মণ্ডল শিক্ষালয় - Mandol Sikkhaloy

মণ্ডল শিক্ষালয় - Mandol Sikkhaloy

Share

সুশিক্ষাই আলো

13/07/2026

শিবগঞ্জ কলেজ: অধ্যক্ষ-স্বাক্ষরিত নোটিশের বাংলা বানান: ভুল আর ভুল: এক বাক্যে ২৯+ ভুল

মাত্র এক বাক্যের একটি নোটিশ, তাতে ২৯-এর অধিক ভুল — এ যেন রীতিমতো অবিশ্বাস্য। একজন অধ্যক্ষ কীভাবে মাতৃভাষায় এত অজ্ঞ হতে পারেন! তিনি কী অশিক্ষিত? তাহলে ডিগ্রি কলেজের অধ্যক্ষ হলেন কীভাবে! নোটিশটি পড়লে একজন স্বল্পশিক্ষিত বাঙালিও লজ্জায় নত হয়ে যাবেন। সপ্তদশ শতকের কবি আব্দুল হাকিম এদের লক্ষ করে বলেছেন:
“যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।

১. ❌ কলেজ টেলিফোনঃ ✅ কলেজ টেলিফোন:
ব্যাখ্যা: বিসর্গ (ঃ) কোনো সংক্ষেপণ বা যতিচিহ্ন নয়, এটি বাংলা বর্ণমালার একটি পৃথক বর্ণ। পদান্তে অবস্থিত বিসর্গ বর্ণের উচ্চারণ /হ্/। যতিচিহ্ন হিসেবে ব্যবহৃত কোলন ( : ) বা সংক্ষেপণচিহ্নের ( . ) স্থলে বিসর্গ (ঃ) বিধেয় নয়।

২. ❌ স্থাপিতঃ ✅ স্থাপিত:
ব্যাখ্যা: বিসর্গ (ঃ) কোনো সংক্ষেপণ বা যতিচিহ্ন নয়, এটি বাংলা বর্ণমালার একটি পৃথক বর্ণ। পদান্তে অবস্থিত বিসর্গ বর্ণের উচ্চারণ /হ্/। যতিচিহ্ন হিসেবে ব্যবহৃত কোলন ( : ) বা সংক্ষেপণচিহ্নের ( . ) স্থলে বিসর্গ (ঃ) বিধেয় নয়।

৩. ❌ ১৯৮৫ ইং ✅ ১৯৮৫ খ্রি.
ব্যাখ্যা: ‘ইং’ বা ‘ইংরেজি’ নামের কোনো বর্ষপঞ্জি নেই। এখানে বর্ণিত বছরের নাম গ্রেগরীয় বর্ষপঞ্জি। বাংলায়: খ্রিষ্টাব্দ, সংক্ষেপে: খ্রি.। খ্রিষ্টাব্দ (খ্রিষ্ট+অব্দ) ব্যক্তিনাম খ্রিষ্ট-এর সঙ্গে সংস্কৃত অব্দ মিলে গঠিত; অর্থ (বিশেষ্যে) খ্রিষ্টের জন্মের বৎসর থেকে পরিগণিত অব্দ, সাল। ‘খ্রি.’ লেখা হলে ‘তারিখ’ লেখা বাহুল্য।

৪. ❌ তারিখঃ ✅ তারিখ:
ব্যাখ্যা: বিসর্গ (ঃ) কোনো সংক্ষেপণ বা যতিচিহ্ন নয়, এটি বাংলা বর্ণমালার একটি পৃথক বর্ণ। পদান্তে অবস্থিত বিসর্গ বর্ণের উচ্চারণ /হ্/। যতিচিহ্ন হিসেবে ব্যবহৃত কোলন ( : ) বা সংক্ষেপণচিহ্নের ( . ) স্থলে বিসর্গ (ঃ) বিধেয় নয়।

৫. ❌ খ্রিঃ ✅ খ্রি.
ব্যাখ্যা: বিসর্গ (ঃ) কোনো সংক্ষেপণ বা যতিচিহ্ন নয়, এটি বাংলা বর্ণমালার একটি পৃথক বর্ণ। পদান্তে অবস্থিত বিসর্গ বর্ণের উচ্চারণ /হ্/। যতিচিহ্ন হিসেবে ব্যবহৃত কোলন ( : ) বা সংক্ষেপণচিহ্নের ( . ) স্থলে বিসর্গ (ঃ) বিধেয় নয়।

৬. ❌ এতদ্বারা ✅ এতদ্দ্বারা
ব্যাখ্যা: ‘এতদ্’ ও ‘দ্বারা’ মিলে তৎসম ‘এতদ্দ্বারা (এতদ্+ দ্বারা)।‘এতদ্’ অর্থ: ইহার। ‘এতদ্দ্বারা’ অর্থ: ইহার দ্বারা (বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ২৩৮)। ব্যুৎপত্তি ও বাংলা বানানের নিয়মানুসারে একমাত্র শুদ্ধ বানান ‘এতদ্দ্বারা’। ‘এত’ অর্থ: অতিরিক্ত, বেশি, বিশাল। ‘এতদ্বারা’ বানানের কোনো শব্দ নেই। যদি থাকত তাহলে ‘এতদ্বারা’ শব্দের অর্থ হতো: অতিরিক্ত দ্বারা, বিশাল দ্বারা, বেশি পরিমাণ দ্বারা। এখানে এমন অর্থ বিধেয় নয়।

৭. ❌ অত্র ✅ এ/এই
ব্যাখ্যা: অত্র (এতদ্+ত্র) অর্থ: এখানে (here), এই স্থানে (this place) (বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ২৭)। ‘এ/এই’ অর্থে ‘এখানে’, ‘এই স্থানে’ অর্থদ্যোতক ‘অত্র’ শব্দের ব্যবহার যথার্থ নয়। আভিধানিক অর্থ বিবেচনায় ‘এ’, ‘এই’ অর্থে ‘অত্র’ শব্দের ব্যবহার অসংগত।

৮. ❌ ডিগ্রি পাস ✅ ডিগ্রি (পাশ)
ব্যাখ্যা: শব্দটির বাংলা বানান ‘পাশ’। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮১৯।
বাংলায় চারটি পাশ পাওয়া যায়। চারটি চার প্রকৃতির পাশ; যেমন: জন্মে তেমন কর্মে। একটি পাশ এসেছে সোজা ব্রিটিশ থেকে। আর একটির জন্মস্থান পারস্য। তবে আমরা বাংলাতেই বেশি পাশ করি। (১) সংস্কৃত ‘পাশ’ অর্থ বিশেষ্যে পৌরাণিক যুদ্ধাস্ত্র, বাঁধন (শক্ত পাশ), ফাঁদ (পাখি ধরার পাশ), জাল (মায়াপাশ), গুচ্ছ (কবরীপাশ), গোছা (কেশপাশ), অক্ষ,পাশা প্রভৃতি। (২) সংস্কৃত পার্শ্ব থেকে উদ্ভূত বাংলা ‘পাশ’ অর্থ বিশেষ্যে পার্শ্ব, সামীপ্য, নৈকট্য, ধার (নদীর পাশ), প্রান্ত (পথের পাশ), পক্ষ (বিজয়ী পাশ)। (৩) ফারসি ‘পাশ’ অর্থ বিশেষ্যে সুগন্ধি জল বা তরল ছিটানোর পাত্রবিশেষ (গোলাপপাশ)। বাংলায় এটি তেমন প্রচলিত শব্দ নয়। (৪) ইংরেজি পাশ (pass) অর্থ সাফল্য (পরীক্ষায় পাশ), অনুমতিপত্র, গেটপাশ, অনুমোদন (প্রকল্প পাশ)। বাঙালি হলেও আমরা এই ইংরেজি পাশটাই বেশি ব্যবহার করি।
অনেকে সাফল্য অর্থে পাস লিখেন। আমিও লিখতাম। এখন লিখি না। সব পাস শেষ হয়ে গেছে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে পাস বানানের কোনো শব্দ নেই। একসময় আমরা পরীক্ষার উত্তীর্ণ হওয়া অর্থে লিখতাম পাস। এখন কেউ পাস লিখতে পারব না, সুতরাং পাসও করতে পারব না। আমাদের এখন পাশ করতে হবে। আজিব: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে, ইংরেজি pass শব্দকে বাংলায় লেখা হয়েছে— পাশ। ইংরেজিতে রোমান হরফে class বানানে লেখা লাতিন class শব্দকে বাংলায় লেখা হয়েছে—ক্লাস।

৯. ❌ ৩য় বর্ষ(২০২১-২০২২শিক্ষাবর্ষ) ✅ ৩য় বর্ষ (২০২১-২০২২শিক্ষাবর্ষ)
ব্যাখ্যা: বন্ধনীর পর একবর্ণ ফাঁক রেখে পুনরায় লেখা শুরু করতে হয় — এটাই রেওয়াজ। কিন্তু, এখানে কোনো ফাঁক রাখা হয়নি। ‘বর্ষ’-এর পর একবর্ণ ফাঁক রেখে প্রথম বন্ধনী লেখা সমীচীন ছিল, কিন্তু রাখা হয়নি।

১০. ❌ ডিগ্রি পাস ✅ ডিগ্রি (পাশ)
ব্যাখ্যা: শব্দটির বাংলা বানান ‘পাশ’। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৮১৯। বিস্তারিত ৮ নং অনুচ্ছেদে দেখুন।

১১. ❌ অনুষ্ঠিতব্য ✅ অনুষ্ঠাতব্য/ অনুষ্ঠেয়
ব্যাখ্যা: 'অনুষ্ঠিতব্য' বহুল প্রচলিত কিন্তু ভুল প্রয়োগ। শব্দটির শুদ্ধ বানান হবে অনুষ্ঠাতব্য (অনু+√স্থা+তব্য) অথবা অনুষ্ঠেয় (অনু+√স্থা+য)) বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৫১।

১২. ❌ অনুষ্ঠিতব্য হওয়া ✅ অনুষ্ঠাতব্য/ অনুষ্ঠেয়
ব্যাখ্যা: 'অনুষ্ঠিতব্য' বহুল প্রচলিত কিন্তু ভুল প্রয়োগ। শব্দটির শুদ্ধ বানান হবে অনুষ্ঠাতব্য (অনু+√স্থা+তব্য) অথবা অনুষ্ঠেয় (অনু+√স্থা+য)) বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৫১। অধিকন্তু, শব্দটির সঙ্গে ‘হওয়া’ পদ যুক্ত করায় বাক্যটি হাস্যকর হয়ে গেছে।

১৩. ❌ নিমিত্তে ✅ নিমিত্ত
ব্যাখ্যা: 'নিমিত্ত' অর্থ জন্য। ‘জন্য’ অর্থে ‘জন্যে’ অসংগত। এটি আঞ্চলিক শব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে। তেমনি ‘জন্য’ অর্থে নিমিত্তে’ আঞ্চলিক শব্দ হিসেবে চলিত ভাষায় লেখা কোনো পত্রে অসংগত।]

১৪. ❌ জানানো যাচ্ছে যে, আসন্ন ডিগ্রি পাস ৩য় বর্ষ পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিতব্য হওয়ার নিমিত্তে প্রবেশপত্র বিতরণ ✅ জানানো যাচ্ছে যে, আসন্ন ডিগ্রি (পাশ) ৩য় বর্ষ পরীক্ষা-২০২৪-এর প্রবেশপত্র বিতরণ
ব্যাখ্যা: ‘‘অনুষ্ঠিতব্য হওয়ার নিমিত্তে” পদসমূহ পুরো বাক্যটির আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা নষ্ট করে দিয়েছে। পুরো বাক্যটি হয়ে গেছে অর্থহীন ও হাস্যকর।

১৫. ❌ ইতোমধ্যেই ✅ ইতোমধ্যে
ব্যাখ্যা: বাক্যের গঠন এবং উদ্দেশ্য বিবেচনায় ‘ই’ বাহুল্য হয়েছে।

১৬. ❌ জানানো যাচ্ছে যে, আসন্ন ডিগ্রি পাস ৩য় বর্ষ পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিতব্য হওয়ার নিমিত্তে প্রবেশপত্র বিতরণ ইতোমধ্যেই শুরু হয়েছে, ✅ জানানো যাচ্ছে যে, আসন্ন ডিগ্রি (পাশ) ৩য় বর্ষ পরীক্ষা-২০২৪-এর প্রবেশপত্র বিতরণ ইতোমধ্যে শুরু হয়েছে।
ব্যাখ্যা: এখানে দাঁড়ি অপরিহার্য ছিল। দাঁড়ি না দেওয়া ‘কি জানানে যাচ্ছে’ তা বাক্যের পরবর্তী অংশের সঙ্গে গুলিয়ে যায়। ফলে জ্ঞাত করার বিষয়টি অপ্রকাশিত থেকে যায়।
ব্যাখ্যা: আলোচ্য পত্রের পরিপ্রেক্ষিতে বাক্যের গঠন ও উদ্দেশ্য বিবেচনায়।

১৭. ❌ যা আগামী ✅ এমতাবস্থায়,
ব্যাখ্যা: আলোচ্য পত্রের পরিপ্রেক্ষিতে বাক্যের গঠন ও উদ্দেশ্য বিবেচনায়।

১৮. ❌ ১৫/০৭/২০২৬ ইং ✅ ১৫/০৭/২০২৬ খ্রি.
ব্যাখ্যা: ‘ইং’ বা ‘ইংরেজি’ নামের কোনো বর্ষপঞ্জি নেই। এখানে বর্ণিত বছরের নাম গ্রেগরীয় বর্ষপঞ্জি। বাংলায়: খ্রিষ্টাব্দ, সংক্ষেপে: খ্রি.। খ্রিষ্টাব্দ (খ্রিষ্ট+অব্দ) ব্যক্তিনাম খ্রিষ্ট-এর সঙ্গে সংস্কৃত অব্দ মিলে গঠিত; অর্থ (বিশেষ্যে) খ্রিষ্টের জন্মের বৎসর থেকে পরিগণিত অব্দ, সাল। ‘খ্রি.’ লেখা হলে ‘তারিখ’ লেখা বাহুল্য।

১৯. ❌ ১৫/০৭/২০২৬ ইং তারিখের মধ্যে✅ ১৫/০৭/২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে
ব্যাখ্যা: প্রাগুক্ত ১৮ নং। অধিকন্তু, বর্ষপঞ্জির নাম (এখানে খ্রিষ্টাব্দ) উল্লেখ করা হলে এর পর পুনরায় ‘তারিখ’ লেখা বাহুল্য। এখানে ‘তারিখের’ কথাটি বাহুল্য হয়েছে।

২০. ❌ অত্র ✅ এ/এই
ব্যাখ্যা: অত্র (এতদ্+ত্র) অর্থ: এখানে (here), এই স্থানে (this place) (বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ২৭)। ‘এ/এই’ অর্থে ‘এখানে’, ‘এই স্থানে’ অর্থদ্যোতক ‘অত্র’ শব্দের ব্যবহার যথার্থ নয়। আভিধানিক অর্থ বিবেচনায় ‘এ’, ‘এই’ অর্থে ‘অত্র’ শব্দের ব্যবহার অসংগত।

২১. ❌ চলাকালীন সময়ে ✅ চলাকালে/ চলাকালীন
ব্যাখ্যা: ‘কাল’ ও ‘কালীন’ উভয় শব্দের অর্থ সময়। সুতরাং চলাকালীন’ শব্দের পর পুনরায় ‘সময়’ লেখা বাহুল্য এবং তাই পরিহার্য।]

২২. ❌ সকল পরীক্ষার্থীদের✅ পরীক্ষার্থীদের
ব্যাখ্যা: এখানে একই পদের জন্য একাধিক (সকল ও পরীক্ষার্থীদের) বহুবচনজ্ঞাপক পদ ব্যবহার করা হয়েছে। বাংলায় একই পদের জন্য একাধিক বহুবচনজ্ঞাপক পদ পরিহার্য।

২৩.❌ যা আগামী ১৫/০৭/২০২৬ ইং তারিখের মধ্যে অত্র কলেজের অফিস চলাকালীন সময়ে সকল পরীক্ষার্থীদের ✅ এমতাবস্থায়, আগামী ১৫/০৭/২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে এ কলেজের অফিস চলাকালে পরীক্ষার্থীদের
ব্যাখ্যা: বাক্যের গঠন ও উদ্দেশ্য বিবেচনায়।

২৪. ❌ বিঃদ্রঃ ✅ বিদ্র:
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিসর্গ (ঃ) কোনো সংক্ষেপণ বা যতিচিহ্ন নয়, এটি বাংলা বর্ণমালার একটি পৃথক বর্ণ। পদান্তে অবস্থিত বিসর্গ বর্ণের উচ্চারণ /হ্/। যতিচিহ্ন হিসেবে ব্যবহৃত কোলন ( : ) বা সংক্ষেপণচিহ্নের ( . ) স্থলে বিসর্গ (ঃ) বিধেয় নয়। অধিকন্তু, মুণ্ডমাল শব্দ হিসেবে বি এবং দ্র কোনো চিহ্ন ছাড়া পরস্পর সেঁটে বসবে।

২৫. ❌ জরুরী ✅ জরুরি
ব্যাখ্যা: ‘জরুরি’ বিদেশি (ফারসি) উৎসের শব্দ। বিদেশি উৎসের শব্দের বাংলা বানানে ঈ-কার পরিহার্য। সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৫০৬।

২৬. ❌ অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ✅ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ব্যাখ্যা: প্রথম বন্ধনী পূর্ববর্তী লেখা হতে একবর্ণ ফাঁক দিয়ে লেখা সমীচীন ছিল।

২৭. ❌ শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ ✅ শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা: যতিচিহ্নের (কমা) পর একবর্ণ ফাঁক রেখে পরবর্তী লেখা শুরু করতে হয়। এখানে তা করা হয়নি।

২৮. ❌ মোবাইল নংঃ ✅ মোবাইল নং:
ব্যাখ্যা: বিসর্গ (ঃ) কোনো সংক্ষেপণ বা যতিচিহ্ন নয়, এটি বাংলা বর্ণমালার একটি পৃথক বর্ণ। পদান্তে অবস্থিত বিসর্গ বর্ণের উচ্চারণ /হ্/। যতিচিহ্ন হিসেবে ব্যবহৃত কোলন ( : ) বা সংক্ষেপণচিহ্নের ( . ) স্থলে বিসর্গ (ঃ) বিধেয় নয়।

২৯. আলোচ্য নোটিশে “পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে” লেখা হলেও কী জানানো হচ্ছে তা উল্লেখ না করে একই বাক্যের শেষে লেখা হয়েছে, “বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।” ফলে পুরো নোটিশ হয়ে পড়ে হাস্যকর।

13/07/2026

মনে রাখবে,

20/01/2026

কোন বানানটি শুদ্ধ?
কোনটির কী অর্থ?

SUBRATA SIR
মণ্ডল শিক্ষালয় - Mandol Sikkhaloy

14/01/2026

|| ধ্বনি ও বর্ণ || আংশিক ক্লাস ||
Subrata Mandol Srijon
© মণ্ডল শিক্ষালয় - Mandol Sikkhaloy

03/01/2026

1️⃣ 💕 I am really sorry.
আমি সত্যিই দুঃখিত।
উচ্চারণ: আই অ্যাম রিয়েলি সরি
2️⃣ 💕 Please forgive me.
আমাকে ক্ষমা করে দাও।
উচ্চারণ: প্লিজ ফরগিভ মি
3️⃣ 💕 I didn’t mean to hurt you.
তোমাকে কষ্ট দেওয়ার ইচ্ছা ছিল না।
উচ্চারণ: আই ডিড’ন্ট মিন টু হার্ট ইউ
4️⃣ 💕 You mean everything to me.
তুমিই আমার সবকিছু।
উচ্চারণ: ইউ মিন এভরিথিং টু মি
5️⃣ 💕 I was wrong, not you.
ভুলটা আমার ছিল, তোমার না।
উচ্চারণ: আই ওয়াজ রং, নট ইউ
6️⃣ 😌 Calm down, my love.
শান্ত হও, আমার ভালোবাসা।
উচ্চারণ: কাম ডাউন, মাই লাভ
7️⃣ 😌 Let’s talk peacefully.
চলো শান্তভাবে কথা বলি।
উচ্চারণ: লেটস টক পিসফুলি
8️⃣ 😌 Your smile matters to me.
তোমার হাসিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।
উচ্চারণ: ইওর স্মাইল ম্যাটার্স টু মি
9️⃣ 😌 I hate seeing you upset.
তোমাকে মন খারাপ দেখতে আমার ভালো লাগে না।
উচ্চারণ: আই হেইট সিয়িং ইউ আপসেট
🔟 😌 Please don’t be angry with me.
আমার ওপর রাগ করে থেকো না।
উচ্চারণ: প্লিজ ডোন্ট বি অ্যাংরি উইথ মি
1️⃣1️⃣ 🥺 I can’t stay happy without you.
তোমাকে ছাড়া আমি সুখী থাকতে পারি না।
উচ্চারণ: আই ক্যান্ট স্টে হ্যাপি উইদাউট ইউ
1️⃣2️⃣ 🥺 You are my weakness.
তুমিই আমার দুর্বলতা।
উচ্চারণ: ইউ আর মাই উইকনেস
1️⃣3️⃣ 🥺 I promise I will change.
আমি কথা দিচ্ছি, আমি বদলাবো।
উচ্চারণ: আই প্রমিস আই উইল চেঞ্জ
1️⃣4️⃣ 🥺 Give me one more chance.
আমাকে আরেকটা সুযোগ দাও।
উচ্চারণ: গিভ মি ওয়ান মোর চান্স
1️⃣5️⃣ 🥺 I need you by my side.
আমার পাশে তোমাকে দরকার।
উচ্চারণ: আই নিড ইউ বাই মাই সাইড
1️⃣6️⃣ 😍 You are the best wife.
তুমিই সেরা স্ত্রী।
উচ্চারণ: ইউ আর দ্য বেস্ট ওয়াইফ
1️⃣7️⃣ 😍 I am lucky to have you.
তোমাকে পেয়ে আমি ভাগ্যবান।
উচ্চারণ: আই অ্যাম লাকি টু হ্যাভ ইউ
1️⃣8️⃣ 😍 No one understands me like you.
তোমার মতো করে আমাকে কেউ বোঝে না।
উচ্চারণ: নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস মি লাইক ইউ
1️⃣9️⃣ 😍 You complete my life.
তুমিই আমার জীবন পূর্ণ করো।
উচ্চারণ: ইউ কমপ্লিট মাই লাইফ
2️⃣0️⃣ 😍 I love you more than you know.
তুমি যতটা ভাবো, তার চেয়েও বেশি ভালোবাসি।
উচ্চারণ: আই লাভ ইউ মোর দ্যান ইউ নো
2️⃣1️⃣ 😇 Let me fix my mistake.
আমার ভুলটা ঠিক করতে দাও।
উচ্চারণ: লেট মি ফিক্স মাই মিস্টেক
2️⃣2️⃣ 😇 I will listen to you.
আমি তোমার কথা শুনবো।
উচ্চারণ: আই উইল লিসেন টু ইউ
2️⃣3️⃣ 😇 Your feelings matter.
তোমার অনুভূতিগুলো গুরুত্বপূর্ণ।
উচ্চারণ: ইওর ফিলিংস ম্যাটার
2️⃣4️⃣ 😇 I respect you a lot.
আমি তোমাকে খুব সম্মান করি।
উচ্চারণ: আই রেসপেক্ট ইউ আ লট
2️⃣5️⃣ 😇 I am always on your side.
আমি সবসময় তোমার পক্ষেই থাকি।
উচ্চারণ: আই অ্যাম অলওয়েজ অন ইওর সাইড
2️⃣6️⃣ 😄 Let me make you smile.
আমাকে তোমাকে হাসাতে দাও।
উচ্চারণ: লেট মি মেক ইউ স্মাইল
2️⃣7️⃣ 😄 Your anger makes me sad.
তোমার রাগ আমাকে কষ্ট দেয়।
উচ্চারণ: ইওর অ্যাংগার মেকস মি স্যাড
2️⃣8️⃣ 😄 Come here, please.
এখানে এসো, প্লিজ।
উচ্চারণ: কাম হিয়ার, প্লিজ
2️⃣9️⃣ 😄 Let’s forget everything.
সবকিছু ভুলে যাই।
উচ্চারণ: লেটস ফরগেট এভরিথিং
3️⃣0️⃣ 😄 I can’t sleep without you.
তোমাকে ছাড়া আমার ঘুম আসে না।
উচ্চারণ: আই ক্যান্ট স্লিপ উইদাউট ইউ
3️⃣1️⃣ 💖 You are my peace.
তুমিই আমার শান্তি।
উচ্চারণ: ইউ আর মাই পিস
3️⃣2️⃣ 💖 I need your smile today.
আজ তোমার হাসিটা দরকার।
উচ্চারণ: আই নিড ইওর স্মাইল টুডে
3️⃣3️⃣ 💖 Please don’t ignore me.
প্লিজ আমাকে অবহেলা করো না।
উচ্চারণ: প্লিজ ডোন্ট ইগনোর মি
3️⃣4️⃣ 💖 I miss you even now.
এখনও তোমাকে মিস করছি।
উচ্চারণ: আই মিস ইউ ইভেন নাও
3️⃣5️⃣ 💖 You are my home.
তুমিই আমার ঘর।
উচ্চারণ: ইউ আর মাই হোম
3️⃣6️⃣ 🫶 Let’s start fresh.
নতুন করে শুরু করি।
উচ্চারণ: লেটস স্টার্ট ফ্রেশ
3️⃣7️⃣ 🫶 I can’t imagine life without you.
তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না।
উচ্চারণ: আই ক্যান্ট ইম্যাজিন লাইফ উইদাউট ইউ
3️⃣8️⃣ 🫶 Hold my hand, please.
আমার হাতটা ধরো, প্লিজ।
উচ্চারণ: হোল্ড মাই হ্যান্ড, প্লিজ
3️⃣9️⃣ 🫶 You are my forever.
তুমিই আমার চিরকাল।
উচ্চারণ: ইউ আর মাই ফরএভার
4️⃣0️⃣ 🫶 I love you, always.
আমি তোমাকে ভালোবাসি—সবসময়।
উচ্চারণ: আই লাভ ইউ, অলওয়েজ
4️⃣1️⃣ 💝 I can’t win without you.
তোমাকে ছাড়া আমি জিততে পারি না।
উচ্চারণ: আই ক্যান্ট উইন উইদাউট ইউ
4️⃣2️⃣ 💝 Please talk to me.
প্লিজ আমার সাথে কথা বলো।
উচ্চারণ: প্লিজ টক টু মি
4️⃣3️⃣ 💝 I value you a lot.
আমি তোমাকে খুব মূল্য দিই।
উচ্চারণ: আই ভ্যালু ইউ আ লট
4️⃣4️⃣ 💝 My world is you.
আমার দুনিয়াটা তুমি।
উচ্চারণ: মাই ওয়ার্ল্ড ইজ ইউ
4️⃣5️⃣ 💝 Don’t stay silent.
চুপ করে থেকো না।
উচ্চারণ: ডোন্ট স্টে সাইলেন্ট
4️⃣6️⃣ 💘 Let me hug you.
আমাকে তোমাকে জড়িয়ে ধরতে দাও।
উচ্চারণ: লেট মি হাগ ইউ
4️⃣7️⃣ 💘 Everything will be okay.
সব ঠিক হয়ে যাবে।
উচ্চারণ: এভরিথিং উইল বি ওকে
4️⃣8️⃣ 💘 I trust you completely.
আমি তোমার ওপর পুরোপুরি ভরসা করি।
উচ্চারণ: আই ট্রাস্ট ইউ কমপ্লিটলি
4️⃣9️⃣ 💘 You are my happiness.
তুমিই আমার সুখ।
উচ্চারণ: ইউ আর মাই হ্যাপিনেস
5️⃣0️⃣ 💘 Please smile for me.
আমার জন্য একটু হাসো।
উচ্চারণ: প্লিজ স্মাইল ফর মি

পড়া শেষে Done লিখুন ✅
সবার সাথে শেয়ার করুন 🥰


মণ্ডল শিক্ষালয় - Mandol Sikkhaloy
Mandol Creation - মণ্ডল ক্রিয়েশন

01/01/2026

সফলতার সাথে #প্রথম বছর অতিক্রম করে #দ্বিতীয় বছরে পথচলা...

১/১/২০২৬

Want your school to be the top-listed School/college in Madaripur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Kalkini
Madaripur