09/09/2026
এতদ্বারা সরকারি লৌহজং কলেজের ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “নজরুল বর্ষ” উপলক্ষে সরকারি লৌহজং কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম, শ্রেণি, রোল, মেবাইল নম্বর এবং অংশগ্রহণের বিষয় নিম্নে উল্লেখিত শিক্ষকগণের নিকট আগামী ১৫/০৯/২০২৬ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য বিশেষভাবে বলা হলো।
(০১) মুহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক, বাংলা
(২) সানজিদা আখতার, প্রভাষক, ইংরেজি
প্রতিযোগিতার বিষয় সমূহ:
গ্রুপ-ক (একাদশ ও দ্বাদশ শ্রেণি)
(ক) নজরুল সঙ্গীত (খ) নজরুলের কবিতা আবৃতি (গ) অভিনয় (একক) নজরুল ভিত্তিক অভিনয় (ঘ) নৃত্য (একক) নজরুল সঙ্গীত ভিত্তিক (ঙ) রচনা প্রতিযোগিতা: বিষয়: তারুণ্য ও নজরুল
গ্রুপ-খ (অনার্স ও ডিগ্রি স্তর)
(ক) নজরুল সঙ্গীত (খ) নজরুলের কবিতা আবৃতি (গ) অভিনয় (একক) নজরুল ভিত্তিক অভিনয় (ঘ) নৃত্য (একক) নজরুল সঙ্গীত ভিত্তিক (ঙ) রচনা প্রতিযোগিতা: বিষয়: তারুণ্য ও নজরুল
অধ্যক্ষ
সরকারি লৌহজং কলেজ
লৌহজং, মুন্সীগঞ্জ।