11/05/2026
আলহামদুলিল্লাহ
টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা ছাত্রদের আন্তরিক প্রচেষ্টা ও সৃজনশীল উদ্যোগে আরও একটি নতুন দেওয়ালিকা প্রকাশিত হয়েছে।
এটি শুধু একটি দেওয়ালিকা নয়; বরং ছাত্রদের চিন্তা, সাহিত্যচর্চা, মেধা ও ইসলামী অনুভূতির এক সুন্দর বহিঃপ্রকাশ।
কলম মানুষকে চিন্তাশীল করে, ভাষাকে সমৃদ্ধ করে এবং একটি জাতির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমরা চাই, আমাদের ছাত্ররা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে লেখালেখি, গবেষণা ও সৃজনশীল কাজের প্রতিও আগ্রহী হয়ে উঠুক।
যারা এই দেওয়ালিকা প্রস্তুতে শ্রম দিয়েছে, লেখা লিখেছে, সম্পাদনা করেছে এবং সৌন্দর্যবর্ধনে কাজ করেছে বিশেষ করে শোয়াইব, তালহা, মাসুম সহ আরো অনেকে... সকলকে আন্তরিক মোবারকবাদ ।
আল্লাহ তাআলা তাদের জ্ঞান, চিন্তা ও কলমে বরকত দান করুন এবং ভবিষ্যতে আরও সুন্দর ও উপকারী কাজ করার তাওফীক দান করুন। আমীন।
#দেওয়ালিকা
#সাহিত্যচর্চা
#মাদ্রাসা_শিক্ষা
#ছাত্রদের_সৃজনশীলতা
#কলমের_শক্তি
05/05/2026
🌿 জাতীয় সীরাত কম্পিটিশন ২০২৬🌿
জেলা পর্যায়ে ৯ টা পুরস্কারের মধ্যে ৭ টাই অর্জন।
আলহামদুলিল্লাহ।
অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহ তায়ালার দরবারে।জাতীয় সীরাত প্রতিযোগিতায় টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্ররা অসাধারণ সাফল্য অর্জন করেছে।
জেলা পর্যায়ে ৯ টা পুরস্কারের মধ্যে ৭ টাই অর্জন করেছে ।
আগামী ১৯/০৫/২৬ চট্টগ্রাম বিভাগীয় কম্পিটিশনে তারা অংশগ্রহণ করবে। এটা সত্যিই আমাদের জন্য গর্বের, আনন্দের।
প্রিয় ছাত্রদের এই অর্জন শুধু কিছু পুরস্কার জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি প্রমাণ করে যে তারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে জানার, বুঝার এবং অনুসরণ করার পথে এগিয়ে যাচ্ছে। তাদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে ভবিষ্যতে একটি আদর্শ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
বিজয়ী সকল ছাত্রদের আন্তরিক অভিনন্দন ও দোয়া রইল।
আল্লাহ তায়ালা তাদের জ্ঞান আরও বৃদ্ধি করুন, আমলে বরকত দিন এবং দ্বীনের পথে অটল রাখুন।
18/04/2026
২ জুলাই আলিম ও সমমান পরীক্ষা শুরু
বিস্তারিত কমেন্টে...
19/03/2026
মাদরাসা মাঠে ঈদের নামাজ সকাল ৮.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
ইন শা আল্লাহ।
খুতবা প্রদান করবেন :
অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী হাফিজাহুল্লাহ।
25/02/2026
আলহামদুলিল্লাহ
#টুমচর_ইসলামিয়া_কামিল_মাদরাসা,সদর, লক্ষীপুর থেকে ৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুল সহ মোট ১২ জনের বৃত্তি লাভ।
16/02/2026
এতদ্বারা টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, যারা এখনো রেজিষ্ট্রেশন করেনি তারা আগামী ১৯ই ফেব্রুয়ারী ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার এর মধ্যে রেজিষ্ট্রেশন এর কাজ সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন না করলে প্রতিষ্ঠান দায়ী থাকবে না। ইতিপূর্বে একাধিকবার নোটিশ করা হয়েছিলো।
রেজিষ্ট্রেশন এর জন্য প্রয়োজনঃ
১/ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ফটোকপি,
২/ মা-বাবার আইডি ফটোকপি,
৩/ একটা পাসপোর্ট সাইজের ছবি।
বিঃদ্রঃ প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ০১ টা এর মধ্যে অফিস সহকারী শাহাদাত হোসেন এর নিকট জমা দেয়া যাবে।
28/12/2025
ভর্তি পরীক্ষা ২০২৬
২য় পর্ব
০৫/০১/২০২৬
রোজ : সোমবার
27/12/2025
ভর্তি পরীক্ষা ২০২৬
১ম পর্ব সুন্দরভাবে সমাপ্ত হয়েছে।
আলহামদুলিল্লাহ