মাদ্রাসা দারুল আবরার
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাদ্রাসা দারুল আবরার, School, Madaripur.
� মাদ্রাসা দারুল আবরার
� সমন্বিত সিলেবাসভিত্তিক একটি আবাসিক ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান
� হিফজুল কুরআন + সাধারণ শিক্ষা
� প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত।
� ধামুসা – ডাসার বাজার সংলগ্ন, ডাসার, মাদারীপুর
� যোগাযোগ: 01816-293074
মাদ্রাসা দারুল আমরারের হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থী তামিম হাসানের ইংরেজি বক্তৃতা।
22/09/2025
সকালের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
28/08/2025
✉️ অভিভাবকদের প্রতি একটি খোলা চিঠি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় অভিভাবকবৃন্দ,
আমরা সবাই চাই আমাদের সন্তানরা দ্বীনি শিক্ষায় উজ্জ্বল হোক, আবার দুনিয়ার দিক থেকেও পিছিয়ে না থাকুক। সেই লক্ষ্যেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা তিনটি মূলনীতির উপর সাজিয়েছি—
১. দ্বীনি ও জেনারেল শিক্ষার সমন্বয়
প্রতিটি শিক্ষার্থীকে কোরআনের হিফজ ও নাজেরার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানেও দক্ষ করা হবে। এতে সন্তানরা দ্বীনি মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে বাস্তব জীবনের প্রতিটি পরীক্ষায়ও সফল হতে পারবে।
২. সময়ের সঠিক ব্যবহার
পরিকল্পিত রুটিনের মাধ্যমে:
ক্লাস ওয়ানে পুরো নাজেরা সম্পন্ন
ক্লাস টু থেকে ফোর পর্যন্ত ধাপে ধাপে হিফজ সম্পন্ন
ক্লাস ফাইভে সরকারি সমাপনী পরীক্ষা + পুরো হিফজ সমাপ্তি
এভাবে অল্প সময়েই দ্বীনি ও জেনারেল দুই দিকেই এগিয়ে যাবে।
৩. ভবিষ্যতের উজ্জ্বল ক্যারিয়ার
আমরা চাই সন্তান শুধু হাফেজ হয়ে সীমাবদ্ধ না থাকুক। সে চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য যেকোনো উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে পারবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবী সব দরজা তার জন্য খোলা থাকবে।
---
উপসংহার
আমাদের লক্ষ্য – একই সাথে দ্বীনি ও দুনিয়াবী সফলতা নিশ্চিত করা।
আপনার সন্তান হবে:
📖 হাফেজে কোরআন,
🎓 জেনারেল শিক্ষায় দক্ষ,
🌍 এবং ভবিষ্যতে যেকোনো পথে সফলতার যোগ্য।
আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
✍️
মুফতি ফয়সাল আহমাদ
পরিচালক
23/07/2025
প্রতিটি সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আপনিও সহযোগিতা করতে পারেন। বিস্তারিত দেখুন প্রথম কমেন্ট বক্সে।
আপনার সন্তানের মূল্যবান সময় আর আপনার কষ্ট উপার্জিত টাকা এভাবেই নষ্ট করে দিচ্ছেন না তো???
আপনার সন্তানের সফল ক্যারিয়ার গঠনে এই তিনটি বিষয় অপরিহার্য।
যাদের সন্তান মাদ্রাসায় পড়ালেখা করছে সেই সকল অভিভাবকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ।
25/06/2025
সকলকে জানাই আন্তরিক অভিনন্দন
সন্মানিত অভিভাবক!
আপনার আদরের সন্তানকে কোথায় ভর্তি করবেন মাদ্রাসায় নাকি স্কুলে?
মাদ্রাসার শিক্ষার্থীরা কেবল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে জাগতিক শিক্ষার অভাবে কর্মক্ষেত্রে সন্মূখীন হয় নানাবিধ সমস্যার।অপর দিকে স্কুল শিক্ষার্থীরা কেবল জাগতিক শিক্ষার মাধ্যমে যোগ্যতা অর্জন করে কিন্তু ধর্মীয় শিক্ষার অভাবে তাদের মধ্যে সৃষ্টি হয় না নৈতিকতার। স্কুল ও মাদ্রাসার এই অভাব গুলো পূরণে ও আপনাকে আস্থার সাথে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার অনুভূতি নিয়েই ধর্মীয় ও জাতিগত শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসা দারুল আবরার ।
হ্যা শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে কোরআন সুন্নাহ ও যুগোপযোগী বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানসমৃদ্ধ একজন আদর্শ শিক্ষক, চিকিৎসক,প্রকৌশলী হওয়ার পাশাপাশি যোগ্য হাফেজ আলেম হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। যেন শিক্ষার্থী একজন নৈতিকতা সম্পূর্ণ মানুষ হয়ে আদর্শ পরিবার ,সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে।
📖 আমাদের কিছু অন্যান্যতা
✴️একই সময় ও একই খরচে দুই শিক্ষা।
✴️ আপনার সন্তানকে কি গুণগত মান সম্পন্ন জেনারেল শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআনের হাফেজ ও আলেম বানানো।
✴️স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরকে ব্যাচ ভিত্তিক কুরআন শিক্ষার সুব্যবস্থা
✴️ইংরেজি ও আরবি ভাষার প্রতি বিশেষ যত্ন।
✴️ ব্রিটিশ ও আমেরিকান ল্যাঙ্গুয়েজে ইংরেজি শিক্ষা।
✴️ আরবদের মতো করে আরবি ভাষা লিখতে ও বলতে পারার ব্যবস্থা।
তাই আসুন আপনার স্বপ্নের প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল আবরারে দেখুন,ভাবুন এবং সিদ্ধান্ত নিন।কারণ আপনার সঠিক সিদ্ধান্তেই হতে পারে আপনার সন্তানের ইহকলীন ও পরকালীন সফলতার মূল উৎস।
আমাদের রয়েছে পৃথক বালক ও বালিকা শাখা।
ভর্তি সংক্রান্ত বিষয়ে অথবা যেকোনো বিষয়ে কল।
অথবা হোয়াটসঅ্যাপ করুন+01816293074
আপনার সন্তানের দায়িত্ব একবারের জন্য আমাদের কাছে দিন ,সব জায়গায় যা থেকে ব্যর্থ হয়েছেন আমরা সেই ব্যর্থতাকে পূর্ণতায় পৌঁছে দিবো ইনশাআল্লাহ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Madaripur