মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয়

মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয়, High School, Mandari Bus Stand, Lakshmipur.

12/05/2024

ঐতিহ্যবাহী মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের
এস এস সি পরীক্ষার ফলাফল ২০২৪খ্রি।
মোট পরীক্ষার্থী -২৯৩
কৃতকার্য ----২৫৪
জিপিএ ফাইভ--১৮
পাশের হার---৮৬.৬৯%

(সংগৃহীত)

মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রিয় শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন স্যারকে শু...
01/10/2020

মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রিয় শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন।

একটি শোক সংবাদ।লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো: মহিউদ্দিন চৌধুর...
24/09/2020

একটি শোক সংবাদ।

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো: মহিউদ্দিন চৌধুরী আজ-২৪শে সেপ্টেম্বর’ ২০২০খ্রি: রোজ বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিটে ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে “করোনা” চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো-৫৫বছর।
তিনি অত্যন্ত সৎমানুষ ছিলেন। তিন বছর পূর্বে এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই তাঁর সাথে আমার যথেষ্ট সখ্যতা গড়ে উঠে।মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়টি যেন উপজেলার একটি সেরা প্রতিষ্ঠান হতে পারে, তার প্রতিও তিনি যথেষ্ট আন্তরিক ছিলেন।

প্রিয় প্রধান শিক্ষকের অকাল মৃত্যুতে তাই আমরা গভীর ভাবে শোকাহত।পরমকরুণাময় তার বিদেহ আত্মাকে স্বর্গীয় শান্তিতে রাখুক এবং পরিবারবর্গকে এই শোক সহ্য করার সর্বোচ্চ ক্ষমতা দান করুক,আজ এটুকুই শুধু প্রার্থনা।

Source: Salil Banerjee Sir

03/09/2020

কেউ আসবে কেউ যাবে এই তো জাগতিক নিয়ম। এই চক্রের মধ্যে বন্দি আমাদের জীবন। প্রিয় বিদ্যাপিঠ মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ...
01/09/2018

কেউ আসবে কেউ যাবে এই তো জাগতিক নিয়ম। এই চক্রের মধ্যে বন্দি আমাদের জীবন। প্রিয় বিদ্যাপিঠ মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন মোঃ মহিউদ্দীন চৌধুরী স্যার। আমি মহিউদ্দীন চৌধুরী স্যারের সাফল্য কামনা করি। আশাকরি তিনি পাঠদানের ক্ষেত্রে নতুনত্ব আনবেন। নিজেকে ছাত্রছাত্রীদের মনের মনিকোঠায় আবদ্ধ করতে সামর্থ্য হবেন। বিদ্যালয়ে শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনবেন। নিজের মেধা,প্রজ্ঞা,অভিজ্ঞতা এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের মতামত নিয়ে আমাদের প্রিয় বিদ্যালয় কে ঢেলে সাজাবেন। পদাধিকার বলে তিনি প্রাণের সংগঠন মান্দারী হাই স্কুল এক্স স্টুডেন্টস ফোরামের একজন উপদেষ্টা। তাই মান্দারী হাই স্কুল এক্স স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে মোঃ মহিউদ্দীন চৌধুরী স্যারের কর্মক্ষেত্রে সাফল্য,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

10/08/2018

‎খোলা চিঠি:-----------------------------------

মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রিয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা,
প্রাণভরা শুভেচ্ছা রইলো। আসছে “পবিত্র ঈদুল আজহা” এর পরদিন সম্ভবত ২৩শে আগস্ট রোজ বৃহস্পতিবার, পূর্বাপরের ন্যায় এবারও “মান্দারী হাই স্কুল এক্স স্টুডেন্টস ফোরাম” ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান-২০১৮ উদযাপন করতে যাচ্ছে। এ পুনর্মিলন কর্মব্যাস্ত জীবন থেকে বাস্তুভিটায় ফিরে আসা সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কাছে আনন্দের এক বার্তা বয়ে নিয়ে যাবে।প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে
ঈদের পর দিন এই রঙ্গিন আয়োজনে আসুন একবার সবাই সমবেত হয়ে সুখ-দু:খ ভাগা-ভাগি করে নেই, আনন্দে উদ্বেলিত হই, সমালোচনায় মুখরিত হই। প্রিয়জনের সান্নিধ্যে বিদ্যালয় অঙ্গনের পুরাতন স্মৃতিকে আবার জাগিয়ে তুলি।

তাই এ অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী যারা দেশে এবং প্রবাসে ডাক্তার , ইঞ্জিনিয়ার, আমলা, সফল ব্যবসায়ী, সরকারী -বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে সফল চাকুরীজীবি, আপনাদের সকলের সার্বিক (আর্থিক-শারীরিক ও মানসিক) সাহায্য একান্তভাবে কামনা করছি।আমার এই আহবানে সকল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখবেন বলেও আশা রাখি।

ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান-২০১৮খ্রি:
স্থানঃ মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।
তারিখঃ ঈদুল আজহার পরের দিন। উদ্বোধন: অপরাহ্ণ-০২ ঘটিকা।
আয়োজকঃ মান্দারী হাই স্কুল এক্স স্টুডেন্টস ফোরাম।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন:-
সলিল ব্যানার্জী : 01731783339
মহিউদ্দীন সুমন: 01765430701
শাহাদাৎ হোসেন সবুজ: 01816826882

উল্লেখিত তিনটি নাম্বারই বিকাশ করা আছে। যারা আর্থিক ভাবে সহযোগিতা করতে চান, তারা যে কোন নাম্বারেই বিকাশ করতে পারেন। বিকাশ করার আগে উল্লেখিত নাম্বারে এক মিনিট কথা বলে আপনার নাম ও ব্যাচ নাম্বার জানিয়ে দিন।উল্লেখিত নাম্বারে সাহায্য পাঠিয়ে আমাদের “ -এক্স স্টুডেন্টস ফোরাম”কে সাবলম্বী হতে সাহায্য করুণ এবং আপনার বিদ্যালয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করুন । সাথে সাথে অনুষ্ঠানটিকে বর্ণাঢ্য ও প্রাণবন্ত করে- স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকুন। ধন্যবাদ।

Source:
Mr. Salil Banerjee
Former Head Master

Address

Mandari Bus Stand
Lakshmipur
3703

Website

Alerts

Be the first to know and let us send you an email when মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category