Asadul Islam Sraabon

Asadul Islam Sraabon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asadul Islam Sraabon, Educational consultant, Lakshmipur.

আবৃত্তি,সাহিত্য, অনুপ্রেরণামূলক বাণী আপনার জীবন বদলে দিতে পারে। হৃদয় ছোঁয়া জ্ঞানের মধ্য দিয়ে আপনার জীবন হয়ে উঠুক আরো সুন্দর আরো অর্থবহ। মুক্ত চিন্তার বিকাশে এক অনন্য প্লাটফর্ম: আবৃত্তি ও অনুপ্রেরণা।
https://www.youtube.com/

12/09/2026

মির্জা গালিবের উক্তি। Bangla motivational short video।

প্রতিদানজসিম উদদীন আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।যে মোরে করিল পথে...
12/09/2026

প্রতিদান

জসিম উদদীন

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী-
পথে পথে আমি ফিরি তার লাগি,
দিঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।
আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,
যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি।
যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান,
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি
রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল মালঞ্চ ধরি।
যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী,
আমি লয়ে করে তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কীযে আনি সাজাই নিরন্তর-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
#কবিতা

12/09/2026

এত যে ভালবাসতে চাও। আবুল হাসান। বাংলা কবিতা আবৃত্তি।

12/09/2026

মুখের জড়তা কাটাতে টাং টুইস্টার। কলম মুখে দিয়ে মুখের চর্চা।

12/09/2026

What truely matters। english motivational short video।

11/09/2026

সমালোচনা গ্রহণ করো। Bangla motivational short video।

11/09/2026

তুমি যদি কাউকে ভালবাসো। রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। Bangla motivational short video।

এক স্বার্থপর, দ্বিচারি মানুষবিকেল থেকে মন ভালো নেই।সন্ধ্যা থেকে ইলেক্ট্রিসিটি নেই। গাঢ় অন্ধকারে আমি একা। এইসময়গুলোতে আমি...
11/09/2026

এক স্বার্থপর, দ্বিচারি মানুষ

বিকেল থেকে মন ভালো নেই।

সন্ধ্যা থেকে ইলেক্ট্রিসিটি নেই। গাঢ় অন্ধকারে আমি একা। এইসময়গুলোতে আমি অদ্ভুত অদ্ভুত কাজ করি। আজ যা করছিলাম, তা হলো নিজের সাথে কথা বলা। কথা বলতে গিয়ে আবিষ্কার করি, কেউ একজন আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। জিজ্ঞেস করছে, 'কী হয়েছে?'
আমি বললাম, 'আমার মন ভালো নেই'।
সে বলল, 'কেন?'
আমি বললাম, 'তুমিতো জানো। তুমি আমার ভেতরেই থাকো। তোমারতো না জানার কথা না!'
সে বলল, 'জানা কথা কি আমাদের জানতে ইচ্ছে হয় না?
আমি বললাম, 'হয়। কিন্তু সে অন্যের কথা। নিজের কথা না'।
সে বলল, 'আমি কি তোমার নিজ?'
আমি বললাম, 'তা নয়তো কি?'
সে বলল, 'মানুষ নিজের সাথে কখন থাকে?'
আমি বললাম, 'নিজের সাথে কখন থাকে এটা কী ধরনের প্রশ্ন? মানুষ নিজের সাথেইতো সবসময় থাকে!'
সে হাসল। তারপর বলল, 'তাহলে কেবল মন খারাপ হলে, একা হলে, অন্ধকার হলেই কেন তুমি আমার কাছে আসো? কেন শুধু এই সময়েই আমার সাথে কথা বলো? আনন্দময় মুহুর্তগুললোতে কেন নয়?'
আমি বললাম, 'তখন অনেক ব্যস্ততা থাকে। অনেক কাজ, মানুষ, হইহুল্লোড় থাকে!'
সে বলল, তাহলে? ওই আনন্দময় প্রাপ্তির মুহূর্তগুলোতে তুমি নিজের সাথে থাকো না? থাকো অন্যের সাথে? কেবল বিষাদ সময়ে, দুখের সময়ে নিজের কাছে ফিরে আসো?'
আমি খানিক থতমত খেয়ে গেলাম।
সে বলল, 'মানুষ নিজেই কী ভীষণ স্বার্থপর, দ্বিচারি। সে নিজেকেই নিজে ব্যবহার করে তার প্রয়োজনে, তার একাকীত্বে, তার অন্ধকার দুঃসময়ে। আর ভুলে যায় প্রাপ্তিতে, আনন্দে। অথচ, তার সাথে অন্য কেউ যখন এমন করে, তখন সে হয়ে যায় স্বার্থপর। তাই না? তখন অন্যের স্বার্থপরতা, হীনতা, দ্বিচারিতা নিয়ে সে মন খারাপ করে। অথচ সে নিজেই নিজের সাথে ক্রমাগত কী ভয়াবহ স্বার্থপর, দ্বিচারি আচরণ করে যায় অবলীলায়! অদ্ভুত না?
আমি জবাব দিতে পারলাম না। গাঢ় অন্ধকারে ঘড়ির কাটায় টিক টিক শব্দ হচ্ছে। বয়ে যাচ্ছে সময়। অন্ধকারের সেই সময়ে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম।

-সাদাত সাদাত হোসাইন

11/09/2026

যেখানে আপনার value নেই। bangla motivational short video

Address

Lakshmipur
3700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asadul Islam Sraabon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share