📢 জামিয়ার সকল ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
জানানো যাচ্ছে যে—
📌 আজ ৩১শে মার্চ, মঙ্গলবার রাতে ছাত্রদের দারুল ইকামার সিট বণ্টন করা হবে, ইনশাআল্লাহ।
📌 আগামীকাল ১লা এপ্রিল থেকে সকলের নিয়মিত ক্লাস/কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।
🔴 অতএব, জামিয়ার সম্মানিত মুহতামিম সাহেবের পক্ষ থেকে সকল ছাত্রদের নির্দেশ দেওয়া হচ্ছে যে,
👉 আজ মঙ্গলবার বিকেলের মধ্যেই অবশ্যই জামিয়ায় উপস্থিত হতে হবে।
🕌 সকলের সময়মতো উপস্থিতি একান্তভাবে কাম্য।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করুন। 🤲
#জামিয়া #কওমী_মাদরাসা #বটতলী_মাদরাসা
জামিয়া আশরাফুল মাদারিস বটতলী -বটতলী মাদরাসা
১২৫ বছরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান Qumi Education
28/03/2026
🌿 জামিয়ার বোর্ডিং-এর সাপ্তাহিক খাবারের তালিকা 🌿
আলহামদুলিল্লাহ!
আমাদের প্রিয় মাদরাসায় শিক্ষার্থীদের সুস্থতা ও পুষ্টির কথা মাথায় রেখে নিয়মিতভাবে পরিকল্পিত ও মানসম্মত খাবারের ব্যবস্থা করা হয়।
💚 আমরা শুধু টাকার প্রতি লক্ষ্য করি না,
বরং আমাদের মূল উদ্দেশ্য — খাবারের গুণগত মান নিশ্চিত করা।
📌 প্রতিদিনের খাবারের তালিকায় রাখা হয়েছে:
🍚 মানসম্মত চালের ভাত ।
🥦 তাজা সবজি
🍗 মাংস ও মাছের সুষম সংযোজন
🥘 ডাল ও অন্যান্য স্বাস্থ্যকর উপাদান
👉 সপ্তাহজুড়ে বৈচিত্র্যময় মেনুর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা হয় সুষম খাদ্য।
🤲 আমাদের দোয়া, এই প্রচেষ্টা যেন আমাদের শিক্ষার্থীদের সুস্থ, সবল ও জ্ঞানী করে গড়ে তোলে।
📣 আপনাদের দোয়া ও সহযোগিতা কাম্য।
#মাদরাসা_জীবন #সুস্থ_খাদ্য #মানসম্মত_ব্যবস্থা #বটতলী_মাদরাসা #কওমী_মাদরাসা
24/03/2026
* ভর্তি বিজ্ঞপ্তি *
“সন্তানের ভবিষ্যৎ শুধু পড়াশোনায় নয়—ইলম, আমল, আদব ও আখলাকের সমন্বয়ে গড়ে ওঠে একটি পূর্ণাঙ্গ জীবন।”
আপনার সন্তানের দ্বীনি ও দুনিয়াবী জীবনের সুষম বিকাশ, সুন্নাহসম্মত চরিত্র গঠন এবং আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে—জামিয়া আশরাফুল মাদারিস বটতলী নিয়ে এসেছে নতুন শিক্ষাবর্ষের শুভ সূচনা।
আমাদের বৈশিষ্ট্য ও অঙ্গীকার
📖 শীর্ষস্থানীয় হক্কানী উলামা-মাশায়েখের তত্ত্বাবধান ও পরামর্শে পরিচালিত।
📖 প্রশিক্ষণপ্রাপ্ত, অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পরিকল্পিত পাঠদান।
📖 শিক্ষার্থীদের প্রতি সর্বক্ষণিক নেগরানী ও আন্তরিক যত্ন।
📖 ফরজ-ওয়াজিবের পাশাপাশি সুন্নাহ ও নফল ইবাদতে উৎসাহ প্রদান।
📖 হিফজ ও কিতাব বিভাগের জন্য কোরআন তিলাওয়াতের বিশেষ ব্যবস্থা।
📖 সাপ্তাহিক ইসলাহী মজলিস ও দৈনিক তা’লীম-তারবিয়াতের পরিবেশ।
📖 আরবি-বাংলা লেখালেখিতে দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি।
📖 পরীক্ষায় কৃতিত্ব অর্জনে সার্বক্ষণিক মেহনত।
📖 হিফজ বিভাগে আন্তর্জাতিক মানের কারীদের অনুসরণে সহীহ মাখরাজ ও তাজবিদের সাথে মাশকের ব্যবস্থা।
📖 সিসিটিভি নিয়ন্ত্রিত ক্যাম্পাস, স্বাস্থ্যকর আবাসন ও উন্নত মানের খাবার ব্যবস্থা।
📖 সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি যাচাই এবং নিয়মিত রিপোর্ট প্রদান।
💐আমাদের গৌরবময় অর্জন 💐
আলহামদুলিল্লাহ! ২০২৬ ঈসায়ী সনে বেফাক বোর্ডে ৫০ জন ছাত্র মেধাস্থান অর্জন করেছে ।
📌 ভর্তি কার্যক্রম শুরু:
🗓️ ২৮ মার্চ ২০২৬, শনিবার সকাল ৯:০০ থেকে।
⏳ কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলমান থাকবে, ইনশাআল্লাহ।
📚 ভর্তির বিভাগসমূহ
🔹 নূরানী বিভাগ (প্লে – ৩য় শ্রেণি)
🔹 আন্তর্জাতিক মানের হিফজ ও নাযেরা বিভাগ
🔹 কিতাব বিভাগ (ইবতিদায়ী থেকে দাওরায়ে হাদীস)
📍 যাতায়াত : ঢাকা - রায়পুর মহাসড়কের মান্দারী বাজার নেমে পূর্ব বাজার পেট্রোল পাম্প থেকে এক কিলোমিটার উত্তরে, বটতলী , মান্দারী বাজার , লক্ষ্মীপুর ।
“আপনার সন্তানের জন্য এমন একটি পরিবেশ বেছে নিন—যেখানে সে হবে আলোকিত, আদর্শবান এবং আল্লাহভীরু একজন মানুষ।”
📞 ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে দ্রুত যোগাযোগ করুন।
01715-086591
আসন সীমিত—অতএব দেরি না করে আজই ভর্তি সম্পন্ন করুন।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা
জামিয়া আশরাফুল মাদারিস বটতলী ,
মান্দারী বাজার ,চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর ।
মাআসসালাম
মুফতী মামুনুর রশীদ বিন শায়খ আবদুল কবীর
মুহতামিম , অত্র মাদরাসা
#বটতলী_মাদরাসা #কওমী_মাদরাসা #জামিয়া #ভর্তি #মাদরাসা #মাদরাসা
21/03/2026
13/03/2026
জামিয়ার ভর্তি সংক্রান্ত তথ্য!
#বটতলী_মাদরাসা
#মাদরাসা
#ভর্তি
#জামিয়া
#কওমী_মাদরাসা
04/03/2026
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"মানুষ মৃত্যুবরণ করলে তার সকল আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি ব্যতীত—সাদাকায়ে জারিয়া, উপকারী ইলম, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।" (মুসলিম)
📌 আসুন, আমরা যার যার সামর্থ্য অনুযায়ী জামিয়ার জমিন ক্রয় ফান্ডে অংশগ্রহণ করি।
#সাদাকায়ে_জারিয়া #মাদরাসা_উন্নয়ন #দান_করুন
03/03/2026
জামিয়ার বিগত বছরের আয়-ব্যয়ের বার্ষিক রিপোর্ট
#বটতলী_মাদরাসা
18/02/2026
20/01/2026
জামিয়ার নতুন বছরের ক্যালেন্ডার! সাহরী ও ইফতারের সময়সূচী ইসলামিক ফাউন্ডেশনের ২০২৬ইং এ প্রণীত সময়সূচী অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। তাই লক্ষ্মীপুর - নোয়াখালী জেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম হযরতগণ ও আরও যারা রমযানের সময়সূচী প্রকাশ করবেন উনাদের খেদমতে আমাদের এ সময়সূচী অনুসরণ করার জন্য জামিয়ার সম্মানিত মুহতামিম সাহেবের পক্ষ থেকে আরজ করা হয়েছে ।
14/12/2025
বেফাক ও হাইয়াতুল উলইয়ার পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে!
বেফাক পরীক্ষা শুরু হবে ১৭ই জানুয়ারী এবং শেষ হবে ২৪শে জানুয়ারি।
আর হাইয়াতুল উলইয়ার পরীক্ষা শুরু হবে ২৭শে জানুয়ারি এবং শেষ হবে ৫ই ফেব্রুয়ারি।
27/11/2025
আল্লাহ ওয়ালাদের সোহবত সান্নিধ্য লাভের উদ্দেশ্যে দলে দলে যোগ দিন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Mandari Bazar
Lakshmipur