22/07/2025
Sri Sri Radha Madhava Sevashram-Baul Gosair Akhra
Sri Sri Brindaban Chandra Goswami(Baul Gosai) nityanada racial tenth man. vaishnav dham. What is Vaishnavism? Mira Bai (1498-1546), a Rajput princess.
Vaishnavism is the branch of Hinduism in which Vishnu or one of his incarnations (usually Krishna or Rama) is worshipped as the supreme God. Members of Vaishnavism are called Vaishnavites or Vaishnavas. Vaishnavism is the largest Hindu denomination and it has numerous subdivisions. In addition to the Vedas, Vaishnavites especially revere the Bhagavad Gita, the Bhagavata Purana, the Vishnu Samhita
22/07/2025
20/09/2019
সত্যের বাণীগুলো দেরীতে হলে ও সাফল্যতা পায়----
মিথ্যের বাণীগুলো কিছুটা সময় পর চিরতরে হারিয়ে যায়----------------
নুপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থান পায়ে ৷ টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে-----------------
ইতিহাস সাক্ষী আছে, লবনে কখনো পোকা ধরেনি--
কিন্তুু চিনিতে মিষ্টিতে প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়া তো সারাক্ষণ সিরিয়ালে থাকে ছাড়েনা----------
মানবজাতি বড়ই অদ্ভুত, যে উপকার করে সবার আগে
উল্টো তারই ক্ষতি করে ------------
মাকড়সা জাল বুনে নিপুন করে কত সুন্দর করে ----
কিন্তুু সে জালে মাকড়সা নিজেই একদিন জড়িয়ে পড়ে
মনের ভুলে--------
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করি আমরা,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করি আমরা,
তার মানে মৃতকে জীবীত করা,, আর জীবীত কে মৃত করা-----------------
মানুষ সোজা পথে চলতে পছন্দ করেনা সহজে
কিন্তুু বাঁকাপথে চলতেই সবারই আগ্রহ বেশি-----
সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয়না
আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়,গ্রাম গঞ্জে যেতে হয়য়------------
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননি তো, অথচ মদে মানুষেরাই পানি মিশিয়ে খায়------
দুধে পানি মেশালে দুধ হয়ে যায় ভেজাল,,
আর মদে পানি মেশালে মদ হয়ে যায় নির্ভেজাল -----
কি আজব সব মানবকুল্য --------------
ভদ্র মানুষের মুল্য কম,, সহজ সরল মানুষেরা বিপদগামী-----------------
আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম জানোয়ার বললে
বা জানোয়ারের বাচ্ছা বললে ক্ষেপে যায়--------
কিন্তু বাঘের বাচ্চা বললে বা টাইগার বললে
মারহাবা মারহাবা বলে খুশি হয়ে যায়--------
অথচ দুটো গালি কিন্তুু পশু এবং পশুর বাচ্চা!!!!!!!!!!!!
মানুষ বড়ই আজব---------
May this season of lights brighten your world 🌏
11/05/2018
বৃন্দাবন চন্দ্র গোস্বামী,(বাউল গোস্বাইর)নব নির্মিত মন্দির।
"ধর্মো রক্ষতি ধার্মিক"তস্মাত ধর্মো ন হন্তব্যো,না নো ধর্মো হতোহবধীৎ। ধর্ম ধার্মিকে রক্ষা করে আর ধার্মিক রক্ষা করে ধর্ম।ধর্ম নষ্ট হইলে নাশ করে।রক্ষিত হইলে রক্ষা করে।অতএব আত্মরক্ষার প্রয়োজনে ধর্ম রক্ষা আবশ্যক। ধর্ম শব্দের অর্থ প্রানীগণকে যাহা ধারন করিয়া রাখে তাহাই ধর্ম নামে অভিহিত।মানুষের ধর্ম মানবিক গুনের বিকাশ সাধন করতঃমনের প্রবৃত্তিকে উর্ধমুখী করিয়া বিধাতা বা পরমাত্মার প্রতি ভক্তি জন্মানো,ও নিজকে পরম ব্রম্মে সমর্পন করা ।বহুু বৎসর পুর্বের ইতিহাস, স্হানীয় জমিদার(নবাব ফজুন্নেছা চৌধুরানীর পিতা,তৎকালীন জমিদার)একদিন ওনার মাহুত(হাতী চালক)গহীন জঙ্গলে চরিতে আসিলেন। হঠাৎ মাহুত শিঙ্গার ধ্বনিতে আশ্চর্য্য হইয়া আগাইয়া আসিল,দেখলেন জটাধারী দিব্য এক জ্যোতির্ময় পুরুষ ধ্যান মগ্ন"।মাহুত জঙ্গলের এই অলৌকিক দর্শনের বিবরন ওনার ভূ-স্বামীকে প্রদান করিলেন।তিনি আবেদন পাঠাইলেন মহাপুরুষের দর্শন কামনায়।দর্শন দিলেন মহাপুরুষ। দর্শনে পরিতৃপ্ত জমিদার দান করলেন কিছু নিষ্কর সম্পত্তি।প্রতিষ্ঠিত হলো শ্রীশ্রী রাধা মাধব সেবাশ্রম"ইষ্ট দেবতা রাধা মাধবের নাম করনে।প্রতিষ্ঠাতা শ্রীশ্রী বৃন্দাবন চন্দ্র গোস্বামী(বাউল গোস্বাই)খর্দ্দ পুরুলিয়া নিবাসী নিত্যানন্দ -বংশীয় স্বর্গীয় শ্রীশ্রী রুপলাল গোস্বামীর বংশধর।।তিনি তৎকালীন ত্রিপুরা,নোয়াখালী, চট্টগ্রাম জিলাত্রয়ের ভাবুক মহালের মন অধিকার লাভ করিয়া আশ্রমে থাকিয়া ময়াল শাসন করত: আশ্রমের নিত্য সেবা পূজা ওঅতিথি সৎকার সেবা মূলক কার্য্যাদি সম্পন্ন করাইয়া জগতের মঙ্গল সাধনান্তে নিত্যধামে গমন করেন।অদ্যাবধি ভক্তপ্রান হিন্দু মুসলমান গণ ওনার সমাধিতে নিজ অভিষ্ট ফল লাভের কামনায় মানস দিয়া থাকেন।ধর্ম রক্ষা করিতে হইলে মাধ্যম হিসাবে ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য্য।কিন্তু ক্ষুদ্র প্রচেষ্টায় সম্ভব নয়।কাজেই ধর্ম প্রিয় সকলের দৃষ্টি কামনা করছি।।(জয় রাধা মাধব বাউল গোস্বাই).:
ভক্তের ভক্তি,আজ অশুভ শক্তির কাছে পরাভূত।
এ জগতে শ্রেষ্ঠ পুরুষ শ্রী কৃষ্ণ।
না মানি সুন্দর কায়, অর্থে মন নাহি ধায়, ভোগ সুখে চিত রত নহে।ঈশ্বর এ বর দিন, সুস্হ থাকি চিরদিন, যেন মোর ধর্মে মতি রহে।
ব্যাধিহীন কলেবর, শুদ্ধ মতি নিরন্তর,
হলে আর অভাব কি আছে।
সুখেতে সময় যাবে,ধনী কি এ সুখ পাবে,
চিন্তা ভয় সদা যার কাছে।
02/01/2017
সনাতন গোস্বামী
Sanatan Goswami
শ্রীচৈতন্যের অনুসারী বৈষ্ণব কবি ও কাব্য রচয়িতা হিসাবে যশোরের ৩ ব্যক্তিকে বিশেষভাবে চিহ্নিত করা হয়। এরা হলেন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ও জীব গোস্বামী। প্রথমোক্ত দুই জন সহোদর, শেষজন তাদের ভাই পো। এই পরিবারটি স্বাধীনসুলতানী আমলের এক ছোট্র সামান্ত সমাজের অংশ বিশেষ। এদের পূর্বপুরুষেরা এক সময়ে বর্তমান পশ্চিম বঙ্গের নৈহাটিতে বসবাস করতেন। ঐ পরিবারের এক সদস্য পারিবারিক কলহের কারণে নৈহাটি থেকে ফতেয়াবাদ চলে আসেন। ফতেয়াবাদ স্বাধীন সুলতানি আমলে ছিলো একটি সরকার। ফতেয়াবাদ এক সময় সন্ধীপ থেকে শুরু করে বর্তমানের ফরিদপুর, বরিশাল, খুলনা ও যশোরের অংশ বিশেষ নিয়ে গঠিত ছিলো। স্থানীয় প্রবাদ ও প্রমাণাদি থেকে জানা যায়, নৈহাটি থেকে চলে আসা কুমারের পরিবারটি বর্তমান যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমভাগ গ্রামে বসতি স্থাপন করেন। এই প্রেমভাগেই সনাতন গোস্বামী ১৪৮০ সালে জন্ম গ্রহণ করেন। এই পরিবারের কর্তিত ৭টি দীঘি আজও প্রেমভাগে বর্তমান।
সনাতন গোস্বামীর পিতার দেয়া নাম অমর। শ্রী চৈতন্যদেব অমরের নাম রাখেন সনাতন। স্থানীয় সংস্কৃত টোলে সনাতনের প্রাথমিক লেখাপড়া শেষ হয়। এক সময় তিনি বাংলার সুলতান হুসেন শাহের সরকারে চাকরি গ্রহণ করেন। তার পদের নাম ছিল ‘শাকের মল্লিক’।
কথিত আছে সনাতন এক সময় এক গরীব ব্রাহ্মণের বসত বাটি দখল করে নেন। এই ব্রাহ্মণ বৃন্দাবনে অবস্থারত তার ছোট ভাই রূপ গোস্বামীকে তার বসতবাড়ি দখলের বিষয়টি জানান। রূপ তার সহোদরকে একটি সাংকেতিক চিঠির মাধ্যমে সাবধান করেন। এরপর সনাতনের মনের মধ্যে বিপুল পরিবর্তন দেখা যায়। তিনি বিষয় বৈভব ত্যাগ করে বৃন্দাবন গমন করেন। এবং বৈষ্ণবধর্ম প্রচারে মননিয়োজিত করেন। এছাড়া শ্রী চৈতন্যের সাহচার্য লাভ করেন। সনাতন গোস্বামী রচিত গ্রন্থাবলী নিম্নরূপ:
বৃহদ ভাগবদামৃত
হরিভক্তি বিলাস ও দিগদর্শিনী টিকা
লীলাস্তব বা দশম চরিত
বৈষ্ণবতোষিনী বা দশম টিপ্পনী।
সনাতন গোস্বামী ১৫৫৮ সালে দেহত্যাগ করেন।
আগামী ২৬শে পৌষ ১১জানুয়ারী ২০১৭ বুধবার শ্রী শ্রী সনাতন গোস্বামীর তিরোভাব উৎসব সকল ভক্তবৃন্দের প্রতি আহ্বান রইল।
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
Nasaratpur, Cumilla
Laksham