16/06/2026
➤ US says Iran signed deal to end war, ships moving through Strait of Hormuz
Grammar Fact:
ships moving through Strait of Hormuz অংশটি ছিল এমন "ships are moving through Strait of Hormuz" - Headline হওয়ার কারণে "are" বাদ পড়েছে। পত্রিকার Headline এভাবে লেখা হয়। এর দ্বারা বোঝাচ্ছে যে চুক্তির পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বলে যুক্তরাষ্ট্র দাবি করছে।
Fragmented meanings:
🔰 Iran signed deal to end war = যুদ্ধ বন্ধে ইরান চুক্তি স্বাক্ষর করলো
🔰 ships (are) moving through straight of Hormuz = হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু
Full meaning :
যুক্তরাষ্ট্রের দাবিঃ যুদ্ধ শেষ করতে ইরান চুক্তিতে স্বাক্ষর করেছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু
➤ Iran has not confirmed Trump administration’s claim that both sides have ‘digitally’ signed initial deal, which has not been released.
Grammar Fact:
"Iran has not confirmed" - Principle clause
"Trump administration's claim" - object (What it has not comfirmed)
"that both sides have ‘digitally’ signed initial deal" - noun clause (claim-এর বিষয়ে ব্যাখ্যা হলো)
"which has not been released" - non-defining relative clause; antecedent হলো initial deal (অর্থাৎ চুক্তিটি এখনো প্রকাশ করা হয়নি)।
Fragmented meanings:
🔰 Iran has not confirmed = ইরান নিশ্চিত করেনি
🔰Trump administration's claim = ট্রাম্প প্রশাসনের দাবিকে
🔰"that both sides have ‘digitally’ signed initial deal = উভয় পক্ষ যে প্রাথমিক চুক্তিতে ডিজিটালভাবে স্বাক্ষর করেছে
Full meaning: উভয় পক্ষ যে প্রাথমিক চুক্তিতে ডিজিটালভাবে স্বাক্ষর করেছে ট্রাম্প প্রশাসনের এ দাবিকে ইরান নিশ্চিত করেনি।