Hazrania BI Lataral High School

Hazrania BI Lataral High School

Share

Hazrania school's official page

Photos from Hazrania BI Lataral High School's post 28/07/2023

◀️SSC 2023▶️

HUMANITIES: PASSED=115; NOT PASSED=84;
SCIENCE: PASSED=24; NOT PASSED=3; GPA5=3

Photos from Hazrania BI Lataral High School's post 28/11/2022

HUMANITIES: PASSED=82; NOT PASSED=50;
SCIENCE: PASSED=20; GPA5=8

Congratulations to all

25/02/2020

আমি ইংরেজি শিখি → I learn English.
✪ আমি ইংরেজি শিখছি → I am learning English.
✪ আমি ইংরেজি শিখেছি → I have learned English
✪ আমি ইংরেজি শিখতে পারি→I can learn English
✪ আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম →I am able to speak in English.
✪ আমি ইংরেজি না শিখে পারিনা→ I cannot but learn English.
✪ আমি ইংরেজি না শিখে পারলাম না→ I could not but learn English
✪ আমার ইংরেজি শেখার কথা→I am supposed to learn English.
✪ আমার ইংরেজি শেখা দরকার→I need to learn English.
✪ আমার ইংরেজি শেখা উচিত →I should learn English.
✪ আমার বরং ইংরেজি শেখাই উচিত →I had better learn English.
✪ আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত →I am used to talk in English.
✪ আমাকে ইংরেজি শিখতে হয় → I am to learn English.
✪ আমি খুব কমই ইংরেজি শিখি → I am hardly learn English.
✪ আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে → I am likely to learn English.
✪ আমাকে ইংরেজি শিখতে হবে→ I have to learn English.
✪ আমি ইংরেজি শিখতাম → I would learn English
✪ আমি ইংরেজি শিখতেও পারি → I May Learn English.
✪ আমি অবশ্যই ইংরেজি শিখবো → I must learn English
✪ আমি গতকাল থেকে ইংরেজি শিখছি→ I have been learning English since yesterday.
✪ আমি দু'ঘন্টা যাবত ইংরেজি শিখছি → I have been learning English for two hours.

17/02/2020

১৭ টি চমৎকার কাজ যা তোমাকে করে তুলবে ব্যতিক্রম!

ভালো মানুষ কিংবা মানুষের মতো মানুষ হওয়ার প্রত্যাশা নিয়েই আমরা বেড়ে উঠি। কিন্তু, দিনশেষে প্রকৃত ভালো মানুষ হয়ে ওঠা কি হয় শেষ পর্যন্ত? আজ তোমাদের সাথে শেয়ার করবো এমন কিছু পরামর্শ যা তোমাকে ভালো মানুষ হয়ে ওঠার পথে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।

১) ফিডব্যাক দেওয়া হোক বার্গারে -

আমরা বাঙ্গালীরা এখনও সমালোচনা করতে ঠিকভাবে শিখে উঠতে পারিনি। আমাদের কাছে সমালোচনা মানেই নেতিবাচকতা আর গালিগালাজ। কাউকে যখন কোনো কাজের ফিডব্যাক দিতে বলা হয় তখনও আমরা এই নেতিবাচক স্বভাব থেকে বেরিয়ে আসতে পারি না। গালি দেওয়া, নেতিবাচক মন্তব্য করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলোর একটি। মিনিটের মধ্যে ১০-২০ টা গালি শিখে ফেলা যায়। মনে রেখো, গালি দেওয়া কিংবা খারাপ কথা বলায় কোনো বীরত্ব নেই। গঠনমূলক সমালোচনা করতে শেখো। ফিডব্যাক দেওয়ার সময় প্রথমে ভালো কথা বলো, উৎসাহ দাও, প্রশংসা করো। এরপর ফিডব্যাক আর সাজেশন দাও। তারপর আবারো ভালো কথা বলো! ফিডব্যাক দেওয়ার এই পদ্ধতির নামই হলো, “ফিডব্যাক বার্গার”!

২) বাবা-মায়ের কথা শোনো মনোযোগ দিয়ে -

অতিব্যস্ত যুগের মহাব্যস্ত প্রজন্ম আমরা। সারাক্ষণ মুঠোফোনের মুঠোয় কিংবা ডেস্কটপের চৌকো মনিটরে আটকে আছে আমাদের জগত। পড়াশোনা হোক কিংবা কাজকর্ম সবই ওই ফোন আর ল্যাপটপেই। আমরা যখন কাজ করি আর তখন যদি আমাদের বাবা কিংবা মা আমাদের কোনো কাজে ডাকে তখন আমরা সাধারণত ফোন বা ডেস্কটপের দিক থেকে চোখ না সড়িয়েই উত্তর দিই। এটা করা যাবে না। তাঁদের ডাকে সাড়াই হোক কিংবা তাঁদের প্রশ্নের উত্তরই হোক সেটা যেন দেওয়া হয় তাঁদের দিকে তাকিয়েই!

৩) পড়ে ফেলা বইগুলো পড়তে দাও -

একটা বই তুমি সর্বোচ্চ কতবার পড়ো? পড়া হয়ে গেছে এমন বইগুলো অন্যদের পড়তে দাও। খামাখা শেলফে ফেলে রেখে সেগুলোতে ধূলা জমানোর তো দরকার নেই। হতেও তো পারে যে বইটা পড়ে তোমার জীবন বদলে গেছে সেটা অন্য আরও শখানেক মানুষের জীবনও বদলে দিতে পারে! আর যারা আমার লেখা কোনো বই কিনে পড়েছো, তাঁদের প্রতি আমার অনুরোধ পড়া হয়ে গেলে বইগুলোকে শেলফে রেখে ধুলোয় আবৃত করো না। অন্যদের পড়তে দাও।

৪) বন্ধুদের বিপদের কথা শোনো -

“আমি জানতাম এটা হবে।”, “বলেছিলাম না।”, “তখন তো শুনিস নাই আমার কথা।”
^ যখন আমাদের কোনো বন্ধু বিপদে পড়ে তখন আমরা তাকে সবার আগে এই কথাগুলোই বলি। এই কথাগুলো আর কখনও বলবে না। যখন তোমার কোনো বন্ধু বিপদে পড়ে কিংবা খারাপ সময়ের মুখোমুখি হয় তখন সে চায় বন্ধু হিসেবে তুমি তার পাশে থাকো, তার কষ্টের কথাগুলো শোনো। আর যদি তুমি সেটা করো তাহলে অনেকটা হালকা বোধ করবে।

৫) দেয়ালে দেয়ালে মানবতা -

“আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান” “আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান”
^ আমাদের দেশের কয়েকটি পরিচিত দেয়ালে এই বার্তা লেখা। “মানবতার দেয়াল” নামের এই কনসেপ্টটার প্রচলন কয়েক বছর আগেও ছিলো না আমাদের দেশে। অথচ এখন এই দেয়াল আমাদের অনেকের কাছেই বেশ পরিচিত। এখানে মানুষ নিজেদের অপ্রয়োজনীয় কাপড়গুলো রেখে যায়। আর যাদের প্রয়োজন তারা এই কাপড়গুলো নিয়ে যায়।

৬) পশুপাখির ওপর মানবিক হও -

আমরা অনেক সময় রাস্তাঘাটের কুকুর-বিড়ালদের ওপর অমানবিক আচরণ করি। তাদেরকে ঢিল মারি, গরম পানি ছুঁড়ে মারি, কান-লেজ কেটে দেওয়ার মতো অমানবিক কাজগুলোও করি। এক শ্রেণির মানুষ এসব করে পৈশাচিক আনন্দ পায়। এই কুকুর-বিড়ালগুলো তো আমাদের কোনো ক্ষতি করে না। তাহলে কেন এই নির্মমতা? আমরা ওদের উপকার না করতে পারি অন্তত কষ্ট না দিই।

৭) তোমার অধীনস্তদের প্রতি অমায়িক হও -

একজন মানুষের ব্যক্তিত্ব নিয়ে ধারণা পেতে হলে সেই মানুষটা তাঁর অধীনস্তদের সাথে কীভাবে ব্যবহার করেন সেটা জানা উচিৎ সবার আগে। এমন কথা প্রচলিত আছে। তাই সবসময় চেষ্টা করবে তোমার চেয়ে যারা বয়সে ছোট, পদমর্যাদায় ছোট তাদের সাথে সর্বোত্তম ব্যবহার করতে। কারণ, তাঁদের সাথে তুমি যেমন ব্যবহার করো তুমি মানুষটা ভেতর থেকে প্রকৃতপক্ষে তেমন।

8) প্রশংসা করতে কিপ্টেমি করো না -

আমাদের অধিকাংশেরই প্রশংসা করায় ঘোর আপত্তি। কেউ যখন কোনো কাজে ভালো করে তখন তাকে “Good Job!”, “Well Done.” এই কথাগুলো সচরাচর আমরা বলি না। সবসময় সব ভালো কিছুর প্রশংসা করবে। তোমার আশেপাশের সবাইকে তাদের ভালো কাজ, ভালো অভ্যাস, ভালো দিকের জন্যে প্রশংসা করবে, উৎসাহিত করবে। এতে করে দেখবে তারা যেমন অনুপ্রাণিত হবে তেমনি তোমার ভালো কাজের জন্যেও তোমাকে উৎসাহিত করবে।
তাই, প্রশংসা করার ব্যাপারে আজ থেকে কোনো কিপ্টেমি নয়!

৯) যারা শহরে নতুন তাদের সাহায্য করো -

গ্রাম বা মফস্বল থেকে যাদুর শহরে যারা প্রথমবারের মতো আসে তারা অনেক বেশি অসহায় বোধ করে। এই শহরে পা ফেলার পর থেকেই তাঁদের অস্বস্তির শুরু। বাস-স্টেশন, রেলস্টেশন কিংবা লঞ্চঘাটে এরকম কোনো পরিবার দেখলে তাদেরকে তাদের গন্তব্যে পৌছতে সাহায্য করো। প্রয়োজনে একটা সিএনজি করে দিও। দেখবে তারা তোমার এই উপকার মনে রেখেছে।

১০) বন্ধুকে পড়াশোনাতে সাহায্য করো -

ক্লাসে যদি কোনো বন্ধুকে পড়া বোঝা নিয়ে সমস্যায় পড়তে দেখো তাহলে তাকে পড়া বুঝতে সাহায্য করো। এতে করে তোমার নিজের পড়াটাও ঝালাই হবে আর সেই সাথে তোমার বন্ধু পরীক্ষায় পাস করে উতরে যাবে তখন ও তোমার কথা মনে রাখবে। আর তোমার নিজেরও ভালো লাগবে।

১১) Coffee on the wall -

আমাদের করা কিছু ছোট্ট ভালো কাজের সুবাদে হাসি ফুটবে কোনো মানুষের মুখে এই স্বপ্নটা আমাদের অনেকেরই। "Coffee on the wall'' এর ধারণাটা অনেকটা সেরকমই। নামটার মতো বিষয়টাও বেশ চমৎকার। ধারণাটা অনেকটা এরকম, রেস্টুরেন্টে নিজের খাবারের বিলের পাশাপাশি অন্য আরেকজনের বিলটাও পরিশোধ করে দিয়ে যাওয়া। যাতে করে কোনো সুবিধাবঞ্চিত মানুষ রেস্টুরেন্ট থেকে ফ্রিতে খাবার পেতে পারে। আমাদের দেশে প্রচলন না থাকলেও বাইরের দেশগুলোতে এরই মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই ব্যাপারটা। প্রচলন না থাকুক, একটা কাজ তো করাই যায়। একজন পথশিশুকে নিয়ে একদিন রেস্টুরেন্টে গিয়ে তাকে খাওয়াও না। দেখবে ওর হাসিমুখটা তোমার দিনটাকে সুন্দর করে দিয়েছে। কিংবা আরেকটা কাজ করতে পারো। খাওয়া শেষে একটা এক্সট্রা ডেজার্ট আইটেম আলাদা করে অর্ডার করে সেটা তোমার ওয়েটারকে দিতে পারো। দেখবে বিনিময়ে পাওয়া হাসিটুকু তোমাকে একটা অনাবিল প্রশান্তি দেবে।

১২) নতুন কাউকে সবার সাথে পরিচয় করিয়ে দাও -

অফিসে কিংবা ক্লাসে যখন নতুন কেউ আসে তখন সেই মানুষটা বেশ অস্বস্তিতে পড়ে। কারণ আশেপাশের পরিবেশ, আশেপাশের মানুষ সবটাই নতুন আর অচেনা। এই ধরণের মানুষকে সবার সাথে পরিচয় করিয়ে দাও। দেখবে মানুষটা স্বস্তি বোধ করবে। আর আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবে।

১৩) সময়কে গুরুত্ব দাও -

মনে করো তুমি কোনো কাজের জন্যে লাইনে দাঁড়িয়ে আছো। তোমার পেছনের কারও হয়তো খুব ছোট্ট একটা কাজ যেটাতে খুব একটা সময় লাগবে না তাকে এগিয়ে যেতে দাও। দেখবে এই মানুষটার আর অপেক্ষা করতে হলো না বলে তিনি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবেন।

১৪) নিজের কোনো শিক্ষককে ফোন করো, ধন্যবাদ দাও -

আমাদের সবার জীবনেই মা-বাবার পর শিক্ষকের ভূমিকা অনেক বেশি। তোমার জীবনের যে কোনো ধাপের হতে পারে স্কুল বা কলেজ কিংবা ইউনিভার্সিটির এমন কোনো একজন শিক্ষক যার কোনো একটা উপদেশ তোমার জীবনে অনেক কাজে এসেছে তাঁকে ফোন করে কৃতজ্ঞতা জানাও! দেখবে, তাঁরা তোমাকে কখনও ভুলবেন না। তোমার প্রতি অনেক খুশি হবেন।

১৫) মানুষের বিপদে পাশে দাঁড়াও -

যদি তোমার আশেপাশের কাউকে পড়াশোনা বা অন্য কোনো কাজ নিয়ে সমস্যায় পড়তে দেখো তাহলে তার পাশে দাঁড়াও। তাকে সাহায্য করো। আর হ্যাঁ, কাউকে কোনো সাজেশন, পরামর্শ দেওয়ার পর সেই কাজটা শেষ করে উঠতে না পারলে কিছুদিন পরে হলেও ওই মানুষটাকে একটা ফোন দিও। জিজ্ঞেস করো, যে সে সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পেরেছিল কি না। দেখবে এজন্যে এই মানুষটা তোমাকে অনেকদিন মনে রাখবে।

১৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক হও -

নামটা সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও আমরা বড্ড বেশিই অসামাজিক এই জগতটায়। আজকাল বড় বেশি আক্রমণাত্মক হয়ে উঠছি কেউ কেউ। বাজে কথা, গুজব, গালিগালাজ এর মতো যাচ্ছেতাই জিনিসপত্র দিয়ে নোংরা করে ফেলছি সামাজিক যোগাযোগ মাধ্যমের সমাজটাকে। কাউকে বাজে কথা, গালি দেবার আগে আমরা একটা বারের জন্যেও ভাবছি না যে মানুষটা এগুলো পড়বে তাঁর কেমন লাগবে। গালি দেওয়াতে কোনো বীরত্ব নেই। একটা মনিটরের পেছনে বসে গালি দেওয়ায় নিজের কোনো সাহসিকতা প্রকাশ পায় না। এটা ভুলে গেলে চলবে না। তাই, এই অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসতে হবে।

১৭) ধন্যবাদ দিতে কার্পণ্য নয় -

আমাদের আশেপাশের অনেক পরিচিতজনেরা, সিনিয়রেরা প্রায়ই আমাদের অনেক উপদেশ, পরামর্শ দিয়ে থাকে। আর সেগুলো কখনও কখনও আমাদের বেশ কাজেও লাগে। বিশ্বাস করো কারও পরামর্শ যখন কোনো মানুষের জীবনে অর্থবহ ভূমিকা রাখে তখন সেই মানুষটার একটা অন্যরকম অনুভূতি হয়! এরকম ক্ষেত্রে যার পরামর্শ বা উপদেশ কাজে লেগেছে সেই মানুষটাকে একটা ফোন করো। কিংবা দেখা করো তাঁর সাথে। তাঁকে ধন্যবাদ দাও, কৃতজ্ঞতা জানাও।

মানুষকে খুশি করা মোটেও খুব কঠিন কোনো কাজ নয়। মানুষের প্রিয় হয়ে উঠতেও অনেক কাঠ-খড় পোড়ানোর দরকার হয় না। ছোট্ট একটু হাসিমাখা ধন্যবাদ কিংবা বিপদের দিনটায় কাঁধে হাত রেখে পাশে থাকা মুহূর্তগুলোই মানুষকে খুশি করার জন্যে যথেষ্ট।

নেভার স্টপ লার্নিং | (বেস্ট সেলার | বইমেলা ২০১৮)
- আয়মান সাদিক

15/02/2020

বাংলাদেশের প্রথম যা যা

• রাষ্ট্রপতি - - শেখ মুজিবুর রহমান

• অস্থায়ী রাষ্ট্রপতি - - সৈয়দ নজরুল ইসলাম

• প্রধানমন্ত্রী - - তাজউদ্দিন আহমেদ

• প্রধান বিচারপতি - - এ এস এম সায়েম

• এটর্নি জেনারেল - - এ এইচ খন্দকার

• সংসদ নির্বাচন - - ৭ মার্চ ১৯৭৩

• অস্থায়ী সরকার প্রতিষ্ঠা - - ১৭ এপ্রিল ১৯৭১

• গণপরিষদর অধিবেশন - - ১০ এপ্রিল ১৯৭২

• জাতীয় সংসদের স্পিকার - - মোহাম্মাদ উল্লাহ

• বানিজ্য জাহাজ - - বাংলার দূত

• রণতরী - - বি এন এস পদ্মা

• মুদ্রা চালু হয় - - ৪ মার্চ ১৯৭২

• বিশ্ববিদ্যালয় - - ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)

• নির্বাচন কমিশনার - - বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস

• বাংলা ছায়াছবি - - মুখ ও মুখোশ (১৯৫৬)

• মুসলিম নারী ডাক্তার - - জোহরা বেগম কাজী

• নারী রাষ্ট্রদূত - - তাহমিনা খান ডলি

• নারী মুসলিম অভিনেত্রী - - বনানী চৌধুরী

• নারী বিচারপতি - - নাজমুন আরা সুলতানা

• উপজাতীয় রাষ্ট্রদূত - - শরবিন্দু শেখর চাকমা

• আদমশুমারি - - ১৯৭৪ সাল

• ক্যডেট কলেজ - - ফৌজদার ক্যাডেট কলেজ

• রঙিন টেলিভিশন শুরু - - ১ ডিসেম্বর ১৯৮০

• গণপরিষদের স্পিকার - - শাহ আবদুল হামিদ

• প্রথম পানিশোধন প্রকল্প - - চাঁদনী ঘাট, ঢাকা

• ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি - -পি জে হার্টস

• বাংলাদেশ ব্যাংকের গভর্ণর - - এ এন হামিদুল্লাহ

• প্রথম এভারেস্ট বিজয়ী - - মুসা ইব্রাহীম

23/05/2019

I would like এর ব্যবহারঃ-
-------------------------------------------
Structure: Sub + would like to + verb (base form)
সাধারণতঃ Want to এর পরিবর্তে would like to ব্যবহার হয়ে থাকে।
Example:
* আমি যেতে চাই - I would like to go.
* আমি তার সাথে দেখা করতে চাই - I would like to meet him.
* আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই - I would like to thank you.
* আমি কেনাকাটা করতে চাই I would like to shopping.
* আমি নিজেকে ব্যাখা করতে চাই - I would like to explain myself.
* আমি একজন শিক্ষক হতে চাই - I would like to become a teacher.
* আমি আপনাকে প্রায়ই দেখতে চাই - I would like to see you more often.
* আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই - I would like to meet the manager.
* আমি অনুশীলন করতে চাই - I would like to practice.
* আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই - I would like to compete in a cooking contest.
* আমি একজন ডাক্তার হতে চাই I would like to become a Doctor.
* আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগত সম্পর্কে আরো জানতে চাই
I would like to know more about creation of Almighty Allah.

07/05/2019

# পৃথিবীর বৃহত্তম

☞ বৃহত্তম দেশ — রাশিয়া
☞ বৃহত্তম মহাদেশ — এশিয়া
☞ বৃহত্তম মহাসাগর — প্রশান্ত মহাসাগর
☞ বৃহত্তম শহর — লন্ডন (আয়তনে)
☞ বৃহত্তম শহর — টোকিও (জনসংখ্যায়)
☞ বৃহত্তম ব-দ্বীপ — বাংলাদেশ
☞ বৃহত্তম দ্বীপ – গ্রীনল্যান্ড
☞ বৃহত্তম যাদুঘর — ব্রিটিশ মিউজিয়াম (বৃটেন)
☞ বৃহত্তম বিমান বন্দর — জেদ্দা বিমানবন্দর
☞ বৃহত্তম ব্যাংক — সুইস ব্যাংক
☞ বৃহত্তম হ্রদ — কাস্পিয়ান সাগর (লবনাক্ত হ্রদ)
☞ বৃহত্তম নদী – নীল নদ
☞ বৃহত্তম জলপ্রপাত — নায়গ্রা
☞ বৃহত্তম প্রাণী — নীল তিমি
☞ বৃহত্তম মরুভূমি — সাহারা মরুভূমি
☞ বৃহত্তম দিন — ২১ জুন
☞ বৃহত্তম রাত — ২২ ডিসেম্বর
☞ বৃহত্তম অফিস – পেন্টাগন বিল্ডিং
☞ এশিয়ার সর্ববৃহত্ পর্বতমালা- হিমালয়
☞ বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী —নীল তিমি
☞ বৃহত্তম ঘড়ি — মক্কা ক্লক (সৌদি আরব)
☞ বৃহত্তম গ্রন্থাগার — লাইব্রেরী অব দ্য কংগ্রেস (আমেরিকা)
☞ বৃহত্তম মসজিদ — শাহ ফয়সাল মসজিদ (পাকিস্তান)

06/05/2019

BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, DINAJPURRESULT OF SSC EXAMINATION, 2019Institution: HAZRANIA BI-LATERAL HIGH SCHOOL (EIIN: 122839)Centre: KALIGANJ - B, Thana/Upazilla: KALIGANJ, Zilla: LALMONIRHATNo. of Students: { Appeared: 181, Passed: 154, Percentage of Pass: 85.08, GPA 5: 3 }------------------------------------------------------- : HUMANITIES : -------------------------------------------------------291391[2.56], 291392[2.28], 389696[3.11], 389697[3.11], 389698[3.39], 389699[2.94], 389700[2.73], 389701[2.56], 389702[2.78],389703[2.89], 389704[2.67], 389705[3.17], 389706[2.61], 389707[2.77], 632282[3.39], 632283[3.33], 632284[3.39], 632285[3.06],632286[3.33], 632287[3.22], 632288[4.11], 632289[4.39], 632290[4.67], 632291[4.50], 632292[4.00], 632293[4.11], 632294[3.89],632295[3.44], 632296[3.67], 632297[3.72], 632298[2.89], 632299[3.06], 632300[3.44], 632301[3.50], 632302[2.94], 632303[3.17],632304[3.22], 632305[3.61], 632306[3.33], 632307[2.83], 632311[2.89], 632312[3.33], 632313[3.72], 632314[3.39], 632315[2.89],632316[2.67], 632317[3.00], 632319[2.72], 632320[3.17], 632321[3.50], 632322[3.28], 632323[3.33], 632324[3.33], 632325[3.44],632326[3.56], 632327[3.39], 632328[3.67], 632329[3.50], 632330[3.11], 632331[2.72], 632332[3.56], 632333[3.17], 632334[3.67],632335[3.28], 632337[3.39], 632338[3.39], 632339[3.28], 632341[2.83], 632342[2.72], 632343[3.17], 632344[3.39], 632345[3.39],632346[3.61], 632348[3.22], 632349[3.83], 632350[3.17], 632351[3.22], 632352[3.11], 632353[2.94], 632354[2.78], 632355[2.67],632356[2.94], 632359[2.61], 632362[2.28], 632363[2.94], 632364[2.83], 632365[3.50], 632366[3.50], 632367[3.22], 632368[3.39],632369[3.50], 632371[3.22], 632372[3.56], 632373[3.11], 632374[3.06], 632375[3.39], 632376[3.22], 632377[3.39], 632378[3.28],632379[2.67], 632381[3.17], 632382[3.22], 632383[3.33], 632384[3.22], 632385[3.06], 632387[3.22], 632388[3.11], 632389[3.39],632392[2.94], 632396[3.22], 632398[3.22], 632399[3.39], 632400[3.33], 632401[3.17], 632402[2.72], 632403[3.28], 632404[2.61],632405[2.61], 632409[3.11], 632410[3.22], 632411[3.06], 632412[3.00], 632413[3.56], 632414[3.22], 632415[2.78], 632416[2.50],632417[2.50], 632418[3.06], 632419[2.78], 632421[2.28] =130632308[F3 ], 632309[F1 ], 632310[F1 ], 632318[F2 ], 632336[F1 ], 632340[F1 ], 632347[F1 ], 632357[F1 ], 632358[F1 ],632360[F1 ], 632361[F3 ], 632370[F1 ], 632380[F1 ], 632386[F2 ], 632390[F1 ], 632391[F2 ], 632393[F2 ], 632394[F1 ],632395[F2 ], 632397[F2 ], 632406[F1 ], 632407[F1 ], 632408[F1 ], 632420[F2 ], 632422[F1 ] =25-------------------------------------------------------- : SCIENCE : --------------------------------------------------------235025[4.33], 235026[4.06], 235027[4.50], 235028[4.17], 235029[4.44], 235030[4.22], 235031[3.94], 235032[4.17], 235033[5.00],235034[4.56], 235035[4.78], 235036[4.39], 235037[4.89], 235038[4.78], 235039[5.00], 235040[4.94], 235043[4.17], 235044[3.89],235045[5.00], 235046[4.94], 235047[4.06], 235048[3.78], 235049[4.39], 235050[4.61] =24235041[F1 ], 235042[F1 ] =2---------------------------------------------- : END OF RESULT [ D20190506 ] : ----------------------------------------------

04/05/2019

ইংরেজী নিয়ে ৪২ টি মজার এবং বিস্ময়কর তথ্যঃ

1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification

2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80

3. ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।

4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।

5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।

6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।

7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।

8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।

9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।

10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।

11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।

12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।

13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।

14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।

15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।

16. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।

17. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।

18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।

19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।

20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।

21. “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।

22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।

23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।

24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!

25. It is raining.

26. Bristi is reading.

27. বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে।

28. Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।

29. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।

30. ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed , succeed

31. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।

32. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous , stupendous , hazardous

33. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
34. screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।

35. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।

36. set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।

37. therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein

38. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।
39. indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।

40. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।

41. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।

42. queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।
Collected

01/05/2019

১০০টি ইংরেজি শর্ট ডায়ালগ, কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয়।

তাহলে শুরু করা যাক........
✪ What’s up – কি খবর?
✪ Carry on – চালিয়ে যাও
✪ Wow – বাহ, দারুন তো
✪ My goodness! – একি!
✪ How come – কি ব্যাপার?
✪ What a mess! – কি এক ঝামেলা!
✪ Oh s**t – ধ্যাত্তেরি
✪ Yes, go on – হ্যা, বলতে থাক
✪ Oh dear! – বলো কী!
✪ Hi guys – হ্যালো বন্ধুরা
✪ Good job! – সাবাশ!
✪ So what? – তাতে কি?
✪ Oh, no! – এ হতে পারেনা!
✪ Pay attention! – মনোযোগ দিন!
✪ It’s your turn – এবার তোমার পালা
✪ I’m at a loss – কি বলব ভেবে পাচ্ছিনা!
✪ Heiya! It is you I see – আরে তুমি যে!
✪ Oh! come on – আহ! একটু বুঝতে চেষ্টা করো
✪ Definitely – অবশ্যই
✪ Let it pass – ছেড়ে দিন।
✪ Obviously – স্পষ্টত, সম্ভবত
✪ I’m off – আমি গেলাম।
✪ As if – যেন, কি যে হতো
✪ Damn it! – চুলায় যাক!
✪ What a surprise!- হটাৎ যে!
✪ Go to the devil! – গোল্লায় যাক!
✪ What about you? – তোমার খবর কি?
✪ so so – মোটামোটি
✪ So be it – তবে তাই হোক
✪ Who cares! – কার কি যায় আসে!
✪ Excuse me – এই যে শুনুন
✪ Not a bit – একটুও না
✪ That’s fantastic – এটা সত্যি চমৎকার
✪ Next to nothing – বলতে গেলে কিছুই না
✪ Mind your language – ভাষা সংযত করো
✪ Come to the point – আসল কথা বল
✪ Thats right – ঠিক বলেছেন
✪ To be frank – খোলাখুলি ভাবে বলতে গেলে।
✪ Really pleased – সত্যি আনন্দিত
✪ I am delighted- আমি আনন্দিত ।
✪ So kind of you! – আপনার দয়া।
✪ Anybody home? – বাড়িতে কেউ আছেন?
✪ Keep quiet – চুপ কর
✪ No entrance – প্রবেশ নিষেধ
✪ It’s enough – যথেষ্ট হয়েছ
✪ What happened – কি হয়েছে
✪ What an idea! – কি বুদ্ধি!
✪ Well done – সাবাশ
✪ Indeed! – সত্যি!
✪ How peaceful! – কি শান্ত!
✪ Get lost – বিদায় হোন।
✪ Let me see – আমাকে দেখতে দাও
✪ Oh sure – ও নিশ্চয়ই
✪ Who knows! – কে জানে!
✪ Bulls**t! – বাজে কথা
✪ But who cares! – কে ধারধারে!
✪ No more buts – আর কোন কিন্তু নয়
✪ How so – তা কি করে হয়?
✪ I think so – আমি তাই মনে করি
✪ Calm down – শান্ত হও
✪ Let’s have a look – চল দেখি
✪ Let’s run away – চলো এক্ষুনি পালাই
✪ I am getting wet – আমি ভিজে যাচ্ছি
✪ I don’t care! – আমার কিছু যায় আসেনা!
✪ How else – আর কিভাবে?
✪ Little by little – ক্রমান্বয়ে।
✪ Is it so! – তাই নাকি!
✪ If you do case – যদি আপনি চান
✪ Have a good day – ভাল একটি দিন কাটাও।
✪ Let’s sit somewhere – চল কোথাও বসি
✪ So far so good – এ পর্যন্ত সবই ভালো
✪ I tend to think – আমার কেন যেন মনে হয়।
✪ I suppose so – আমিও সেটা ধারণা করছি।
✪ I don’t mind – আমি কিছু মনে করি না।
✪ If so, so what – যদি তাই হয় তাতে কী
✪ Keep your word – তোমার কথা রেখো।
✪ Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
✪ Whatever (you want) – তুমি যা চাও।
✪ Whatever you do? – তুমি যা কর।
✪ Why should I care? – কেন আমি পরোয়া করব?
✪ Something else – অন্য কিছু।
✪ Nothing else – অন্য কিছুই না।
✪ Talk sense – চিন্তা করে কথা বল
✪ Don’t say anymore – আর কিছু বলো না।
✪ Forget it – ও ভুলে যাও।
✪ What a pity- কি দু:খজনক ।
✪ Hold on – লাইনে থাকুন
✪ Do it at once! – এক্ষুনি কর!
✪ Speak with care – সাবধানে কথা বল।
✪ How strange! – কি অদ্ভুত!
✪ By the grace of Allah – আল্লাহার রহমতে
✪ How absurd! – কি বাজে বকছো!
✪ Good riddance! – যাক বাচা গেল!
✪ Just for asking – চাইলেই পাওয়া যায়
✪ Stand in queue – লাইনে দাঁড়ান
✪ No smoking – ধূমপান নিষেধ
✪ Let me digress – একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক
✪ I swear I will – কসম আমি করব ।
✪ I give up – আমি ছেড়ে দিয়েছি ।
collected

Want your school to be the top-listed School/college in Lalmonirhat?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Kaligang
Lalmonirhat