উদ্দীপ্ত তরুণ সংঘ - Uddipto Torun Songho

উদ্দীপ্ত তরুণ সংঘ - Uddipto Torun Songho

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উদ্দীপ্ত তরুণ সংঘ - Uddipto Torun Songho, Education, গ্রামঃ সাতেশ্বর, ডাকঘরঃ ইকবাল নগর, Laksham.

এটি "উদ্দীপ্ত তরুণ সংঘ" এর অফিশিয়াল পেইজ। একঝাঁক তরুণ ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত এই সংগঠনের লক্ষ্য ও উদ্দ্যেশ্যে হলোঃ
১)শিক্ষা বিস্তারে কাজ করা
২)সুস্থ্য সংস্কৃতির বিকাশ
৩)প্রান্তিক মানুষের সেবা প্রদান

সর্বোপরি সাতেশ্বরকে একটি আদর্শ গ্রামে রূপান্তর করা।

06/08/2026

ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন -২০২৬
আয়োজনে- টিম সাতেশ্বর
তারিখ- ০৫/০৮/২৬
স্থানঃ সাতেশ্বর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান

উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন আমাদের প্রতিনিধি জনাব মারুফ মজুমদার।

❝টিম সাতেশ্বর❞ এগিয়ে যাক বহুদূর সে কামনা করি।

17/07/2026

ব্রেকিং

স্বাধীনতার পর এই প্রথম কোনো বাংলাদেশি সরকার দেশের ঝুঁকিপূর্ণ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করতে যাচ্ছে।

রোহিঙ্গা অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র এবং মারাত্মক মাদকের চোরাচালান রোধে এই মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম নিজস্ব সীমান্ত বেড়া প্রকল্প। মিয়ানমারের সঙ্গে থাকা ২৭১ কিলোমিটার সীমান্তের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০৮ কিলোমিটার এলাকায় এটি নির্মাণ করা হবে।

এর ফলে নতুন করে বাংলাদেশে অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। টেকনাফ-উখিয়া সীমান্ত দিয়ে ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস)-এর মতো মারাত্মক মাদকের প্রবেশ ঠেকানো সহজ হবে। এছাড়াও ওপার থেকে আসা অবৈধ অস্ত্রের চোরাচালান এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে সহায়ক হবে।

শুধু কাঁটাতারের বেড়াই নয়, দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির টহলের জন্য নির্মাণ করা হচ্ছে আধুনিক সীমান্ত সড়ক।

২৪ ঘণ্টা নজরদারির জন্য যুক্ত হবে অত্যাধুনিক ড্রোন ও সিসিটিভি ক্যামেরা। রাতের অন্ধকারেও নজরদারি জোরদার করতে ব্যবহার করা হবে থার্মাল ইমেজিং স্ক্যানার এবং নাইট-ভিশন ডিভাইস।

দেশ ও সীমান্ত সুরক্ষায় সরকারের এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নিরাপদ বাংলাদেশ গড়ার এই উদ্যোগকে সাধুবাদ জানায়।

সূত্রঃ সামরিক নিউজ আপডেট

12/07/2026

গুড নিউজঃ ক্যান্সারের বিস্তারের কারণে ৯০ শতাংশেরও বেশি রোগীর মৃত্যু হয়, তবে উদ্ভিদ বিজ্ঞানের একটি অভাবনীয় আবিষ্কার এখন এই মরণঘাতী মেটাস্ট্যাসিস বা ক্যান্সারের ছড়িয়ে পড়া রোধ করতে পারে।

এই যুগান্তকারী গবেষণার নেতৃত্বে রয়েছেন বাংলাদেশি গবেষক ড. হেমায়েত উল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা থেকে মলিকিউলার বায়োলজিতে পিএইচডি সম্পন্ন করেছেন এবং দীর্ঘ ২২ বছর ধরে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের বায়োলজি বিভাগে অধ্যাপনা করছেন। তাঁর সাথে এই গবেষণায় যুক্ত আছেন ভারতের ড. শিবানেসান দক্ষিণামূর্তি, যিনি যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের লম্বার্ডি কমপ্রিহেনসিভ ক্যান্সার সেন্টারের অনকোলজি বিভাগের গবেষক।

ড. হেমায়েত উল্লাহ এবং তার দল ল্যাবরেটরিতে তৈরি কিছু ক্ষুদ্র অণুর জন্য একটি নতুন প্যাটেন্ট অর্জন করেছেন, যা ক্যান্সার কোষের বিস্তার রোধ করতে সক্ষম। ২০১৯ সালে এই প্যাটেন্টের জন্য প্রোভিশনাল আবেদন করার পর দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে সম্প্রতি ২০২৬ সালে এটি চূড়ান্ত অনুমোদন লাভ করে। চমকপ্রদ ব্যাপার হলো, উদ্ভিদকে পরিবেশগত চাপ থেকে বাঁচাতে এবং মানুষের প্যাথোজেনিক ভাইরাসের প্রতিলিপি তৈরি রোধ করতে পূর্বে ব্যবহৃত এই বহুমুখী অণুগুলোর এটি তৃতীয় প্যাটেন্ট। এই সফলতার ফলে প্রযুক্তিটিকে এখন খুব সহজেই ইন ভিভো প্রি-ক্লিনিক্যাল মডেল এবং ক্লিনিক্যাল ট্রায়ালের দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে।

এই অণুগুলো মূলত RACK1 নামক একটি প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে, যা কোষের গতিশীলতা এবং ক্যান্সারের বিস্তারের একটি প্রধান নিয়ন্ত্রক। গবেষকরা দেখেছেন যে, উদ্ভিদ এবং মানুষের RACK1 প্রোটিনের গঠনগত মিল রয়েছে। তাই তাদের তৈরি SD29 এবং SD29-14 ইনহিবিটরগুলো ফোকাল অ্যাডেসন কাইনেজ (FAK) এর কার্যকারিতা আটকে দিয়ে মানবদেহের স্তন ক্যান্সারের (যেমন MCF7 এবং ট্রিপল নেগেটিভ MDA-MB-231) বিস্তৃতি ঠেকাতেও অত্যন্ত কার্যকর।

যৌথ এই গবেষণায় প্রমাণিত হয়েছে যে, তৈরি করা ইনহিবিটরগুলো ক্যান্সার কোষের নির্দিষ্ট সিগন্যালিং পথকে সফলভাবে ব্লক করে দেয়। এছাড়া প্রোটিন বিশ্লেষণে অ্যানেক্সিন এবং ভাইমেন্টিন প্রোটিনের পরিবর্তিত মাত্রাও এই ক্ষুদ্র অণুগুলোর মেটাস্ট্যাসিস বিরোধী ভূমিকার সত্যতা নিশ্চিত করে। এটি এমন একটি পদ্ধতি যা মেটাস্ট্যাসিসের জন্য দায়ী নির্দিষ্ট সেলুলার সিগন্যালগুলোকে বাধাগ্রস্ত করে ক্যান্সারের বিস্তার পুরোপুরি থামিয়ে দিতে পারে।

বর্তমানে ক্যান্সারের এই আক্রমণাত্মক কোষগুলোকে সরাসরি লক্ষ্য করে কাজ করার মতো কোনো কার্যকর ওষুধ নেই। তবে RACK1 প্রোটিনকে বাধা দেওয়ার এই অভিনব কৌশলটি কেবল স্তন ক্যান্সার নয়, বরং অন্যান্য আরও অনেক ধরণের ক্যান্সারের মেটাস্ট্যাসিস রোধ করার জন্য একটি দারুণ প্রতিশ্রুতিশীল পদ্ধতি। ভবিষ্যতে বিশদ ক্লিনিক্যাল গবেষণার মাধ্যমে এই অণুগুলোর সক্ষমতা প্রমাণিত হলে তা ক্যান্সার চিকিৎসায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে।

(এই গবেষণাপত্রটি bioRxiv-এ প্রিপ্রিন্ট হিসেবে আছে। পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিয় হয়নি।)

25/06/2026

Success of a Bangladeshi Scientist ❤️

03/06/2026

বিজ্ঞানের স্বস্তির আবিষ্কার:
একজন নোবেল পুরস্কার বিজয়ী মরুভূমির বাতাসকে পানযোগ্য জলে পরিণত করেছেন। 💧🌞

২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী ওমর ইয়াঘি এমন একটি যন্ত্র তৈরিতে সহায়তা করেছেন, যা সবচেয়ে শুষ্ক মরুভূমিতেও সরাসরি বাতাস থেকে বিশুদ্ধ জল সংগ্রহ করতে পারে।

যন্ত্রটি প্রায় একটি শিপিং কন্টেইনারের আকারের। এর ভেতরে মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (M*F) নামক একটি বিশেষ উপাদান রাতে জলীয় বাষ্প আটকে রাখে। সূর্য উঠলে, মৃদু তাপ সেই আর্দ্রতাকে মুক্ত করে, যা ঘনীভূত হয়ে বিশুদ্ধ পানযোগ্য জলে পরিণত হয়।

এটি শুধুমাত্র সৌরশক্তি দ্বারা চালিত হয়ে, বিদ্যুৎ সংযোগ ছাড়াই প্রতিদিন ১,০০০ লিটার পর্যন্ত জল উৎপাদন করে।

কোনো পাইপ নেই। কোনো কূপ নেই। কোনো বিদ্যুৎ নেই। শুধু বিজ্ঞান।

এটি জল-সংকটপূর্ণ অঞ্চলে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারে।

গবেষণাগার থেকে মরুভূমি পর্যন্ত, জীবন বাঁচানো এই উদ্ভাবন। 🙌

#বিশুদ্ধজল #নোবেলপুরস্কার #টেকসই #উদ্ভাবন

06/04/2026

আলহামদুলিল্লাহ, উদ্দীপ্ত তরুণ সংঘ - Uddipto Torun Songho উদ্যোগে সফলতার সাথে দ্বিতীয় বছরের ৫ শ্রেণির শিক্ষার্থীদের ফ্রী কোচিং কার্যক্রম শুরু হলো..

কেউ থাকবে না সুশিক্ষার আলো থেকে বঞ্চিত। সবাই হবে আলোকিত এই স্লোগান কে সামনে রেখে আমাদের পথচলা।
আপনার সন্তানকে বা পরিচিত কেউ যদি থেকে থাকে তাদের একস্ট্রা কেয়ার করা দরকার। তারা অতি দ্রুত যোগাযোগ করুন। আমরা গরীব, মেধাবী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিং কার্যক্রম শুরু করেছি।

আসুন আমরা হই আলোর সঙ্গী।

26/03/2026

সাতেশ্বরের কৃতি সন্তান জনাব ব্যারিস্টার গোলাম সারওয়ার ভূঁইয়া সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদায়িত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে।

উদ্দীপ্ত তরুণ সংঘ - Uddipto Torun Songho এর পক্ষ থেকে জানাই ফুলেল শুভেচছা ও আন্তরিক অভিনন্দন। আমরা উনার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

29/01/2026

শোক সংবাদ:
পৌলইয়া খন্দকার বাড়ি নিবাসী, খিলা আজিজ উল্ল্যাহ্ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক এবং সাতেশ্বর দক্ষিণ পাড়া মজুমদার বাড়ি নিবাসি আব্দুল মতিন মজুমদার এর সম্মানিত শ্বশুর জনাব মাষ্টার আব্দুল মন্নান স্যার, আজ ভোর ৪ টা ৩০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উনি দীর্ঘ বহু বছর যাবত খিলা স্কুলে শিক্ষকতা করেছেন।

সাতেশ্বর উদ্দীপ্ত তরুণ সংঘের পক্ষ থেকে উনার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উনার জীবনের সমস্ত ভুল-ত্রুটি মার্জনা করে উনাকে জান্নাতে দাখিল করুন। আমীন।।

Photos from উদ্দীপ্ত তরুণ সংঘ - Uddipto Torun Songho's post 29/11/2025

আলহামদুলিল্লাহ, উদ্দীপ্ত তরুণ সংঘের উদ্যোগে ফ্রী কোচিং কার্যক্রমের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান সুন্দর ভাবে সমাপ্তি হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
নতুন প্রজন্মের জন্য সুশিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। আল্লাহ আমাদের কবুল করুক।

ভবিষ্যতে নেতৃত্ব দেওয়া প্রজন্মের প্রতি শুভকামনা ও দোয়া। সুন্দর হোক তোমাদের পথচলা।

29/11/2025
Want your school to be the top-listed School/college in Laksham?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


গ্রামঃ সাতেশ্বর, ডাকঘরঃ ইকবাল নগর
Laksham
3570