22/05/2026
শ্রদ্ধেয় ফাতিমা আজরীন তন্বী স্যার( অতিরিক্ত জেলা প্রশাসক - শিক্ষা ও আইসিটি)।
---- আপনি মাদারীপুর থেকে অফিসিয়ালি বিদায় নিলেন। কিন্তু জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, মাদারীপুর পরিবার আপনাকে কখনো ভুলবে না।
বিদ্যালয়ের প্রতি আপনার দয়া, আন্তরিকতা ও উদারতা ছিল সত্যিই অসামান্য।
---- প্রতিষ্ঠানের প্রতিটি সফলতা, অগ্রগতি ও অর্জনের পেছনে আপনার অনুপ্রেরণা এবং অবদান স্মরণীয় হয়ে থাকবে।
---- আপনার স্নেহ, সহযোগিতা ও দায়িত্বশীল নেতৃত্ব আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে।
---- নতুন কর্মস্থলে আপনার প্রতিটি দিন হোক সাফল্য, সম্মান ও সুখে ভরপুর—এই কামনাই করি।
শুভকামনা ও শ্রদ্ধা রইল আপনার জন্য।
21/05/2026
🏆 মাদারীপুর জেলা পর্যায়ে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের গৌরবময় অর্জন! 🏆
🟦গত ১১ মে ২০২৬ইং তারিখে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ভলিভল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় মাদারীপুর জেলা পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ রানার্স-আপ হওয়ার গৌরব ও যোগ্যতা অর্জন করেছে।
🟦অনুষ্ঠানে উপস্থিত সম্মানীত অতিথিবৃন্দ:
প্রধান অতিথি: জনাব জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), মাদারীপুর।
জনাব মোঃ আনিসুর রহমান, জেলা ক্রীড়া অফিসার, মাদারীপুর।
জনাব ফিরোজ জামান, প্রধান শিক্ষক, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ও নামকরা ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন।
🟦 টুর্নামেন্টে রানার্স-আপ হওয়ার এই অনন্য অর্জনে বিদ্যালয়ের সকল কৃতি খেলোয়াড়, শিক্ষক মণ্ডলী এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন!💙💙💙
13/05/2026
বাংলা নববর্ষ - ১৪৩৩ উপলক্ষে মাদারীপুর জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
🔷রচনা প্রতিযোগিতা: ১ম স্থান অধিকার করেছেন ১০ম শ্রেণির শিক্ষার্থী আফিফা আক্তার এবং ৩য় স্থান অধিকার করেছেন ৯ম শ্রেণির শিক্ষার্থী মো: ইয়ামিন মৃধা।
🔷কুইজ প্রতিযোগিতা: ২য় স্থান অধিকার করেছেন ১০ম শ্রেণির শিক্ষার্থী রাবেয়া খাতুন।
🔷অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো: শহীদুল ইসলাম মুন্সী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান জনাব রেবেকা সুলতানা।
07/05/2026
“নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এ 🥋মার্শাল আর্ট🥋 টিমে মাদারীপুর জেলা পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়দের অধিকাংশই আমাদের 🏫জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাদারীপুর এর শিক্ষার্থী।
কারাতে, জুডো ও তায়কোয়ান্দো—সব ইভেন্টেই চ্যাম্পিয়ন আমাদের প্রতিষ্ঠান। 🏆
এই অর্জনের জন্য সকল খেলোয়ার, কোচ Mahamudul Hasan Shefa ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন।
আমরা শুধু পড়াশোনায় নয়, খেলাধুলাতেও এগিয়ে। 💪🇧🇩
06/05/2026
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরির আগমন
জ্ঞানই শক্তি—এই মূলমন্ত্রকে সামনে রেখে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরি আমাদের প্রিয় প্রতিষ্ঠান জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে প্রতি সপ্তাহে আগমন করে। আমাদের শিক্ষার্থীদের জন্য এক অনন্য সুযোগ, যেখানে তারা পাঠ্যবইয়ের বাইরেও বিভিন্ন ধরনের গল্প, উপন্যাস, জীবনী ও জ্ঞানমূলক বই পড়ার সুযোগ পাচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক-- ফাতিমা আজরীন তন্বী স্যার( শিক্ষা ও আইসিটি) মহোদয় এবং সহকারী কমিশনার -- আবদুল্লাহ আল কাইয়ুম স্যার( শিক্ষা ও আইসিটি) এবং অধ্যক্ষ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, মাদারীপুর এর নিদর্শনায় ---
প্রধান শিক্ষক( মো: ফিরোজ জামান) ছাত্র-ছাত্রীদের বই পড়ার প্রতি আগ্রহ ও ভালোবাসা বৃদ্ধি করার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত করছেন।
শিক্ষার্থীরা যেন নিজেদের পছন্দ অনুযায়ী বই নির্বাচন করে পড়ে, নতুন কিছু জানে এবং চিন্তার জগৎকে আরও বিস্তৃত করে—এটাই আমাদের প্রত্যাশা।
আসুন, সবাই মিলে বই পড়ি, জ্ঞান অর্জন করি এবং একটি আলোকিত সমাজ গড়ে তুলি।
ধন্যবাদ ★★ভ্রাম্যমান_লাইব্রেরি #বিশ্ব_সাহিত্য_কেন্দ্র ★★
03/05/2026
সুযোগ্য জেলা প্রশাসক মর্জিনা আক্তার স্যারের সার্বিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, মাদারীপুর-এর ৪ তলা মূল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত আনন্দঘন পরিবেশে। এই গুরুত্বপূর্ণ আয়োজন প্রতিষ্ঠানের উন্নয়ন যাত্রায় একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরীন তন্বী স্যার, প্রধান শিক্ষক মোঃ ফিরোজ জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার সুব্রত, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, মাদারীপুর-এর সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী বৃন্দ এবং সংশ্লিষ্ট কন্ট্রাক্টরবৃন্দ।
ব্যবস্থাপনায় ছিলেন, আবদুল্লাহ আল-কাইয়ুম-(সহকারী কমিশনার,শিক্ষা ও আইসিটি) ও অধ্যক্ষ (জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে,মাদারীপুর)
নতুন এই ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।
এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
03/05/2026
নতুন কুঁড়ি স্পোর্টসে বাছাইকৃত 'জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাদারীপুর' এর মার্শাল আর্ট টিম।
03/05/2026
দ্রুতগতিতে এগিয়ে চলছে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শহীদ মিনারের নির্মাণ কাজ। এই মহৎ উদ্যোগ শুধুমাত্র একটি স্থাপনা নির্মাণ নয়, বরং আমাদের মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে এই শহীদ মিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিদ্যালয়ের এমন একটি গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নে
*** জেলা প্রশাসক** মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব, আন্তরিকতা ও সার্বিক সহযোগিতা সত্যিই প্রশংসার দাবিদার। তাঁর সুপরিকল্পিত উদ্যোগ এবং নিরলস প্রচেষ্টার ফলেই কাজটি দ্রুত এগিয়ে যাচ্ছে।
একইসাথে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরীন তন্বী স্যারের আন্তরিক প্রচেষ্টা, তদারকি ও সক্রিয় সহযোগিতা এই কাজকে আরও গতিশীল করেছে। তাঁর দায়িত্বশীল ভূমিকা ও নিষ্ঠা এই উদ্যোগকে সফলতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এই মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন করার জন্য তাঁদের উভয়ের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। আশা করি, তাঁদের এমন উদ্যোগ ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে।
28/04/2026
অভিনন্দন রাবেয়া আক্তার,,,,
আশা করি বিজয়ের ধারা অভ্যাহত থাকবে,,,
31/03/2026
সকালের নির্মল আলোয় স্নাত প্রিয় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, মাদারীপুর
নতুন দিনের শুরুটা যেন আরও সুন্দর হয়ে ওঠে এই চেনা প্রাঙ্গণে। শিশিরভেজা ঘাস, মৃদু বাতাস আর পাখির কলতানে মুখরিত ক্যাম্পাস—সব মিলিয়ে এক অনন্য প্রশান্তির অনুভূতি।
এই প্রিয় শিক্ষাঙ্গন শুধু জ্ঞানার্জনের স্থান নয়, বরং আমাদের স্বপ্ন, স্মৃতির ঠিকানা।
26/03/2026
****মহান স্বাধীনতা দিবস ২০২৬ ****
মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, মাদারীপুর গর্বের সাথে কুচকাওয়াজে অংশগ্রহণ করে।
****কুচকাওয়াজে দ্বিতীয় স্থান অর্জন****
**** ডিসপ্লে প্রদর্শনীতেও পুরস্কার অর্জন****
এ সাফল্য আমাদের সকল শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের জন্য এক গৌরবময় অর্জন। এই অর্জনের পেছনে রয়েছে সবার সম্মিলিত পরিশ্রম, শৃঙ্খলা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।
সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
****আগামী দিনেও এমন সাফল্যের ধারা অব্যাহত থাকবে—
****এই প্রত্যাশা রইল****