Online School Lakshmipur

Online School Lakshmipur শিক্ষামূলক সকল পোষ্ট গুলো শেয়ার করে স?

🌙 এবারের রমজান হোক পরিবর্তনের সূচনা: একটি আদর্শ রুটিন​রমজান মাস আমাদের জন্য রহমতের বারিধারা। এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে...
19/02/2026

🌙 এবারের রমজান হোক পরিবর্তনের সূচনা: একটি আদর্শ রুটিন
​রমজান মাস আমাদের জন্য রহমতের বারিধারা। এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে প্রয়োজন একটি পরিকল্পিত দিনলিপি। খুব বেশি নয়, নিয়মিত অল্প আমলই হতে পারে নাজাতের উসিলা।

আসুন, নিচের রুটিনটি সাধ্যমতো নিজের জীবনে বাস্তবায়ন করি।

​১. 📖 পবিত্র কুরআন তিলাওয়াত: আত্মার খোরাক
​কুরআনের মাসে কুরআনের সাথে সম্পর্ক গভীর করুন।
​যাঁরা হাফেজ: প্রতিদিন কমপক্ষে ৬ পারা।
​যাঁরা হাফেজ নন: প্রতিদিন কমপক্ষে ২ পারা।
​যাঁরা তিলাওয়াত করতে পারেন না: প্রতিদিন ৫০০ বার সূরা ইখলাস পাঠ করুন (এটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান সওয়াব বহন করে)।

​২. 🛐 নফল সালাত: প্রভুর সান্নিধ্য
​ফরজের পাশাপাশি নফল ইবাদতে আল্লাহর নৈকট্য হাসিল করুন। সব মিলিয়ে প্রতিদিন ২০ রাকাত নফল খুব কঠিন কিছু নয়।
​সাহরির সময়: তাহাজ্জুদ (অমূল্য সময়)।
​সকালে: চাশতের নামাজ (রিজিক ও বরকতের জন্য)।
​অন্যান্য: বিতরের পর বা অন্যান্য নামাজের সাথে মিলিয়ে পড়ুন।

​৩. 📿 জিহ্বাকে সিক্ত রাখুন (জিগির ও আজকার)
​কাজের ফাঁকে, পথে-ঘাটে বা অবসর সময়ে জিহ্বাকে অলস বসিয়ে রাখবেন না।
​ইস্তিগফার: ১০০০ বার (গুনাহ মাফের চাবিকাঠি)।
​দরুদ শরীফ: ৫০০ বার (রাসূল (সা.) এর শাফায়াত লাভের উপায়)।
​তাসবীহ: ২০০০ বার।
​সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার — এই চারটি কালিমা ৫০০ বার করে পড়লে মোট ২০০০ বার পূর্ণ হয়।

​টিপস: এই আমলগুলোর জন্য আলাদা করে বসে থাকার প্রয়োজন নেই। অফিস, দোকান বা মসজিদ যাতায়াতের পথের সময়টুকু কাজে লাগান।

​৪. 🤝 সাদাকাহ ও খিদমত: দয়ার হাত বাড়ান
​প্রতিদিন অল্প হলেও কিছু দান-সদকা করুন।
​সামর্থ্য অনুযায়ী কাউকে ইফতার করান; এটি বিশাল সওয়াবের কাজ।

​💡 আমল ধরে রাখার কিছু কৌশল
​সাধ্যানুযায়ী করুন: রুটিনের পুরোটাই করতে হবে এমন নয়, যতটুকু করবেন নিয়মিত করুন। ধারাবাহিকতাই আসল।

​হিসাব রাখুন: প্রতিদিনের আমল নোট করুন। টার্গেট পূরণ হলে ‘আলহামদুলিল্লাহ’ বলুন, ঘাটতি থাকলে পরদিন তা পূরণ করার চেষ্টা করুন।

​দৃঢ় প্রতিজ্ঞা:
​"হে আল্লাহ! আমার জীবনের অন্তত এই একটি রমজান আমি সম্পূর্ণ গুনাহমুক্ত হয়ে কাটাবো, ইনশাআল্লাহ।"

ফ্রী - "রমজানের আলো' বইটি পেতে ভিজিট করুন
- daaminbd .com

.com #

#রমজানেরআলো

প্রোগ্রামিং কী, কেন শিখবেন এবং পাইথন কেন শিখবেন পাইথন সেটআপ ও কোড লেখার পরিবেশ তৈরি ভেরিয়েবল, ইনপুট-আউটপুট ও ডেটা .....

18/02/2026

🌙📱কর্মব্যস্ততা যেন রমজানের রহমত থেকে আপনাকে বঞ্চিত না করে! 🌙📱

​আমাদের জীবন এখন ঘড়ির কাঁটার সাথে বাঁধা। সকালের তাড়াহুড়ো, অফিসের ব্যস্ততা, আর রাস্তায় জ্যামে ঘণ্টার পর ঘণ্টা সময় পার—সব মিলিয়ে বই খুলে পড়ার মতো ফুরসত আর কজনেরই বা হয়?
​অথচ রমজান মাস বছরে একবারই আসে। এই অফুরন্ত রহমতের প্রতিটি মুহূর্ত মুমিনের জন্য স্বর্ণের চেয়েও দামী।

আপনি কি চান, কেবল সময়ের অভাবে এই রমজানের বরকত থেকে পিছিয়ে থাকতে?

​আপনার এই ব্যস্ততাকে ইবাদতে পরিণত করতেই আমরা নিয়ে এসেছি বিশেষ ই-বুক "রমজানের আলো"।
​এটি কোনো সাধারণ বই নয়, বরং আপনার ডিজিটাল দ্বীনি সঙ্গী।

​কেন এই ই-বুকটি আপনার জন্য অপরিহার্য?

​✅ হাতের মুঠোয় লাইব্রেরি: ভারী বই বহন করার ঝামেলা নেই। আপনার পকেটের মোবাইলটিই হবে আপনার জ্ঞানের উৎস।
✅ সময়ের সদ্ব্যবহার: বাসে-ট্রেনে যাতায়াতের সময় বা জ্যামে বসে থাকার বিরক্তিকর মুহূর্তগুলোকে কাজে লাগান দুআ ও আমল শেখার মাধ্যমে।
✅ কাজের ফাঁকে রিফ্রেশমেন্ট: অফিসের কাজের ফাঁকে বা লাঞ্চ ব্রেকে ৫ মিনিট সময় পেলেই চোখ বুলিয়ে নিতে পারবেন ছোট কোনো হাদিস বা মাসআলায়।
✅ সহজ ও প্রাঞ্জল: মোবাইলের স্ক্রিনে পড়ার উপযোগী করে সাজানো, যা চোখের জন্য আরামদায়ক।

​"রমজানের আলো" ই-বুকে থাকছে রমজানের প্রতিদিনের আমল, গুরুত্বপূর্ণ দোয়া, এবং আত্মশুদ্ধির গাইডলাইন—যা আপনি সাথে রাখতে পারবেন সবসময়, সবখানে।

​🚀 আপনার অবসর সময়কে আখিরাতের পাথেয়তে রূপান্তর করুন।

​রমজান আসার আগেই প্রস্তুত হোন। আপনার ব্যস্ত শিডিউলে একটুখানি ‘আলো’ ছড়াতে আজই ডাউনলোড করুন।

​👉 [ডাউনলোড লিংক/daaminbd.com]
WhatsApp - 01743-902835

26/12/2025

📌🌟 DEAR TEACHERS 🌟

📌 আপনার আইডেন্টিটি কী?

📌 আপনি শুধু একজন শিক্ষক নন।
আপনি জাতির নির্মাতা, ভবিষ্যতের স্থপতি।
আপনি এসেছেন “দাগ” রেখে যেতে—শিক্ষার্থীদের হৃদয়ে, সমাজের ভিতরে, ইতিহাসের পাতায়।

📌 আপনি এক “জ্বলন্ত আগুন”
মোমের আগুন না, বনের আগুন।
যেই বাতাসে মোম নিভে যায়, সেই বাতাসেই আপনি আরও জ্বলে উঠেন।

📌 নেগেটিভ মন্তব্য, সীমাবদ্ধতা, প্রযুক্তির ভয়—সবই আপনাকে থামাতে নয়, তুলে ধরতে এসেছে।
আপনি চিকেন নন, আপনি ঈগল।
যখন অন্যরা বৃষ্টিতে গা ঢাকা দেয়, আপনি তখন মেঘের উপর দিয়ে উড়ে যান।
বাধা আপনাকে থামায় না—আপনি বাধাকে ভেদ করেন।

📌 ২০২৬ হবে আপনার শিক্ষকতার Massive Drive Year
এবার সময় এসেছে—
- নিজের স্কিলকে কোর্সে রূপান্তর করার
- ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করার
- হাজারো শিক্ষার্থীর কাছে পৌঁছানোর
- একজন ডিজিটাল শিক্ষক হয়ে উঠার

📌 আপনি পারবেন।
শিক্ষক হিসেবে আপনার উপর আমার শতভাগ বিশ্বাস আছে। আপনি নিজেকে নিয়ে কী বিশ্বাস করেন—এটাই বাকিটা নির্ধারণ করবে।

📌 পৃথিবীকে দেখান, আপনি আছেন।
মরার মতো নয়, বাঁচার মতো বেঁচে আছেন।
শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি আন্দোলন।

👉 সিট সীমিত! আজই রেজিস্ট্রেশন করুন
🔗 👇👇👇রেজিস্ট্রেশন লিংক: 👇👇👇👇

18/12/2025

📣📣🖥️ ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম – আপনার শিক্ষকতা হোক আধুনিক ও প্রগতিশীল
আপনি কি চান—
• আপনার ক্লাসরুম হোক আরও স্মার্ট এবং ইন্টারেক্টিভ
• শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও কার্যকর করা
• নিজের দক্ষতা ও ক্যারিয়ারকে নতুন মাত্রা দেওয়া
যদি হ্যাঁ, তবে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম আপনার জন্যই। এই প্রশিক্ষণে অংশ নিয়ে আপনি —
🎯 প্রশিক্ষণে যা শিখবেন:
• কীভাবে একজন দক্ষ Digital Teacher হবেন
• ক্লাস নেওয়ার জন্য প্রয়োজনীয় AI টুলস ও স্মার্ট টেকনিক
• অনলাইনে কোর্স তৈরি করে আয় করার উপায়
• আধুনিক ডিজিটাল ক্লাসরুম পরিচালনার কৌশল
এই সেশনটি কেবল শেখার সুযোগ নয়—এটি আপনার শিক্ষকতা জীবনে এবং ক্যারিয়ারে নতুন পথ তৈরি করবে।
ইনশাআল্লাহ, অংশগ্রহণ করার মাধ্যমে আপনি আধুনিক শিক্ষণ পদ্ধতিতে দক্ষ হয়ে উঠবেন এবং শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন।
🔥 কেন অংশগ্রহণ করবেন?
• ফ্রি প্রশিক্ষণ – কোনো খরচ নেই
• লাইভ সেশন ও প্র্যাকটিস সহায়তা
• অনলাইনে কোর্স তৈরি করে আয় করার সুযোগ
• নতুন প্রযুক্তি ও টুলস শিখে ক্যারিয়ার আপগ্রেড
📌 👇👇👇👇রেজিস্ট্রেশন এখনই করুন! 👇👇👇👇
আপনি শিখলে শিক্ষার্থীর শেখার মান বাড়বে। আপনার হাত ধরেই তৈরি হবে আগামীর স্মার্ট ক্লাসরুম।
👉 সিট সীমিত! আজই রেজিস্ট্রেশন করুন
🔗 👇👇👇রেজিস্ট্রেশন লিংক: 👇👇👇👇

❁❁❁ শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ ❁❁❁----------------------------------------------------• ফজরের সালাতে সুরা আস-সা...
15/08/2024

❁❁❁ শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ ❁❁❁
----------------------------------------------------
• ফজরের সালাতে সুরা আস-সাজদাহ ও সুরা ইনসান পড়া। [সহীহ বুখারী ৮৯১,সহীহ মুসলিম ১৯২০]
• মিসওয়াক করা। [সুনান ইবনু মাজাহ ১০৯৮]
• গোসল করা এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করা। [সহীহ বুখারী ৮৮৩,৮৭৭]
• উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি লাগানো। [সুনান আবূ দাউদ ৩৪৩]
• জুমু'আহ সালাতের জন্য আগে আগে রওনা হওয়া। [সহীহ বুখারী ৮৮১]
• বেশি বেশি দরূদ পাঠ করা। [সুনান আবূ দাউদ ১০৪৭]
• সুরা আল-কাহাফ পাঠ করা। [মিশকাতুল মাসাবীহ ২১৭৫ (মিশকাত),দারেমী, হা/৩৪০৭, শাইখ আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন, দ্রষ্টব্য: সহীহুল জামে হা/৬৪৭১]
• নীরব থেকে খুতবা শোনা ও জুমু'আহর সালাত আদায় করা। [সহীহ বুখারী ৯৩৪]
• জুমু'আহর সালাত এর পর হাল্কা নিদ্রায় যাওয়া।[সহীহ বুখারী ৯৪০]
• বেশি করে দু’আ করা,বিশেষ করে আসরের শেষের দিকে। [সুনান আবূ দাউদ ১০৪৮]

09/08/2024

মক্কা বিজয়ের পর রাসূল (সঃ) যা করেছেন তা আমাদের জন্য অনুকরণীয় সর্বত্তোম আদর্শঃ
---------------------------------------------------------------------
রাসূল (সঃ) মক্কার মুশরিকদের নির্যাতনের শিকার হয়ে জন্মভূমি ছেড়ে মদিনায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আট বছর মাতৃভূমি মক্কায় প্রবেশ করতে পারেননি তিনি।

এরপর আল্লাহ তায়ালা তাঁকে মক্কা বিজয়ের সুযোগ দিলেন। ৮ম হিজরির ১৭ রমজান (৬৩০ খ্রিষ্টাব্দের ৮ই জানুয়ারী সোমবার) এক প্রকার বিনা যুদ্ধে মক্কা বিজয় করেন তিনি।

দীর্ঘ দিন মক্কায় রাসূল (সঃ) এর ওপর নির্যাতন চালিয়েছিল মুশরিকেরা। তাই রাসূল (সঃ) মক্কা বিজয়ের পর মুশরিকদের মনে আতঙ্ক কাজ করছিল, বিজয়ী বীর মুহাম্মদ সা. তাঁদের সঙ্গে কেমন আচরণ করবেন এবং কীভাবে প্রতিশোধ নেবেন তা ভেবে।

কিন্তু রাসূল সা. কারো ওপর কোনো প্রতিশোধ নিলেন না। সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। মহানবী সা. ঘোষণা দিলেন, যে ব্যক্তি নিরস্ত্র অবস্থায় নিজ গৃহে বসে থাকবে, যে ব্যক্তি কাবাঘরে আশ্রয় নেবে অথবা যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, সে নিরাপদ।

তিনি বললেন,

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا

‘বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। (সূরা বনী ইসরাঈল, আয়াত : ৮)

কুরাইশরা তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অবস্থান করছিল। তাদেরকে সম্বোধন করে রাসূল (সঃ) বললেন —

— ইউসুফ (আঃ) তাঁর ভাইদেরকে যা বলেছিলেন আজ আমিও তোমাদের সাথে তাই বলছি। আজ তোমাদের উপর কোন অভিযোগ নেই। তোমরা মুক্ত-স্বাধীন।

- আল্লাহ আমাদেরকে তার মতো করে কবুল করুন। আমীন।

শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহ সমূহঃ------------------------------------১) ফজরের সালাতে সুরা আস-সাজদাহ ও সুরা ইনসান পড়...
21/03/2024

শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহ সমূহঃ
------------------------------------
১) ফজরের সালাতে সুরা আস-সাজদাহ ও সুরা ইনসান পড়াঃ
আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু'আহর দিন ফজরের সালাতে এ না এবং ক এই ক এমা এর be phaiy। দু'টি সূরাহ্ তিলাওয়াত করতেন। ( সহীহ বুখারী ৮৯১, সহীহ মুসলিম ১৯২০)

২) মিসওয়াক করাঃ
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয় আল্লাহ এই দিনকে মুসলিমদের ঈদের দিনরূপে নির্ধারণ করেছেন। অতএব যে ব্যক্তি জুমুআহর সালাত (নামায/নামাজ) আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায়। আর মিসওয়াক করাও তোমাদের কর্তব্য। সুনান ইবনু মাজাহ ১০৯৮

৩) গোসল করা এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করা:‘
আবদুল্লাহ্ ইবনু ‘উমার (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ জুমু'আহর সালাতে আসলে সে যেন গোসল করে। সালমান ফারিসী (রাযি.) হতে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জুমু'আহর দিন গোসল করে এবং যথাসাধ্য ভালরূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল হতে ব্যবহার করে বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে, অতঃপর বের হয় এবং দু' জন লোকের মাঝে ফাঁক না করে, অতঃপর তার নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুৎবা দেয়ার সময় চুপ থাকে, তা হলে তার সে জুমু'আহ হতে আরেক জুমু'আহ পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হয়। ( সহীহ বুখারী ৮৮৩,৮৭৭ (তাওহীদ পাবলিকেশন)

৪) উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি লাগানোঃ
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) ও আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তারা উভয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জুমুআর দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করবে, তার কাছে সুগন্ধি থাকলে ব্যবহার করবে, তারপর জুমুআর সালাত আদায়ের জন্য মসজিদে যাবে, সেখানে (সামনে যাওয়ার জন্য) লোকদের ঘাড় টপকাবে না এবং মহান আল্লাহর নির্ধারিত সালাত আদায় করে ইমামের খুতবার জন্য বের হওয়া থেকে সালাত শেষ করা পর্যন্ত সময় নীরবতা অবলম্বন করবে-তাহলে এটা তার জন্য এ জুমু'আহ্ ও তার পূর্ববর্তী জুমুআর মধ্যবর্তী যাবতীয় গুনহর কাফফারা হয়ে যাবে। আবূ হুরাইরাহ্ (রাঃ) বলেন, আরো অতিরিক্ত তিন দিনের গুনাহেরও কাফফারা হবে। কেননা নেক কাজের সাওয়াব (কমপক্ষে) দশ গুণ হয়। সুনান আবূ দাউদ ৩৪৩ (তাহকিককৃত)

৫) জুমু'আহ সালাতের জন্য আগে আগে রওয়ানা হওয়াঃ
আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত । আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জুমুআহর দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি উট কুরবানী করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানী করল। তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানী করল। চতুর্থ পর্যায়ে আগমন করল সে যেন একটি মুরগী কুরবানী করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানী করল। পরে ইমাম যখন খুৎবা দেয়ার জন্য বের হন তখন মালাইকাহ যিকর শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে। ( সহীহ বুখারী ৮৮১ (তাওহীদ পাবলিকেশন)

৬) বেশি বেশি দরূদ পাঠ করাঃ
আওস ইবনু আওস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হলো জুমু'আহর দিন। এদিন আদম (আ)-কে সৃষ্টি করা হয়েছিলো, এদিনই তাঁর রূহ কবজ করা হয়েছিলো, এদিন শিংগায় ফুৎকার দেয়া হবে এবং এদিনই বিকট শব্দ করা হবে। কাজেই এদিন তোমরা আমার উপর বেশি বেশি দরূদ পাঠ করো। কারণ তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়। আওস ইবনু আওস (রাঃ) বলেন, লোকজন প্রশ্ন করলো, হে আল্লাহর রসূল! কি করে আমাদের দরূদ আপনার নিকট পেশ করা হবে? আপনি তো নিশ্চিহ্ন হয়ে যাবেন। বর্ণনাকারী আওস ইবনু আওস (রাঃ) বলেন, লোকেরা বুঝাতে চাচ্ছিল আপনার শরীর তো জরাজীর্ণ হয়ে মিশে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মহান সর্বশক্তিমান আল্লাহ মাটির জন্য নবী-রসূলগণের দেহকে হারাম করে দিয়েছেন। সুনান আবূ দাউদ ১০৪৭

৭) সুরা আল-কাহাফ পাঠ করা
আবূ সাঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ্ হতে আগামী জুমাহ্ পর্যন্ত চমকাতে থাকবে। . দারেমী, হা/৩৪০৭, শাইখ আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন, দ্রষ্টব্য: সহীহুল জামে হা/৬৪৭১; মিশকাতুল মাসাবীহ ২১৭৫ (মিশকাত)

৮) নীরব থেকে খুতবা শোনা ও জুমু'আহর সালাত আদায় করাঃ
আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জুমু'আহর দিন যখন তোমার পাশের মুসল্লীকে চুপ থাক বলবে, অথচ ইমাম খুৎবাহ দিচ্ছেন, তা হলে তুমি একটি অনর্থক কথা বললে । ( সহীহ বুখারী ৯৩৪

৯) জুমু'আহর সালাত এর পর হাল্কা নিদ্রায় যাওয়াঃ
হুমাইদ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আনাস (রাযি.) বলেছেনঃ আমরা সকাল সকাল জুমু'আহা যেতাম অতঃপর (সালাত শেষে) কায়ল্‌লাহ করতাম। . সহীহ বুখারী ৯৪০

১০) বেশি করে দু'আ করা,
বিশেষ করে আসরের শেষের দিকে
জাবির ইবনু 'আবদুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জুমু'আহর দিনের বার ঘন্টার মধ্যে এমন একটি মুহুর্ত রয়েছে যদি কোন মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এ মুহুর্তটি তোমরা ’আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। সুনান আবূ দাউদ ১০৪৮

17/09/2022

প্রিয় শিক্ষকবৃন্দ,
মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য ‘মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক ফার্স্ট এইড (পার্ট ১)’ প্রশিক্ষণ কোর্সটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত উন্মুক্ত থাকবে। এ সম্পর্কিত পরবর্তী নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে অতি শীঘ্রই জানানো হবে। আশা করছি, আপনারা কোর্সটি সম্পন্ন করবেন।
-কোর্সের কুইজসমূহে যারা আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেননি তাদের জন্য পূর্বের এটেম্পট সহ পুনরায় অংশগ্রহণের জন্য মোট ২০টি এটেম্পট (Attempt) প্রদান করা হয়েছে।

নিচের লিঙ্ক থেকে নির্দেশনা অনুসরণ করে পিডিএস নম্বর কোর্সের প্রয়োজনীয় তথ্য এর মাধ্যমে সহজে কোর্সটি সম্পন্ন করুন -

https://saifulsir.blogspot.com/Firstaid

  Literacy মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্বাক্ষরতা কোর্স অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি | সকল ছাত্র/ছাত...
26/08/2022

Literacy মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্বাক্ষরতা কোর্স অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি | সকল ছাত্র/ছাত্রীর জন্য বাধ্যতা মূলক।
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণার সংখ্যা তাই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়া অত্যন্ত জরুরী। সফলভাবে ডিজিটাল লিটারেসির এই কোর্সটি সম্পন্নকারী শিক্ষার্থীরা ইন্টারনেট ও ডিজিটাল মাধ্যম ব্যবহারে দক্ষ ও সচেতন হয়ে উঠতে পারবে।

# অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি -https://youtu.be/W4gXEF-GwNU

☑️ ▶️ Online Academy App link - https://lnkd.in/dd3eH72z

☑️ ▶️ এই অ্যাপের রয়েছে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ওয়েব সাইট লিংক, সংবাদপত্র, ইসলামিক লেকচার, গজল, কৌতুক, কোরআন তেলওয়াত, সকল শ্রেণির অনলাইন ক্লাস, অনলাইন স্কুল পেইজ সহ প্রয়োজনীয় সব তথ্য।

https://youtu.be/W4gXEF-GwNU

Digital Literacy মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্বাক্ষরতা কোর্স রেজিষ্ট্রেশন করার পদ্ধতি | সকল ছাত্র/ছ....

 #  # রমজানের শুভেচ্ছা সকলকে। এটাই হোক আমাদের সর্বোত্তম রমাদ্বান
02/04/2022

# # রমজানের শুভেচ্ছা সকলকে। এটাই হোক আমাদের সর্বোত্তম রমাদ্বান

রমজানের দৈনিক রুটিন (Ramadan Plan)

Address

Lakshmipur
3700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online School Lakshmipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Online School Lakshmipur:

Shortcuts

Share

Category