05/09/2024
নুরুল্লাহ স্যারের পুনর্বহালের বিষয়ে শাকেরা আর এ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আজকের মিটিংয়ের সারমর্মঃ
১) সহকর্মী হিসেবে নুরুল্লাহ স্যার সবার প্রিয় ছিলেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের সকল শিক্ষক।
২) নুরুল্লাহ স্যার বিদ্যালয়ে পুনর্বহাল হউক, এটা বিদ্যালয়ের সকল শিক্ষকও চায় বলে জানিয়েছেন।
৩) নুরুল্লাহ স্যারকে পুনর্বহাল করতে স্কুলের তরফ থেকে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
৪) প্রধান শিক্ষক নিজে দায়িত্ব নিয়ে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সহায়তা নিয়ে নুরুল্লাহ স্যারকে পুনর্বহাল করতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
৫) যেহেতু বর্তমানে বিদ্যালয়ের কোনো কার্যকরী কমিটি নেই, উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের সভাপতি, তাই ওনার নিকট প্রাক্তন শিক্ষার্থীদের দাবী সম্বলিত আবেদন প্রধান শিক্ষকের মাধ্যেম পৌঁছে দেওয়া হবে।
৬) আহাম্মদ উল্লাহ স্যারকে নিয়ে শাকেরা আর এ উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্রের কোনো ধরণের অভিযোগ নেই বলেও জানানো হয়।
৭) পরবর্তীতে কোনো শিক্ষক কোনো অপশক্তির দ্বারা কোনোরূপ হেয় বা হেনস্থার শিকার যেন না হয়, এটা নিশ্চিতের জন্যও বলা হয়।
৮) বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
৯) সামাজিক যোগাযোগ মাধ্যেম আহাম্মেদ উল্লাহ স্যারকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদ করা হয়।
সর্বোপরি, নুরুল্লাহ স্যারকে স্ব পদে পুনর্বহাল করতে প্রধান শিক্ষকের তরফ থেকে অগ্রণী ভূমিকা পালনের আশ্বাস দেওয়া হয়।
শাকেরা আর এ উচ্চ বিদ্যালয় আমার, আপনার বিদ্যালয়।
তাই আসুন বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন সহ শিক্ষকদের সম্মান অক্ষুণ্ণ রাখার বিষয়ে নিজ নিজ জায়গা থেকে সাধ্যমতো অবদান রাখার চেষ্টা করি।