05/05/2023
আর নয় Article নিয়ে বিড়ম্বনা! 💯
ছোটবেলায় গ্রামার শিখতে গিয়ে আমাদের খুব বেশি শোনা একটা শব্দ হলো আর্টিকেল (Article)। আর্টিকেলের সবকিছুই পড়েছি আমরা, এমনকি article rules bangla তে হাতে-কলমে শিখেছি। কিন্তু তবুও পরীক্ষার হলে গিয়ে কিভাবে যেন সবকিছু গুলিয়ে যায়। সেজন্যে এ লেখাটায় চেষ্টা করেছি পরিষ্কার করে আর্টিকেলের সাতসতেরো বলে দিতে। তবে আর্টিকেল ব্যবহারের নিয়মগুলো জানার আগে জেনে নেই আর্টিকেল কাকে বলে?
আর্টিকেল কাকে বলে?
আর্টিকেল (Article) হলো মূলত adjective (বিশেষণ) যা কোনো noun নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নির্দেশ করে । কোনো Noun (ব্যক্তি বা বস্তু)-এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বুঝাতে Noun-টির পূর্বে আর্টিকেল (Article) ব্যবহৃত হয়। A, An ও The কে আর্টিকেল (Article) বলে।
আর্টিকেল কাকে বলে জানার পর এবার উদাহরণসহ article rules bangla তে একটু শিখে নেই –
The girl was sitting on a chair.
After working for a long time, a mug of coffee really refreshes us.
প্রথম উদাহরণে, আর্টিকেল “the” একজন girl কে এবং আবার আর্টিকেল “a” নির্দেশ করছে chair কে।
দ্বিতীয় উদাহরণে, আর্টিকেল “a” অনির্দিষ্টভাবে যেকোনো “long time” কে এবং যেকোনো “mug of coffee” কে নির্দেশ করছে।
আর্টিকেল কেন শিখবো?
ইংরেজিতে কথা বলার সময় কিংবা ইংরেজিতে কিছু লিখার সময় অনেকেই চিন্তায় পরে যান “A”, “An” বা “The” ব্যবহার করবেন কিনা! এই চিন্তা থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোন কোন ক্ষেত্রে আর্টিকেল (Article) বসে এবং কোন কোন ক্ষেত্রে Article বসে না, সেই নিয়মগুলো শিখে নেওয়া। এছাড়া আর্টিকেলের অন্যান্য প্রয়োজনীয়তা হলো:
🔴 সংখ্যাবাচক শব্দ নির্দেশ করতে আর্টিকেল (Article) ব্যবহার করা হয়, অর্থাৎ একটি Noun (বিশেষ্য) একবচন নাকি বহুবচন তা নির্দেশ করে আর্টিকেল।
🔴 আর্টিকেল (Article) কোনো noun নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নির্দেশ করে।
আর্টিকেল কত প্রকার ও কী কী?
Article আসলে দুই প্রকার।
1️⃣ Definite Article (The)
2️⃣ Indefinite Article (A, An)
বুঝিয়ে বলি। ধরেন, আপনি একটি বই চান। সেটি হতে পারে যেকোনো বই। অর্থাৎ আপনার চাওয়াটা Indefinite। সেক্ষেত্রে যে আর্টিকেলটি বসবে সেটি হলো A. কিন্তু আপনি যদি নির্দিষ্ট করে একটি বই চান, যে আপনার ঐ বইটিই লাগবে, তখন সেটি হবে Definite চাওয়া। তখন The হবে।
🔴 Definite Article
যে আর্টিকেল (Article) দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করা হলে তখন তাকে Definite Article বলে। অর্থাৎ নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবো তখন Definite Article ব্যবহার করা হয়। “The” কে Definite Article বলা হয়।
🔴 Indefinite Article
যে আর্টিকেল (Article) দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট ভাবে বুঝায় তাকে Indefinite Article বলে। A/An কে Indefinite Article বলা হয়। কারণ এরা Noun-এর পূর্বে ব্যবহৃত হয়ে Noun-এর সংখ্যা বুঝায় বা অনির্দিষ্টভাবে বুঝায়।
Rules of Articles in Bangla: আর্টিকেল A -এর ব্যবহার
1. যেকোনাে একক ব্যক্তি, প্রাণী বা বস্তু বােঝাতে যে সব শব্দের প্রথম অক্ষরটি Consonant হয় তার আগে A বসে। যেমন- A boy (একটি বালক), A house (একটি বাড়ি), A cow (একটি গরু), A book (একটি বই)।
2. শব্দের প্রথম অক্ষরটি vowel হলেও যদি তার উচ্চারণ U (ইউ)-এর মতাে হয়, তাহলে একক ব্যক্তি বা বস্তু বােঝাতে A ব্যবহৃত হয়। যেমন- A European (একজন ইউরােপীয়), A University (একটি বিশ্ববিদ্যালয়)
3. খন্ড টুকরা জাতীয় কোনো বড় বােঝাতে ‘A piece of কথাটি ব্যবহার করা হয়। যেমন- A piece of wood (এক টুকরো কাঠ), A piece of iron (এক টুকরো লোহা)
4. ‘O এর উচ্চারণ ‘ওয়া’ বা ‘ow’ হলে তা দ্বারা শুরু হওয়া শব্দের আগে A বসে। যেমন- A one taka note (একটি এক টাকার নােট), A one day cricket match (একটি একদিনের ক্রিকেট খেলা)
5. সাধারণ সকলকে বুঝাতে ‘A’ ব্যবহৃত হয়। যেমন- A son should obey his father.
6. সংখ্যাবাচক ‘এক’ (01)-এর স্থানে ‘A’ ব্যবহৃত হয়। যেমন- Twelve inches make a foot
Article নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের পেইজে লাইক/কমেন্টস /শেয়ার দিয়ে সাথেই থাকুন।