Kalma L.K. (Laxmi Kanta) High School.

Kalma L.K. (Laxmi Kanta) High School. কলমা এল. কে. (লক্ষী কান্ত ) উচ্চ বিদ্যাল?

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর :*************************নিজ মেয়ের মূত্যুতেও কবিগুরুকাঁদতে পারেননি!মেয়ে জামাইয়ের দুঃর্ব্যব...
17/10/2020

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর :
*************************

নিজ মেয়ের মূত্যুতেও কবিগুরু
কাঁদতে পারেননি!
মেয়ে জামাইয়ের দুঃর্ব্যবহার কবির
জীবন করেছিল দূর্বিসহ।মেয়ে জামাইয়ের সেই দু্ঃর্ব্যবহার কষাইয়ের চেয়ে কম কি?

দুঃখ কাহাকে বলে এর প্রায় সবই কবিগুরু পেয়েছিলেন এক জীবনে। স্ত্রী মারা গেলেন কবির ৪১ বছর বয়সে। পরবর্তী জীবন একা। কবির ছিলো তিন মেয়ে, দুই ছেলে। রথীন্দ্রনাথ, শমীন্দ্রনাথ আর বেলা, রাণী ও অতশী।

স্ত্রী'র পর অসুস্থ হয়ে মারা গেলেন রাণী। এরপর কলেরায় মারা গেলো ছোট ছেলে শমী। পুত্রশোকে কবি লিখলেন
আজ জোৎস্নারাতে সবাই গেছে বনে।
কবি'র মনে হলো এই জোৎস্নায় কবি বনে গেলে হবে না। বরং তাঁকে জেগে থাকতে হবে, যদি বাবার কথা মনে পড়ে শমী'র! যদি এসে কবিকে না পায়? তিনি লিখলেন-
আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে।

রাণীর জামাইকে পাঠিয়েছিলেন কবি বিলেতে ডাক্তারী পড়তে, না পড়েই ফেরত আসলো। বড় মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে, ব্যারিস্টারী পড়তে, না পড়েই ফেরেত আসলো। ছোট মেয়ে অতশীর জামাইকেও আমেরিকায় কৃষিবিদ্যার উপর পড়াশোনা করতে। লোভী এই লোক কবিকে বার বার টাকা চেয়ে চিঠি দিতো। কবি লিখলেন
- জমিদারী থেকে যে টাকা পাই, সবটাই তোমাকে পাঠাই।
দেশে ফেরার কিছুদিন পর ছোট মেয়েটাও মারা গেলো।

সবচাইতে কষ্টের মৃত্যু হয় বড় মেয়ের। বড় জামাই বিলেত থেকে ফেরার পর ছোট জামাইর সাথে ঝগড়া লেগে কবির বাড়ী ছেড়ে চলে যায়। মেয়ে বেলা হয়ে পড়েন অসুস্থ। অসুস্থ এই মেয়েকে দেখতে কবিগুরু প্রতিদিন গাড়ী করে মেয়ের বাড়ী যেতেন। কবিকে যত রকম অপমান করার এই জামাই করতেন। কবির সামনে টেবিলে পা তুলে সিগারেট খেতেন। তবু কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে। একদিন কবি যাচ্ছেন, মাঝপথেই শুনলেন বেলা মারা গেছে। কবি শেষ দেখা দেখতে আর গেলেন না। মাঝপথ থেকেই ফেরত চলে আসলেন। হৈমন্তীর গল্প যেন কবির মেয়েরই গল্প!

শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হলো -
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥

কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে, প্রশ্রাবের প্রদাহে। কী কারনে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকে শেষ বিদায়টাও পাননি। দূর সম্পর্কের এক নাতনি ছিলো কবির শেষ বিদায়ের ক্ষণে।

কবি জমিদার ছিলেন এইসব গল্প সবাই জানে।
কবি'র দুঃখের এই জীবনের কথা ক'জন জানেন?

প্রথম যৌবনে যে গান লিখলেন, এইটাই যেন কবির শেষ জীবনে সত্যি হয়ে গেলো-
আমিই শুধু রইনু বাকি।
যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাকি।
সংগৃহীত।

27/06/2020

বিদ্যালয়ের মাঠে সমাবেশের একটি মূহুর্ত।
আমরা আমাদের প্রিয় বাচ্চু স্যার এই ভিডিওটির শেষে দেখতে পাব।

27/06/2020

আমাদের স্কুলের এক শিক্ষার্থীর ছোট্ট একটি ড্রোন ভিডিও

আরও বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বার এ: ০১৭১৬২২৫৭৩৯ , ০১৭২৮৯২১৬১৪।
13/05/2019

আরও বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বার এ: ০১৭১৬২২৫৭৩৯ , ০১৭২৮৯২১৬১৪।

সবাই কে জানাই বিজয় দিবস এর আন্তরিক শুভেচ্ছা।
15/12/2018

সবাই কে জানাই বিজয় দিবস এর আন্তরিক শুভেচ্ছা।

08/11/2018
08/11/2018

#বিশেষ বিজ্ঞপ্তি
----------------------
এসএসসি পরীক্ষা- ২০১৮ ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফি (কেন্দ্র ফি সহ)
#বিজ্ঞান ১,৫৬৫/- টাকা
#মানবিক ১,৪৪৫/- টাকা
#ব্যবসায় শিক্ষা ১,৪৪৫/- টাকা
বোর্ড নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
#অতিরিক্ত ফি অাদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে '১০৬' নাম্বারে ফোন করুন।
স্কুলে চলে যাবে দুদক টিম।

কলমা এল. কে.উচ্চ বিদ্যালয়কলমা লৌহজং মুন্সিগঞ্জ।বিদ্যালের নতুন ভবন।
31/10/2018

কলমা এল. কে.উচ্চ বিদ্যালয়
কলমা লৌহজং মুন্সিগঞ্জ।
বিদ্যালের নতুন ভবন।

কলমা এল কে উচ্চ বিদ্যালয়ের  প্রতিষ্ঠা  কাল ১৯০১ সালে ১৯ এপ্রিল লৌহজং উপজেলা কলমা গ্রামে। এ বিদ্যালয়ের নামকরা ছাত্রদের মধ...
30/05/2018

কলমা এল কে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা কাল ১৯০১ সালে ১৯ এপ্রিল লৌহজং উপজেলা কলমা গ্রামে। এ বিদ্যালয়ের নামকরা ছাত্রদের মধ্যে ছিলেন বাংলাদেশের প্রথম পি এস সির চেয়ারম্যান অধ্যাপক ড,এ কিউ এম বি করিম,ব্রিগ্রেডিয়ার মনিরুজ্জামান,বিভিন্ন মন্ত্রনালয়ের সচিবসহ, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান নাক, কান,গলা অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির,ব্রিগ্রেডিয়ার জেনারেল আব্দুল কাইউম মোল্লা সহ নাম করা প্রতিষ্ঠানে অধিষ্ঠিত আছেন এই বিদ্যালয়ের ছাত্ররা।এর বর্তমান একটি ভবন নির্মিত হচ্ছে সিনহা ভবন,যার লক্ষ্য এখানে একাটি কলেজ প্রতিষ্ঠা করা।আজকে বিকালে তোলা ছবিটি।---আবদুর রহিম।

Address

Kalma
Lauhagaon
1530

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalma L.K. (Laxmi Kanta) High School. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category