18/08/2026
রায়পুরে তিন দিনের ছুটি নিয়ে সাড়ে তিন বছর বিদেশে প্রধান শিক্ষক
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান তিন দিনের ছুটি নিয়ে সাড়ে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিদেশ যাওয়ার অনুমতিও নেননি তিনি। দীর্ঘ অনুপস্থিতিতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে। এর আগে পাঁচ মাস বিদেশে থাকলেও অনুমতি ছাড়াই গিয়েছিলেন তিনি। বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।