H M Nur Mohammad

H M Nur Mohammad I am Nur Mohammad,This page is real and official. All information given

আপনি কতটুকু মূল্যবান :একদা একজন লোক তার ছেলেকে বললো আমি তোমাকে , তোমার জন্মদিনে  কিছু অসাধারণ, কিছু অমূল্য জিনিস উপহার দ...
05/06/2021

আপনি কতটুকু মূল্যবান :

একদা একজন লোক তার ছেলেকে বললো আমি তোমাকে , তোমার জন্মদিনে কিছু অসাধারণ, কিছু অমূল্য জিনিস উপহার দিতে চাই। ছেলেটি অনেক আগ্রহের সাথে জিজ্ঞাসা করলো কী সেটি? তখন সেই ব্যাক্তি তার ছেলেকে একটি তার সিন্দুক হতে পুরাতন একখানা ঘড়ি ছেলেটির হাতে দিয়ে বললো, এটি তোমার উপহার। এটি আমার দাদার ঘড়ি, তুমি চাইলে এটিকে ব্যবহার করতে পারো, যত্ন করে তুলে রাখতে পারো কিংবা বাজারে বিক্রি করে নতুন কিছু কিনতে পারো।

ছেলেটি এটি দেখে কিছুটা হতাশ হয়। কিছুটা তাচ্ছিল্যের স্বরে জানালো, আপনি কী মাথা ঠিক আছে? এই ঘড়ি তো ফেরিওয়ালাও নিতে চাইবে না। তাছাড়া এখনকার যুগে এই ঘড়ি কেউ ব্যবহার ও করে না। অতএব এর কোনোই মূল্য নেই।

এটি শুনে লোকটি তার ছেলেকে নিয়ে একটি ঘড়ির মেকানিক এর কাছে গেল। ঘড়িটি দেখার পর মেকানিক জানালো, " দেখুন এটি অনেক পুরাতন ঘড়ি। এর পার্টসগুলিও পুরাতন। এটি এখন চলে না। আমি আপনাকে বড়জোড় 10 টাকা দিতে পারি এর জন্য। ছেলেটি তৎক্ষণাৎ বলে উঠলো, আমি আপনাকে বলেছিলাম।

এরপর তারা একজন মহাজনের কাছে গেল। মহাজন ও জানালো এই সেকেলে জিনিসের জন্য 4 আনাও দেওয়া যাবে না। ছেলেটি আরো একবার বিরক্তির সুরে বাবার দিকে তাকালো।

সর্বশেষ তারা একটি জাদুঘরে গেল। ঘড়িটি দেখাতেই সেখানকার কিউরেটর উৎফুল্ল হয়ে বললেন, " আপনি এই অমূল্য বস্তু কোথায় পেয়েছেন? আর কেনই বা বিক্রি করছেন? আমি এই ঘড়ির জন্য আপনাকে এক লক্ষ ( 10,00,000 ) টাকা দিতে পারি।" কিউরেটরের কথা শুনে ছেলেটির চোখ বড় বড় হয়ে গেল যেন তার বলার ভাষাই হারিয়ে গেছে।

তখন ছেলেটির পিতা তাকে বললেন, সবাই সব জিনিসের মূল্য বোঝে না। মেকানিক শুধু ঘড়ির নাট বল্টু দেখে বিচার করেছে। মহাজন বাজার মূল্য দেখে বিচার করেছে। এইজন্য তাদের কাছে ঘড়িটি মূল্যহীন। ঠিক তেমনই তুমি শুধু তখনই সম্মানিত হবে যদি তুমি সঠিক স্থানে যাও। ঠিক তেমনই যদি তুমি কখনো উপযুক্ত মূল্য না পাও হতাশ হবে না।
কারণ তুমি হয়তো উপযুক্ত জায়গায় যাও নি।

Address

Lalmonirhat
5500

Alerts

Be the first to know and let us send you an email when H M Nur Mohammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to H M Nur Mohammad:

Shortcuts

Share