Aditmari Alim Madrasah online school

Aditmari Alim Madrasah online school

Share

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ

Photos from Aditmari Alim Madrasah online school's post 18/08/2026

আজকের প্রাত্যহিক সমাবেশ:

Photos from Aditmari Alim Madrasah online school's post 11/08/2026

🌿✨ গৌরবের অর্জনে আনন্দঘন প্রাত্যহিক সমাবেশ ✨🌿

আলহামদুলিল্লাহ! 🤲

দাখিল পরীক্ষা–২০২৬-এ আদিতমারী উপজেলার মধ্যে ২য় স্থান অর্জন করেছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান আদিতমারী দাখিল মাদরাসা। 🏆

এই অসাধারণ সাফল্যে আজকের প্রাত্যহিক সমাবেশ পরিণত হয় আনন্দ ও উচ্ছ্বাসের এক মিলনমেলায়। 🎉

গৌরবময় এই অর্জন উদযাপন করতে মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 🍬

এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, সম্মানিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং মহান আল্লাহর অশেষ রহমত।

🌸 এই অর্জন শুধু একটি স্থান নয়—এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও অগ্রযাত্রার প্রতিচ্ছবি।

আমরা বিশ্বাস করি, আজকের এই সাফল্য আগামী দিনের আরও বড় অর্জনের পথকে সুগম করবে। ইনশাআল্লাহ।

সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ❤️

আল্লাহ তায়ালা আমাদের প্রতিষ্ঠানকে আরও সাফল্যের শিখরে পৌঁছে দিন এবং আমাদের শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমিন। 🤲

🏆 অভিনন্দন ও শুভকামনা—আদিতমারী দাখিল মাদরাসা পরিবার। 🌿

#দাখিল_পরীক্ষা_২০২৬
#আদিতমারী_দাখিল_মাদরাসা
#উপজেলায়_২য়_স্থান
#গৌরবের_অর্জন
#আনন্দঘন_সমাবেশ
#সাফল্যের_ধারাবাহিকতা

10/08/2026

ওমর হাজী/কাজী মাদরাসা / আদিতমারী দাখিল মাদরাসা, আদিতমারী, লালমনিরহাট এর ২০২৬খ্রি. দাখিল পরীক্ষার ফলাফল ।
মোট পরীক্ষার্থী ৩৪, পাশ -২৮

10/08/2026

আদিতমারী উপজেলার আওতাধিন সকল মাদরাসার ফলাফল

30/07/2026
Photos from Aditmari Alim Madrasah online school's post 16/07/2026

জুলাই শহীদ দিবস উপলক্ষে আদিতমারী দাখিল মাদরাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই আন্দোলনের সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।মুনাজাতে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।আল্লাহ তাআলা সকল শহীদকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁদের পরিবারের সদস্যদের ধৈর্য ও উত্তম প্রতিদান দান করুন। আমিন।
আদিতমারী দাখিল মাদরাসা,লালমনিরহাট।

20/04/2026

দাখিল -২০২৬ ব্যাচের জন্য শুভকামনা।তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা:
১. রাতে ঘুমাতে যাওয়ার আগেই তোমার এডমিট কার্ড,রেজিষ্ট্রেশন কার্ড, ২ টি ভালো কলম, পেন্সিল, স্কেল,(এছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্র) গুলো গুছিয়ে রাখবা।
২. অনেক ছাত্র-ছাত্রী আছে যারা অতিরিক্ত দু:চিন্তা করে সে যেটুকু পারার কথা সেটুকুও ভুলে যায় বা পারে না। তাই দু:চিন্তা করা যাবে না। তুমি যতটুকু পড়ছো সেটুকু থেকেই যত ভালো পরীক্ষা দেয়া যায় সেটাই চিন্তা করবা।
৩. কোনোমতেই ১০০ নম্বরের উত্তর না শেষ করে বের হবা না। প্রশ্ন কমন না পেলেও তুমি লিখে আসবা সেটা যেটাই লিখো। মনে রাখবা খালি খাতা জমা দেয়ার থেকে কিছু লিখে জমা দিলে সেখান থেকে নম্বর আসার সম্ভাবনা আছে। কিন্তু না লিখলে নাম্বার দিবে কোথায়?
৪. আল্লাহর কাছে বেশি বেশি চাবে।

পরিশেষে তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।

15/04/2026

"স্মৃতিতে অমলিন: দাখিল ২০২৬ ব্যাচের বিদায় মুহূর্ত।"

Photos from Aditmari Alim Madrasah online school's post 06/04/2026

আদিতমারী আলিম মাদ্রাসায় চলছে পুরোদমে শ্রেণি পাঠদান......

Want your school to be the top-listed School/college in Lalmonirhat?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Aditmari
Lalmonirhat