Forhad Sir Educare

Forhad Sir Educare এই গ্রুপের মুল উদ্দেশ্য হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শিক্ষা দেয়া

01/10/2024

আল্লাহতায়ালা মানুষকে দুনিয়ায় পাঠানোর কিছু উদ্দেশ্য রয়েছে। আমরা কি কখনো ভেবে দেখেছি যে । আল্লাহ পাক আমাদের কেন সৃষ্টি করলেন? আর কেন দুুনিয়ায় পাঠালেন ? আমরা দুনিয়ায় এসে কি করছি? কখনো কি এভাবে ভেবে দেখেছেন ? যদি এটা উপলব্ধি করতে না পারেন তাহলে আপনার জীবন ষোলআনাই বৃথা ।

05/03/2024

কোড(Code) কী?

কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট (০ বা ১) কে বিভিন্নভাবে সাজিয়ে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে ।

Note: কম্পিউটারে বিভিন্ন ধরনের কোড ব্যবহার হয়ে থাকে

১। অক্টাল কোড (3 bit) ২। হেক্সা–ডেসিমাল কোড (4 bit) ৩। BCD কোড (4 bit)

Alphanumeric Code

১। ASCII Code (8 bit) ২। EBCDIC কোড (8 bit) ৩। Unicode (16 bit)

বিসিডি (BCD) কোড কী?

BCD এর পূর্ণরূপ হলো Binary Coded Decimal দশমিক সংখ্যা পদ্ধতিত প্রতিটি সংখ্যাকে বাইনারি সংখ্যার ০, ১ এ প্রকাশের জন্য বিসিডি কোড ব্যবহৃত হয়। BCD কোড ৪ বিটের হয়ে থাকে।

Note: ৮৪২১ কে NBCD (Natural BCD Code) কোড বলা হয়।

EBCDIC কোড কী?

Extended Binary Coded Decimal Interchange Code (EBCDIC) হলো বিসিডি (BCD) কোডের একটি উন্নত রূপ। 4 বিটের BCD কোডকে বর্ধিত করে সাধারনত EBCDIC কোড তৈরি করা হয়। EBCDIC কোড ৮ বিটের হয়ে থাকে।

Note: ১৯৬৩-১৯৬৪ সালে আইবিএম ৮ বিটের EBCDIC কোড চালু করে। IBM, Mainframe, Mini Computer এ EBCDIC কোড ব্যবহার করা হয়।

আলফা নিউমেরিক কোড (Alphanumeric Code) কী?

বর্ণ, অঙ্ক, এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ (+, -, ×, /) আরও কতগুলো বিশেষ চিহ্নের (! @, #, %, &, 5) জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলে।

ASCII কোড কী?

ASCII হলো ৮ বিটের একটি আলফানিউমেরিক কোড। ASCII এর পূর্ণ রূপ হচ্ছে American Standard Code for Information Interchange। সাধারনত কিবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ASCII Code ব্যবহার করা হয়।

Note: ASCII Code আবিষ্কার করেন রবাট উইলিয়াম বিমার। প্রথম যে ASCII Code আবিষ্কৃত হয় সেটি ছিল ৭ বিটের। এই ৭ বিটের বামের প্রথম ৩টি বিটকে জোন বিট এবং পরের ৪টি বিটকে সংখ্যা সূচক বিট বলা হতো। পরবর্তীতে ASCII Code এর ৭ বিটের সাথে অতিরিক্ত একটি বিট যুক্ত করে ৮ বিটের ASCII Code তৈরি কর হয়। বর্তমানে ASCII-৮ কোড প্রচলিত।

Unicode কী?

ইউনিকোড এর পূর্ণরূপ হলো – Universal Code। একে সার্বজনীন কোড বলা হয়। বিশ্বের সকল ছোট বড় ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য Apple Inc ও Xerox Corporation এর এক দল গবেষকরা মিলে ১৬ বিটের একটি কোড তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয়। বিভিন্ন ধরণের ক্যারেক্টার ও টেক্সটকে প্র

04/03/2024
28/02/2024

বুলিয়ান দ্বৈতনীতি কী?

বুলিয়ান অ্যালজেবরায় ব্যবহৃত সকল উপপাদ্য বা সমীকরণ যে দুটি নিয়ম মেনে একটি বৈধ্য সমীকরণ থেকে অপর একটি বৈধ্য সমীকরণ নির্ণয় করা যায় তাকে বুলিয়ান দ্বৈতনীতি বলে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেবরায় অর (OR) এবং অ্যান্ড (AND) এর সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈতনীতি মেনে চলে। এ নিয়ম দু টি হলো −

১। ০ এবং ১ পরস্পর বিনিময় করে অর্থাৎ ০ এর পরিবর্তে ১ এবং ১ এর পরিবর্তে ০ ব্যবহার করে।

২। অর (+) এবং অ্যান্ড (.) পরস্পর বিনিময় করে অর্থাৎ অর (+) এর পরিবর্তে অ্যান্ড (.) এবং অ্যান্ড (.) এর পরিবর্তে অর (+) ব্যবহার করে।

উদাহরণ: ১ + ১ = ১ সমীকরণে ১ এর পরিবর্তে ০ এবং (+) এর পরিবর্তে (.) বসিয়ে পাই ০.০ = ০ এটাও একটি বৈধ্য সমীকরণ। আবার ০.১ = ০ সমীকরণে ০ এর পরিবর্তে ১ ও ১ এর পরিবর্তে ০ এবং (.) এর পরিবর্তে (+) বসিয়ে পাই ১ + ০ =১ এটাও একটি বৈধ্য সমীকরণ।

21/02/2024

বুলিয়ান অ্যালজেবরা কী?

বুলিয়ান অ্যালজেবরার উদ্ভাবক হলেন প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির ওপর ভিত্তি করে এক ধরণের অ্যালজেবরা তৈরি করেন, যাকে বুলিয়ান অ্যালজেবরা বলা হয়।

বুলিয়ান অ্যালজেবরা মূলত লজিকের সত্য অথবা মিথ্যা এ দুটি স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অপরদিকে সকল ডিজিটাল ডিভাইস বাইনারি পদ্ধতিতে কাজ করে। এই ডিজিটাল ডিভাইসে গাণিতিক ও যুক্তিমূলক কাজ করার জন্য বুলিয়ান অ্যালজেবরা ব্যবহৃত হয়।
বুলিয়ান অ্যালজেবরার সত্য ও মিথ্যাকে যথাক্রমে বাইনারি “১“ এবং “০” দ্বারা পরিবর্তন করে ডিজিটাল ডিভাইসের সকল গাণিতিক সমস্যা বুলিয়ান অ্যালজেবরার সাহায্যে সমাধান সম্ভব হয়।ডিজিটাল ডিভাইসে কোনো সার্কিটে বিদ্যুতের উপস্থিতিকে ১ ধরা হয় এবং বিদ্যুতের অনুপস্থিতিকে ০ ধরা হয়। ডিজিটাল সিস্টেমে ভোল্টেজ লেভেল ০ থেকে .৮ ভোল্টকে লজিক ০ ধরা হয় এবং ভোল্টেজ লেভেল ২ থেকে ৫ ভোল্টকে লজিক ১ ধরা হয়। ডিজিটাল সিস্টেমে +০.৮ ভোল্ট থেকে +২ ভোল্ট লেভেল সংজ্ঞায়িত নয় বিধায় ব্যবহার করা হয় না।

শুদ্ধ ভাষার চর্চা করি মায়ের  ভাষাকে সম্মান করি এটাই হোক আমাদের প্রতিজ্ঞা
21/02/2024

শুদ্ধ ভাষার চর্চা করি মায়ের ভাষাকে সম্মান করি এটাই হোক আমাদের প্রতিজ্ঞা

30/08/2023

হা হা হা 😄😁😃🤪

28/06/2023

তাকাব্বাল্লাহু মিন্না ও মিনকুম
( ঈদ মোবারক )
সু-প্রিয় শিক্ষাথী সকল কে জানাই ঈদের শুভেচ্ছা । তোমাদের ঈদ ভালো কাটুক এই প্রত্যাশা করি। পরিবাবের সকল কে নিয়ে অনেক আনন্দ করো গরিব দুঃখী মানুষের পাশে দ্বারাও । কুরবানীর এই ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক তোমাদের ঈমান >

26/03/2023

Ascii 7 ও Ascii 8 এর মধ্যে পাথক্য কি?

07/03/2023

আসসালামু আলাইকুম
সকল শিক্ষার্থীদের প্রতি রইলো ভাগ্যরজনীর শুভেচ্ছা সবাই দুয়া করবেন আমার জন্য।আমিও দুয়া করবো সবার জন্য

HTML এবং CSS দিয়ে একটি পূর্ণাঙ্গ ওয়েব সাইট তৈরির বিস্তারিত গাইড লাইন  যারা শিখতে আগ্রহই কমেন্ট করো
30/05/2022

HTML এবং CSS দিয়ে একটি পূর্ণাঙ্গ ওয়েব সাইট তৈরির বিস্তারিত গাইড লাইন যারা শিখতে আগ্রহই কমেন্ট করো

22/02/2022

একজন সাধারণ শিক্ষক কথা বলেন।
একজন ভালো শিক্ষক ব্যাখ্যা করেন।
একজন উত্তম শিক্ষক হাতে-কলমে দেখান।
কিন্তু একজন বেস্ট শিক্ষক অনুপ্রেরণা দেন।

___ উইলিয়াম আর্থার ওয়ার্ড (আমেরিকান বিশিষ্ট লেখক)

Address

Lalmonirhat
5510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Forhad Sir Educare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share