Shuvra

Shuvra

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shuvra, Education Website, Madaripur.

05/04/2025

বই এর সাথে কোন কম্বিনেশনটা আপনার পছন্দের?

বই+বুকমার্ক

বই+কলম

বই+চিরকুট

বই+চিঠি

বই+বই

বই+এডমিনের সাইন

বই + রাতজাগা জোনাকির আলো

বই + চাঁদের আলোয় ভিজে যাওয়া বারান্দা

বই + তারাদের সাথে গোপন চিঠি বিনিময়

বই + কল্পনার রাজ্যে ভ্রমণের টিকিট

বই + মেঘে ঢাকা একটা নরম দুপুর

বই + আয়নার ওপারে আটকে থাকা স্বপ্ন

বই + নীল রঙে লেখা স্বপ্নজাল

বই + অলস মেঘে ভাসা একেকটা গল্প

বই + ঘুমের ভেতর হাঁটা চাঁদপথ

বই + হারিয়ে যাওয়া কোনো রাজকন্যার অভিমান

13/01/2024

📚📚📚📚📚📚📚বই পড়ার সঠিক নিয়ম গুলো কী কী??🤔
ব📚📚📚📚ই পড়ার সঠিক নিয়ম ----

১.যখন বই পড়তে বসবেন তখন কোনো অন্য

কিছুতে মন লাগাবেন না ,বিশেষ করে

ফোনকে দূরে রাখতে হবে। তবে ধারে কাছে

একটা পানির বোতল বা গ্লাসে পানি রাখবেন

যাতে বার বার পানি আনতে উঠতে না হয়।

২.যে বই টা পড়বেন তা ওপেন করে মোট কত

পেজ তা আগে দেখে নিবেন। কতটুকু করে

ভাগ করে পড়লে সুবিধা হবে তার একটা

টার্গেট করে নিবেন। এটা করলে মনে বিশ্বাস

আসবে এবং পুরোপুরি না হলেও টার্গেট এর

কাছাকাছি পড়া সম্ভব হবে।

৩.বই ভিতরে যেই শব্দ নতুন লাগে তা আপনি

নিজের আসে পাশের কিছুর সাথে তুলনা

করবেন যাতে লম্বা সময় অব্দি মাথায় থাকে।

৪.পড়া বা লেখার সময় কোনো খাবার সাথে

রাখবেন না। একটা টার্গেট করে বইয়ের

নির্দিষ্ট অংশ শেষ করে তারপর খাবার নিবেন।

৫.সারাদিন বই পড়া ঠিক না।বই পড়ার মাঝে

প্রত্যেক ৮০-১২০ মিনিটে একটা ছোট্ট ব্রেক

নিতে হয়। নইলে মাথা ৩-৪ ঘণ্টা পর ব্যাথা

চালু হয়।এবং এতে আপনার সারা দিন পর

নিজের কাছে অনেক খারাপ লাগবে।

৭.নিয়মিত বই পড়ার অভ্যাস গড়তে চাইলে

প্রতিদিন ৩০-৪০মিনিট বই পড়া উচিত।বিশেষ

করে ঘুমাবার আগে।

আশা করছি নতুন বই পড়া শুরু করার ইচ্ছে থাকলে,চিন্তা করে থাকলে উক্ত বিষয়গুলো সাহায্য করবে🙂

10/01/2024

তোমার হুটহাট মনে হয় আমাকে ভালোবাসো
তখন তুমি আমার কাছে আসো
দু পেয়ালা চায়ের সাথে আড্ডা দেও
তুমি মন খারাপের কথা বলো
কে কী বলেছে, কার কথায় কষ্ট পেয়েছ
তুমি খুটিয়ে খুটিয়ে সবটা বলো।
তারপর— মন খারাপ কেটে গেলে
তুমি ফিরে যাও— তোমার মতো করে।

তুমি মূলত তোমার মন খারাপে
তোমার একাকিত্বে, খারাপ সময়ে আমাকে ভালোবাসো।
না না তোমার মনে হয় ভালোবাসো।
আসলে তুমি একা থাকার ভয়ে, সঙ্গ চাও।
আর সেটাকে ভালোবাসা বলে নিদারুণ ভাবে চালিয়ে দেও!

— সবুজ আহম্মদ মুরসালিন

06/01/2024

জীবন্ত মানুষ পুড়ছে, দগ্ধ বেনাপোল এক্সপ্রেস, দগ্ধ বাংলাদেশ। রাজধানীর সায়দাবাদের গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রেনের ৪টি বগিতে আগুন ছড়িয়ে পড়েছে। বেনাপোল হতে ছেড়ে আসা বাংলাদেশী ও ভারতীয় পাসপোর্টদারী যাত্রীবাহী বেনাপোল এক্সপ্রেস ছিলো এটা।একটি পরিবার যারা ভারত হতে আসছিলেন.... বাচ্চা, স্বামী-স্ত্রী সমেত জ্বলে পুড়ে অংগার।

প্রজন্মের এক আজব মানসিকতা! গতকাল রাতের জীবন্ত অবস্থায় পুড়ে মরা লোকটির বিষয়টিতে কেউ কেউ রোমান্টিসিজম দেখতেছে! প্রস্ন তুলে প্রতিবাদ করা ভুলে গেছে এরা? রবীন্দ্রসংগীত লাগায়ে নৃশংস যন্ত্রনাদায়ক মৃত্যুকে রোমান্টটিসাইজ করতেছে! সেয়ার দিয়ে পুরুষ তার কাংখিত নারীর কাছে প্রেমের ভাব প্রকাশ করতেছে!

অন্য কোনো জাতি তো স্বজাতির কাউকে হত্যার পর সেটারে রোমান্টিসাইজ করে না। ক্ষমতার পিপাসায় অর্থহীন হয়ে মৃত্যুতে পতিত জীবনের উদযাপন, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে করেনা।

কবির ভাষায়,
তুমি জ্বলে উঠার আগেই তোমায় জ্বালিয়ে দেবে তারা,তপ্ত আকাশ, হতাশ চোখে দেখবে তোমায়।তন্ত্র মন্ত্রের জালে প্রহরীদের বিষফোঁড়া,বাঁচাবে কি, পুঁজ গেলে খাওয়াবে তোমায়।তোমার দেহের দগ্ধ ছাই তাদের বারবিকিউয়ের কয়লা,তোমার আঙ্গুল ছাপের কাগজ তাদের আস্তাকুড়ের ময়লা।তোমার ক্ষয় ধরে যাওয়া হাড়, তাদের কুর্সির নেয় ভার,তোমার নগ্ন ছবি, রক্ত সবই রোজ হয় সমাচার।~ ইয়াসির আল সাইফ

😞

Photos from Shuvra's post 01/01/2024

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা 🙂

" পাখির কান্না চোখে তাকিয়েছিল সেদিন। আমি তাদের হেসে বলেছি, জীবন জলের বাহিরে কেউ নেই।"
— কাইকর।

25/12/2023

একই নাম বা প্রায় একই নামের বিভিন্ন গ্রন্থ:
১।
→ পদ্মাবতী (কাব্য)- আলাওল
→ পদ্মাবতী (নাটক)- মাইকেল মধুসূদন দত্ত
→ পদ্মাবতী (প্রবন্ধ)- সৈয়দ আলী আহসান
২।
→ তারাবাঈ (উপন্যাস)- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
→ তারাবাঈ (নাটক)- দ্বিজেন্দ্রলাল রায়
৩।
→ বাংলার মাটি বাংলার জল (কাব্যগ্রন্থ) নির্মলেন্দু গুন
→ বাংলার মাটি বাংলার জল (কাব্যনাট্য)- সৈয়দ শামসুল হক
→ বাংলার মাটি বাংলার জল (সনেট জাতীয় রচনা)- রবীন্দ্রনাথ ঠাকুর
৪।
→রজনী (উপন্যাস)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
→ রজনী (উপন্যাস)- হুমায়ুন আহমেদ
৫।
→রেখাচিত্র (আত্মজীবনী)- আবুল ফজল
→ রেখাচিত্র (গল্প)- বুদ্ধদেব বসু
৬।
→ অপরাজিতা (উপন্যাস)- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
→ অপরাজিতা (কাব্য)- যতীন্দ্রমোহন বাগচী
৭।
→ কঙ্কাবতী (কাব্য)- বুদ্ধদেব বসু
→ কঙ্কাবতী (উপন্যাস)- অন্নদাশংকর রায়
৮।
→ মানচিত্র (উপন্যাস)- আলাউদ্দীন আল আজাদ
→ মানচিত্র (নাটক)- আনিস চৌধুরী
৯।
→ ঘুম নেই (কাব্যগ্রন্থ) - সুকান্ত ভট্টাচার্য
→ ঘুম নেই (নাটক)- সেলিম আল দীন
১০।
→ নূরজাহান (উপন্যাস)- ইমদাদুল হক মিলন
→ নূরজাহান (নাটক)- দ্বিজেন্দ্রলাল রায়
১১।
→জননী (উপন্যাস)- মানিক বন্দ্যোপাধ্যায়
→ জননী (উপন্যাস)- শওকত উসমান
→ জননী (উপন্যাস)- হুমায়ুন আহমেদ
১২।
→ রত্নবতী (উপন্যাস)- মীর মশাররফ হোসেন
→ রত্নদ্বীপ (উপন্যাস)- প্রভাতকুমার মুখোপাধ্যায়
→ রত্নাবলী (নাটক)- রামনারায়ণ তর্করত্ন
→ রত্নপরীক্ষা (গদ্যগ্রন্থ)- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৩।
→ কথামালা - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
→ লিপিমালা - রামরাম বসু
১৪।
→ স্পেন বিজয় কাব্য (মহাকাব্য) - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
→ গোরক্ষ বিজয় (কাব্য)- শেখ ফয়জুল্লাহ
→ সিংহল বিজয় (ঐতাহাসিক নাটক)- দ্বিজেন্দ্রলাল রায়
১৫।
→ জীবন বন্দনা (কবিতা)- কাজী নজরুল ইসলাম
→ বন্দীর বন্দনা (কাব্য)- বুদ্ধদেব বসু
১৬।
→ দুর্গেশনন্দিনী (উপন্যাস)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
→ রায়নন্দিনী (উপন্যাস)- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
১৭।
→ পঞ্চতন্ত্র - সৈয়দ মুজতবা অালী
→ পঞ্চগ্রাম (উপন্যাস)- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
→ পঞ্চভূত (প্রবন্ধ) - রবীন্দ্রনাথ ঠাকুর
১৮।
→ ছেলেবেলা (অাত্মজীবনী) - রবীন্দ্রনাথ ঠাকুর
→ আমার ছেলেবেলা (আত্মজীবনী) - নির্মলেন্দু গুন
→ আমার ছেলেবেলা (আত্মজীবনী) - বুদ্ধদেব বসু
১৯।
→বেদের মেয়ে (নাটক)- জসিম উদদীন
→ গ্রামের মেয়ে (নাটক)- জসিম উদদীন
→ বেণের মেয়ে (উপন্যাস)- হরপ্রসাদ শাস্ত্রী

25/12/2023

স্মৃতিসৌধের ৭টি স্তম্ভের পটভূমি

20/12/2023

হ্যা এটাই আমার নেশা

বই: ফিলোসোফির বয়স কতো

02/12/2023

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ

• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।
সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।

• বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।

• অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।
প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।

• তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...!
ভালো থাকবেন প্রতিবেশীরা...!
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...!
পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...!
তবু ও বলছি সমাজ কি বললো...!
প্রতিবেশী কি বললো সেটা শুনে,
নিজের ছেলে মেয়েকে অপমান করে,
মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...!
মনে রাখবেন ছেলেমেয়েটা আপনার তাদের নয়
(প্রতিবেশীর নয়)...….....!!!!

সংগৃহীত

#জীবনেরকথা

06/11/2023

ম্যাক্সিমাম ছেলে মেয়েদের পরীক্ষায় ফেইল করার যুক্তিযুক্ত কারণ আছে🥲🥲🥲🥲


বছরে
শুক্রবার ৫২ দিন।

বাকি থাকল ৩১৩ দিন।

শীত, গ্রীষ্ম, বর্ষার ছুটি ৫০ দিন।

বাকি থাকল ২৬৩ দিন।

৮ ঘন্টা প্রতিদিন ঘুমালে হয়
১২২দিন।

বাকি থাকে ১৪১ দিন।

১ঘন্টা প্রতিদিন খেলা করলে হয় ১৫
দিন।

বাকি থাকল ১২৬ দিন।

২ ঘন্টার প্রতিদিন খাওয়া দাওয়ার
পিছনে, মোট
চলে
যায় ৩০ দিন।

বাকি থাকে ৯৬ দিন।

১ঘন্টা সবার সাথে কথা বলতে চলে
যায় ১৫ দিন।

বাকি থাকল ৮১ দিন।

বছরে পরিক্ষা হয় ৩৫ দিন।

বাকি থাকল ৪৬ দিন।

ঈদ, সরকারী ছুটি ২০ দিন।

বাকি থাকল ২৬ দিন।

টিভি দেখা আত্বীয়ের বাড়ি ঘুরতে
যাওয়া ২৫ দিন।

বাকি থাকল ১ দিন সেটাও আবার
জন্মদিন! তাহলে
পড়ার সময় কোথায়????
..............................🤔

#আড্ডা_পোস্ট
#স্কুলজীবন

Photos from Shuvra's post 06/11/2023

#সাধারণ_জ্ঞান
#জীবনেরকথা
#সাহিত্যের
#বাংলা
#বিসিএস

Photos from Shuvra's post 06/11/2023

#সাধারণ_জ্ঞান
#জীবনেরকথা
#বিসিএস
#সাহিত্যের
#বাংলা

Want your school to be the top-listed School/college in Madaripur?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Website

Address


Madaripur