আল্লামা ফজলুল্লাহ আদর্শ মাদরাসা নারিশ্চা/Allama Fazlullah Ideal Madrasha

  • Home
  • Bangladesh
  • Lohagar
  • আল্লামা ফজলুল্লাহ আদর্শ মাদরাসা নারিশ্চা/Allama Fazlullah Ideal Madrasha

আল্লামা ফজলুল্লাহ আদর্শ মাদরাসা নারিশ্চা/Allama Fazlullah Ideal Madrasha আল্লামা ফজলুল্লাহ রহ. আদর্শ মাদরাসা-ন? আল্লামা ফজলুল্লাহ রহ. আদর্শ মাদরাসা, নারিশ্চা, চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম।

নারিশ্চা আল্লামা ফজলুল্লাহ মাদ্রাসা সড়কটি একটি গ্রামীণ সড়ক। এই সড়ক দিয়ে গত ২/৩ মাস ধরে প্রতিদিন অনবরত ডাম্পার/ট্রাকে করে...
14/05/2026

নারিশ্চা আল্লামা ফজলুল্লাহ মাদ্রাসা সড়কটি একটি গ্রামীণ সড়ক। এই সড়ক দিয়ে গত ২/৩ মাস ধরে প্রতিদিন অনবরত ডাম্পার/ট্রাকে করে অবৈধ বালু, মাটি আনা নেওয়া হচ্ছে। পাড়ার ভিতরের এই রাস্তটি এই ধরনের যান চলাচলের জন্য উপযুক্ত নয়। গ্রামীণ রাস্তা এবং মাদ্রাসার সাথে লাগানো হওয়ায় মাদ্রাসায় পাঠদানে বাধাগ্রস্থ হচ্ছে এবং মাদ্রাসার শিক্ষার্থীদের রাস্তায় হাটা- চলায় খুব বেশি এক্সিডেন্টের ঝুঁকি বেড়ে যাচ্ছে তাই গ্রামবাসী,অভিবাবক এবং শিক্ষকদের মাঝে উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে।

ঝুঁকি এড়াতে ভারি যান চলাচল সীমিত করার জন্য আজকে মাদ্রাসা ও গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে সড়কের প্রবেশদ্বারে গাছের বার দেওয়া হয়েছে।

লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আল্লামা ফজলুল্লাহ আদর্শ দাখিল মাদরাসার সভাপতি Mohammad Ibrahim Kabir, অত্র মাদ্রাসার সুপার মাওলানা ইসমাইল, শিক্ষকবৃন্দ মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আব্দুশ শাকুর, মাস্টার সালেহ আহমদ, মাস্টার সাকিব, মাওলানা মুহররম, মাদ্রাসার ছাত্র এবং গ্রামবাসীর পক্ষ থেকে হাজ্বী মুক্তার হেসেন সিকদা,হাজ্বী আহমদ কবির সওদাগর,মুজিবুল হক, মোবারক হেসেন, মহিউদ্দিন, কওনাইনুর রহমান মিন্টু, আলমগীর, আব্দুর রহিম, রাকিব সহ আরো অনেকের উপস্থিতিতে রাস্তার প্রবেশদ্বারে বার বসানোর কাজ সম্পন্ন হয়েছে।

[বি:দ্র: লাইসেন্স বিহীন গাড়ি এবং লাইসেন্স বিহীন ড্রাইভার (১৬/১৭ বছরের কিশোর) দ্বারা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো হতো। এখন থেকে সতর্ক না হলে আইনানুগ ব্যবস্থা ও দৃঢ়ভাবে প্রতিরোধ করা হবে।]

10/04/2026

দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল, বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে
জুনিয়র শিক্ষার্থীদের পক্ষ থেকে দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেছে অষ্টম শ্রেণির ছাত্রী মিশকাতুল জান্নাত ও মিফতাহুল জান্নাত মিমফা।

10/04/2026

দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল, বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ এ ইসলামি সংগীত পরিবেশন করছে,,,
দাখিল পরীক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান।

09/04/2026

দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল, বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে
২০২৬ দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে ছোট ভাই-বোনদের (জুনিয়রদের) উদ্দেশ্যে মানপত্র পাঠ করেছে নাজিফা তাবাচ্ছুম ও তানিয়া আক্তার।

09/04/2026

দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল, বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ এ ইসলামি সংগীত পরিবেশন করছে,,,
সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জিহান উদ্দীন।

09/04/2026

দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল, বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ এ ইসলামি সংগীত পরিবেশন করছে,,,
দাখিল পরীক্ষার্থী হিজবুল্লাহ মুহাম্মদ মুয়াজ।

আলহামদুলিল্লাহ!আজ ৮ই এপ্রিল, ২০২৬ আল্লামা ফজলুল্লাহ (রহ.) আদর্শ দাখিল মাদরাসা প্রাঙ্গণে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের ...
08/04/2026

আলহামদুলিল্লাহ!
আজ ৮ই এপ্রিল, ২০২৬ আল্লামা ফজলুল্লাহ (রহ.) আদর্শ দাখিল মাদরাসা প্রাঙ্গণে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল, বার্ষিক পুরস্কার বিতরণী এবং অভিভাবক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অত্র মাদরাসার সভাপতি Mohammad Ibrahim Kabir, সম্মানিত শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সার্থক করেছেন।

হে আল্লাহ! আমাদের এই প্রিয় শিক্ষার্থীদের আগামী দিনের পরীক্ষা এবং জীবনের প্রতিটি পদক্ষেপে কামিয়াবি দান করুন। তারা যেন ইসলামের আলোয় নিজেদের জীবন আলোকিত করতে পারে।

আমাদের শিক্ষার্থীদের এই পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কাম্য।

আল্লামা ফজলুল্লাহ আদর্শ দাখিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর-২০২৬ 🏔️​“প্রকৃতির মাঝে শিক্ষার অন্বেষণ”​আলহামদুলিল্লাহ, আজ ৫ ফ...
05/02/2026

আল্লামা ফজলুল্লাহ আদর্শ দাখিল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর-২০২৬ 🏔️
​“প্রকৃতির মাঝে শিক্ষার অন্বেষণ”

​আলহামদুলিল্লাহ,
আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার আল্লামা ফজলুল্লাহ আদর্শ দাখিল মাদরাসা, নারিশ্চা-এর শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে পাহাড়ের রানী বান্দরবানে একটি আনন্দঘন শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

​সকাল থেকেই আমাদের কাফেলা মেঘের দেশ বান্দরবানের পথে যাত্রা শুরু করে দিনভর আমরা উপভোগ করেছি, মেঘলা পর্যটন কেন্দ্র (লেক আর পাহাড়ের মিতালি), শৈলপ্রপাত ঝর্ণা (পাথুরে পাহাড় বেয়ে নেমে আসা শীতল জলধারা) এবং নীলাচল (মেঘের সাথে লুকোচুরি আর পাহাড়ের চূড়া থেকে দিগন্ত ছোঁয়া সৌন্দর্য)।

​প্রকৃতির এই অপার সৌন্দর্য আমাদের শিক্ষার্থীদের মনে যেমন সতেজতা এনেছে, তেমনি মহান স্রষ্টার সৃষ্টিজগত সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য আর আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটি আমাদের মাদ্রাসার স্মৃতিপটে স্মরণীয় হয়ে থাকবে। ইনশাআল্লাহ।

​আমাদের এই শিক্ষা সফরের কিছু আনন্দঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি।

বিসমিল্লাহি তাওয়াক্কালতু ‘আলাল্লাহ।আজ ০৫/০২/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার।আল্লামা ফজলুল্লাহ (রহঃ) আদর্শ দাখিল মাদরাসার সম্মা...
05/02/2026

বিসমিল্লাহি তাওয়াক্কালতু ‘আলাল্লাহ।

আজ ০৫/০২/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার।
আল্লামা ফজলুল্লাহ (রহঃ) আদর্শ দাখিল মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীদের এই শিক্ষাসফর উপলক্ষে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার কাছে দো‘আ করি—তিনি যেন আমাদের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সর্বতোভাবে হেফাজত করেন, নিরাপদ রাখেন এবং এই শিক্ষাভ্রমণকে আনন্দময়, ফলপ্রসূ ও শিক্ষণীয় করে তোলেন।

এই সফর যেন পবিত্র কুরআনের শিক্ষার আলোকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়। যেমন আল্লাহ তা‘আলা বলেন—

قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ۚ
(সূরা আল-আনকাবূত, ২৯:২০)

অর্থ: “বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো আল্লাহ কীভাবে সৃষ্টির সূচনা করেছেন।”

আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে এর মাধ্যমে উপকৃত হওয়ার তাওফিক দান করুন। আমিন। 🤲

আল্লামা ফজলুল্লাহ আদর্শ দাখিল মাদরাসার জন্য এটি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় যে, আমাদের গর্বিত মুখ এবং মাদরাসার প্রতিষ্ঠা...
28/01/2026

আল্লামা ফজলুল্লাহ আদর্শ দাখিল মাদরাসার জন্য এটি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় যে, আমাদের গর্বিত মুখ এবং মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা ফৌজুল কবির (রহঃ)–এর সুযোগ্য সন্তান ড. মোহাম্মদ ঈসা রুহুল্লাহ মালয়েশিয়ার স্বনামধন্য ইউনিভার্সিটি মালয়া–এর Academy of Islamic Studies–এর Shariah, Economics and Governance বিভাগে প্রভাষক (গ্রেড DS11) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
তাঁর এই অর্জন আমাদের শিক্ষার্থী ও সমাজের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা আশা করি, তাঁর অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে তিনি উম্মাহ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
আল্লাহ তাআলা তাঁকে সর্বদা তাঁর রহমত ও হেফাজতে রাখুন—আমিন।

Address

Narischa, Ishaq Mia Road, Ward-8, Chunati, M. Char Hat, Lohagara, Chittagong
Lohagar
4396

Telephone

+8801816117411

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল্লামা ফজলুল্লাহ আদর্শ মাদরাসা নারিশ্চা/Allama Fazlullah Ideal Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আল্লামা ফজলুল্লাহ আদর্শ মাদরাসা নারিশ্চা/Allama Fazlullah Ideal Madrasha:

Shortcuts

Share