Darul Huda Lalmonirhat

Darul Huda Lalmonirhat Empowering students with a strong academic foundation and deep Islamic values. L.G.E.D Road, Lalmonirhat, Bangladesh
+8801719154797

From Holy Quran lessons to general school subjects, we prepare children for success in this life and the hereafter.

19/07/2026
হিফজুল কুরআন শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা 📖যারা প্রশিক্ষনে অংশগ্রহণ করতে চান, কমেন্টে দেয়া ফরমটি পূরণ করুন। ​মুয়াল্লিমগণের ...
14/07/2026

হিফজুল কুরআন শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা 📖

যারা প্রশিক্ষনে অংশগ্রহণ করতে চান, কমেন্টে দেয়া ফরমটি পূরণ করুন।

​মুয়াল্লিমগণের উন্নত দৃষ্টিভঙ্গি, শিক্ষার্থীবান্ধব মনোভাব এবং যুগোপযোগী পাঠদানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে দিনব্যাপী বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। "দক্ষ মুয়াল্লিম, আদর্শ হাফেজ—সমৃদ্ধ হোক হিফজ শিক্ষা" এই স্লোগানকে সামনে রেখে কুরআনের আলো ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন।

​লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার সকল মাদ্রাসার হিফজুল কুরআন শাখার সম্মানিত শিক্ষক ও পরিচালকবৃন্দকে উক্ত কর্মশালায় যথাসময়ে উপস্থিত থেকে অংশগ্রহণ করার জন্য সবিনয়ে আহ্বান জানানো যাচ্ছে।

​📅 অনুষ্ঠানের বিবরণ:

​তারিখ: ১৯ জুলাই ২০২৬, রোজ: রবিবার
​স্থান: মাদ্রাসা দারুল হুদা, এলজিইডি রোড, লালমনিরহাট।
​ফি: ৩৫০/- টাকা মাত্র।

​👥 প্রশিক্ষকবৃন্দ ও সময়সূচী:

​সকাল ৯:০০ - ১১:৩০

​প্রশিক্ষক: হাফেজ মাওলানা ক্বারী মর্তুজা হাসান (প্রশিক্ষক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ)

​দুপুর ১১:৩০ - ১:০০

​ট্রেইনার: জনাব ফাউজুল কবির (পিজিডি ইন চাইল্ড সাইকোলজি, একাডেমিক হেড ও গবেষক—আত তালিম ইন্সটিটিউট)

​দুপুর ২:৩০ - ৪:০০

​প্রশিক্ষক: হাফেজ ক্বারী আবু সাঈদ সাহেব (হিফজ বিভাগের স্বনামধন্য, সফল এবং দক্ষ শিক্ষক)

​বিকাল ৪:০০ - ৪:৩০ (নাসিহা পেশ করবেন)

​হাফেজ মাওলানা মো: নাজমুল হাসান সাহেব (ফারেগ মারকাযুদ দাওয়া আল-ইসলামিয়া, ঢাকা)

​📞 যোগাযোগের জন্য:

​লালমনিরহাট সদর উপজেলা:

​হাফেজ আব্দুল কুদ্দুস: 01737-030245
​হাফেজ জাহাঙ্গীর আলম: 01743-011184

​আদিতমারী উপজেলা:

​মাওলানা আব্দুর রহমান সাহেব: 01712-304462
​হাফেজ মাওলানা মোফাজ্জল হোসাইন: 01313-334692

​বিশেষ যোগাযোগ:

​মুফতি আব্দুর রাজ্জাক: 01711-962740

​আয়োজনে:
🕌 হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, লালমনিরহাট জেলা কমিটি
​আসুন, আমরা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কুরআনের আলো ছড়িয়ে দেই... ✨

​

Memory from Annual Exam 2025
12/07/2026

Memory from Annual Exam 2025

12/07/2026

হাদিস শিক্ষায় প্রথম পদক্ষেপ | প্লে শ্রেণির ছোট্ট বাবুর প্রথম সাময়িক পরীক্ষা..

09/07/2026

আসসালামু আলাইকুম।

সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ,

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের Darul Huda Lalmonirhat ফেসবুক পেজের নাম পরিবর্তন করে Darul-Huda Official করা হচ্ছে, ইনশা আল্লাহ।

আশা করি, আগের মতোই আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাদের সঙ্গে থাকবে।

জাযাকুমুল্লাহু খাইরান।

28/06/2026

১ম , ২য় ও ৩য় শ্রেণীর শিশুদের কুরআন মাজিদের তিলাওয়াত।

আলহামদুলিল্লাহ! কয়েকদিন আগে গাইবান্ধা ও হাতীবান্ধা থেকে কয়েকটি প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ও শিক্ষকবৃন্দ আমাদের দারু...
28/06/2026

আলহামদুলিল্লাহ!
কয়েকদিন আগে গাইবান্ধা ও হাতীবান্ধা থেকে কয়েকটি প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ও শিক্ষকবৃন্দ আমাদের দারুল হুদা একাডেমি পরিদর্শনে আসেন।

একাডেমির শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা এবং সমন্বিত পাঠ্যব্যবস্থা দেখে মুগ্ধ হন। বিশেষভাবে তাদের কাছে প্রশংসিত হয়েছে আমাদের পরিকল্পিত কুরআন শিক্ষা পদ্ধতি—

*১ম শ্রেণী থেকে কুরআন মাজীদের শুদ্ধ ও সুন্দর তিলাওয়াত শিক্ষা ।
*২য় শ্রেণীতে নাজেরা সম্পন্ন করে হিফজ শুরু।
*৩য় শ্রেণীতে ৫ পারা মুখস্থ সম্পন্ন করার লক্ষ্যভিত্তিক পাঠক্রম।

সাধারণ বিষয়গুলোর পাশাপাশি কুরআনের সাথে শিক্ষার্থীদের এমন ধারাবাহিক সম্পৃক্ততার উদ্যোগে বিমোহিত হয়েছেন।

আল্লাহ তাআলা আমাদের এই খেদমত কবুল করুন, প্রতিষ্ঠানকে আরও বরকত ও কল্যাণময় করে দিন এবং দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ার তাওফিক দান করুন। আমীন!

26/06/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দারুল হুদা হিফজুল কুরআন বিভাগের পাশের প্রিয় মানুষ- এনায়েত চাচা আজ আশুরার বরকতময় দিনে ইন্তেকাল করেছেন।

তিনি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন, দেখলেই "বাবা" বলে আগে সালাম দিতেন। আমাদের ছাত্রদের খুব ভালোবাসতেন এবং তাদের সঙ্গে মিশে রাসূল ﷺ-এর শানে গজল পরিবেশন করতেন।

আল্লাহ তাআলা তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন, তাঁকে মাগফিরাত দান করুন, কবরকে প্রশস্ত ও নূরময় করে দিন এবং জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা নসীব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামীল দান করুন।
আমীন, ইয়া রব্বাল আলামীন।

14/05/2026

ওয়াসিফা বিনতে মাসুদ
২য় শ্রেণী

Address

এলজিইডি রোড, লালমনিরহাট সদর
Lalmonirhat
5500

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Darul Huda Lalmonirhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category