Norpati ML. High School

Norpati ML. High School

Share

নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়,
লাকসাম, কুমিল্লা। @official page

23/05/2026

২০২৬ সালের সকল এস এস সি পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা ক্লাস নেওয়া হবে, সবাই সকাল ১০টায় উপস্থিত থাকবে।

22/05/2026

প্রিয় অভিভাবকগণ, আসসালামুয়ালাইকুম।দেশের বর্তমান পরিস্থিতিতে আপনার শিশুকে নিরাপদ রাখার জন্য সবাই সচেতন হোন। স্কুলে, কোচিং সেন্টারে, প্রাইভেট ক্লাসে, দোকানে, পাশের বাসায়, বিভিন্ন অনুষ্ঠানে কোনভাবেই একা পাঠাবেন না। নিজে নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন। আত্মীয়-স্বজনদের বাসা অতি আপনজন না হলে একা রেখে আসবেন না। যত কষ্টই হোক আপনার সন্তানের নিরাপত্তার দায়িত্ব আপনাকে নিতে হবে।
প্রধান শিক্ষক
নরপাটি বহু মুখী উচ্চ বিদ্যালয়।

22/05/2026

প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ,
তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী রবিবার, ২৪/০৫/২০২৬ খ্রি. তারিখে তোমাদের আসন্ন ব্যবহারিক (Practical) পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ক্লাস অনুষ্ঠিত হবে। উক্ত ক্লাসে ব্যবহারিক পরীক্ষার নিয়ম-কানুন, নম্বর বণ্টন, খাতা উপস্থাপন, পরীক্ষায় করণীয় বিষয়সমূহ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হবে।
তাই, সকল শিক্ষার্থীকে সকাল ১০:০০ টায় বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।

প্রিয় শিক্ষার্থীরা,
মনে রেখো—ব্যবহারিক পরীক্ষা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়। এটি তোমাদের জ্ঞান, দক্ষতা ও উপস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। লিখিত পরীক্ষার মতো এটিও তোমাদের চূড়ান্ত ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে এই সুযোগটি কাজে লাগাও। মনোযোগ দিয়ে নির্দেশনাগুলো গ্রহণ করো, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো এবং আত্মবিশ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করো।

সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা।
আদেশক্রমে,
প্রধান শিক্ষক
নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়

Photos from Norpati ML. High School's post 30/04/2026

নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক দপ্তরী, সদ্য প্রয়াত মরহুম মকবুল আহমেদ সাহেবের রূহের মাগফিরাত কামনায় আজ বিদ্যালয়ের নিয়মিত সমাবেশ শেষে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ দোয়া, দরুদ ও বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করেন।

28/04/2026

আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দপ্তরি জনাব মকবুল আহমেদ আজ দুপুর ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

Photos from Norpati ML. High School's post 20/04/2026

এসএসসি-২০২৬খ্রি. আসন বিন্যাস। ( বালক) ও (বালিকা)
কেন্দ্র: নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়।।

25/02/2026

আলহামদুলিল্লাহ 🌿

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল অনুযায়ী
নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়-এর ০২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

🔹 আতিফা সিদ্দীকি – রোল নং: ৭৬০৬৫৪
🔹 মোঃ মেহরাজুল ইসলাম উদয় – রোল নং: ৭৬০৬৭৩

উত্তীর্ণ শিক্ষার্থীদের জানাই বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।
তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন হোক আরও সফল ও উজ্জ্বল। ✨📚

22/02/2026

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব আবুল কালাম সাহেবকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়েছেন। তাঁর বক্তব্য ও পরিকল্পনায় দেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় ফুটে ওঠে, তা সত্যিই আশাব্যঞ্জক। উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলার স্বপ্ন তিনি ব্যক্ত করেছেন, যা এলাকাবাসীর মাঝে নতুন আশা জাগিয়েছে।

লাকসাম–মনোহরগঞ্জের সার্বিক উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী করা, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার প্রসার এবং যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে তাঁর অঙ্গীকার বিশেষভাবে প্রশংসনীয়। তিনি মন্দির, মসজিদ, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংরক্ষণ এবং মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতের ভাতার ব্যবস্থার কথাও বলেছেন, যা সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে কুমিল্লা-৯ আসন উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে। মহান স্রষ্টা তাঁকে সুস্বাস্থ্য, শক্তি ও প্রজ্ঞা দান করুন, যেন তিনি জনগণের প্রত্যাশা পূরণে সফল হন। আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

20/02/2026

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা। 🖤

#নরপাটি_বহুমুখী_উচ্চ_বিদ্যালয় #শহীদদিবস #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস

12/01/2026

যারা ২০২৫ সালের নির্বাচনী পরীক্ষা অকৃতকার্য হয়েছে এবং পরম পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাহাদেরকে আগামীকাল সকাল ১০ঘটিকায় সকালবেলা ইংরেজি প্রথম পত্র এবং বিকেলবেলা ইংরেজি দ্বিতীয় পত্র এবং পরের দিন গণিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল।

Want your school to be the top-listed School/college in Laksham?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


নরপাটি বাজার, লাকসাম রোড
Laksham
3570

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00