14/09/2026
আমাদের লাইব্রেরি MORE モア
জাপান থেকে আমাদের কার্যক্রম সম্পর্কে ইন্টারভিউ নিতে বাংলাদেশে এসেছিলেন সাকানিশি সান, হামা সান এবং ঢাকা থেকে এসেছিলেন Md Alamgir Kabir ভাই। তাদের চারদিনের সফরে তাঁরা শুধু আমাদের কার্যক্রমই দেখেননি, বরং লালমনিরহাটের সমাজ ও মানুষের জীবনকে কাছ থেকে জানার চেষ্টা করেছেন।
আমাদের নিয়মিত বই দেওয়া হচ্ছে মজিয়া সোবহান ইসলামিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং আল-নাহিয়ান শিশু পরিবার, লালমনিরহাটে। তাঁরা দুটি প্রতিষ্ঠানই পরিদর্শন করেন এবং শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ ও বইয়ের প্রয়োজনীয়তা খুব কাছ থেকে উপলব্ধি করেন।
এছাড়াও তাঁরা লালমনিরহাটের আরও কিছু প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। দেখেছেন তৃতীয় লিঙ্গের মানুষের জীবন ও জীবিকার বাস্তবতা, শুনেছেন গ্রামীণ নারীদের জীবনের গল্প।
চারদিন ধরে আমাদের সমাজের বিভিন্ন দিক জানার প্রতি তাঁদের গভীর আগ্রহ ছিল। দুই দেশের সংস্কৃতি ও জীবনযাত্রা অনেক আলাদা, কিন্তু মানুষের মন একই।
তাঁদের এই পরিদর্শনের মাধ্যমে আমরাও আমাদের সমাজের কিছু বাস্তবতা ও অসংগতির কথা তুলে ধরার সুযোগ পেয়েছি।
আর যতবারই মানুষের খুব কাছাকাছি যাই, ততবারই মনে হয়—তাদের জন্য কিছু করতে চাই, কিছু সুযোগ তৈরি করতে চাই।
হয়তো ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করবে।
📚 私たちの図書館 MORE
日本から私たちの活動についてインタビューをするために、坂西さん、濱さんがバングラデシュに来てくださいました。また、ダッカからはMd. Alamgir Kabirさんが来てくださいました。
4日間の滞在中、お二人は私たちの活動だけではなく、ラルモニハットの社会や、そこに暮らす人々の生活についても、実際に人々の近くで知ろうとしてくださいました。
私たちは現在、モジア・ソバハン・イスラミア中学校と**アル・ナヒアン児童家庭(ラルモニハット)**の子どもたちに、定期的に本を届けています。
お二人にはこの2つの施設を訪問していただき、子どもたちが本を読むことへの関心や、本を必要としていることを実際に感じていただきました。
そのほかにも、ラルモニハットのいくつかの施設を訪問し、第三の性の人々の生活や仕事について知り、農村の女性たちの人生の話にも耳を傾けてくださいました。
4日間を通して、私たちの社会のさまざまな面について知ろうとするお二人の姿勢に、私はとても心を動かされました。
二つの国は文化や生活環境が大きく違います。
でも、人の心は同じです。
今回の訪問を通して、私たちも自分たちの社会にあるさまざまな現実や課題をお伝えすることができました。
そして、人々のすぐそばに行けば行くほど、いつも思います。
「この人たちのために何かをしたい。
そして、少しでも新しい機会をつくりたい。」
小さな一歩が、いつか大きな変化につながることを願っています。🌱📚
MORE――本を通して、人の可能性を広げていく小さな取り組みです。