17/03/2026
আলহামদুলিল্লাহ! অষ্টমবারের মতো আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান পবিত্র কোরআন খতমের মাধ্যমে শুভ সূচনা হলো। মহান আল্লাহ তা‘আলার দরবারে দোয়া করি—তিনি যেন এই আয়োজনকে কবুল করেন এবং পরিপূর্ণ সফলতা দান করেন।
অত্র এলাকার সকল কবরবাসীর জন্য আমরা দোয়া করি—আল্লাহ তা‘আলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাদের কবরকে নূরে ভরিয়ে দিন।
যে সকল প্রিয় ছাত্রভাই বিভিন্ন কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, আল্লাহ তা‘আলা তাদেরকে সুস্থতা ও আফিয়াত দান করুন। আমরা দোয়া করি, আগামীতে তারা যেন আমাদের সাথে আবারও একত্রিত হতে পারেন—এই ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে, আমীন।
15/02/2026
আল্লাহ তা’য়ালা আজকের মাহফিল কে কবুল করুন। সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
11/02/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আসছে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) তাহেরুন্নেছা এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে নসিহত পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত শাইখ আব্দুল হক (দা:বা:), আল্লামা মুফতী আব্দুল গফফার (দা:বা:) সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম। দ্বীনি কথা শ্রবণ ও রুহানি ফয়েজ হাসিলের জন্য সবাইকে সাদর আমন্ত্রণ।
সময় ও স্থান:
📅 তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার
⏰ সময়: বাদ আছর হতে
📍 স্থান: মাদরাসা ময়দান, পশ্চিম স্বরমঙ্গল, খালিয়া, রাজৈর, মাদারীপুর
মা’আস সালাম:
হাফেজ ক্বারী তৌহিদুজ্জামান
মুহতামিম, তাহেরুন্নেছা এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা
হাফেজ মোঃ আজমাল মাহমুদ
সাবেক ছাত্র
তাহেরুন্নেছা হাফিজিয়া মাদরাসা
07/12/2025
আলহামদুলিল্লাহ!
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় তাহেরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ছাত্ররা মোট ১২টি পুরস্কার অর্জন করেছে—আলহামদুলিল্লাহ।
সকলের নিকট দোয়ার আবেদন, তারা যেন বিভাগীয় পর্যায়ে মেধা তালিকায় ভালো স্থান অর্জন করতে পারে এবং জাতীয় পর্যায়েও ভালো ফলাফল করতে সক্ষম হয়—আমিন।
হুজুরের জন্য দোয়া চাই, আল্লাহ তা’য়ালা যেন হুজুর কে নেক হায়াত দান করেন এবং পরিপূর্ণ সুস্থতা দান করেন।
এডমিন
Md Azmal Mahmud
সাবেক ছাত্র
তাহেরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা
27/11/2025
আলহামদুলিল্লাহ!
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর রাজৈর থানা ভিত্তিক প্রতিযোগিতায় তাহেরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা থেকে মোট ২৬ জন ছাত্র পুরস্কার অর্জন করেছে।
এর মধ্য দিয়ে তারা জেলা পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
সকলের নিকট দোয়ার আবেদন, তারা যেন জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়েও কৃতিত্বের সাথে সেরা ফলাফল অর্জন করতে পারে—আমিন।
এছাড়াও আমাদের সম্মানিত উস্তাদ হাফেজ ক্বারি তৌহিদুজ্জামান সাহেব হুজুরের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি—
আল্লাহ তা’আলা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। আমিন।
#এডমিন
Md Azmal Mahmud
26/11/2025
শ্রদ্ধীয় ওস্তাদ! হাফেজ ক্বারী তৌহিদুজ্জামান সাহেব হুজুর খুবই অসুস্থ, হাসপিটালে ভর্তি রয়েছেন। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ যেন হুজুর কে দ্রুত সুস্থ করে দিন।
Md Azmal Mahmud
23/11/2025
দোয়া চাই তাহসিনের জন্য, আল্লাহ তা’য়ালা তাকে কবুল করুন।
#এডমিন
Md Azmal Mahmud
24/10/2025
পড়াশোনা শুধু বইয়ের পাতা নয়,
ভ্রমণেও শেখা যায় আল্লাহর নিদর্শন 💫
— শিক্ষা সফর ২০২৫
24/10/2025
রাজকীয় সৌদি দূতাবাস, বাংলাদেশ আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ (ঢাকা দক্ষিণ)-এ তাহেরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা থেকে তিনজন মেধাবী ছাত্র মেধা তালিকায় স্থান অর্জন করেছে।
আলহামদুলিল্লাহ, এ সাফল্য আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহ।
আমরা মহান রবের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করছি—
আল্লাহ তায়ালা যেন এই তালিবুল ইলমদের কুরআনের খেদমতে জীবনব্যাপী লেগে থাকার তাওফিক দান করেন।
আর যেসব ওস্তাদগণ নিরলস মেহনত ও পরিশ্রমের মাধ্যমে তাদের গড়ে তুলেছেন,
আল্লাহ তায়ালা যেন সেই মেহনতকে দুনিয়া ও আখিরাতের সফলতার উসিলা হিসেবে কবুল করেন।
Md Azmal Mahmud
22/10/2025
আলহামদুলিল্লাহ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ৩০তম জাতিয় হিফজুল কুরআন প্রতিযোগীতা-২০২৫, রাজৈর থানার উদ্দেগে আয়োজিত, বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন ও দাওয়াতি সফর সম্পাদনা হলো।
#এডমিন
05/09/2025
সেরাজুল হক মোল্লার জানাযা, ঈশা নামাজ বাদ,তাহেরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।