27/09/2025
বাংলাদেশের মানুষ হয়তো এই মানুষটাকে উনার প্রাপ্য মর্যাদাটুকু দিতে পারেনা, কিন্তু বিশ্ব নেতারা ঠিকই ড. মুহাম্মদ ইউনুস স্যারকে সর্বোচ্চ সম্মান দিয়ে দেখিয়ে দিচ্ছেন তিনি কত বড় মানের মানুষ।
তিনি আসলেই সৎ, নীতিবান এবং অসাধারণ বুদ্ধিদীপ্ত মানুষ। তিনি এমন মানের অর্থনীতিবিদ যার কাছ থেকে অন্য দেশের রাষ্ট্র প্রধানরা শিক্ষা নেন। উনি বাংলার নোংরা পলিটিক্স বোঝেননা। আর আমরা (বাঙ্গালিরা) স্বার্থের জন্য উনাকে বুঝতে চাইনা, উনার প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনা।
যোগ্যরা ঠিকই তার আসনে ঠিক সময়ে পৌঁছে যায়। উনি আমাদেরকে যা দিতে পারতো আমরা তা নিতে পারিনি। উনি বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারতো, কিন্তু আমাদের নেতাদের স্বার্থ যে দেশের থেকে বড়, তারা উনাকে তা করতে দেননি। কখন কে ক্ষমতায় এসে খাবে সে চিন্তায় সবাই ব্যস্ত। কেউ বলে নাই প্রফেসর আপনি দেশটাকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যান আমরা আপনার সাথে আছি। তা না করে আমরা উনাকে পলিটিক্যাল অ্যানিমি বানিয়ে ফেলেছি।
উনি হয়তো এই দেশে আর বেশি দিন থাকবেননা। কারন যেখানে যোগ্যকে মূল্যায়ন করা হয়না, সেখানে অযোগ্য ভর করে। লিখে রাখেন আমাদের প্রফেসর আগামীর জাতিসংঘের মহাসচিব হবেন ইনশাআল্লাহ।
রতনে রতন চিনে, বিশ্ব নেতারা আমাদের প্রফেসর ইউনুস স্যারকে চিনেছেন। জাতিসংঘের ৮০ তম সাধারণ সম্মেলনে উনার বক্তব্যের সময় সকল বিশ্ব নেতারা নিজের আসনে দৃঢ়ভাবে বসে ছিলেন। আমার ভাবতেই ভালো লাগে জুলাই আন্দোলনে শরিক থেকে অন্তত এই মানুষটাকে নিজের নেতা হিসেবে পেয়েছি, আলহামদুলিল্লাহ।
উনার মত লিডার বাংলাদেশ ১০০ বছরে পাবে কিনা সন্দেহ হয়। মাঝে মাঝে ভাবি কী করলে প্রফেসর ইউনুস হওয়া যায়। তিনি এমন একজন যার ক্ষুদ্র ঋণ প্রকল্প সকল উন্নত দেশ চালু করা শুরু করেছে। উনার 'থ্রি জিরো' তত্ত্ব আরেক যুগান্তকারী আইডিয়া। যা পুঁজিবাদের বয়াল থাবা থেকে বিশ্বকে বাঁচানোর এন্টিবায়োটিক।
ধন্যবাদ প্রফেসর ইউনুস স্যার। আপনার প্রতি ভালোবাসা। আপনার হাত ধরে বাংলাদেশ বিশ্ব মঞ্চের উচ্চ আসনে নিজের অবস্থান পাকাপোক্ত করুক। আপনি বাংলাদেশের সংকটকালীন মূহুর্তের আইকনিক লিডার, যার মুখে অন্যের উপর দোষ ছাপানোর কথা নাই। যে নিজেকে বাঁচিয়ে দেশ চালানোর লোভ পোষণ করেনা।
এই ক্ষুদ্র মানুষটার অভিরাম ভালোবাসা আপনার প্রতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস স্যার।
Chief Adviser GOB
© Rayhanul Islam Fahim