02/12/2021
দালাল বাজারের ভূতুরে জমিদার বাড়ি.
দালাল বাজার জমিদার বাড়ীটি লক্ষীপুর অঞ্চলের অন্যতম ইতিহাস ঐতিহ্যের একটি অাকর্ষণীয় পর্যটন স্পট | এটি লক্ষীপুর জেলা শহর থেকে ৫ কিলোমিটার উওরে, লক্ষীপুর-রায়পুর মহাসড়কের দালাল বাজারে ! বাড়ী নির্মান করেছেন জমিদার লক্ষী নারায়ন বৈষ্ণব | ১৬ শত শতাব্দিতে এই বাড়ীটি তিনি নির্মান করেন | এবং বংশ পরম্পরা ১৯৫০ সাল পর্যন্ত তার বংশধররা এখানে জমিদারি করে গেছেন ! দেশ ভাগ হওয়ার পর তারা ১৯৪৭ সালে স্বপরিবারে ভারতের কলকাতা চলে যায় ! পরে পাকিস্তান সরকার বাড়ীটি রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করে ! কিন্তু পরবর্তীতে কিছু দখলদার বাড়ীটি দখল করলেও । ২০১৫ সালের ২১ জুন লক্ষীপুর জেলা প্রশাসন বাড়ীটি দখল মুক্ত করে ! বাড়ীটি এখন কুমিল্লা প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে কাজ করে অারো পর্যটন বান্ধব করে গড়ে তোলা হচ্ছে !
dalal bazar jomidar bari
লক্ষীপুর জেলার দালাল বাজার জমিদার বাড়ী |