এসএসসি-২৫ এর ফলাফল পুনঃনিরীক্ষণ: করবো কি করবো না?
তোমাদের অনেকেরই এক কিংবা দুই নাম্বারের জন্য পরবর্তী গ্রেড আসেনাই। যার ফলস্বরূপ ৪.৯৪, ৪.৮৯ বা ৪.৮৩ এরকম স্কোর আসছে। এক দুই নাম্বার বাড়লে তোমার জিপিএ-৫ আসতো। এমতাবস্থায় মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিছু ব্যাপারে তোমাদের ক্লিয়ার ধারনা থাকলে মনটা একটু হালকা লাগবে বলে বিশ্বাস করি। ভাগ্যে হয়তো এরচেয়ে ভালো কিছু আছে বলে আল্লাহ দেন নাই মনে করে সান্ত্বনা পাবা।
পয়েন্ট আকারেই বলি:
ইংরেজি ১ম ও ২য় পত্র বাদে আর কোনো বিষয়ই পূর্ণপত্র একজন এক্সামিনারের কাছে যায় না। এ অবস্থায় একজন এক্সামিনার ১ম পত্রের কাগজ মুল্যায়নের সময় কাইন্ড হার্টেড হয়ে যদি সফট নাম্বার দিয়ে পরবর্তী গ্রেডে উন্নীত করে দেন তবুও ঝামেলা থেকে যায়। দুই পত্রের নাম্বার স্বয়ংক্রিয়ভাবে যোগ করার পর (ধরি ৮৪+৭৫=১৫৯) যদিও ১/২ নাম্বারের শর্ট থাকে সেটা আর কিছু করার থাকেনা।
গ্রুপ সাবজেক্ট বাদে বাকীগুলা সৃজনশীল ও বহুনির্বাচনী দুই ভাগে থাকে বিধায় এখানেও এক্সামিনার শুধু সৃজনশীল খাতা মুল্যায়নের মাধ্যমে একজন পরিক্ষার্থীর গ্রেড নিশ্চিত করতে পারেন না। যার ফলে দুই অংশ মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে যোগ হওয়া নাম্বারে আর কিছু করার থাকেনা।
গ্রুপের সাবজেক্টে যাদের প্রেক্টিক্যাল আছে তাদের ক্ষেত্রে নাম্বার আসে তিনটা আলাদা অংশ থেকে। এখানে ম্যানুয়ালি গ্রেড নিশ্চিত করা আরো অসম্ভব।
অতএব, যদি তোমার এক্সপেক্টেড স্কোরের কাছাকাছি থেকে গ্রেড বঞ্চিত হও সেক্ষেত্রে আলাপ আপাতত এখানেই শেষ (এরপরও শেষ প্যারা টা পইড়ো)। আর যদি দেখো তোমার এক্সপেকটেশনের সাথে তোমার রেজাল্টের স্কোরের মিল নাই তারা সাইডে আসো, কথা আছে।
বোর্ড থেকে পরীক্ষক নিয়োগ দেয় যাদেরকে তারা তোমাদের শত্রু না যে, ইচ্ছাকৃতভাবে নাম্বার কম দিবে। যতটুকু পাবা ততটুকুই দিবে। সে নাম্বারগুলা প্রশ্নের নং অনুযায়ী রেকর্ড করে যোগ করা হয় এবং সেটাই ইনপুটে আসে। পরিক্ষক, নিরীক্ষক এবং প্রধান পরিক্ষকের হাত ঘুরে যখন সেগুলো জমা হয় তখন আর ভূল থাকার স্কোপ থাকেনা। এরপরও মানুষের ভূল হতে পারে ভেবে নিয়েই ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করে দিতে পারো। কপালে থাকলে পরিবর্তন হতেও পারে যদি কোনো স্টেজে ভূল থাকে, তো। আশার আলো হলো গত বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পুনঃ নিরীক্ষণের মোট আবেদনকারী ২৮,৩৫১ জন ছিলো। পুনঃনিরীক্ষার জন্য আবেদনকৃত উত্তরপত্র ৭৬,০৪২টি, নম্বর পরিবর্তন হয়েছে ২,০৬০ জনের। ফেল থেকে পাস করেছে ১০২ জন , GPA বেড়েছে ৮৭১ জন এর , GPA ও CGPA দুটোই বেড়েছে ৭০৬ জন এর, GPA বেড়েছে কিন্তু CGPA অপরিবর্তিত ১৬৫ জন এর; ফেল থেকে GPA ৫ পেয়েছে ১ জন এবং কেবল নম্বর বেড়েছে, কোনো GPA পরিবর্তন হয়নি ১১,০৮৯ জন।
সুতরাং, যাদের মনে হচ্ছে যে একটু গ্রেড বাড়লে বা একটু নাম্বার বাড়লে ভালো একটা কলেজে ভর্তি হতে পারার মিনিমাম সুযোগটুকু আছে; তারা ১১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত সময়ে পুনঃ নিরীক্ষণের আবেদন করে ফেলো। এই ক্ষুদ্র জীবনটা শুধুমাত্র এই সামান্য জিনিসের জন্য (ইশ! অল্প কয়েকটা টাকা ই তো ছিলো, আমার বন্ধুর চেঞ্জ হইছিলো। আবেদনটা করতে পারলে তার মতো ভালো কলেজ....... ব্লা ব্লা করে আজ অন্যরকম হতো লাইফ টা।) আফসোস করে কাটানোর জন্য না। আফসোস করার বিষয়ের শেষ নাই।
(আবেদন করার নিয়মাবলী বা ফি সম্পর্কে কিছু লিখিনাই কারণ পোস্ট এমনিতেই বড় হয়ে গেছে। পোস্ট দেখতে পাচ্ছো মানে স্মার্টফোন আর ডাটা দুইটাই তোমার আছে। গুগল ইট।)
চিল!!!😎✌️
- Saber Ahmad
M.Sc in Physics
Comilla Victoria Government College
Saber's SciMath Care
At Saber's SciMath Care, we specialize in guiding you in Math & Science for class 6-8 and physics, chemistry, math, and higher math for SSC candidate.
Join us on a journey where your success in science and math is our top priority!
we are here to make learning an exciting and successful experience, together.
So, let's begin.
Want your school to be the top-listed School/college in Laksham?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Master Colony ( Opposite Of Laksam Diagnostic Center), Bypass
Laksham