২নং চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • ২নং চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয়

২নং চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয় We are committed to ensure the best education for your lovely child.

15/08/2023
বিল গেটস লাইনে দাঁড়িয়েছেন বার্গার কিনতে ! সামনের ছেলেটার দিকে তাকান , বিন্দুমাত্র কৌতুহল নেই যে , তার পিছনে দুনিয়ার স...
17/07/2023

বিল গেটস লাইনে দাঁড়িয়েছেন বার্গার কিনতে ! সামনের ছেলেটার দিকে তাকান , বিন্দুমাত্র কৌতুহল নেই যে , তার পিছনে দুনিয়ার সেরা ধনী মানুষটা দাঁড়িয়ে আছে । অথচ আমাদের লোকাল নেতাগুলাে পাব্লিক টয়লেটের সিরিয়াল থেকে নিয়ে ট্রেনের টিকিট কাটা পর্যন্ত সব জায়গায় নিজেকে ভিআইপি পরিচয় দিয়ে গর্ববােধ করে,এবং সমস্ত রকম সুবিধা ভোগ করে !
অনেক কিছু শেখার আছে।

Copy from Facebook

ইনশাআল্লাহ একদিন আমাদের গ্রামের নামেও একটি বিশ্ব বিদ্যালয় হবে। চরবংশী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় - চবিপ্রবি। স...
20/06/2023

ইনশাআল্লাহ একদিন আমাদের গ্রামের নামেও একটি বিশ্ব বিদ্যালয় হবে। চরবংশী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় - চবিপ্রবি। সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের সন্তানেরা তাদের বাড়ির কাছের গৃহপালিত বিশ্ব বিদ্যালয়ে পড়বে।

মানসিকতার রুচি ও অরুচি একটি ছবি কিন্তু রয়েছে অনেক বার্তা! অনেক কথা। একজ‌নের মাথ‌ায় ছাতা ধরার জন‌্য আ‌রেকজন‌কে টাকা দি‌য়ে...
10/06/2023

মানসিকতার রুচি ও অরুচি

একটি ছবি কিন্তু রয়েছে অনেক বার্তা! অনেক কথা। একজ‌নের মাথ‌ায় ছাতা ধরার জন‌্য আ‌রেকজন‌কে টাকা দি‌য়ে নি‌য়োগ করে‌ছে র‌াষ্ট্র। সম্প‌দের কী সাবলীল অপচয়! আবার যি‌নি ছাতা ধ‌রে‌ছেন তাঁর শরীর ছাতার বাই‌রে বৃ‌ষ্টি‌তে। প্রা‌গৈ‌তিহা‌সিক দাস‌দের ন‌্যায় প্রভু‌দের রক্ষায় নি‌য়ো‌জিত, য‌দিও দুজ‌নেই কাগ‌জে কল‌মে এক‌টি স্বাধীন দে‌শের নাগ‌রিক। অথচ পা‌শেই পৃ‌থিবীর অন‌্যতম শ্রেষ্ঠ ধনী‌ দে‌শের একজন রাষ্ট্রদূত নি‌জের ছাতা নি‌জেই ধ‌রে‌ছেন, যে দেশ বিভিন্নভাবে আমাদের সাহায‍্য-সহায়তা প্রদান করে। এত উন্নত হয়েও তারা কত সাধারণ! আর আমাদের মনের রন্ধ্রে রন্ধ্রে মনিবসুলভ মনোভাব! এই এক ছ‌বি‌তেই একটি দে‌শের এগি‌য়ে যাওয়ার ও আ‌রেক‌টি দে‌শের পি‌ছি‌য়ে থাকার হাজারটা গল্প লেখা আ‌ছে। রয়েছে মানসিকতা ও রুচির না বলা অনেক কথা!

--সংগ্রহীত

চশমা পরা মেয়েটি বুয়েটর ছাত্রী শোভা।২য় ছবিটি তার মা প্রতিমা রানী দাশের।অনেকেই এদের চিনে থাকবেন। বছরখানেক আগে ভাইরাল হওয়া,...
09/06/2023

চশমা পরা মেয়েটি বুয়েটর ছাত্রী শোভা।
২য় ছবিটি তার মা প্রতিমা রানী দাশের।
অনেকেই এদের চিনে থাকবেন। বছরখানেক আগে ভাইরাল হওয়া, অভিনন্দন এর জোয়ারে ভাসা মা মেয়ের গল্প

শোভা যখন গর্ভে তখন প্রতিমা রানীর স্বামী মারা যান। স্বামীর বাড়িতে ভালো সম্পত্তি'ই ছিলো; কিন্তু সবকিছু থেকে বঞ্চিত করে গর্ভবতী প্রতিমাকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারপর গিয়ে উঠেন বাপের বাড়ি। কিছুদিন থাকার পরে আপদ মনে করে গুনধর ভাইও তাদের তাড়িয়ে দেন।

এরপর তারা আশ্রয়ের খোঁজে উঠেন প্রতিমা রানীর পিসির বাড়িতে। সেখানে কিছুদিন থাকতে পারে কিন্তু কতদিনই বা পরের বাড়িতে থাকা যায়। গৃহপরিচারিকার কাজ নিয়ে চলে যান। তাদের ছোট একটা বারান্দায় থাকেন মা মেয়ে। কিন্তু একজনে কাজ করে দুজনকে খাবার দিতে নারাজ গৃহিণী। ফলে এই চাকরি চলে যায়। এরপর অপমান লজ্জার মাথা খেয়ে আবার ভাইয়ের কাছে থাকার জন্য ভিক্ষা চাইতে হয়। কদিন থাকার পরে সামান্য কারনে আবার বাড়ি থেকে বের করে দেন।

স্থায়ী সমাধানের জন্য প্রতিবেশীরা তাকে বিয়ে দিতে চায়। মেয়ের নিরাপত্তার কথা ভেবে ২য় বিয়েতে রাজী হন মা। স্বামী চালচুলোহীন চা দোকানে কাজ করেন। একদিন কাজ করে তো দুইদিন বসে থাকে। তবে প্রতিনিয়ত ঝগড়া এবং স্ত্রীকে মারধরে বেশ কামেল লোক ছিলেন তিনি। সপ্তম শ্রেণি থেকে টিউশনি করতে হয় শোভাকে। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে বৃত্তি পাওয়া শোভার যেদিন এসএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষা সেদিন সৎপিতাও তাদের বাড়ি থেকে বের করে দেন। সারারাত না পড়ে রাস্তায় রাস্তায় ঘুরে সকালে পরীক্ষা দিতে হয় শোভাকে। কিন্তু যাবে আর কোথায় তার মায়ের তো আর নিজের জায়গাজমি নাই। তাই শত অপমান লাঞ্ছনা সহ্য করেও ফিরতে হয় সেই সৎবাবার কাছেই।

এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ার রেজাল্টের দিনও তাদেরকে বের করে দেওয়া হয়। এরপর তারা স্থায়ীভাবে সৎবাবার ঘর ছেড়ে চলে আসে ব্রাহ্মণবাড়িয়া শহরে। তার মা কাজ নেন চকলেট আচারের কারখানায়। অর্থকষ্ট, পুষ্টিকর খাবারের অভাবে মা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। মেয়েরও হাড্ডিসার অবস্থা। এখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে চান্স হয় বুয়েটে।"
তাই ভেঙে পড়া যাবেনা কোন অবস্থাতেই লেগে থাকেন আপনি হাল না ছাড়লে ঈশ্বর আপনাকে ঠিক দেখবেন এক দিন।
সংগৃহীত।

©

অশ্রু ঝরল আরেকটি পরিবারে।=======================১৫১ নং নোয়াপুষ্করীনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো: ...
05/06/2023

অশ্রু ঝরল আরেকটি পরিবারে।
=======================
১৫১ নং নোয়াপুষ্করীনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র
মো: আল আমিন শেখ
ক্লাশ রোল -১৯
তার বাবার নাম- মো:আবদুল আলিম
মায়ের নাম -ঝড়না বেগম
গ্রাম -নোয়াপুষ্করীনী শেখ বাড়ি
পাহাড়পুর -ক্লাস্টার
উপজেলা- মুরাদনগর
জেলা -কুমিল্লা।
সে গত ০২/০৬/২৩ তারিখ রোজ শুক্রবার
দুপুরে অন্যান্য বন্ধুদের সাথে ফুটবল খেলতে মাঠে যায়, হঠাৎ অজ্ঞান হয়ে গেলে
তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে জানা যায়
সে হিট স্ট্রোক করে।
তিন দিন মৃত্যুর সাথে লড়াই করে আজ সকাল ৭ টায় চলে যায় না ফেরার দেশে।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
স্কুল বন্ধ হলো, খেলা বন্ধ হলো।
কিন্তু এই তাজা প্রাণগুলো আর ফিরিয়ে আনা যাবে কী?
আল্লাহ তার সকল ভুলগুলো ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।
আমিন।

(উক্ত স্কুলের সহকারী শিক্ষক
Papia Hossain
ম্যাম এর টাইম লাইন থেকে কপি করা।)

15/05/2023
ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা: আমাদের উপর আস্থা রাখার জন্যফ্যাক্ট: গ্রামীণ ব্যাংক চরবংশী শাখার সুযোগ্য ব্যবস্থাপক জনাব Manidul...
30/04/2023

ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা: আমাদের উপর আস্থা রাখার জন্য
ফ্যাক্ট: গ্রামীণ ব্যাংক চরবংশী শাখার সুযোগ্য ব্যবস্থাপক জনাব Manidul Hoque Khan Palash Khan আজ তার কন্যাকে আমাদের ২নং চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ভর্তি করেছেন।

23/04/2023
২নং চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পক্ষ থেকে সকল সম্মানিত শিক্ষক, অভিভাবক, শিক্ষা পরিবারের সকল সদস্যবৃন্দ,বিদ্যালয়...
22/04/2023

২নং চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পক্ষ থেকে সকল সম্মানিত শিক্ষক, অভিভাবক, শিক্ষা পরিবারের সকল সদস্যবৃন্দ,বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষা প্রশাসনের সাথে যুক্ত সকল পর্যায়ের ব্যক্তিবর্গ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগণ, সূধীজন, গুণীজন, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীসহ সর্বস্তরের নাগরিকদের জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ,,,,,ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি।

Address

Charbongshi Main Road
Lakshmipur
3713

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when ২নং চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category