Madargonj Govt. Technical School and College, Jamalpur

Madargonj Govt. Technical School and College, Jamalpur it’s a place of learning.

06/04/2025
বীর  মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মাদারগঞ্জ, জামালপুর এ ২০২৫ সেশনে  ষষ্ঠ, সপ্তম, অষ...
21/11/2024

বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মাদারগঞ্জ, জামালপুর এ ২০২৫ সেশনে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর চারটি ট্রেডে ভর্তি চলছে...

কবিতাএকটি সাধারণ পরিচয় পর্ব=================রাজ্যে এসেছেন নতুন প্রধানকী আনন্দ সবখানে!প্রধান মশাই ডাকলেন সভাপরিচিত হতে সু...
19/10/2024

কবিতা
একটি সাধারণ পরিচয় পর্ব
=================

রাজ্যে এসেছেন নতুন প্রধান
কী আনন্দ সবখানে!
প্রধান মশাই ডাকলেন সভা
পরিচিত হতে সুধীজনে।

সুধীজনে সবে আছেন বসে
জমজমাট সমাবেশে।
ক্ষণিক বাদে প্রধান সাহেব
এলেন মৃদু কেঁশে।

নড়ে চড়ে বসলেন সবাই
ভাবটা গুরু-গম্ভীর।
মুহূর্তেই সব চুপচাপ একদম
পুকুরের মত স্থির।

সভা শুরু একে একে দিচ্ছেন তারা
নিজেদের পরিচয়।
জাত-বংশে উচ্চ সবাই
কারোর চেয়ে কম নয়।

কেতাদুরস্থ একজন বললেন, তিনি
জমিদারের উত্তরসূরি।
তার আবার আছে দেশ বিদেশে
ডিগ্রী ভূরি ভূরি।

কয়েক হাজার বিঘা জমি তাদের
অগণিত দালান-ঘর।
এবছরও বাড়বে কিছু নদীর ওপারে নাকি
জেগেছে নতুন চর।

আরেক জনে পরিচয় দিলেন
দারুণ শুদ্ধ স্বরে।
তার দাদা ছিলেন বৃটিশ আমলা
সে মন্ত্রণালয়ে চাকুরি করে।

বাবার আমল থেকেই তারা চড়েন
প্রাইভেট হেলিকপ্টারে।
সকল অফিসের ফাইল এখনও নাকি
তার কথাতেই ছাড়ে।

অপরজনের পেলাম পরিচয়
তিনি আভিজাত্যে ভরা।
পরম্পরায় কাজটা তাদের
ব্যবসা-বাণিজ্য করা।

এখনকার এই বাজার নাকি
তাদেরই দখলে।
দ্রব্যমূল্য একটু কমে আবার বাড়ে
তিনিই হুকুম দিলে।

সভাস্থলে এক কবিও ছিলেন
হাতে খাতা-নোটও।
গদগদ স্বরে বললেন, মহাশয়
আপনাকে নিয়ে কবিতা লিখেছি দু’টো।

কবিতা লেখার অভ্যেস নাকি তার
রক্তে আছে মিশে।
সবগুলোতে তার বড়বাবুদের স্তুতি বন্দনা
প্রায় হাজার খানেক আছে।

সভার পাশেই দাঁড়িয়ে ছিলেন
এক প্রবীণ বৃদ্ধলোক।
সবার দারুণ বৃত্তান্ত শুনে
ভয়ে গিললেন ঢোঁক।

ভাবছেন তিনি, রুই-কাতলাগণ দিচ্ছেন
নিজেদের পরিচয়।
সবাই তো দেখি রথি-মহারথি
মানুষ তো কেউ নয়।

বড় আশা করে এসেছিলেন হেথা
কিছু মানুষ পাবেন হয়তো।
মানুষ হতে শুধু মনটা লাগে
অন্য কিছু নয়তো।

----এস.এম. রাজিবুর রহমান
রচনাকাল: ১৭ অক্টোবর, ২০২৪ খ্রি.।
স্থান: বিপিএটিসি, সাভার, ঢাকা।

22/12/2023

কিছু সেক্টর এখন গাধাদের দখলে।
গাধারা মেধাবীদের উপরে বসে রাজার হালে চলছে।

গল্পটি পড়ুন, দয়া করে-----

এক রাজার প্রচন্ড শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাজ ঘোড়া ছিলো। রাজা'র অনেক যুদ্ধ জয়ে এই যুদ্ধবাজ ঘোড়াগুলোর অসামান্য অবদান ছিলো।
চারিদিকে তখন রাজার সুখ্যাতি!
রাজা ঘোড়া পোষার পাশাপাশি অনেকগুলো গাধাও পুষতো।
তো ঘোড়ার পেছনে এত খরচ দেখে, উজির-নাজির প্রায়শঃই রাজার কাছে ঘোড়াগুলো নিয়ে অভিযোগ করতোঃ
"ঘোড়াগুলো বেয়াদব, সহজে বাগে আনা যায় না, তার উপর দিনের পর দিন কোন কাজেও লাগছে না, অথচ এদের পেছনে খরচ ঠিকই হচ্ছে"।

রাজা নিজেও লক্ষ্য করেছে আস্তাবলে ঘোড়াগুলোকে দেখতে গেলে ঘোড়াগুলো ঠিকমত সম্মান করে না।

অথচ গাধার আস্তাবলে গেলে গাধাগুলো রাজার সারা গা-হাত-পা চাটা শুরু করে।

একদিন উজির-নাজির, রাজাকে পরামর্শ দিলো ঘোড়াগুলোকে বেচে দিতে, আর ঘোড়া বেচার টাকা দিয়ে পুরানো গাধাগুলোকে বেশি আদর যত্ন করতে সাথে বেশি করে আরো নতুন গাধা কিনতে।

তারপর যুদ্ধবাজ ঘোড়াগুলো বেশ দামে পাশের রাজ্যের দুর্বল রাজার কাছে বিক্রি করে দেয়া হল, এবং অনেকগুলো গাধা কিনা হল।

কিছুদিন পরের কথা। পাশের রাজ্যের রাজা 'ঘোড়া বেচা রাজা'র রাজ্যকে আক্রমন করলো এবং খুব সহজেই রাজ্য দখল করলো!

রাজ্যের নতুন রাজা, বন্দী রাজাকে জিজ্ঞাসা করলো, "তোমার মনে কোন প্রশ্ন জাগেনি কেন তুমি এই যুদ্ধে হারলে!"

বন্দী রাজা বললো "কেন?"

নতুন রাজা বললেন, তুমি হেরেছ কারণঃ

১) তোমার রাজা হওয়ার পিছনে যাদের (ঘোড়াদের) অবদান ছিলো, তাদেরকেই তুমি ভুলে গেছ!

২) তুমি চাটুকার গাধাকে ঘোড়ার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ মনে করেছ। তোমাকে ঘিরে থাকা গাধাদের কথায় সিদ্ধান্ত নিতে শুরু করেছ।
(তোমার উজির-নাজির'রাই ছিলো সত্যিকার গাধা)।

৩) সর্বোপরি গাধা প্রয়োজনীয় প্রানি হলেও যুদ্ধবাজ ঘোড়ার কাজ গাধা দিয়ে চালানো যায় না এটা তোমার মাথায় আসেনি।
সংগৃহীত

16/11/2022

💕🇩🇪কেন ফুটবল বিশ্বকা‌পে জার্মান‌কে Support কর‌বেন 🇩🇪💕

#বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল: জার্মানি, ৮ বার।
#‌বিশ্বকাপে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলা
দেশ: জার্মানি, ১৩ বার।
#‌বিশ্বকাপে এই পর্যন্ত বেশি গোল করা দল: জার্মানি, ৩০৭টি।
#‌বিশ্বকাপে সবচেয়ে কম লালকার্ড খাওয়া দল: জার্মানি ১০৬ ম্যাচে ৫ টি। ব্রাজিল ১০
টি,আর্জেনটিনা ৯ টি।
#‌বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা দল: জার্মানির, (মিরাস্লোভ ক্লোসা ১৬ টি)
#‌বিশ্বকাপে একমাত্র গোলকিপার যিনি গোল্ডেন
বল ও গোল্ডেন গ্লাভস জিতেছেন তিনি: জার্মানির গোলকিপার(অলিভার কান ২০০৬
সালে)
#বিশ্বকাপে বেশি গোল করা চ্যাম্পিয়ান দল
:জার্মানি (১৯৫৪,২৫ গোল)

#বিশ্বকাপে ২বার কম অংশ নিয়েও প্রায় সব রের্কড
জার্মা‌নির দখলে।
(((এস নবীন/প্রবীণ দ‌লে দ‌লে, যোগদাও জার্মা‌নির পতাকা ত‌লে )))!...💕🇩🇪কেন ফুটবল বিশ্বকা‌পে জার্মান‌কে Support কর‌বেন 🇩🇪💕

#বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল: জার্মানি, ৮ বার।
#‌বিশ্বকাপে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলা
দেশ: জার্মানি, ১৩ বার।
#‌বিশ্বকাপে এই পর্যন্ত বেশি গোল করা দল: জার্মানি, ৩০৭টি।
#‌বিশ্বকাপে সবচেয়ে কম লালকার্ড খাওয়া দল: জার্মানি ১০৬ ম্যাচে ৫ টি। ব্রাজিল ১০
টি,আর্জেনটিনা ৯ টি।
#‌বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা দল: জার্মানির, (মিরাস্লোভ ক্লোসা ১৬ টি)
#‌বিশ্বকাপে একমাত্র গোলকিপার যিনি গোল্ডেন
বল ও গোল্ডেন গ্লাভস জিতেছেন তিনি: জার্মানির গোলকিপার(অলিভার কান ২০০৬
সালে)
#বিশ্বকাপে বেশি গোল করা চ্যাম্পিয়ান দল
:জার্মানি (১৯৫৪,২৫ গোল)

#বিশ্বকাপে ২বার কম অংশ নিয়েও প্রায় সব রের্কড
জার্মা‌নির দখলে।
(((এসো নবীন/প্রবীণ দ‌লে দ‌লে, যোগদাও জার্মা‌নির পতাকা ত‌লে )))!...

01/09/2022

" মানুষ একা, অমানুষরা সংঘবদ্ধ। "

31/08/2022

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস!

অথচ ৫/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হত।

সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে আল-ফাতাহ,পাঞ্জেরী, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।

মাত্র ৫/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রূপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস,পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক,চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি,গ্রুপিং করা,শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষককের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকায়..!!🙂🖤🥀

Address

Madarganj

Alerts

Be the first to know and let us send you an email when Madargonj Govt. Technical School and College, Jamalpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Madargonj Govt. Technical School and College, Jamalpur:

Shortcuts

Share

Category