সুন্দর শিশুরাঃCuty Baby

সুন্দর শিশুরাঃCuty Baby Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুন্দর শিশুরাঃCuty Baby, Childcare service, Lohagara, Chittagong, Lohagar.

সন্ধ্যায় বাচ্চাদেরকে বাইরে বের করবেন না।
25/02/2024

সন্ধ্যায় বাচ্চাদেরকে বাইরে বের করবেন না।

মায়েরা বাচ্চাদের নামাজ-রোযার তাৎপর্য বলে বোঝাচ্ছেন, বাচ্চা উৎসাহ নিয়ে করছে—এই বোঝানো সারাজীবনের জন্য, এটা মাথায় গেঁথে নি...
25/12/2023

মায়েরা বাচ্চাদের নামাজ-রোযার তাৎপর্য বলে বোঝাচ্ছেন, বাচ্চা উৎসাহ নিয়ে করছে—এই বোঝানো সারাজীবনের জন্য, এটা মাথায় গেঁথে নিন৷

নিজের সময়কার আন্টি-আংকেলদের (আমরাও তা-ই এখন, ৯০ দশকের যারা) দিকে তাকান, অনেকেই খুব ধার্মিক পরিবার থেকে।
তাদের নামাজ-রোযা-আমল সব ফাটাফাটি, কিন্তু সেটায় প্রাণ নেই, তাদের ব্যবহার, তাদের আদব, বিশেষ করে সামাজিকতার কমনসেন্স ইসলামের সিলেবাসের সাথে যায় না।

সবার না, অনেকেরই।

কিন্তু মা-বাবা বেশ আমলদার, প্রাণবন্ত আমল সেসব।

কঠিন বাস্তবতা হলো, আমি আপনি যেভাবে দ্বীনকে অন্তরে নেব, তোতাপাখির মত শেখালেও আমাদের সন্তানরা সেভাবে নেবে—এটা গ্যারান্টেড না।

কারণ আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হয়। মা-বাবা কেবল পথ দেখাতে পারে কিংবা যে কেউ কেবল সেই পথে হাঁটার ফল বলতে পারে; কিন্তু অন্তরে ঢুকে সেই অনুভূতি জাগাতে পারে না, কেউ এসে আল্লাহ আর আরেক বান্দার মাঝে সম্পর্ক গড়ে দিতে পারে না।

ছোটবেলা থেকে দ্বীন শেখালে সন্তানরা অনেক গুনাহর কাজ থেকে ছোট থেকেই বিরত থাকতে পারে এটা যেমন ঠিক, তেমন ঐ যে, আমি-আপনি যেভাবে অনুভব করি, ঠিক সেভাবে সে অনুভব করবে না।

এজন্য কখনই রিমাইন্ডার দেওয়া, বোঝানো বন্ধ করা যাবে না।
আমরা যদি ভাবি ১২ বছর ধরে বুঝিয়ে যাচ্ছি, এখন তার বয়স ১৪। হয়েছে বড়, এবার নিজের দেখুক। এখনো নামাজটা ঠিকমতো পড়ছে না, আদবটা যেন কেমন ত্যাড়ামি মেশানো—তাহলে সমস্যাটা শুধু ওদের না, আমাদেরও।

আমরা যেন এটা ধরে না নিই, এই তো অর্থসহ কুরআন পড়িয়েছি, হিফয করিয়েছি, তাফসীর সে নিজেই তো পড়ল, তাও কেন তার এত ত্রুটি?

তাহলে মনে করুন ‘মুমিন মুমিনের আয়না’—এই কথার তাৎপর্য বা সিগনিফিক্যান্স কী। কেন এটা বলা হয়েছে।

বইয়ের স্বরহীন লেখা সবসময় অন্তরকে শব্দ করবে না, যেভাবে একটা স্বর করতে পারে।
এজন্য সপ্তাহে একটা বই আর একটা হালাকা, দুটোর মধ্যে হালাকা মানুষকে বেশি টানে।

যেভাবে কাছে নিয়ে সন্তানকে আদর দিয়ে নামাজ-রোযা-কুরআনের বিষয়গুলো বুঝিয়ে যাচ্ছি, এই বোঝানো যতদিন বেঁচে আছি ততদিন চালিয়ে যেতে হবে।
ব্যস্ততা তো সন্তানদেরও ছোঁবে, ছোঁয়। যেই মুহুর্তে সরে যাচ্ছে কিংবা আমলে প্রাণটা ছুটে যাচ্ছে, সেই মুহুর্তে হাতটাও না ছুটিয়ে হাতটা এনে সেই পিচ্চিবেলার মতো ধরতে হবে।

কেউ কেউ হয়তো মা-বাবার চেয়েও বেশি আল্লাহওয়ালা হবে, কিন্তু অনেকেই গতানুগতিক নিয়মের বাইরে প্রাণটা খুঁজে নিতে ব্যর্থ হবে।
দ্বীনের বাইরে চলে, এমন বাচ্চাদের দেখলে হিদায়াতের দুয়া করবেন, কখনও বিরক্তি আসলেও চেপে রাখবেন, নাক সিঁটকাবেন না। কারণ নিজ সন্তানকে যা শিখাচ্ছেন এটা সে ১০০% শিখে নিচ্ছে এটা নিশ্চিত না, কিংবা ১০০% সে প্রয়োগ করবে এটাও নিশ্চিত না।

আশেপাশের উদাহরণগুলো বারবার দেখুন। অতিরিক্ত তৃপ্তি থেকে আল্লাহ আমাদের হিফাযত করুন।

পরিশেষে এমন গোঁজামিল দেওয়া একটা লেখার জন্য আমাকে মাফ করবেন।
_______________
| প্রাণহীন আমল |
নুসরাত জাহান প্রমা

#রৌদ্রময়ী_প্যারেন্টিং

04/12/2023

আপনার কলিজার টুকরা সন্তান কে ব্যাঙের লাফ, হাঁসের ডাক প্যাক প্যাক,তিড়িং বিড়িং সাইকেল চালানো না শিখিয়ে পার্শ্ববর্তী নূরানী মাদরাসায় ভর্তি করুন অনেক ভাল হবে

একমাত্র রবের জন্যই সমস্ত বাঁধা উপেক্ষা করা যায়। বান্দা ও রবের সম্পর্ক এমন এক গভীর সম্পর্ক, যা বান্দাকে সব প্রতিকূল অবস্...
04/07/2023

একমাত্র রবের জন্যই সমস্ত বাঁধা উপেক্ষা করা যায়। বান্দা ও রবের সম্পর্ক এমন এক গভীর সম্পর্ক, যা বান্দাকে সব প্রতিকূল অবস্থা উপেক্ষা করে রবের দিকেই প্রত্যাবর্তন করায়।

Arafa Moidan-Hajj 23

01/07/2023

বেগুনি VS মিষ্টি কুমড়া
কাঁচা মরিচ VS ?

আমার মতে ঢেড়স, আপনার মতে?

হে আল্লাহ, আরাফার ময়দানে দোয়ার তৃপ্তি অনুভব করা ছাড়া কাউকে মৃত্যু দিও না।❤️হাজীদের হজ্ব আল্লাহ কবুল করুক,আমিন।🩵
27/06/2023

হে আল্লাহ, আরাফার ময়দানে দোয়ার তৃপ্তি অনুভব করা ছাড়া কাউকে মৃত্যু দিও না।❤️
হাজীদের হজ্ব আল্লাহ কবুল করুক,আমিন।🩵

এতো সুন্দর ছবির মনে হচ্ছে জান্নাতের বাগান   ❤️মাশা-আল্লাহ
23/06/2023

এতো সুন্দর ছবির মনে হচ্ছে জান্নাতের বাগান ❤️
মাশা-আল্লাহ

👉নুডলস কিসের তৈরি?ময়দার তৈরি। 👉নুডলস কত ধরনের হয়?একশোর বেশি👉সব নুডলস শিশুকে দেয়া যায়?না। 👉কোনগুলি শিশুর (বড়দের) জন্যও ক...
17/06/2023

👉নুডলস কিসের তৈরি?
ময়দার তৈরি।
👉নুডলস কত ধরনের হয়?
একশোর বেশি
👉সব নুডলস শিশুকে দেয়া যায়?
না।
👉কোনগুলি শিশুর (বড়দের) জন্যও ক্ষতিকর?
ইনস্ট্যান্ট, রেডিমেইড, টেস্টিং সল্ট ও সোডিয়াম, msg মেশানো নুডলস সবার জন্য ক্ষতিকর। শিশুর ক্ষেত্রে এগুলো মারাত্মক ক্ষতি করে লিভার ও কিডনিতে।
👉কোনগুলি দিব?
যেগুলিকে স্টিক নুডলস বলে। রাঁধতে/সিদ্ধ করতে সময় লাগে। কোনো লবণ, টেস্টিং সল্ট, মশলা বা আর কিছুই নেই
👉ম্যাগি না কোকোলা?
শুধু ম্যাগি বা কোকোলা নয়, সব কোম্পানির স্টিক নুডলস ও ইনস্ট্যান্ট নুডলস দুটোই আছে।
যেহেতু ইনস্ট্যান্ট নুডলস লোকে বেশি খায়, বাজার এখন ইনস্ট্যান্ট নুডলসে ভর্তি। আগে কোকোলা কোম্পানির শুধু স্টিক নুডলস ছিল। এখন কোকোলা ইনস্ট্যান্ট নুডলসও আছে।
👉আমার ছেলে কোন নুডলস খায়?
কোনোটাই না। প্যাকেটের খাবার না দেয়ার চেষ্টা করছি। যতদিন পারি দিব না।
👉স্টিক নুডলস বা শিশুদের নুডলস কিভাবে বুঝবো?
ছবিতে দেখুন। বামপাশে স্টিক নুডলসের ছবি আছে। তবে লম্বা নুডলস মানেই শিশুদের জন্য তা নয়। আপনাকে অবশ্যই গায়ে লেখা উপাদান পড়ে নিতে হবে।
👉নুডলসের গায়ে লেখা আছে শিশুদের জন্য, তাহলে?
না, লেখা থাকা মানেই শিশুর জন্য নিরাপদ না। মনে রাখবেন খাবারের অভ্যাসের ওপর স্বাস্থ্য নির্ভর করে। খাবার যত খারাপ হবে স্বাস্থ্য তত খারাপ হবে, ওষুধ ও হাসপাতাল ব্যবসা জমজমাট হবে। তাই সব দেশেই খাবার ও চিকিৎসা কোম্পানিরা মানুষের সর্বনাশ করার জন্য একজোট। সচেতন আপনাকেই হতে হবে।

কার্টেসীঃ পারমিতার প্রতিদিন

15/06/2023

খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষ গুলির মনে প্রচুর পরিমাণ ভালো বাসা থাকে।

কয়লা উত্তোলনের কাজ চলছে। খুব শীগ্রই পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু করা হবে 🙄
09/06/2023

কয়লা উত্তোলনের কাজ চলছে। খুব শীগ্রই পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু করা হবে 🙄

28/06/2022

শিশুতোষ ইসলামিক কার্টুনঃ কুরআন শিখার পুরষ্কার।
আপনার সন্তানকে গড়ে তুলতে সহায়ক হবে আশাকরি।
ভালো লাগলে শেয়ার করুন।

আমাদেরকে অনেক অনেক সচেতন হতে হবে।আমাদের সকলের বাসায়ই বাচ্চা আছে।কিছু সচেতনতা নিম্নরুপ -১)বুকের দুধ খাওয়ানোর পর ৫-৭ মিনিট...
28/04/2022

আমাদেরকে অনেক অনেক সচেতন হতে হবে।আমাদের সকলের বাসায়ই বাচ্চা আছে।কিছু সচেতনতা নিম্নরুপ -

১)বুকের দুধ খাওয়ানোর পর ৫-৭ মিনিট বাচ্চাকে কাধে নিয়ে হাটতে হবে এবং আলতো করে বাচ্চার পিঠে থাবা দিতে হবে,তাহলে দুধটা হজমে সহায়তা করবে,খাওয়ানোর সাথে সাথে শুইয়ে দিলে বাচ্চা বমি করে দম বন্ধ হয়ে মারা যেতে পারে।
২)বাচ্চাকে জোর করে কখনো খাওয়ানো যাবেনা।ধস্তাধস্তি করতে গেলে বাচ্চা ঘাড়ে আঘাত পাবে ও শ্বাস বন্ধ হয়ে যাবে কারণ আমাদের শ্বাস-প্রশ্বাস কেন্দ্র ঘাড়ে অবস্থিত।
৩)বাচ্চাকে চামচে অল্প করে খাওয়াতে হবে।একসাথে বেশি দিলে বাচ্চা গিলতে পারবেনা।
৪)৪ বছরের নিচের বাচ্চাকে কক্ষনোই চকলেট খেতে দেওয়া উচিত না।
৫)৩ বছরের নিচের বাচ্চাকে আটি জাতীয় খাবার যেমন-কুল,লিচু,জাম,ছোট আম ইত্যাদি খেতে দিলে অবশ্যই আটি ফেলে শুধু শাসটুকু খেতে দিতে হবে।
৬)বাচ্চার হাতের নাগালে কোন কারেন্টের সকেট থাকলে অবশ্যই সেগুলাতে টেপ লাগিয়ে রাখতে হবে।
৭)বাচ্চা যে সময় ঘুমাবে সেই সময় গোসল করতে যেতে হবে, কাপড় আয়রন করতে হবে।
৮)যারা হিটার/ইলেকট্রনিক চুলায় রান্না করেন,সেগুলাকে বাচ্চার হাতের নাগালের বাইরে রাখতে হবে।
৯)গরম পানির বালতি থেকে বাচ্চাকে দুরে রাখতে হবে।
১০)গরম পানি বালতিতে ঢালার সময় বা অন্য গরম কিছু অন্য কোথাও ঢালার সময় বাচ্চা পিছনে আছে কিনা আগে দেখে নিতে হবে।
১০)ঘরে কোথাও পানি পড়ে থাকলে সাথেসাথেই মুছে ফেলতে হবে।
১১)দরজার কোন ছিটকিনি বাচ্চার হাতের নাগালে থাকলে সেটা বেধে রাখতে হবে।
১২)শীতকালে বাচ্চাকে মাঝখানে রেখে একই কম্বলে বাবা-মা দুইপাশে ঘুমাবেননা।বাচ্চাকে আলাদা কম্বল দিয়ে একপাশে রাখবেন।
১৩)সিড়ির দরজা সবসময় বন্ধ রাখবেন।
১৪)ঘর সব-সময় পরিস্কার রাখতে হবে,যেন কোন পোকামাকড় না থাকে।
১৫)বাচ্চাকে গামলাতে অল্প পানি দিয়ে গোসল করাতে হবে,এবং সাথে থাকতে হবে যেন বাচ্চা ডুবে না যায়।
১৬)বাসার কাছে বড় ড্রেন বা পুকুর,ডোবা থাকলে বাচ্চাকে সবসময় নজরে রাখতে হবে।
১৭)ছুরি,কাচি,বটি,দা,ব্লেড ইত্যাদি ধারালো অস্ত্র নিরাপদে রাখতে হবে।
১৮)যে কোন ওষধ বাচ্চার নাগালের বাইরে রাখতে হবে।
১৯)ছোট বাচ্চাকে দড়ি অথবা তার দেওয়া যাবেনা খেলার জন্য,সে গলায় পেচিয়ে ফেলতে পারে।
২০)বাচ্চা যেন খাট থেকে পড়ে না যায় সেইজন্য নিচু খাট অথবা মেঝেতে তোশক বিছিয়ে বাচ্চাকে রাখতে হবে।

★ কোক কিংবা পেপসির বোতলে কেরোসিন তেল কিংবা এই ধরনের বিষাক্ত কিছু কখনোই রাখা যাবেনা। এই দূর্ঘটনা অনেক কমন।

আজকের শিশুই আগামীর ভবিষ্যত।তাই আমদেরকে আমাদের নিজেদের জন্যই অনেক বেশি সচেতন হতে হবে বাবুগুলাকে নিরাপদে রাখার জন্য।আর কোন বাচ্চাই যেন এভাবে অকালে ঝরে না যায়।

Courtesy :Dr.Md Aminul Islam Amin

Address

Lohagara, Chittagong
Lohagar
3496

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুন্দর শিশুরাঃCuty Baby posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share