04/04/2026
এতদ্বারা জানানো যাচ্ছে যে, জছির উদ্দিন বিদ্যানিকেতন-এ শর্ত সাপেক্ষে একজন (০১) জন সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি. এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বিদ্যালয় কার্যালয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। (আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে)।
ধন্যবাদান্তে,
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
জছির উদ্দিন বিদ্যানিকেতন
তুষভাণ্ডার, কালীগঞ্জ, লালমনিরহাট।
28/03/2026
আসসালামু আলাইকুম।
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আগামীকাল থেকে জছির উদ্দিন বিদ্যানিকেতন-এর নিয়মিত শ্রেণি পাঠদান পুনরায় শুরু হতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠুক আমাদের ক্যাম্পাস।
📌 সময়সূচী:
বিদ্যালয়ে উপস্থিত হওয়ার সময়: সকাল ৮:১৫ মিনিট।
ক্লাস শুরুর সময়: সকাল ৮:৩০ মিনিট।
নির্ধারিত সময়ে বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সকল শিক্ষার্থীকে নির্দেশ প্রদান করা হচ্ছে।
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
জছির উদ্দিন বিদ্যানিকেতন।
28/02/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
জছির উদ্দিন বিদ্যা নিকেতন–এর সম্মানিত প্রাক্তন শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা ৪র্থ বারের মতো ইফতার মাহফিল ও পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছি।
বছরের একটি বিশেষ দিনে শিকড়ের টানে ছোট-বড় ভাই-বোন ও বন্ধু-বান্ধব সবাই একত্রিত হয়ে মিলিত হওয়ার এ আয়োজন আমাদের সবার জন্য আনন্দ ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করবে, ইনশাআল্লাহ।
📅 তারিখ: ২৯ রমজান (১৯ মার্চ)
📍 অনুষ্ঠান: ইফতার মাহফিল ও পুনর্মিলনী
সকল প্রাক্তন শিক্ষার্থীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার জন্য আন্তরিক অনুরোধ জানানো যাচ্ছে।
💰 চাঁদার পরিমাণ:
🔹 ২০১০ – ২০১৯ ব্যাচ: ৩০০ টাকা
🔹 ২০২০ – ২০২৫ ব্যাচ: ২৫০ টাকা
টাকা দেয়ার শেষ সময় :১৪/৩/২৬
আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের আয়োজনের সফলতা।
সবাইকে সাথে নিয়ে সুন্দর একটি মিলনমেলার প্রত্যাশায়।
ধন্যবাদান্তে,
অ্যালামনাই অ্যাসোসিয়েশন
জছির উদ্দিন বিদ্যা নিকেতন
29/11/2025
🖤 গভীর শোকবার্তা: শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক হরিশ চন্দ্র রায়ের প্রয়াণে 🖤
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে আমাদের প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক হরিশ চন্দ্র রায় ইহলোক ত্যাগ করেছেন।
দীর্ঘকাল ধরে তিনি আমাদের জছির উদ্দিন বিদ্যা নিকেতন পরিবারের একজন অপরিহার্য সদস্য ছিলেন। তিনি কেবল একজন শিক্ষক ছিলেন না; তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস। তাঁর জ্ঞান, তাঁর সদা হাস্যোজ্জ্বল মুখ, এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা প্রতিটি ছাত্র-ছাত্রী ও সহকর্মীর হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।
স্যার তাঁর কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর জীবনকে আলোকিত করেছেন এবং তাদের ভবিষ্যতের পথ তৈরি করে দিয়েছেন। তাঁর আদর্শ ও শিক্ষা আমাদের বিদ্যালয়ের ঐতিহ্যের অংশ হয়ে থাকবে।
আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে আছি।
🙏 "যে চলে যায়, সে স্মৃতির মধ্যে বেঁচে থাকে।" 🙏
28/06/2025
প্রথম বারের মত নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষার খাতা তাদের অভিভাবকদের দেখানো এবং শিক্ষার্থীদের ভুলগুলো নিয়ে পর্যালোচনা।
আমরা আশাবাদী আমাদের এই পদক্ষেপ অভিভাবকদের তাদের সন্তানের প্রতি যত্নশীল হতে সাহায্য করবে। ❤️
07/06/2025
🌙✨ ঈদ মোবারক! ✨🌙
জছির উদ্দিন বিদ্যা নিকেতন এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসুন, ত্যাগের মহান আদর্শে উজ্জীবিত হয়ে আমরা গড়ে তুলি শান্তিপূর্ণ ও সহানুভূতিশীল সমাজ। ❤️
18/05/2025
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অভিভাবকগণের সঙ্গে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময়
14/05/2025
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়ের সাথে নার্সারি শ্রেণির সম্মানিত অভিভাবকবৃন্দের পড়াশোনার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময়।
21/03/2025
You’re invited! 🙏
Don’t forget to complete your registration by March 24th! 😊