Principal Kazi Faruky School - Vocational

Principal Kazi Faruky School - Vocational Founded by: Professor Kazi Faruky Kollyan Trust

13/04/2026

বিজ্ঞান মেলায় রায়পুর উপজেলায় প্রথম হয়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি

13/04/2026
13/04/2026

রায়পুরে কারিগরি শিক্ষা উন্নয়নে সেমিনার।

আবদুল বাতেন, রায়পুর, লক্ষীপুর।

----------

লক্ষ্মীপুরের রায়পুরে “কারিগরি শিক্ষার গুরুত্ব, কার্যক্রম ও বাস্তবতা” শীর্ষক কারিগরি শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’র আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বাংলাদেশ সরকার এ খাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার ভূমিকা অপরিসীম।
তারা উল্লেখ করেন, দেশের শিক্ষিত বেকারের একটি বড় অংশ সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে এলেও কারিগরি শিক্ষায় বেকারের সংখ্যা তুলনামূলকভাবে কম। দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও জার্মানির উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবেও কারিগরি শিক্ষাকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।
সেমিনারে কারিগরি শিক্ষার বিভিন্ন দিক নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সাইন্স এন্ড লেদার টেকনোলজির উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোনায়েম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম সাইফুল হক।
এ সময় সরকারি-বেসরকারি শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

🎉 শুভ নববর্ষ ১৪৩৩ 🎉নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর এক টুকরো রঙিন ভালোবাসা।প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল (ভো...
13/04/2026

🎉 শুভ নববর্ষ ১৪৩৩ 🎉

নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর এক টুকরো রঙিন ভালোবাসা।

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল (ভোকেশনাল) -এর পক্ষ থেকে সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা।

আসুন, পুরনো গ্লানি ভুলে আমরা একসাথে গড়ি নতুন দিনের আশাবাদী ভবিষ্যৎ।
নতুন বছরে সবার জীবন হোক আনন্দময়, সুস্থ ও সফলতায় ভরপুর।

"এসো হে বৈশাখ, এসো এসো..." 🌸

#শুভ_নববর্ষ১৪৩৩

Principal Kazi Faruky Institute Of Science & Technology 🏅💝
12/04/2026

Principal Kazi Faruky Institute Of Science & Technology 🏅💝

🎓 এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানপ্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল (ভোকেশনাল)-এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জ...
11/04/2026

🎓 এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল (ভোকেশনাল)-এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে অনুপ্রেরণাময় ও স্মরণীয়।

সকলের দোয়া ও শুভকামনায় এগিয়ে যাক আমাদের প্রিয় শিক্ষার্থীরা—ছুঁয়ে যাক তাদের স্বপ্নের উচ্চতা।

আলহামদুলিল্লাহ 🚌 যাতায়াতে নতুন যুগের সূচনা!প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পরিবহন ব্যবস্...
01/04/2026

আলহামদুলিল্লাহ
🚌 যাতায়াতে নতুন যুগের সূচনা!
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পরিবহন ব্যবস্থায় চালু হলো আধুনিক Transport Management System (TMS) 🎉

এখন থেকে আর লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই!
📲 ঘরে বসেই—
✅ অনলাইনে টিকিট ক্রয়
✅ বিকাশ/নগদ/রকেট/ডেবিট-ক্রেডিট কার্ডে পেমেন্ট
✅ সব টিকিটের হিসাব এক জায়গায়
✅ অতিরিক্ত টিকিটের ঝামেলা নেই — নিশ্চিন্ত যাতায়াত

📅 আগামী এপ্রিল মাস থেকে সব টিকিট অনলাইনে কেনা যাবে।

🌐 টিকিট কাটুন: pkfsp.net.bd
📱 অ্যাপ ডাউনলোড করুন: pkfsp.net.bd/app.apk

যেহেতু এটি একটি নতুন সেবা, তাই শুরুর দিকে কোনো সমস্যা বা অসুবিধা দেখা দিলে অনুগ্রহ করে আমাদের জানাবেন। আমরা ইনশাআল্লাহ দ্রুত সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
01865261230(whatsapp)

🚀 স্মার্ট স্টুডেন্ট, স্মার্ট যাতায়াত!

25/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস 🇧🇩
এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। ১৯৭১ সালের এই দিনে শুরু হয়েছিল মুক্তির সংগ্রাম। এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম নেয় প্রিয় বাংলাদেশ।
যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা, তাঁদের প্রতি আমাদের চিরন্তন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আসুন, স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল (ভোকেশনাল) এর পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

✨ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে- প্রিয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফি...
20/03/2026

✨ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে- প্রিয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতর এর আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!

09/03/2026

🌙 পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রিন্সিপাল কাজী ফারুকী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর উদ্যোগে আয়োজন করা হয় "ইসলামি মেধা অন্বেষণ প্রতিযোগিতা"।
এই প্রতিযোগিতায় প্রিন্সিপাল কাজী ফারুকী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত ইসলামি কুইজ প্রতিযোগিতা। এছাড়াও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল (ভোকেশনাল)-এর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় "মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী" বিষয়ক রচনা প্রতিযোগিতা।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, জ্ঞানচর্চা এবং ইসলামের ইতিহাস ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহ পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও অর্থবহ।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, জ্ঞানচর্চা এবং ইসলামের মহান আদর্শ সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি করবে—এটাই আমাদের প্রত্যাশা।
সকল অংশগ্রহণকারী ও বিজয়ীদের জন্য রইলো আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

05/03/2026

🌙 পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রিন্সিপাল কাজী ফারুকী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর উদ্যোগে আয়োজন করা হয় "ইসলামি মেধা অন্বেষণ প্রতিযোগিতা"।
এই প্রতিযোগিতায় প্রিন্সিপাল কাজী ফারুকী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত ইসলামি কুইজ প্রতিযোগিতা। এছাড়াও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল (ভোকেশনাল)-এর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় "মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী" বিষয়ক রচনা প্রতিযোগিতা।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, জ্ঞানচর্চা এবং ইসলামের ইতিহাস ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহ পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও অর্থবহ।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, জ্ঞানচর্চা এবং ইসলামের মহান আদর্শ সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি করবে—এটাই আমাদের প্রত্যাশা।

সকল অংশগ্রহণকারী ও বিজয়ীদের জন্য রইলো আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
Principal Kazi Faruky Institute Of Science & Technology

Address

Rakhalia, Raipur
Lakshmipur
3711

Alerts

Be the first to know and let us send you an email when Principal Kazi Faruky School - Vocational posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category