পালপাড়া দায়েমউল্লা মেহেরুন্নেসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর।

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • পালপাড়া দায়েমউল্লা মেহেরুন্নেসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর।

পালপাড়া দায়েমউল্লা মেহেরুন্নেসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর। "Palpara Daemulla Meherunnesa Bohumukhi High School " is the name of glory & pride.

29/12/2025

এতদ্বারা পালপাড়া দায়েমউল্লা মেহেরুন্নেসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ ইং সালের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,আসন্ন ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা/২০২৬ এর ব্যাডমিন্টন ও এথলেটিক্স (দৌড়, লাফ ও নিক্ষেপ) এ অংশগ্রহণের লক্ষ্যে আগামী ০১/০১/২০২৬ইং রোজ বৃহস্পতিবার স্কুল পর্যায়ে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। তাই অংশগ্রহণে ইচ্ছুক ছাত্রছাত্রীদেরকে ইসমাইল স্যারের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।
৷প্রধান শিক্ষক।

কর্মবিরতি পাল পাড়া দায়েমউল্লা মেহেরুন্নেসা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ।
13/10/2025

কর্মবিরতি পাল পাড়া দায়েমউল্লা মেহেরুন্নেসা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ।

23/09/2025

আমারা শোকাহতঃ
বিশিষ্ট দানবীর গেটওয়াল সিরামিক সহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান"।পালপাড়া ডি এম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানভবন" এর সম্পূর্ণ অর্থ দানকারী আলহাজ্ব সামছুল হুদা সাহেবের ইন্তেকালে আমরা পালপাড়া ডি, এম উচ্চ বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

 #পালপাড়া_ডিএম_উচ্চ_বিদ্যালয় #ম্যানেজিং_কমিটি_নির্বাচন_২০২৪ইং #তফসিল  #মনোনয়ন_ফরম_বিতরণ_০৯_০৭_২৪ হতে  ং #৬ষ্ঠ_১০ম শ্রেণি...
08/07/2024

#পালপাড়া_ডিএম_উচ্চ_বিদ্যালয়
#ম্যানেজিং_কমিটি_নির্বাচন_২০২৪ইং
#তফসিল
#মনোনয়ন_ফরম_বিতরণ_০৯_০৭_২৪ হতে ং

#৬ষ্ঠ_১০ম শ্রেণির সকল শিক্ষার্থীর অভিভাবক #ভোটার।
এছাড়া #৬ষ্ঠ_৯ম শ্রেণির সকল শিক্ষার্থীর অভিভাবক নির্বাচনে #প্রার্থী হিসেবে অংশগ্রহন করতে পারবেন।

#প্রকাশ থাকে যে পরপর দুইবারের বেশি কোন প্রার্থী নির্বাচিত হইতে পারিবে না।তবে মাঝে একবার বিরতিতে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করিতে পারিবে।

প্রধান শিক্ষক
কাজী তফাজ্জল হোসেন ।

 #অতীব_জরুরি প্রিয় শিক্ষার্থী/অভিভাবকবৃন্দ উপবৃত্তির আওতাধীন শিক্ষার্থীদের ব্যাংক/নগদ একাউন্টে উপবৃত্তির টাকা আজ ২৪/০৬/২...
24/06/2024

#অতীব_জরুরি
প্রিয় শিক্ষার্থী/অভিভাবকবৃন্দ উপবৃত্তির আওতাধীন শিক্ষার্থীদের ব্যাংক/নগদ একাউন্টে উপবৃত্তির টাকা আজ ২৪/০৬/২৪ ইং থেকে পাঠানো শুরু হয়েছে। উক্ত টাকা দ্রুত উত্তোলন করে নিবে।এছাড়া কোন দুষ্টচক্র যেকোনো পরিচয়ে (শিক্ষাবোর্ড/মন্ত্রণালয়/মোবাইল অপারেটর) পিন নম্বর চাইলে, উক্ত পিন/গোপন নম্বর দেওয়া থেকে বিরত থাকুন।

আদেশক্রমে

প্রধান শিক্ষক
কাজী তফাজ্জল হোসেন

13/05/2024

এস,এস,সি-২০২৪ ইং
#ফলাফল_পর্যালোচনা
এসএসসি-২০২৪ ইং পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৭৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয় এবং বাকি ২৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়।যা শতাংশ হিসেবে ৭৫.৪৯।উক্ত ফলাফলে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পরিষদ এবং অভিভাবক মন্ডলী সবাই ব্যথিত।

ফলাফল বিপর্যয়ের কারণ খুঁজতে গেলে অনেকগুলো বিষয় উঠে আসবে। যেমন শিক্ষকদের দায়,অভিভাবকদের দায়,শিক্ষার্থীদের দায়,পরিচালনা পরিষদের দায়।আসুন আমরা কারণ গুলো বিশ্লেষণ করে দেখি-

#শিক্ষকদের_দায়-সবচেয়ে জনপ্রিয় দায় হচ্ছে সম্ভবত শিক্ষকদের...!!! সমালোচকরা সবাই শিক্ষকদের সকল দোষ দিয়ে নিষ্কৃতি পেতে চান।আমরা ও এই দায় পুরোপুরি এড়াতে চাই না।আপনারা হয়তো জানেন না বর্তমানে বিদ্যালয়ে ১৫ জন শিক্ষকের স্থলে মাত্র ০৯ জন শিক্ষক কর্মরত আছেন...!!বিজ্ঞান, ICT সহ ০৬ জন গুরুত্বপূর্ণ শিক্ষকের কোটা শূন্য। সরকারের নিয়োগ জটিলতার দায় কে নিবে..!!! মাত্র ০৯ জন শিক্ষক নিয়ে সত্যিই কি ১৫ জন শিক্ষকের সকল দায়-দায়িত্ব পালন সম্ভব....!!তবু অতিরিক্ত ক্লাস নেওয়ার মাধ্যমে মাত্র ৯জন শিক্ষক নিয়ে আমরা পাঠদান করে যাচ্ছি।

আপনারা যারা হায়! হায়! গেল! গেল! রব উঠাচ্ছেন....!আপনারা কি শুধুমাত্র ২০২৪ইং সালের ফলাফল বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিচ্ছেন....!!নিকট অতীতের ফলাফল কি একবার ও বিশ্লেষণ করেছেন.....!!!আপনাদের জ্ঞাতার্থে বিগত ৫ বছরের ফলাফল দিচ্ছি,একটু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন-
২০২০-৯৮.১২% A+-01,
২০২১ -৯৫.৩১%, A+-07,
২০২২-৯০.০৭%, A+-09,
২০২৩-৯৫.০৮%,A+-07
২০২৪-৭৫.৪৯%,A+-00
কিছু কিছু অভিভাবক তারা শিক্ষকদের উপর সকল অভিযোগের তীর নিক্ষেপ করে নিজেদের মুক্ত করতে চাইছেন।একটু চিন্তা করে দেখেছেন আপনার বাচ্চাটা দিনের ২৪ ঘন্টার ভিতরে ৬ ঘন্টা বিদ্যালয়ে থাকে।বাকি ১৮ ঘন্টা আপনাদের দায়িত্বে থাকে। যেসব বাচ্চা বাবা মায়ের কথা শুনে, রাতের ১০/১১ টা পর্যন্ত পড়াশুনা করে, আড্ডাবাজি করে না, তারা তো কখনো ই খুব ভালো না হোক ফেল করতে পারে না।

বিগত ব্যাচের বেশ কিছু শিক্ষার্থী স্থানীয় রাজনীতির সাথে জড়িত হয়েছিল। যা উক্ত ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ। এছাড়া দোকানে/বাজারে আড্ডাবাজিসহ বিভিন্নরকম শৃঙ্খলাভঙ্গের সাথে জড়িত ছিল।তাদের বিভিন্নরকম লঘুদন্ডে দন্ডিত করলে ও তারা সুকৌশলে পুন:পুনঃ বিপদগামী হয়েছে। যা সামগ্রিক ভাবে ফলাফল প্রকাশে ফুটে উঠেছে।

বিগত শিক্ষাবান্ধব কমিটির নেতৃত্বে বিদ্যালয় ২০২২,২০২৩ ইং এ বিদ্যালয় ভালো ফলাফল করলে ও ২০২৪ সালে বিপর্যয় ঘটেছে। উনারা শৃঙ্খলাভঙ্গজনিত কারণ গুলোতে আরো কঠোর হস্তে দমন করলে হয়তো বা আরো ভালো ফলাফল পাওয়া যেত।

শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, কমিটি কিছুটা সমন্বয়হীন ছিল।শিক্ষার্থীরা তাদের বিষয় ভিত্তিক সমস্যা নিয়ে শিক্ষকদের সাথে অন্যান্য ব্যাচের তুলনায় খুবই নগন্য পরিমাণে পর্যালোচনা করেছে,এছাড়া অভিভাবকগণ অনুরূপভাবে বাচ্চাদের আচরণিক বা পড়াশোনা কেন্দ্রিক সমস্যা সমাধানে শিক্ষকদের স্বরনাপন্ন হোন নাই বললেই চলে।

মজার ব্যাপার হচ্ছে ফলাফল কেন্দ্রিক অনলাইন, অফলাইনে যত আলোচনা, সমালোচনা সেখানে সংশ্লিষ্ট শিক্ষক,শিক্ষার্থী, শিক্ষার্থীর অভিভাবক, কমিটি এদের মতামত নেই বা নেওয়ার প্রয়োজন ও মনে হলো না...!!!শিক্ষার্থীর ফলাফলের সাথে যারা সরাসরি জড়িত তাদের মতামত ছাড়াই ৪র্থ/৫ম পক্ষ শিক্ষকদের ঘায়েল করে যাচ্ছে...!!!এ ধরনের একটা জনগুরুত্বপূর্ণ পোস্ট কিভাবে ভ্যরিফাইড হয় ...!! যেখানে নিয়ামক দুই পক্ষের মতামত ছাড়াই ৩য় পক্ষ মতামত দিয়ে যাচ্ছে....

সামগ্রিক ভাবে বলা যায় শিক্ষক স্বল্পতা, শৃংঙ্খলাভঙ্গ,ছাত্ররাজনীতি,অভিভাবকদের উদাসীনতা,শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কমিটি সমন্বয়হীনতা উক্ত ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ।

আমরা আশাকরি আগামীতে অত্র বিদ্যালয় উল্লেখিত কারণ সমূহের যথাযথ সমাধান পূর্বক অতীতের ন্যায় ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।

07/05/2024

জরুরি নোটিশ
পালপাড়া ডি এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৪ ইং এর উপবৃত্তিধারী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, তোমাদের বিকাশ একাউন্টের পরিবর্তে একই নম্বরে নগদ একাউন্ট খুলতে হবে। পিতা/মাতা যার নামে সিম রেজিষ্ট্রেশন করা আছে তার নামে নগদ একাউন্ট খুলতে হবে।অভিভাবকের ক্ষেত্রে তাকে সিলেক্ট করতে হবে। নগদ এপ্সের KYC (ভ্যারিফিকেশন) করে আগামীকাল ০৮/০৫/২০২৪ইং রোজ বুধবার সকাল ১০:০০ ঘটিকার সময় বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করতে হবে।
বিষয়টি অতীব জরুরি।

আদেশক্রমে
প্রধান শিক্ষক
কাজী তফাজ্জল হোসেন

ভর্তি চলছে! ভর্তি চলছে!!  ভর্তি চলছে!!!
12/11/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!

26/10/2023

এতদ্বারা #পালপাড়া_দায়েমউল্লা_মেহেরুন্নেসা_বহুমুখী_উচ্চ_বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অবগতির জন্যে জানানো যাইতেছে যে,আগামী ২৮/১০/২০২৩ ইং রোজ #শনিবার সকাল #১০:০০ ঘটিকায় ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই উক্ত সমাবেশে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল। বিষয়টি অতীব জরুরী।

কাজী তফাজ্জল হোসেন
প্রধান শিক্ষক,
পালপাড়া দায়েমউল্লা মেহেরুন্নেসা বহুমুখী উচ্চ বিদ্যালয়
ইসলামপুর,সদর,লক্ষ্মীপুর।

Address

Lakshmipur
3707

Alerts

Be the first to know and let us send you an email when পালপাড়া দায়েমউল্লা মেহেরুন্নেসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to পালপাড়া দায়েমউল্লা মেহেরুন্নেসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর।:

Shortcuts

Share

Category