মাস্টার ইনস্টিটিউট অব আইটি এন্ড ক্রিয়েটিভিটি

  • Home
  • Bangladesh
  • Langadu Bazar
  • মাস্টার ইনস্টিটিউট অব আইটি এন্ড ক্রিয়েটিভিটি

মাস্টার ইনস্টিটিউট অব আইটি এন্ড ক্রিয়েটিভিটি শতধারায় বিকশিত হোক, সম্ভাবনাময় প্রতিটি ফুল......
(1)

কুরআন থেকে নেওয়া ৭টা লাইফ হ্যাকস:1. “নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”   - সূরা আশ-শারহ ৯৪:৬জীবনের খারাপ সময় স্থা...
14/05/2026

কুরআন থেকে নেওয়া ৭টা লাইফ হ্যাকস:

1. “নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”
- সূরা আশ-শারহ ৯৪:৬

জীবনের খারাপ সময় স্থায়ী না। আজকের কঠিন সময়ই হয়তো আগামী দিনের শক্তি আর সফলতার কারণ হবে।

2. “আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।”
- সূরা আর-রা’দ ১৩:১১

লাইফ বদলাতে চাইলে প্রথমে নিজের মাইন্ডসেট, অভ্যাস আর কাজ বদলাতে হবে। Change always starts from within.

3. “আর আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।”
- সূরা হুদ ১১:১১৫

সবকিছু সাথে সাথে পাওয়া যায় না। ধৈর্য ধরে ভালো কাজ করে গেলে ফল একদিন অবশ্যই আসে।

4. “খাও, পান কর, কিন্তু অপচয় করো না।”
- সূরা আল-আ’রাফ ৭:৩১

শুধু টাকার না, সময়, এনার্জি আর সুযোগের অপচয়ও মানুষকে পিছিয়ে দেয়।

5. “যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার পেছনে পড়ো না।”
- সূরা আল-ইসরা ১৭:৩৬

সব বিষয়ে মতামত দেওয়া জরুরি না। আগে জানুন, বুঝুন, তারপর কথা বলুন।

6. “নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।”
- সূরা আন-নিসা ৪:৩৬

অহংকার মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। বিনয় এমন একটা গুণ, যা মানুষকে সত্যিকারের বড় করে তোলে।

7. “আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।”
- সূরা আত-তালাক ৬৫:৩

সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময়ই সবচেয়ে উত্তম 🤍

#সংগৃহীত

24/04/2026

আপনার সন্তান কি তৃতীয় শ্রেণী কিংবা এর উপরের শ্রেণীতে পড়ে ?

কখনও খেয়াল করেছেন? তার বাংলা, বিশেষ করে ইংরেজি রিডিং পারে কি না? আজকেই একটু যাচাই করে দেখুন।
আপনার মতামত জানান।

আপনার সন্তানের দক্ষতা উন্নয়নে আপনার মনযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ!!

29/03/2026

Stay focused. Dont compare your REAL life to someones REEL life. ❤️

28/03/2026

ChatGPT এখন math সল্ভ করে দিচ্ছে। Claude computer নিজে চালাতে পারছে।

একটা বাচ্চা এখন private tutor ছাড়াই এই সুবিধা নিতে পারছে — যদি internet থাকে, ইংরেজি জানে।
কিন্তু যার নেই?

ফলাফল?

এখন যে gap, পাঁচ-দশ বছর পর সেটা অনেক বড় হয়ে দেখা দেবে। বাংলাদেশের শিক্ষা খাতের জন্য এটা একই সাথে বড় সুযোগ আর বড় হুমকি।

এর জন্যে শিক্ষা ব্যবস্থার উন্নতির কোন বিকল্প নেই।
আর দরকার সমন্বিত উদ্যোগ।

Md sohel rana

28/03/2026

সাঁতার শেখো। Skilled হও।
নদীতে পড়লেও উদ্ধার পাবে।
সাঁতার না জেনে হাবুডুবু খেলে বা সলিল সমাধি হলে তা হবে তোমার দোষে, নদীর কোনো দোষ নেই।
জীবন শুধু আকাশে উড়ার জন্যই না।

১০০ ডলারের বিনিয়োগ থেকে ৮০০ কোটি টাকা রিটার্ন! ইন্টারনেটের ইতিহাসে এমন 'জ্যাকপট' ডিল আগে কখনো দেখেননি।একটা ১০ বছরের বাচ্...
14/02/2026

১০০ ডলারের বিনিয়োগ থেকে ৮০০ কোটি টাকা রিটার্ন!
ইন্টারনেটের ইতিহাসে এমন 'জ্যাকপট' ডিল আগে কখনো দেখেননি।

একটা ১০ বছরের বাচ্চা স্রেফ শখের বশে...
AI. com ডোমেইনটি কিনেছিলেন।

কেন জানেন?
কারণ তার নামের আদ্যক্ষর বা initials ছিল ‘AI’।
মালয়েশিয়ান সেই ভদ্রলোকের নাম ছিলো আর্সিয়ান ইসমাইল (Arsyan Ismail)
তখনকার দিনে মাত্র ১০০ ডলার দিয়ে কেনা সেই ডোমেইনটি...
তিনি দীর্ঘ ৩০ বছর ধরে নিজের কাছে রেখে দিয়েছিলেন।
তখন হয়তো কেউ ভাবেনি এই দুটো অক্ষরের মূল্য একদিন আকাশ ছোঁয়া হবে।

সম্প্রতি তিনি এই ডোমেইনটি বিক্রি করেছেন...
রেকর্ড ব্রেকিং ৭০ মিলিয়ন ডলারে!
যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ কোটি টাকার কাছাকাছি।
ভাবা যায়?

ক্রেতা কে জানেন?
Crypto. com এর ফাউন্ডার ক্রিস মার্সজালেক (Kris Marszalek)।
তিনি এই AI. com কে ব্যবহার করবেন...
তার নতুন একটি AI-driven প্ল্যাটফর্মের গেটওয়ে হিসেবে।
গত কয়েক বছর ধরে ইন্টারনেটে AI এর যে হাইপ,
তার ফুল বেনেফিট পেলেন এই দূরদর্শী ব্যক্তি।

ঠিক সময়ে সঠিক ডোমেইন হোল্ড করতে পারাটা একটা বড় আর্ট।
আর্সিয়ান হয়তো সেদিন বুঝতে পারেননি তিনি ইন্টারনেটের ইতিহাসের অন্যতম দামী একটা টুকরো নিজের পকেটে নিয়ে ঘুরছেন।

আসলে জীবনটা এমনই মাঝে মাঝে আপনার ছোট কোনো শখ বা প্যাশন কয়েক দশক পরে আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যা কল্পনাও করা কঠিন।

আপনার কাছেও কি এমন কোনো ইউনিক ডোমেইন বা ডিজিটাল অ্যাসেট আছে যেটা আপনি অনেকদিন ধরে আগলে রেখেছেন?

© Atiqur Rahaman

বাচ্চাকে ৫ বছর বয়সের আগেই যে শিক্ষাগুলো অবশ্যই দিবেন।এভাবেই আপনার সন্তান বড় হবে,আত্মনির্ভরশীল হবে.......           #আইট...
10/01/2026

বাচ্চাকে ৫ বছর বয়সের আগেই যে শিক্ষাগুলো অবশ্যই দিবেন।
এভাবেই আপনার সন্তান বড় হবে,আত্মনির্ভরশীল হবে.......

#আইটি

08/01/2026

টাকা আর দামী ব্র্যান্ডের কাপড় থাকলেই কি আপনি Gentleman ?
আপনার আসল পরিচয় পাওয়া যায় যখন কেউ আপনাকে দেখছে না তখন।

এই ২০টি সামাজিক ভদ্রতা আমরা অনেক সময়েই ভুলে যাই:

🟣 কারও সাথে হ্যান্ডশেক করার সময় সব সময় দাঁড়িয়ে সম্মান দেখান।
🟣 আপনার পেছনে থাকা মানুষের জন্য এগিয়ে আসুন এবং পাশে থাকা মানুষকে সম্মান দিন।
🟣 কারও কাছ থেকে টাকা বা কোনো জিনিস ধার নিলে, সে চাওয়ার আগেই তা ফেরত দেওয়ার চেষ্টা করুন।
🟣 কোনো খাবারের শেষ অংশটুকু কখনও নেবেন না, যদি না আপনি সেটার বিল পে করেন।
🟣 কাউকে ইম্প্রেস করার জন্য কখনও নিজের বন্ধুদের নিয়ে ট্রল বা ছোট করবেন না।
🟣 মেহমান হয়ে কারও বাসায় গেলে খাবারের সমালোচনা করবেন না।
🟣 কারও সাথে কথা বলার সময় ফোনের দিকে না তাকিয়ে তার দিকে মনোযোগ দিন।
🟣 কথা শোনার সময় আই কন্টাক্ট মেইনটেইন করুন এবং মাথা নেড়ে সায় দিন।
🟣 যেখানে আপনাকে ইনভাইট করা হয়নি, সেখানে যেচে যাবেন না।
🟣 অকেশন যেমনই হোক, সব সময় মার্জিত এবং পরিপাটি পোশাক পরুন।
🟣 যে কাজে আপনার অবদান নেই, সেটার ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন না।
🟣 নিজের দায়িত্ব বুঝে নিন এবং অন্যের ভালো কাজের প্রশংসা করতে কার্পণ্য করবেন না।
🟣 গালিগালাজ বা স্লাং এড়িয়ে চলুন; সুন্দর ভাষা আপনার আভিজাত্যের পরিচয়।
🟣 নিজের কথা বলার চেয়ে অন্যকে প্রশ্ন করে তার সম্পর্কে জানার চেষ্টা বেশি করুন।
🟣 যা পারবেন না তা বলবেন না; আর যা বলবেন তা করার চেষ্টা করবেন। Be truthful.
🟣 পকেটে সব সময় কিছু নগদ টাকা রাখুন, এতে অনেক ছোটখাটো ঝামেলা এড়িয়ে চলা যায়।
🟣 কারও এটেনশন বা করুণার জন্য কখনও ভিক্ষা করবেন না। নিজের মর্যাদা ধরে রাখুন।
🟣 রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারাবেন না; আত্মনিয়ন্ত্রণই হলো আসল শক্তি।
🟣 ক্ষমা চাওয়ার সময় কোনো ‘কিন্তু’ বা ‘অজুহাত’ টানবেন না; সরাসরি স্যরি বলুন।
🟣 কারও ব্যক্তিগত বিষয়ে (যেমন বেতন কত, কেন বিয়ে করছেন না বা বয়স কত) অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না। মানুষের Privacy সম্মান করতে শিখুন।

এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনাকে সবার ভিড়ে একজন ভদ্র মানুষ হিসেবে রিপ্রেজেন্ট করবে।

সংগৃহীত

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Delowar Hosen, Reasad Asad, Abdur Rahman, Mdkamal Kn, ...
07/01/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Delowar Hosen, Reasad Asad, Abdur Rahman, Mdkamal Kn, Mdm Hanif

06/01/2026

🔍 একই দিনে ১০ জন অফিসার যোগ দিলেন একটি প্রতিষ্ঠানে।
⏳ ৫ বছর পর ফলাফল?
➡️ একজন এখন ম্যানেজার,
➡️ বাকি ৯ জন এখনো এক্সিকিউটিভ লেভেলে।

❓ পার্থক্যটা কোথায়?

👉 মূল কারণ মাত্র দুইটি —
🧠 Attitude (মনোভাব)
🔁 Habits (অভ্যাস)

Corporate Ask-এর অভিজ্ঞতায় আমরা দেখেছি,
যিনি ম্যানেজার হয়েছেন — তিনি আলাদা ছিলেন চিন্তা, আচরণ ও প্রস্তুতিতে।
চলুন দেখে নিই সেই ১০টি Core Quality 👇

1️⃣ Ownership Mindset 🧠
তিনি শুধু নিজের টাস্ক নয়, পুরো আউটপুটের দায় নিতেন।
ভুল হলে অজুহাত নয় — সমাধান খুঁজতেন।

📌 Leadership শুরু হয়
“This is my responsibility” মানসিকতা থেকে।

2️⃣ Learning Attitude 📚
তিনি নির্দেশের অপেক্ষায় বসে থাকতেন না।
নিজে থেকেই স্কিল, ট্রেনিং ও জ্ঞান বাড়ানোর চেষ্টা করতেন।

📌 যিনি শেখা বন্ধ করেন,
তার ক্যারিয়ারও একসময় থেমে যায়।

3️⃣ Professional Communication 🗣️
স্পষ্ট, সম্মানজনক ও পজিটিভ কমিউনিকেশন —
সহকর্মী ও ম্যানেজমেন্ট দুই দিকেই।

📌 ভালো কমিউনিকেশনই
একজন কর্মীকে Future Leader বানায়।

4️⃣ Problem-Solving Mindset 💡
অন্যরা বলতেন, “সমস্যা আছে।”
তিনি বলতেন, “সমাধান কী হতে পারে?”

📌 প্রতিষ্ঠান খোঁজে
Problem Identifier নয়, Problem Solver।

5️⃣ Team Collaboration 🤝
তিনি কখনো একা জেতার চেষ্টা করেননি।
টিমকে সাথে নিয়ে এগিয়েছেন,
অন্যদের ক্রেডিট দিতে জানতেন।

📌 Leadership মানে টিমের সাথে গ্রো করা।

6️⃣ Positive & Professional Attitude 😊
চ্যালেঞ্জে হতাশ নয়,
সমাধানমুখী ছিলেন সবসময়।

📌 একজন লিডারের এনার্জি
পুরো টিমকে প্রভাবিত করে।

7️⃣ Consistency & Discipline ⏰
সময় মেনে কাজ, ফলো-আপ, কমিটমেন্ট —
প্রতিদিন, নিয়মিত।

📌 Discipline creates trust.
আর Trust থেকেই Leadership তৈরি হয়।

8️⃣ Emotional Intelligence (EQ) ❤️
তিনি মানুষের অনুভূতি বুঝতেন।
চাপের মধ্যেও শান্ত ও প্রফেশনাল থাকতেন।

📌 High EQ = High Leadership Potential

9️⃣ Value Addition
নিজের JD-এর বাইরে গিয়েও ভ্যালু অ্যাড করতেন —
Process improvement, client handling, নতুন আইডিয়া।

📌 Promotion আসে
যেখানে Value Creation থাকে।

🔟 Trust & Influence 🏆
সহকর্মী ও ম্যানেজমেন্ট —
দুই পক্ষই তার উপর ভরসা করত।

📌 Trust অর্জন করতে পারলেই
Leadership নিশ্চিত।

✨ ম্যানেজার হওয়া কোনো টাইটেল নয়।
এটি হলো —
👉 চিন্তা
👉 আচরণ
👉 অভ্যাস
👉 এবং আস্থার ফল।

আপনি যদি এখনও ক্যারিয়ারে স্ট্রাগল করেন,
আজই নিজেকে এই ১০টি পয়েন্টে যাচাই করুন ✔️
📍 কোথায় ঘাটতি আছে,
📍 কোথায় উন্নতি দরকার —
সেটা নিয়ে আজ থেকেই কাজ শুরু করুন।

📌 Right Guidance + Right Preparation = Career Growth
আপনার ক্যারিয়ার প্রস্তুত তো?

💬 কমেন্টে জানান,
এই ১০টির মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি কাজ করা দরকার?

সংগৃহীত

২০২৬ সালে পালনীয় কিছু ছোট্ট ছোট্ট পদক্ষেপ, যা আমাদেরকে এগিয়ে ব্যাপক সহযোগিতা করতে পারে।সোর্স; রকমারি   #আইটি
03/01/2026

২০২৬ সালে পালনীয় কিছু ছোট্ট ছোট্ট পদক্ষেপ, যা আমাদেরকে এগিয়ে ব্যাপক সহযোগিতা করতে পারে।

সোর্স; রকমারি

#আইটি

Address

MIITC , ( আরাম ফার্মেসি এর পেছনে), মাইনীমুখ বাজার। লংগদু, রাঙ্গামাটি।
Langadu Bazar
4500

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাস্টার ইনস্টিটিউট অব আইটি এন্ড ক্রিয়েটিভিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category