Science news

Science news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Science news, School, Lohagar.

‘মঙ্গলে মানুষ বাঁচবে ৬৮ দিন’মার্স ওয়ান নামের একটি প্রতিষ্ঠান লালগ্রহ মঙ্গলে মানুষের স্থায়ী উপনিবেশ স্থাপনের প্রকল্প নিয়ে...
19/10/2014

‘মঙ্গলে মানুষ বাঁচবে ৬৮ দিন’
মার্স ওয়ান নামের একটি প্রতিষ্ঠান লালগ্রহ মঙ্গলে মানুষের স্থায়ী উপনিবেশ স্থাপনের প্রকল্প নিয়েছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, মঙ্গলের বর্তমান যে অবস্থা তাতে সেখানে মানুষ ৬৮ দিনের বেশি বাঁচতে পারবে না।
হল্যান্ডভিত্তিক ওই অলাভজনক প্রতিষ্ঠান ২০২৪ সালের মধ্যে মঙ্গল গ্রহে স্থায়ীভাবে বসবাসের জন্য উপনিবেশ স্থাপন করার প্রকল্প নিয়ে কাজ করছে।

এ লক্ষ্যে স্থায়ীভাবে মঙ্গলে বসবাসের জন্য আবেদনের আহ্বান জানালে দুই লাখ আবেদন জমা পড়ে।

এদের মধ্য থেকে এক হাজার ব্যক্তির একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। তাদের মধ্য থেকে চিরকালের জন্য মঙ্গলে চলে যাওয়ার জন্য ২৪ জনকে বাছাই করা হয়।
কিন্তু সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি’র (এমআইটি) একদল গবেষকের গবেষণা দেখিয়ে দিয়েছে, মঙ্গল গ্রহের পরিস্থিতি ও মানুষের প্রাযুক্তিক সীমাবদ্ধতার কারণে মার্স ওয়ানের এই প্রকল্পটি বাস্তবায়ন করা অসম্ভব।

গবেষকদের বরাতে এনডিটিভি জানিয়েছে, পরিস্থিতি উপযুক্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।
এই অক্সিজেন অপসারণের জন্য কোনো এক ধরনের “অক্সিজেন রিমুভাল” প্রয়োজন হবে, কিন্তু এ ধরনের কোনো প্রযুক্তি মহাকাশযানের জন্য এখনও তৈরি করা হয়নি।

মঙ্গলে বসবাসের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহের বিষয়টিও একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এসব রসদ সরবরাহের খরচ ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে বলে গবেষকদের করা হিসেবের ফলাফলে জানা গেছে।

তবে এমআইটি’র গবেষকরা অপর্যাপ্ত তথ্য ব্যবহার করে গবেষণাটি করেছেন বলে অভিযোগ করেছেন মার্স ওয়ান এর সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী বাস ল্যান্সড্রপ। তবে প্রয়োজনীয় রসদ সরবরাহের বিষয়টি একটি বাধা হয়ে দাঁড়াতে পারে বলে স্বীকার করেন তিনি।

তিনি বলেন, “মার্স ওয়ানের জন্য প্রধান চ্যালেঞ্জ সবকিছু ধরে রেখে সচল রাখা।”

পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ৫ কোটি ৫০ লাখ কিলোমিটার এবং এখান থেকে গ্রহটিতে যেতে কম করে হলেও সাত মাস সময় লাগবে।

বর্তমান অবস্থায় লাল গ্রহ মঙ্গলের পরিস্থিতি এমন যে, সেখানে যাওয়ার পর দুই মাসের মধ্যেই অক্সিজেনের মাত্রা কমে যেতে শুরু করবে এবং ৬৮ দিন পর মানুষ মারা যেতে থাকবে।

এমআইটি’র ওই গবেষকরা বলেছেন, স্থায়ীভাবে মঙ্গলে বসবাস করতে হলে নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে আমাদের।

ডাচ প্রতিষ্ঠানের ওই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, খাদ্য ও প্রযুক্তিগুলোকে গণিতের সূত্রে ফেলে বিশ্লেষণ করে ৩৫ পাতার একটি প্রতিবেদন তৈরি করেছেন গবেষকরা।

মঙ্গলের ওই উপনিবেশে অক্সিজেন উৎপাদনের জন্য যে গাছপালা নিতে হবে, তা নেয়ার সময়, মহাকাশযানে “অনিরাপদ” পরিমাণ অক্সিজেন উৎপাদিত হতে পারে।

মঙ্গলের কক্ষপথে ভারতের পাঠানো মঙ্গলযান কাজ শুরু করেছে এবং সেখানকার ছবি তুলেছে। প্রথমবারের মতো সেই ছবি পৃথিবীতেও পাঠিয়েছ...
27/09/2014

মঙ্গলের কক্ষপথে ভারতের পাঠানো মঙ্গলযান কাজ শুরু করেছে এবং সেখানকার ছবি তুলেছে। প্রথমবারের মতো সেই ছবি পৃথিবীতেও পাঠিয়েছে এ নভোযানটি। আজ বৃহস্পতিবার এক খবরে জানিয়েছে বিবিসি।
ভারতের মহাকাশযান গতকাল বুধবার সকালে সফলভাবে মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করে ‘ইতিহাস সৃষ্টি করেছে’ বলে ভারতের সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) অভিযান নিয়ন্ত্রণকেন্দ্র থেকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্ছ্বসিত কণ্ঠে এ ঘোষণা দেন।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, কয়েকটি ছবি পাঠিয়েছে মঙ্গলযান। এটি পুরোপুরি স্থানীয়ভাবে তৈরি। মহাকাশযানটি তৈরিতে সময় লেগেছে ১৫ মাস। খরচও পড়েছে অত্যন্ত কম। এই অভিযানের মোট খরচ হয়েছে ৪৫০ কোটি রুপি।
ছয় মাস ধরে মঙ্গলকে প্রদক্ষিণ করে সংগ্রহ করা তথ্য ভূমিতে স্থাপিত কেন্দ্রে পাঠাবে মঙ্গলযান নামের এ রোবোটিক স্যাটেলাইটটি। মঙ্গলের বায়ুমণ্ডল নিয়েও পরীক্ষা চালাবে এটি।
দ্য হিন্দুর এক খবরে বলা হয়েছে, মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠের ১০টি ছবি পাঠিয়েছে মঙ্গলযান, যাতে মঙ্গলের বিভিন্ন গর্ত দেখা যাচ্ছে। এ ছবিগুলোর মানও ভালো।

গবেষকেরা জানিয়েছেন, মঙ্গলের কক্ষপথে প্রবেশের পর মঙ্গলযান যেসব যন্ত্রপাতি নিয়ে গেছে তার মধ্যে প্রথম কাজ শুরু করেছে ক্যামেরা। এক হাজার ৩৫০ কেজি ওজনের এই রোবটিক স্যাটেলাইটটিতে পাঁচটি যন্ত্র রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে থার্মাল ইমেজিং স্পেকট্রোমিটার যা ভূপৃষ্ঠের ম্যাপ তৈরি ও খনিজের সন্ধান করবে। আরেকটি হচ্ছে জীবনের চিহ্ন খুঁজতে মিথেন গ্যাস বিশ্লেষক সেন্সর। এ ছাড়া বায়ুমণ্ডল পরীক্ষার সেন্সরও এতে রয়েছে।
এর আগে মঙ্গলযান কক্ষপথে প্রবেশের সাফল্য প্রসঙ্গে মোদি বলেছিলেন, ‘ভারত সফলভাবে মঙ্গলে পৌঁছেছে। সবাইকে অভিনন্দন। অভিনন্দন পুরো দেশকে। আজ ইতিহাস সৃষ্টি হয়েছে।’
মোদি উল্লেখ করেন, প্রায় অসম্ভবকে অর্জন করেছে ভারত। বিশ্বে ৫১টি অভিযানের মধ্যে মাত্র ২১টি সফল হয়েছে। সে ক্ষেত্রে ভারত প্রথমবারেই সফলতা পেয়েছে।
প্রসঙ্গত, এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপ সফলভাবে মঙ্গলে মহাকাশযান পাঠিয়েছে।

মঙ্গলযানের সঙ্গী ম্যাভেন
মঙ্গলযান বুধবার মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করার আগে সোমবার সেখানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসার তৈরি ম্যাভেন নভোযানটি। অবশ্য ম্যাভেন তৈরিতে খরচ পড়েছে মঙ্গলযানের চেয়ে ১০ গুণ বেশি। মঙ্গলের বায়ুমণ্ডল নিয়ে গবেষণার জন্য এই নভোযানটি বিশেষভাবে তৈরি করেছে নাসা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠানটির গবেষকেরা বলেন, লাল রঙের গ্রহের বায়ুমণ্ডল নিয়ে অনেক অজানা প্রশ্নের উত্তর দিতে পারবে মার্স অ্যাটমোসফিয়ার অ্যান্ড ভোলাটাইল ইভোলিউশন ক্রাফট বা ম্যাভেন। প্রাচীনকালে মঙ্গল উর্বর ছিল বলে ধারণা করা হয়। হঠাৎ করে মঙ্গলে কীভাবে পরিবর্তন এল এই অজানা তথ্য অনুসন্ধান করবেন বিজ্ঞানীরা। মঙ্গলের জলবায়ু, পানি বা ভবিষ্যতে এখানে বসবাস উপযোগী পরিবেশের সন্ধানে মঙ্গলের অতীত ইতিহাস খোঁজার জন্য প্রথমবারের মতো মঙ্গলের বায়ুমণ্ডলের উপরিভাগে গবেষণার জন্য ম্যাভেনকে পাঠানো হয়েছে। ম্যাভেনের পাশাপাশি কাজ করবে মঙ্গলযান। নাসার প্ল্যানেটারি সায়েন্স বিভাগের পরিচালক জিম গ্রিন বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত মঙ্গলগ্রহ থেকে তথ্য সংগ্রহের বিষয়ে পরস্পরকে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে।

21/09/2014

অতি দ্রুত হারে বাড়ছে গ্রিনহাউজ গ্যাস
১৯৮৪ সালের পর থেকে বায়ুমন্ডলে অতি দ্রুত হারে বাড়ছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউজ গ্যাস
২০১৩ সালে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা। নতুন একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

এতে দেখা গেছে, ১৯৮৪ সালের পর থেকে ২০১২-১৩ সালের মধ্যে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব সবচেয়ে দ্রুতহারে বেড়েছে।এর মাত্রা এখন ১৪২ শতাংশ।

তবে কার্বনের মাত্রা বাড়লেও বিশ্বের গড় তামপাত্রা একই হারে বাড়েনি। একারণে বিশ্ব ঊষ্ণায়ন থেমে গেছে বলে দাবি করছেন অনেকেই।

কিন্তু ওয়ার্ল্ড মেটেওরোলোজিক্যাল অর্গানাইজেশনের (ডব্লিউএমও) বায়ুমন্ডল গবেষণা বিভাগের প্রধান ওকসানা তারাসোভা বলছেন, “জলবায়ু ব্যবস্থা সোজাসাপ্টা নয়, এটি সবসময় একইরকমও থাকে না। বায়ুমন্ডল কিংবা তাপমাত্রায় যে এর প্রতিফলন ঘটবেই তাও নয়। কিন্তু মহাসাগরের তাপমাত্রা সম্পর্কিত প্রতিবেদনগুলোর দিকে তাকালে দেখা যাবে সব তাপ সেখানই সঞ্চিত হচ্ছে”।

নির্গত গ্রিনহাউস গ্যাসের অর্ধেকই শোষিত হয় সাগর, গাছ এবং এ ধরনের কিছু পার্থিব জিনিসে।

গ্রিনহাউজ গ্যাসের ক্ষতিকর প্রভাব ঠেকাতে বিশ্বব্যাপী একটি জলবায়ু চুক্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে ওয়ার্ল্ড মেটেওরোলোজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)। তবে যুক্তরাজ্য বলছে, এ ধরনের একটি চুক্তি করে বাধ্যতামূলকভাবে কার্বন নির্গমন কমানোর লক্ষ্য পূরণ নাও হতে পারে।

ছেলেদের ত্বক ফর্সা করার উপায়• ১ টেবিল চামচ গুঁড়ো দুধ,১ টেবিল চামচ মধু,১টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের ত...
31/08/2014

ছেলেদের ত্বক ফর্সা করার উপায়
• ১ টেবিল চামচ গুঁড়ো দুধ,১ টেবিল চামচ মধু,১টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের তেল ভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন।তারপর পরিষ্কার করুন।এই প্যাকটি মুখে শাইন আনবে আর রোদে পোড়া ভাব দূর করবে।

• বেশন,দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রন মুখে,গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে ২বার এটা লাগান আপনার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে

• আপনার যদি টমেটো তে অ্যালার্জি না থেকে থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে টমেটোর ক্লাথ মিশিয়ে মুখে এবং গলায় ব্যবহার করুন ফর্সা ত্বকের জন্য আর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

• আধা কাপ চায়ের লিকার(ঠাণ্ডা),২ চামচ চালের গুঁড়ো, আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগান।চালের গুঁড়ো স্ক্রাবার হিসেবে কাজ করবে আর মধু মুখের আর্দ্রতা বজায় রাখবে।

• শশার রস আর মধু সমান পরিমাণ নিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন।এটি শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারী।তৈলাক্তও ত্বকে মধুর বদলে লেবু ব্যবহার করতে হবে।

• সপ্তাহে একবার পাকা কলা চটকিয়ে মুখে লাগান আর ৩/৪ মিনিট পর ধুয়ে ফেলুন।মুখে লুকিয়ে থাকা সব ময়লা দূর হবে।
-

26/08/2014

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটার মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব ডাটা। এছাড়াও জীবনের সৃত্মি চিহ্নিত কিছু ছবি আমরা আমদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায়। ফলে আপনি পরেন মহাবিপাকে। অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায় ভোগেন। নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব।

এবার আপনাদের জানাবো কিভাবে নষ্ট মেররি কার্ড ঠিক করবেন।

ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে:

মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারে।

আর এ জন্য যা করতে হবে আপনাকে:
প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run asadministratorনির্বাচন করে সেটি খুলুন। কমান্ড

প্রম্পট চালু হলে এখানেchkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।

কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।

এখানেconvertlostchainsto filesবার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদিinvalid filesystemদেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat-এ ক্লিক করুন।File systemথেকেFATনির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না। ( সূত্র-

26/08/2014

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটার মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব ডাটা। এছাড়াও জীবনের সৃত্মি চিহ্নিত কিছু ছবি আমরা আমদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায়। ফলে আপনি পরেন মহাবিপাকে। অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায় ভোগেন। নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব।

এবার আপনাদের জানাবো কিভাবে নষ্ট মেররি কার্ড ঠিক করবেন।

ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে:

মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারে।

আর এ জন্য যা করতে হবে আপনাকে:
প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run asadministratorনির্বাচন করে সেটি খুলুন। কমান্ড

প্রম্পট চালু হলে এখানেchkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।

কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।

এখানেconvertlostchainsto filesবার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদিinvalid filesystemদেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat-এ ক্লিক করুন।File systemথেকেFATনির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।

মুশফিক নেই, থাকতে পারেন সাকিব, অধিনায়ক মাশরাফি১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ইনচনে হবে এবা...
07/08/2014

মুশফিক নেই, থাকতে পারেন সাকিব, অধিনায়ক মাশরাফি
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ইনচনে হবে এবারকার এশিয়ান গেমস। এ আসরে অংশ নিতে বাংলাদেশ থেকে পুরুষ ও মহিলা দল পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি থেকে মহিলা দল আগেই ঘোষণা হলেও বাকি রয়েছে পুরুষ দল ঘোষণার।

দল ঘোষণা না হলেও শোনা যাচ্ছে এ আসরে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেতে পারেন দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম বিয়ের কারণে থাকছেন না এ আসরে।

এ প্রসঙ্গে বিসিবি’র প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘মুশফিক পারিবারিক কারণে দলের সঙ্গে যাচ্ছেন না। আমরা বোর্ডকে দলের সদস্যদের নাম পাঠিয়ে দিয়েছি। বোর্ড দু’একদিনের মধ্যেই সিদ্ধান্ত নিবে দলের সঙ্গে কে কে যাচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘গত টি-টোয়েন্টি আসরের সেরা খেলোয়াড়দের নিয়েই দল সাজানো হতে পারে। তবে, এ ব্যাপারে এখনই কোনো কিছু বলা যাচ্ছে না। বোর্ড তার সিদ্ধান্ত জানালেই তা বোঝা যাবে।’

এবারো এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিচ্ছে না ভারত। বাংলাদেশের সঙ্গে তাই টেস্ট পরিবারের একমাত্র দল হিসেবে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা। আরো থাকবে আফগানিস্তান, চীন, হংকং, কুয়েত, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল এবং দ. কোরিয়া।

২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসের ক্রিকেটে পুরুষ দলের হয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। তবে, ২০১০ সালে অবশ্য টেস্ট মর্যাদাশীল পাকিস্তান, ভারত ও শ্রীলংকার পুরুষ দল টুর্নামেন্টে অংশ নেয়নি। - দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এ আসরে খেলার সম্ভাবনা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল বলেছিলেন, ‘যেহেতু সাকিব শাস্তি কমানোর আপিল করেছে, আর সাকিবের বর্তমান ব্যবহারে বিসিবি খুশি। তাই বিসিবি তার ব্যাপারে সিদ্ধান্ত নিবে নতুন করে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পরে আরও দু’টি সিরিজ আছে, একটি (আগামী মাসে) এশিয়ান গেমস অন্যটি ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। সে দু’টি সিরিজে সাকিব যাতে খেলতে পারে সে বিষয়ে মিটিংয়ে সিদ্ধান্ত হবে।’

এদিকে গত রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০ সদস্যের নারী ক্রিকেটারদের প্রাথমিক দল ঘোষণা করে।

২০ সদস্যের প্রাথমিক দল (মহিলা): রুমানা আহমেদ, শায়লা শারমীন, লতা মন্ডল, খাদিজাতুল কোবরা, ফারজানা হক, সালমা খাতুন, সোহেলি আক্তার, পান্না ঘোষ, লিলি রাণী বিশ্বাস, রিতু মণি, নুজহাত তাশিয়া, জাহানারা আলম, আয়শা রহমান, ফাতেমা খাতুন, তিথু রানী, সরকার সানজিদা ইসলাম, শারমীন আক্তার সুপ্তা, সোহেলি আক্তার, শাহনাজ পারভীন, শামীমা সুলতানা।

উল্লেখ্য, ২০১০ সালের এশিয়ান গেমসে বাংলাদেশী নারীরা পাকিস্তান নারীদের কাছে হেরে রুপা জিতেছিল।

01/06/2014
29/05/2014

Address

Lohagar
7864

Telephone

01859899293

Website

Alerts

Be the first to know and let us send you an email when Science news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category