30/05/2026
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমাদের ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় একটি গরু কোরবানি সম্পন্ন করা হয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, তিনি আমাদের এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থা করে দিয়েছেন।
আলহামদুলিল্লাহ
কোরবানির পর মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম সন্তানদের মাঝে এবং তাদের পরিবারের জন্য গোশত বিতরণ করা হয়েছে। তাদের মুখের হাসি, আনন্দ ও দোয়া আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। এই ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে তারা ঈদের আনন্দে শরিক হতে পেরেছে—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
এ মহৎ কাজে সহযোগিতা করেছেন, মহান আল্লাহ তাআলা তার জান-মাল, রিজিক ও জীবনে বরকত দান করুন। তাদের সকল নেক আশা-আকাঙ্ক্ষা পূরণ করে দিন। আমীন।
আপনাদের সকলের কাছে আমাদের এতিম ও হাফেজ শিক্ষার্থীদের জন্য দোয়ার আবেদন রইল। আল্লাহ তাআলা যেন তাদেরকে কুরআনের খেদমত ও দীনের সেবায় কবুল করেন।
🤲 “যে ব্যক্তি কোনো মুমিনের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করেন।”
#ইকরা_হাফেজিয়া_এতিমখানা_মাদ্রাসা
#কোরবানি_২০২৬
#এতিমদের_মুখে_হাসি
#আলহামদুলিল্লাহ