Aiub's Arabic Therapy Center

Aiub's Arabic Therapy Center

Share

Thanks For Visiting Our page.

21/10/2024

১৮তম আরবী প্রভাষক ও সহকারী মৌলভী ভাইভা পরীক্ষার্থীরা নিচের ভিডিওটি দেখুন -
١- عرف نفسك باللغة العربية.
الجواب
------
اسمي ايوب بن غياث، واسم أبي غياث الدين، ومهنته فلاح/معلم/ موظف حكومي. عمري خمس وعشرون سنة.
الحمدلله ، لقد فزت/أكملت مرحلة الماجستير و البكالوريوس (الشرف) من الجامعة العربية الاسلامية تحت قسم الحديث والدراسات الاسلامية مع النتيجة CGPA 3.50 و CGPA 3.67 (من أصل اربعه) على التوالي.
وكذلك فزت/أكملت مرحلة العالم و الداخل من المدرسة النصارية الفاضل بخمرباري، مداربور. مع النتيجة GPA 4.50 وGPA 5.00 (من أصل خمسة) على التوالي.
الآن أريد أن أكون محاضرا للعربية وكذلك ان اكون عالما كبيرا و داعيا للاسلام في أيامي المقبلة. فاطلب منكم الدعاء.

15/10/2024

# ১৮ তম আরবি প্রভাষক ও সহকারী শিক্ষকের ভাইভা
-------------------------------------------------------------------------------
প্রস্তুতি:
----------
দাখিল+আলিম+ ফাজিল+কামিল/অনার্স-মাস্টার্স প্রথম শ্রেণির রেজাল্ট থাকলে ২০ এর মধ্যে ১২ পাবেন এবং ৮ এর মধ্যে উপস্থিতি, আপনার আচরণ, আপনার সুন্দর গুছানো স্বাভাবিক ভদ্র পোশাক ইত্যাদিতে ৩ দেবে আর ৫ হচ্ছে ভাইভা বোর্ডের হাতে।
১০ টি প্রশ্নের মধ্যে ৫ টা পারলেও ৩ পাবেন ইন শা আল্লাহ এতেই ১৭-১৮ পাবেন। তবে একাডেমি মূল সনদ+ ভোটার আইডি কার্ড সব কাগজ এক অভিন্ন হতে হবে এবং আদব আচরণ ভদ্রতা সুন্দর হতে হবে উপস্থাপনায়।ভুলেও তর্ক করা, যুক্তি বড়ত্ব জাহিরি, জ্ঞানি সাজা, বেয়াদবি করা যাবেনা।

প্রশ্ন করার ৫ সেকেন্ড পরে উত্তর দেবেন অথবা না পারলে বিনয়ে বলবেন, দু:খিত স্যার এ মুহূর্তে স্মরণ করতে পারছিনা বা বিষয়টা আমার ভাল জানা নেই, এতেই এনাফ। নার্ভাস একদম বাদ।
আরবি প্রফেসর ঢাবি বা আলিয়ার থাকে একজন ও দুইটা অন্যান্য সো নো টেনশন।

কি পড়বেন ভাইভার জন্য?
যার যে বিষয় এ ফাজিল কামিল বা অনার্স-মাস্টার্স সে বিষয় এ প্রশ্ন বেশি করে তবে বেসিক ভাসা ভাসা প্রশ্ন, গভীরে প্রশ্ন খুব কম করে।

আরবি প্রভাষক যারা ভাইভা দেবেন তারা যা যা দেখে যাবেন।।

১। নিজের নামের তাহকিক +তারকিব+ বিখ্যাত ব্যক্তি আপনার নামে থাকলে তার সম্পর্কে জেনে যাবেন।

২। কোথায় পড়েছেন? শেষ প্রতিষ্ঠান নিয়ে কিছু জানা, কামিল বা অনার্স-মাস্টার্স কোর্সের নাম জানা। ডিপার্টমেন্ট চেয়ারম্যান শিক্ষক তাদের কিছু জানা।
যে বিষয় এ কামিল বা অনার্স তা নিয়ে বেসিক জানা।

৩। নিজের জেলা নিয়ে কিছু জানা।নিজের জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ও ব্যক্তির নাম মুখাস্ত রাখা।

৪। আরবি বিখ্যাত কবি সাহিত্যিকদের উপাধি, জীবনির গুরুত্বপূর্ণ বিষয়, নোবেল প্রাইজ কত সাল, কি কি বই নাম জানা, যেমন, নজিব মাহফুজ, ১৯৮৮ সালে নোবেল প্রাইজ পান
ثلاثية القاهرة উপন্যাসের জন্য

এই উপন্যাসে তিনটা খন্ড আছে,
بين القصرين.... قصر الشوق... السكرية...

৪। ছয়টি যুগ আছে সেসব জানা ও কবিদের নাম। মুখাদ্দারাম কবি কারা? সভা কবি কে?
৫। আমিরুশ শুয়ারায়া আহমদ শাওকিকে কেন বলা হয়?
৬। দস্যু কবি শানফারাকে কেন বলে?
৭। নিজের সম্পর্কে আরবিতে কিছু বায়োডাটা জানা।
৮। নতুন ক্লাসে ঢুকে আরবিতে ছাত্রদের সামনে কিছু বলতে হবে, কি কি বলবেন তা শিখা।
৯। আরবি ব্যাকরণ এর প্রাথমিক জ্ঞান জানা,, কালেমা, গায়রে মুনসারিফ, মাফউল, আফয়ালে নাকেসা, হরফে মুশাব্বাহ, হরফে জার মাজরুর, আফয়ালে মারফুয়াত, মানসুবাত, বদল, তাবে, ইত্যাদি বেসিক আরকি দেখে যাবেন।।

১০। আমপারার সূরা ফিল- নাস অর্থ জানবেন। সূরা লাহাবে ইয়াদা কেন হল?
১১। ওমর ও আমরের মধ্যে পার্থক্য কি?
১২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে জিবনি আরবিতে কিছু জানা।
১৩। জাতীয় সংগীত, আরবি একটা গান, বিখ্যাত কবিদের দুই একটা কবিতা ৫-৭ লাইন অর্থ সহ মুখাস্ত রাখা।
১৪। উসুলুল হাদিসের সংজ্ঞাগুলি জানা।
১৫। তাফসির ও তাউইল কি বা তাফসির ও তাবদিল কি?
১৬। আম্মা বায়াদ কে বলেছিল প্রথম?? কুস ইবনে সাইয়া আল ইয়াদি।

১৭। আয়ুজুবিল্লাহ ও বিসমিল্লাহ পুরো বাক্য তারকিব জানা।
১৮। সুরা বাকারা হুজরাত ইয়াসিন এর মূল শিক্ষা জানবেন, প্রথম ৫ আয়াত মুখাস্ত অর্থ জানবেন।
১৯৷ সুরা শুয়ারা প্রথম ৫-৭ লাইন অর্থ সহ মুখাস্ত জানবেন।
২০। কবি নিয়ে দুই একটা আয়াত হাদিস মুখাস্ত রাখবেন।
২১। একটা হাদিস রাবি সহ মুখাস্ত রাখবেন।
২২। সিহাহ সিত্তাহ এর নাম গুলি জানবেন।
২৩। আদব, হাদিস, হামাসা,মাকামা, পদ্য গদ্য, কাকে বলে?? আরবি নাটক, উপন্যাস জনক বা আরবি শব্দ জানবেন।
২৪। আমি আরবি প্রভাষক হতে চাই আরবি বাক্য জানবেন।
২৫। নাসেখ মানসুখ জানবেন।
২৬। OIC নিয়ে জানবেন
২৭। আরবি দিবস কবে? কত তম বিশ্বে??
২৮। ১৯৪৭-১৯৭১ পর্যন্ত গুরুত্বপূর্ণ সাল ঘটনা জানবেন।
২৯। যেদিন ভাইভা সেদিন আরবি তারিখ জানবেন, আর আরবিতে সাপ্তাহ, মাস, বছরের নাম জানবেন।
৩০। আত্মবিশ্বাস রাখুন, কাগজ ঠিকঠাক করুন, ভদ্র মার্জিত হবেন, সুন্দর ভাবে আস্তেধীরে কথা বলবেন, সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবেন।

ইন শা আল্লাহ,, আপনি পাস ভাইভায়।

হে আল্লাহ! আমাদের হালাল রিজকের ব্যবস্থা করে দিন।আমিন

ধন্যবাদ এতক্ষণ পড়ার জন্য।
সবার জন্য শুভকামনা রইল।।

07/07/2024

১৮তম নিবন্ধন লিখিত পরীক্ষা পেছানোর সুযোগ নেই, বললেন এনটিআরসিএ সচিব!!

সুত্রঃ দি ডেইলি ক্যাম্পাস

Photos from Aiub's Arabic Therapy Center's post 30/06/2024

১৮ তম নিবন্ধন আরবি প্রভাষক (৪২৯) লিখিত পরীক্ষার সম্পূর্ণ সাজেশন দেওয়া হলো। সদকায়ে জারিয়া হিসেবে নিজের ফেইসবুকে শেয়ার করুন। আমার জন্য দোয়া করবেন। প্রয়োজনে -০১৭৩৬৭১৮৫৭৯

Photos from Aiub's Arabic Therapy Center's post 21/06/2024

১৮ তম নিবন্ধন আরবী প্রভাষক লিখিত পরীক্ষার আরবি ব্যাকরণ অংশের চূড়ান্ত সাজেশন।
সম্পূর্ণ সাজেশন পেতে যোগাযোগ করুন: ০১৭৩৬৭১৮৫৭৯

Photos from Aiub's Arabic Therapy Center's post 07/06/2024

১৮ তম নিবন্ধন আরবী প্রভাষক লিখিত পরীক্ষার আল হাদিস অংশের চূড়ান্ত সাজেশন।
সম্পূর্ণ সাজেশন পেতে যোগাযোগ করুন: ০১৭৩৬৭১৮৫৭৯

Photos from Aiub's Arabic Therapy Center's post 01/06/2024

১৮ তম নিবন্ধন আরবী প্রভাষক লিখিত পরীক্ষার আত তাফসির অংশের চূড়ান্ত সাজেশন।
সম্পূর্ণ সাজেশন পেতে যোগাযোগ করুন: ০১৭৩৬৭১৮৫৭৯

23/05/2024

১৮ তম নিবন্ধন আরবী প্রভাষক লিখিত পরীক্ষার আল ফিকহ অংশের চূড়ান্ত সাজেশন।
সম্পূর্ণ সাজেশন পেতে যোগাযোগ করুন: ০১৭৩৬৭১৮৫৭৯

Photos from Aiub's Arabic Therapy Center's post 22/04/2024

১৮ তম নিবন্ধন আরবী প্রভাষক লিখিত পরীক্ষার আরবি ভাষা অংশের চূড়ান্ত সাজেশন।
সম্পূর্ণ সাজেশন পেতে যোগাযোগ করুন: ০১৭৩৬৭১৮৫৭৯

19/03/2024
Want your school to be the top-listed School/college in Madaripur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Mostafapur
Madaripur
7904