23/06/2017
পলাশি দিবস
আজ ঐতিহাসিক পলাশি দিবস 1757 সালের 23 শে জুন পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ - উদ - দৌলা সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হন।খালা ঘষেটি বেগম, রায়দুর্লভ এবং জগৎশেঠের মতো ব্যবসায়ীদের বিরোধিতা নবাবের পরাজিত হবার পেছনে বিরাট ভূমিকা পালন করে ।নবাবের পরাজিত হবার মধ্য দিয়ে বাংলায় 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় দুইশত বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়।
কতিপয় লোকের লোভের কারণে প্রায় 200 বছর বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল ।
আজও বাংলার পথে, ঘাটে, প্রান্তরে ঘষেটি বেগম, মীর জাফর, রায় দুর্লভ এবং জগৎশেঠরা রয়েছে ।যারা প্রতিনিয়ত দেশের সঙ্গে বেঈমানি
করে যাচ্ছে ।
আসুন আমরা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে তাদেরকে প্রতিহত করি ।দেশকে মায়ের মতো ভালোবাসি ।
Ripon Patwary