ইথেন

ইথেন This page is Educational & fun's Page.

18/08/2026

🔥 বিগত ৬ মাসে পিএসসি অনুষ্ঠিত পরীক্ষাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, নিচের টপিকগুলোর বাইরে কোনো প্রশ্ন আসেনি।

🔥 ৫১তম ও ৫২তম বিসিএসের জন্য টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ।

১. বাংলা ভাষা ও ব্যাকরণ
i) পদ ও পদপ্রকরণ
ii) বিভক্তি
iii) সমাস
iv) অব্যয়ীভাব সমাস
v) সন্ধি
vi) ধ্বনি ও বর্ণ
vii) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
viii) শব্দের গঠন
ix) শব্দের শ্রেণিবিভাগ
x) শুদ্ধ বানান
xi) বাগধারা
xii) বাক্য
xiii) বাক্যাংশ
xiv) ছন্দ
xv) বাংলা ভাষার ইতিহাস

২. বাংলা সাহিত্য
i) চর্যাপদ
ii) মধ্যযুগের সাহিত্য
iii) মঙ্গলকাব্য
iv) মধ্যযুগের কবি সম্পর্কিত
v) বিভিন্ন কাব্যগ্রন্থ
vi) নাটক ও নাট্যকার
vii) ১১ জন সাহিত্যিকের শুধু উপন্যাস
viii) সাহিত্যিকের উক্তি
ix) বাংলা সাহিত্যের প্রথম/প্রথম প্রকাশ
x) সনেট
xi) সাহিত্যিক চরিত্র
xii) পঞ্চপান্ডব।

৩. English Grammar
i) Parts of Speech
ii) Noun
iii) Adjective
iv) Adverb
v) Verb
vi) Preposition
vii) Conjunction
viii) Gerund
ix) Infinitive
x) Participle
xi) Tense
xii) Right Form of Verb
xiii) Subject-Verb Agreement
xiv) Narration
xv) Voice
xvi) Conditional Sentence
xvii) Tag Question
xviii) Sentence Correction
xix) Sentence Completion
xx) Appropriate Sentence
xxi) Article
xxii) Phrase and Clause
৪. English Vocabulary
i) Synonym
ii) Antonym
iii) Idiom and Phrase
iv) Phrasal Verb
v) Word Meaning
vi) Correct Spelling
vii) Word Usage
viii) Gender
ix) Masculine/Feminine

৫. গণিত
i) ভগ্নাংশ
ii) শতকরা
iii) অনুপাত
iv) গড়
v) বীজগণিত
vi) Algebraic Formula
vii) সমীকরণ
viii) সূচক
ix) Logarithm
x) Set
xi) Set Intersection
xii) ত্রিভুজ
xiii) কোণ
xiv) জ্যামিতি
xv) ক্ষেত্রফল
xvi) দৈর্ঘ্য ও উচ্চতা
xvii) দূরত্ব
xviii) Number Series
xix) সময় ও দিন
xx) কাজ ও সময়
xxi) Pythagoras-এর উপপাদ্য।

৬. বাংলাদেশ বিষয়াবলি
i) বাংলাদেশের সংবিধান
ii) রাষ্ট্রের সাংবিধানিক নাম
iii) বাংলাদেশের ইতিহাস
iv) বাংলাদেশের প্রাচীন নাম
v) ভাষা আন্দোলন
vi) মুক্তিযুদ্ধ
vii) বাংলাদেশের জেলা
viii) বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
ix) সর্বউত্তর/দক্ষিণ/পূর্ব/পশ্চিম জেলা
x) বাংলাদেশের নদ-নদী
xi) বাংলাদেশের পাহাড়
xii) বাংলাদেশের চা শিল্প
xiii) কৃষি ও কৃষি গবেষণা
xiv) বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ
xv) সুন্দরবন
xvi) গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান

৭. আন্তর্জাতিক বিষয়াবলি
i) বিশ্বব্যাংক
ii) জাতিসংঘ
iii) আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর
iv) বিভিন্ন দেশের রাজধানী
v) বিভিন্ন দেশের ভাষা
vi) বিশ্বের নদী
vii) পর্বতমালা
viii) Panama Canal
ix) বিশ্বের গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থান
x) প্রাচীন সভ্যতা
xi) আন্তর্জাতিক ঐতিহাসিক তথ্য

৮. সাধারণ বিজ্ঞান
i) পদার্থের মৌলিক ধারণা
ii) পরিমাপ ও একক
iii) দূরত্ব ও উচ্চতা
iv) আলো
v) চোখ ও দৃষ্টিশক্তি
vi) গ্যাস
vii) O₂
viii) CO₂
ix) N₂
x) Cl₂
xi) মানবদেহের মৌলিক বিষয়

৯. ICT / Computer
i) Artificial Intelligence (AI)
ii) AI-এর Application
iii) Web Browser
iv) Text Editor
v) Spreadsheet Software
vi) Virtual Assistant
vii) Basic Computer Knowledge

১০. Mental Ability / Reasoning
i) Number Series
ii) Pattern
iii) Direction
iv) Distance
v) Logical Calculation
vi) Time-related Problem

31/07/2026

একজন বাঙালি ফরাসী বিপ্লবে অংশ নিয়েছিলেন ! নাম বলতে পারবেন? ( 47তম বিসিএস ভাইভা প্রশ্ন)

এ ধরনের প্রশ্নের উত্তর না পারলেও সমস্যা নাই । তবে পারলে ইম্প্রেশন ভালো হয়ে যাবে । গল্পের মত করে বিষয়টা একবার দেখে রাখতে পারেন ।

জামোর নামে একজন চট্টগ্রামের শিশুকে অপহরণ করেন ব্রিটিশ দাস ব্যাবসায়ীরা । পলাশী যুদ্ধের পর চট্টগ্রাম বন্দর তখন ইংরেজদের দখলে।

7 বছরের শিশুটিকে স্প্যানিশ ও পর্তুগিজ দাস ব্যবাসায়ীদের হাত ঘুরে সর্বশেষে ফরাসী সম্রাট পঞ্চদশ লুই এর কাছে বিক্রি করা হয় । সম্রাট শিশুটিকে উপহার দেন তার সর্বশেষ বউ মাদাম দ্যা বারিকে ।

মাদাম দ্যা বারি শিশুটিকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করান । তাকে ক্রীতদাস হিসেবে না করে হাসি তামাশার পাত্র হিসেবে বিনোদনের কাজে ব্যবহার করা হতো । এই বিষয় গুলো জামোর এর মনে গভীর ছাপ ফেলতে থাকে।

রুশোর লেখাও তাকে অনুপ্রাণিত করে । একসময় 27 বছরের জামোর জ্যাকোবিন ক্লাবে অংশ নিয়ে মালিকের বিরুদ্ধে বিপ্লবে অংশ নেন ।
সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব এর স্লোগান নিয়ে একসময় নিজের স্বাধীন কর্মসংস্থানের ব্যবস্থাও করে ফেলেন । তার সহযোগিতায় তার মালিক মাদাম দ্যা বারির বিচার এবং ফাঁসি হয় । তখন মাদাম দ্যা বারির বিবৃতি থেকে জানা যায় লুই বানোয়া জামোর আসলে আফ্রিকান নন বরং বাঙালি।

1820 সালে ফ্রান্সেই মারা যান এই বাঙালি বিপ্লবী। তার কবরটা কোথায় সেটা জানা যায় না। হাড্ডি খিজিরের মত বহু অপাঙ্ক্তেয় বিপ্লবীর অবদান এভাবে আড়ালেই থেকে যায় ।

24/07/2026

তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজর ভাইভা: প্রশ্ন ও উত্তর

১. নিজের সম্পর্কে বলুন।
আমার নাম আসাদুজ্জামান। আমি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বাসিন্দা। আমি স্নাতক সম্পন্ন করেছি।
আমি নিজেকে একজন সৎ, দায়িত্বশীল, পরিশ্রমী ও সময়নিষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। মানুষের সঙ্গে ভদ্র ও আন্তরিকভাবে যোগাযোগ করতে পারি এবং নতুন কাজ দ্রুত শেখার মানসিকতা আমার রয়েছে। মাঠপর্যায়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি এবং যেকোনো দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করি

তথ্য সংগ্রহকারী হিসেবে সুযোগ পেলে নির্ধারিত নিয়ম মেনে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করব, তথ্যের গোপনীয়তা রক্ষা করব এবং সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সঙ্গে আমার দায়িত্ব পালন করব।
২. কেন তথ্য সংগ্রহকারী হতে চান?
উত্তর: দেশের সঠিক তথ্য সংগ্রহে অবদান রাখতে চাই। এই কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে নির্ভুল তথ্য সংগ্রহ করে জাতীয় পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রাখতে পারব।

৩. তথ্য সংগ্রহকারীর প্রধান কাজ কী?
উত্তর: বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত প্রশ্নপত্র অনুযায়ী সঠিক তথ্য সংগ্রহ করা, তথ্য যাচাই করা এবং নির্ধারিত অ্যাপ বা ফরমে জমা দেওয়া।

৪. জরিপ (Survey) কী?
উত্তর: "কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনের প্রক্রিয়াকে জরিপ বলা হয়।"

৫. আদমশুমারি কী?
উত্তর: "নির্দিষ্ট সময়ে দেশের সকল মানুষের সংখ্যা ও তাদের বিভিন্ন তথ্য সংগ্রহের কার্যক্রমকে আদমশুমারি বলা হয়।"

৬. BBS কী?
উত্তর: "BBS-এর পূর্ণরূপ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এটি দেশের সরকারি পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ ও প্রকাশ করে।"

৭. কেউ তথ্য দিতে না চাইলে কী করবেন?
উত্তর: "ভদ্রভাবে পরিচয় দেব, কাজের উদ্দেশ্য বুঝিয়ে বলব এবং জানাব যে তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে।"

৮. ভুল তথ্য দিলে কী করবেন?
উত্তর: "ভদ্রভাবে পুনরায় প্রশ্ন করব এবং সঠিক তথ্য নিশ্চিত করার চেষ্টা করব।"

৯. তথ্য গোপনীয়তা বলতে কী বোঝেন?
উত্তর: "সংগৃহীত তথ্য অন্য কারও কাছে প্রকাশ না করে শুধুমাত্র সরকারি কাজে ব্যবহার করাই তথ্য গোপনীয়তা।"

১০. মাঠপর্যায়ে কাজ করতে পারবেন?
উত্তর: "জি, অবশ্যই। আমি মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী এবং প্রয়োজনে দূরবর্তী এলাকায়ও কাজ করতে প্রস্তুত।"

১১. স্মার্টফোন ব্যবহার করতে পারেন?
উত্তর: "জি, পারি। মোবাইল অ্যাপ, ইন্টারনেট, গুগল ম্যাপ ও অনলাইন ফরম ব্যবহার করতে পারি।"

১২. GPS কী?
উত্তর: "GPS-এর পূর্ণরূপ Global Positioning System। এটি কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করতে ব্যবহৃত হয়।"

১৩. সময়মতো কাজ শেষ করতে না পারলে কী করবেন?
উত্তর: "পরিকল্পনা অনুযায়ী কাজ করব এবং প্রয়োজনে অতিরিক্ত সময় দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করব।"

১৪. একজন তথ্য সংগ্রহকারীর কী কী গুণ থাকা উচিত?
উত্তর:
সততা
ধৈর্য
সময়নিষ্ঠা
ভদ্র আচরণ
দায়িত্বশীলতা
সঠিকভাবে তথ্য সংগ্রহের দক্ষতা

১৫. দলগতভাবে কাজ করতে পারবেন?
উত্তর: "জি, পারব। দলগতভাবে কাজ করলে কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হয়।"

১৬. যদি কোনো বাড়িতে কাউকে না পান?
উত্তর: "নির্ধারিত নিয়ম অনুযায়ী পরে আবার সেই বাড়িতে যাব এবং তথ্য সংগ্রহের চেষ্টা করব।"

১৭. বাংলাদেশের রাজধানী কোথায়?
উত্তর: "ঢাকা।"
১৮. বাংলাদেশের বিভাগ কয়টি?
উত্তর: "৮টি।"
১৯. বাংলাদেশের জেলা কয়টি?
উত্তর: "৬৪টি।"
২০. স্বাধীনতা দিবস কবে?
উত্তর: "২৬ মার্চ।"
২১. বিজয় দিবস কবে?
উত্তর: "১৬ ডিসেম্বর।"
২২. আপনার সবচেয়ে বড় শক্তি কী?
উত্তর: "আমি সৎ, দায়িত্বশীল এবং দ্রুত নতুন বিষয় শিখতে পারি।"
২৩. আপনার দুর্বলতা কী?
উত্তর: "আমি সব কাজ নিখুঁতভাবে করতে চাই, তাই কখনো কখনো একটু বেশি সময় নিয়ে যাচাই করি। তবে সময় ব্যবস্থাপনার মাধ্যমে এটি উন্নত করছি।"
২৪. কেন আপনাকে নিয়োগ দেব?
উত্তর: "আমি দায়িত্বশীল, সৎ, মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী এবং নির্ভুল তথ্য সংগ্রহে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।"
২৫. যদি কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করে?
উত্তর: "আমি শান্ত থাকব, ভদ্রভাবে কথা বলব এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানাব।

অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. Enumerator (তথ্য সংগ্রহকারী) কাকে বলে?
উত্তর: Enumerator বা তথ্য সংগ্রহকারী হলেন সেই ব্যক্তি, যিনি নির্ধারিত প্রশ্নপত্র বা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের কাছ থেকে সঠিক তথ্য সংগ্রহ করেন।

২. Census (আদমশুমারি) ও Survey (জরিপ)-এর পার্থক্য কী?
উত্তর:
Census (আদমশুমারি):
দেশের প্রতিটি ব্যক্তি বা পরিবারের তথ্য সংগ্রহ করা হয়।
পুরো জনসংখ্যা অন্তর্ভুক্ত থাকে।
সাধারণত দীর্ঘ সময় পরপর পরিচালিত হয়।
Survey (জরিপ):
জনসংখ্যার একটি নির্দিষ্ট অংশ বা নমুনা থেকে তথ্য সংগ্রহ করা হয়।
নির্দিষ্ট বিষয়ের ওপর পরিচালিত হয়।
প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় করা যায়।

৩. Household (খানা/পরিবার) বলতে কী বোঝায়?
উত্তর: যারা একই বাসায় বসবাস করেন এবং একই রান্নাঘরের খাবার ভাগাভাগি করে খান, তাদের একটি Household বা খানা বলা হয়।

৪. Respondent (উত্তরদাতা) কে?
উত্তর: যিনি প্রশ্নের উত্তর দিয়ে তথ্য প্রদান করেন, তাকে Respondent বা উত্তরদাতা বলা হয়।
৫. Questionnaire (প্রশ্নপত্র) কী?
উত্তর: তথ্য সংগ্রহের জন্য পূর্বনির্ধারিত প্রশ্নসমূহের তালিকাকে Questionnaire বা প্রশ্নপত্র বলা হয়।
৬. Data Validation (তথ্য যাচাই) কী?
উত্তর: সংগৃহীত তথ্য সঠিক, সম্পূর্ণ ও নির্ভুল কিনা তা পরীক্ষা করার প্রক্রিয়াকে Data Validation বলা হয়।
৭. Field Supervision (মাঠ তদারকি) কী?
উত্তর: তথ্য সংগ্রহকারীদের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা মাঠে উপস্থিত থেকে পর্যবেক্ষণ ও নির্দেশনা দেওয়ার প্রক্রিয়াকে Field Supervision বলা হয়।
৮. Data Quality (তথ্যের গুণগত মান) বলতে কী বোঝায়?
উত্তর: যে তথ্য সঠিক, সম্পূর্ণ, নির্ভরযোগ্য ও সময়োপযোগী হয়, তাকে উচ্চমানের তথ্য বা ভালো Data Quality বলা হয়।
৯. Digital Data Collection-এর সুবিধা কী?
উত্তর:
দ্রুত তথ্য সংগ্রহ করা যায়।
ভুলের পরিমাণ কম হয়।
তাৎক্ষণিকভাবে তথ্য জমা দেওয়া যায়।
সময় ও খরচ কম লাগে।
তথ্য সহজে সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়।
১০. SDGs (Sustainable Development Goals) কী?
উত্তর: SDGs-এর পূর্ণরূপ Sustainable Development Goals (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)। এটি জাতিসংঘ কর্তৃক গৃহীত ১৭টি বৈশ্বিক উন্নয়ন লক্ষ্য, যার লক্ষ্য দারিদ্র্য দূর করা, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, লিঙ্গসমতা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
১১. নির্ভুল তথ্য সংগ্রহ কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: কারণ সঠিক তথ্যের ভিত্তিতেই সরকার উন্নয়ন পরিকল্পনা, বাজেট, নীতি প্রণয়ন ও জনসেবা কার্যক্রম পরিচালনা করে।
১২. তথ্য সংগ্রহের সময় কী কী বিষয় অনুসরণ করবেন?
উত্তর:
পরিচয়পত্র প্রদর্শন করব।
ভদ্র আচরণ করব।
সঠিক প্রশ্ন করব।
তথ্য গোপন রাখব।
কোনো তথ্য নিজের ইচ্ছামতো পরিবর্তন করব না।
১৩. তথ্য সংগ্রহের সময় কী কী ভুল করা যাবে না?
উত্তর:
অনুমান করে তথ্য লেখা যাবে না।
তথ্য বিকৃত করা যাবে না।
উত্তরদাতাকে প্রভাবিত করা যাবে না।
মিথ্যা তথ্য গ্রহণ করা যাবে না।
তথ্য অন্যের কাছে প্রকাশ করা যাবে না।
১৪. যদি মোবাইল অ্যাপ কাজ না করে তাহলে কী করবেন?
উত্তর: প্রথমে ইন্টারনেট ও ডিভাইস পরীক্ষা করব। সমস্যা সমাধান না হলে সুপারভাইজারকে জানিয়ে নির্দেশনা অনুযায়ী কাজ করব।
১৫. একজন ভালো তথ্য সংগ্রহকারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কী?
উত্তর: সততা, নির্ভুলতা, ধৈর্য, দায়িত্বশীলতা, সময়নিষ্ঠা এবং ভালো যোগাযোগ দক্ষতা।
ভাইভায় ভালো করার একটি পরামর্শ
উত্তর দেওয়ার সময় সবসময় "জি স্যার/ম্যাডাম" দিয়ে শুরু করুন, সংক্ষিপ্ত, আত্মবিশ্বাসী এবং ভদ্রভাবে উত্তর দিন। এতে আপনার উপস্থাপনা আরও ইতিবাচক হবে।
এই প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুত করলে তথ্য সংগ্রহকারী পদের ভাইভার একটি বড় অংশ কভার হয়ে যাবে।
শুভকামনা।

26/06/2026

08/06/2026
05/06/2026

#আমাদের_পাখি ককাটেল।বৃষ্টিতে ভিজে।

কীবোর্ডের কোন Button এর কী কাজ?কম্পিউটার ব্যবহার করেন, কিন্তু কীবোর্ডের সব Button এর কাজ জানেন তো? 🤔অনেকেই শুধু A, B, C ...
04/06/2026

কীবোর্ডের কোন Button এর কী কাজ?
কম্পিউটার ব্যবহার করেন, কিন্তু কীবোর্ডের সব Button এর কাজ জানেন তো? 🤔
অনেকেই শুধু A, B, C লিখতে বা Ctrl+C, Ctrl+V ব্যবহার করতে জানেন। কিন্তু কীবোর্ডের আরও অনেক Button আছে, যেগুলো জানলে কাজের গতি কয়েকগুণ বেড়ে যায়।
🔹 Esc (Escape)
চলমান কোনো Dialog Box, Menu বা Full Screen Mode থেকে দ্রুত বের হতে ব্যবহার হয়।
🔹 Function Keys (F1–F12)
✓ F1 = Help Menu খুলে
✓ F2 = Rename করে
✓ F3 = Search চালু করে
✓ F4 = Address Bar Select করে (Browser/File Explorer এ)
✓ F5 = Refresh করে
✓ F6 = Address Bar বা Screen Element এর মধ্যে Move করে
✓ F7 = Spelling & Grammar Check চালু করে (Word এ)
✓ F8 = Windows Startup Options / Safe Mode এ ব্যবহৃত হয়
✓ F9 = Document বা Field Update করে (কিছু Software এ)
✓ F10 = Menu Bar Active করে
✓ F11 = Full Screen Mode চালু/বন্ধ করে
✓ F12 = Save As Window খুলে (Microsoft Word এ)
🔹 Ctrl (Control)
সবচেয়ে গুরুত্বপূর্ণ Shortcut Key।
✓ Ctrl + C = Copy
✓ Ctrl + V = Paste
✓ Ctrl + X = Cut
✓ Ctrl + Z = Undo
✓ Ctrl + Y = Redo
✓ Ctrl + S = Save
✓ Ctrl + A = Select All
✓ Ctrl + P = Print
🔹 Alt Key
Menu এবং Special Shortcut চালাতে ব্যবহৃত হয়।
✓ Alt + Tab = এক Window থেকে অন্য Window এ যাওয়া
✓ Alt + F4 = Software বন্ধ করা
🔹 Windows Key
✓ Windows = Start Menu খুলবে
✓ Windows + E = File Explorer খুলবে
✓ Windows + L = Computer Lock হবে
✓ Windows + D = Desktop দেখাবে
🔹 Tab Key
এক Field থেকে অন্য Field এ দ্রুত যেতে সাহায্য করে।
Form Fill-up বা Excel Data Entry-তে খুব কাজে লাগে।
🔹 Caps Lock
সব অক্ষর Capital Letter এ লেখার জন্য।
🔹 Shift
✓ Capital Letter লেখার জন্য
✓ উপরের Symbol (@ # $ % &) লেখার জন্য
🔹 Enter
✓ নতুন Line শুরু করে
✓ Command Execute করে
✓ Form Submit করে
🔹 Backspace
Cursor-এর বাম পাশের লেখা Delete করে।
🔹 Delete
Cursor-এর ডান পাশের লেখা Delete করে অথবা Select করা File/Folder মুছে দেয়।
🔹 Spacebar
শব্দের মধ্যে ফাঁকা জায়গা তৈরি করে।
🔹 Home
Cursor কে লাইনের একদম শুরুতে নিয়ে যায়।
🔹 End
Cursor কে লাইনের একদম শেষে নিয়ে যায়।
🔹 Page Up
এক পৃষ্ঠা উপরে যায়।
🔹 Page Down
এক পৃষ্ঠা নিচে যায়।
🔹 Arrow Keys (↑ ↓ ← →)
Cursor চারদিকে সরাতে ব্যবহৃত হয়।
🔹 Insert
Typing Mode পরিবর্তন করে।
🔹 Print Screen (PrtSc)
সম্পূর্ণ Screen-এর Screenshot নেয়।
🔹 Num Lock
Keyboard-এর Numeric Keypad চালু বা বন্ধ করে।
🔹 Numeric Keypad
দ্রুত সংখ্যা টাইপ করার জন্য ব্যবহৃত হয়।
বিশেষ করে Accounting, Excel ও Data Entry-র কাজে এটি অনেক গুরুত্বপূর্ণ।
💡 অফিসে সবচেয়ে বেশি ব্যবহৃত ৫টি Key:
১. Ctrl
২. Shift
৩. Tab
৪. Enter
৫. Windows Key
এই Button গুলোর সঠিক ব্যবহার জানলে শুধু টাইপিং নয়, পুরো কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাই বদলে যাবে।
পোস্টটি share/Save করে রাখুন, ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। 💻

04/06/2026

#মেঘনার_পাড়

03/06/2026

ইউরোপীয়ান সিনারী বাংলাদেশ
#ইথেন

31/05/2026

#কালবৈশাখী_২

Address

Lakshmipur

Telephone

+8801644271977

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইথেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ইথেন:

Shortcuts

Share

Category