শাহ্ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমন্বয় ফোরাম

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • শাহ্ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমন্বয় ফোরাম

শাহ্ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমন্বয় ফোরাম Shah Jaki Uddin High School Alumni Coordination Forum

12/06/2025

আলহামদুলিল্লাহ

12/12/2023
11/12/2023

আল্লাহ‘র সিদ্ধান্ত নিয়ে কখনো তাড়াহুড়ো করবেন না।
তিনি সঠিক সময়ে আপনাকে উত্তম জিনিসটাই দিবেন!
ইনশাআল্লাহ

যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পাঠ করবে,দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে,সে জান্নাত...
06/12/2023

যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পাঠ করবে,
দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে,
সে জান্নাতি হবে।’

(সহিহ বুখারি, হাদিস : ৬৩০৬)

03/12/2023

শুধু টাকা থাকার মানে রিজিক নয়!

নেককার জীবনসঙ্গী,নেককার সন্তান,উত্তম আখলাক,নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।

শোক সংবাদশাহ জকি উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব মোঃ খোরশেদ আলম মাস্টার (৭৫) শুক্রবার (১৭ নভেম্বর '২...
18/11/2023

শোক সংবাদ

শাহ জকি উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব মোঃ খোরশেদ আলম মাস্টার (৭৫) শুক্রবার (১৭ নভেম্বর '২৩) দিবাগত রাত ৯টায় উনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোক ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ৪ছেলে, ৩মেয়ে, স্ত্রী, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উনার নিজ বাড়ি পশ্চিম করপাড়া বড় বাড়ির দরজার নূরানী মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মহান আল্লাহ রাব্বুল আ'লামীন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন।।

02/11/2023

বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত হয়ে সেবা করতে চান সাংবাদিক কামাল হোসেন জুয়েল

স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জের ৮নং করপাড়া ইউনিয়নভুক্ত শ্যামপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে অভিভাবক সদস্য পদে প্রচার প্রচারনা, চলছে গনসংযোগ।
নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, ৮নং করপাড়া ইউনিয়নের শ্যামপুর মিয়ার বাজারে অবস্থিত শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয়টি ঐতিহ্যবাহী ও একটি মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানটিতে লেখা-পড়া ও শিক্ষা অর্জন করে স্থানীয় ও দুর-দূরান্তের অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন। তাই অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অনেকেই প্রতিষ্ঠিত হয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতা করতে ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
এবারও বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন শুরু হতে যাচ্ছে।
স্থানীয় ও দূর-দুরান্তের অভিভাবকগণ তাদের সন্তানদের ভালো শিক্ষায় শিক্ষিত করতে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে প্রতিষ্ঠিত করেছেন।
আবার অনেক অভিভাবকগণ অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করতে প্রার্থী হয়ে নির্বাচন পরবর্তী ভোটের মাধ্যমে জয়লাভ করে শিক্ষা প্রতিষ্ঠানটিকে সহযোগীতা করে আসছেন।
আসছে ১১ নভেম্বর বুধবার শুরু হতে যাচ্ছে অভিভাবক সদস্য পদে ম্যানেজিং কমিটির নির্বাচন।
এই নির্বাচনে অনেকেই ব্যালট নাম্বারের মাধ্যমে নির্বাচন করবেন এবং ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।
তাই এবার অভিভাবক সদস্য পদে ভাটিয়ালপুর গ্রামের কামাল হোসেন জুয়েল অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ০২ নং ব্যালটের প্রার্থী হয়েছেন।
কামাল হোসেন জুয়েল জানান,আমি অভিভাবক সদস্য পদে ০২ নং ব্যালটে নির্বাচনে দাঁড়িয়েছি।
ইনশাআল্লাহ ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে যথাযথ ভুমিকা পালন করবো।
অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা বলব,আপনারা আমাকে চিনেন এবং জানেন।
আমি কেমন তা-ও আপনারা অবগত আছেন।
আপনাদের সন্তান ও আমার সন্তানের মধ্যে কোন পার্থক্য নেই।
আপনারা আমাকে একটিবার অভিভাবক সদস্য পদে ০২ নং ব্যালটে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীতে স্কুলের সার্বিক উন্নয়নের সুযোগ দিবেন ও আপনাদের মুল্যবান ভোটটি দিয়ে আমাকে জয়যুক্ত করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সহযোগীতা করার সুযোগ দিবেন বলে আশা করছি এবং সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি।l

শাহ জকি উদ্দিন উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের কামাল হোসেন জুয়েল শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে" নি...
02/11/2023

শাহ জকি উদ্দিন উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের কামাল হোসেন জুয়েল শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে" নির্বাচনে পদ প্রার্থী।
সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

আমাদের  বন্ধু এসএসসি ২০০২ ব্যাচের বন্ধু কামাল হোসেন জুয়েল শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদ নির্বাচনে পদ প্...
29/10/2023

আমাদের বন্ধু এসএসসি ২০০২ ব্যাচের বন্ধু কামাল হোসেন জুয়েল শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদ নির্বাচনে পদ প্রার্থী।
আমার বন্ধুর জন্য সকলের কাছে দোয়া চাই।

Address

Lakshmipur
3881

Telephone

01718152500

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাহ্ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমন্বয় ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to শাহ্ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমন্বয় ফোরাম:

Shortcuts

Share

Category