Laksam Government Pilot High School

Laksam Government Pilot High School

Share

This is the page of Laksam Pilot Model High School.. All the LPHSian and other well wishers like thi

Photos from Laksam Government Pilot High School's post 11/07/2025

লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
জেনারেল শাখা (বিজ্ঞান + ব্যবসায় শিক্ষা শাখা)
মোট পরীক্ষার্থী: ১৪১ জন।
পাস করেছে: ১৩৯ জন।
পাসের হার: ৯৮.৫৮
জিপিএ-৫ পেয়েছে - ৩৩ জন
বিজ্ঞান বিভাগ থেকে ৩১ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ২ জন।

30/06/2023

একটি হারানো বিজ্ঞপ্তি ⚫️🗞️

দীপক মজুমদার নামে একজন মানসিক ভারসাম্যহীন লোক হারানো গিয়েছে!!

গ্রাম দক্ষিণ নরপাটি 👉 উপজেলা :- লাকসাম জেলা :- কুমিল্লা

গত বৃহস্পতিবার ভোর ৪ টা ঘর থেকে নিজ ইচ্ছায় বের হয়েছেন... তারপর থেকে উনার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না 😌
যদি কোন হৃদয়বান ব্যক্তি সন্ধান দিতে পারেন বা পেয়ে থাকেন তাহলে উনার পরিবারের সঙ্গে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করার বিশেষ অনুরোধ রইলো 👉 📞01894305942

19/05/2023

লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রৌশন বিনতে শফিক ম্যাম কিছুক্ষণ আগে রেল দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন !
আল্লাহতালা ম্যাম কে জান্নাত নসিব করুক আমিন।

Photos from Laksam Government Pilot High School's post 28/03/2023

লাকসাম দৌলতগঞ্জ স্টেশন (ছোট স্টেশন)

একসময় এই স্টেশন সকাল-বিকাল লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের উপস্থিতিতে মুখরিত ছিল। খিলা,নাথেরপেটুয়া,বিপুলাসার থেকে থেকে শিক্ষার্থী লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় তৎকালীন অতুল হাই স্কুলে পড়াশোনা করতো ; যার যাতায়াত মাধ্যম ছিল ট্রেন।

একসময় বিকালে দৌলতগঞ্জ রেল স্টেশনে ট্রেন থামলে অতুল হাই স্কুলের ছাত্রদের ঘণ্টা বাজার পূর্বেই অঘোষিত ছুটি দিয়ে দেওয়া হতো!

তখন অবশ্য এতো শপিংমল, বহুতল ভবন,লোকবসতি ছিল না।

ট্রেন দেখাও যেতো আর ট্রেন থামার খক শব্দও স্কুল থেকে শোনা যেতো!

জীবন বদলায়,যুগ বদলায়, পরিবেশ বদলায় তবুও স্মৃতির পাতায় লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অমলিন রয়ে যায়!

সকল পাইলটিয়ানদের জন্য রইলো অশেষ ভালোবাসা।

ছবি কৃতিত্বঃ Md. Farid Uddin 💛
লেখা :- মাইনূল হোসেন রাসেল

10/12/2022

ব্রাজিল জিতলে জবাই হওয়ার কথা ছিলো৷
এখন বিক্রি করে দিবো৷

15/08/2022

শিক্ষা -ক্রীড়া এবং সংস্কৃতির পাদপীঠ, ঐতিহ্যের ধারক-বাহক লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (সাবেক অতুল হাই স্কুল) এর "শতবর্ষ "পূর্ণ হতে যাচ্ছে আগামী ২০২৩ সাল।
এই শত বছরে অনেক
কৃতি ছাত্র জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা -কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার,শিক্ষক, ব্যবসায়ী হয়েছেন।সকলে এই বিদ্যালয়ের শিক্ষা জীবনের অনেক স্মৃতি বহন করে চলেছেন।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,অত্র বিদ্যালয়ের "শতবর্ষ "
উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্রদের নিয়ে একটি "মিলন মেলা"
আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
এই উপলক্ষে আগামী
২০/০৮/২০২২ ইং সকাল ১১ঘটিকায়
বিদ্যালয় মিলনায়তনে এক সাধারণ সভার
আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় অত্র বিদ্যালয়ের প্রাক্তন
ছাত্রদের উপস্থিতি একান্তভাবে কামনা
করছি।
শুভেচ্ছান্তে,
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

13/02/2022

স্বপ্ন এখন লাকসাম - এ সবাইকে নিমন্ত্রন রইলো ।।🍀💝🌹

30/12/2021

এস.এস.সি-২০২১ এর ফলাফলঃ
লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
মোট পরিক্ষার্থীঃ১৮৪ জন
মোট পাশঃ১৮৩ জন
পাশের হারঃ ৯৯.৪৬%
জিপিএ-৫- ৭৫ জন
ফেল:০১ জন

10/12/2021

একটি জরুরী বিজ্ঞপ্তিঃ
লাকসাম পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৫৫ টি কেন্দ্রে আগামী ১১ ই ডিসেম্বর থেকে ১৪ ই ডিসেম্বর পর্যন্ত শিশুদেরকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইনে ৬--১১ মাস বয়সী শিশুদেরকে ১ টি নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২--৫৯ মাস বয়সী শিশুদেরকে ১ টি লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তাই আপনার শিশুকে নন্মোক্ত শিডিউল অনুযায়ী পার্শ্ববর্তী কেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ২ টার মধ্যে উপস্থিত হয়ে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর বিশেষ অনুরোধ করা হলো।

অনুরোধক্রমেঃ
অধ্যাপক মোঃ আবুল খায়ের, মেয়র, লাকসাম পৌরসভা।

05/12/2021

লাকসাম মুক্ত দিবস উপলক্ষে ১১- ১৬ ডিসেম্বর নাট্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।।

05/12/2021
Want your school to be the top-listed School/college in Laksham?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়
Laksham
3570