07/04/2025
আথাকরা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের সম্মানে আইডিয়াল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর অনন্য আয়োজন!
আজ আইডিয়াল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে আথাকরা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি -২০২৫ পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত মডেল টেস্ট-এর মাধ্যমে শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষার আগেই নিজেদের প্রস্তুতি যাচাই করার সুযোগ পায়। এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তারা বোঝতে পেরেছে কীভাবে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হয়, কোন বিষয়গুলোতে তাদের আরও মনোযোগ দেওয়া প্রয়োজন, এবং কীভাবে আত্মবিশ্বাস নিয়ে মূল পরীক্ষায় অংশ নিতে হবে।
মডেল টেস্টে অংশগ্রহণের মূল উপকারিতা ছিল:
✔️ প্রশ্নের গঠন ও প্যাটার্ন সম্পর্কে ধারণা
✔️ সময় ব্যবস্থাপনার বাস্তব অনুশীলন
✔️ পরীক্ষার মানসিক প্রস্তুতি
✔️ দুর্বল দিকগুলো চিহ্নিত করার সুযোগ
এই আয়োজনের বিশেষ দিক ছিল—প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থীকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়, যাতে করে তারা পড়াশোনার প্রতি আরও মনোযোগী হয় ও উৎসাহ পায়।
তবে এখানেই শেষ নয়—যারা মডেল টেস্টে বিশেষভাবে ভালো ফল করেছে, তাদেরকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা ও পুরস্কার। তাদের এই কৃতিত্ব আমাদের গর্বিত করেছে, এবং অন্যদের জন্যও এক অনুপ্রেরণা হয়ে থাকবে।
এই আয়োজন সফল করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন—আমাদের শিক্ষকবৃন্দ, সংগঠনের সদস্যরা, এবং সকল শুভাকাঙ্ক্ষী—তাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।
Ideal students Association , Athakara , Ramgonj.