Uttarda ML High School

Uttarda ML High School

Share

( Official Page )

13/05/2026

আপনার বুকের ভিতর কি মাঝে মাঝে চাপ চাপ লাগে?
হাঁটলে আগের মতো শক্তি পান না?
সিঁড়ি দিয়ে উঠলে হাঁপিয়ে যান?
রাতে হঠাৎ বুক ধড়ফড় করে?
তারপর নিজেকেই বুঝ দেন,
"গ্যাস সমস্যা”
“বয়স বাড়তেছে”
“টেনশন .. ইত্যাদি।

আসলে হার্টের রক্তনালী আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছিল বছরের পর বছর ধরে। আমাদের ঘরের পাইপের ভিতরে যেভাবে ময়লা জমে পানি চলার রাস্তা ছোট হয়ে যায়,
ঠিক সেভাবেই শরীরের রক্ত চলার পথ ও ছোট হয়ে যায়।

অল্প কাজেই ক্লান্ত লাগা
বুকের মাঝখানে চাপ লাগা
হাঁটলে দম ফুরিয়ে যাওয়া
আগের মতো শক্তি না পাওয়া
হঠাৎ ঘাম হওয়া
বাম হাত বা চোয়ালে অস্বস্তি
এগুলাকে অবহেলা করবেন না -- কারণ
হার্ট অ্যাটাক সময় দেয়না...

তাই অবহেলা করবেন না।

প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসই হার্টকে ভালোভাবে বাঁচায়… আবার ধ্বংসও করে।

হার্ট সুস্থ রাখতে যা করবেন:
১/ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
জিম করতে হবে না।
নিয়মিত হাঁটাটাই অনেক বড় ওষুধ।
২/ ধূমপান বাদ দিন
একটা সিগারেটও হার্টের রক্তনালীর ক্ষতি করে।
“মাঝে মাঝে খাই” বলেও অনেক মানুষ ICU তে যায়।
৩/ তেল-চর্বি কমান
প্রতিদিন গরু-খাসি, ফাস্টফুড, ভাজাপোড়া…
এগুলো ধীরে ধীরে রক্তনালী বন্ধ করে।

৪/ ঘুম ঠিক করুন
রাত জেগে থাকা, অল্প ঘুম, অতিরিক্ত স্ট্রেস…
এসব হার্টের উপর ভয়ংকর চাপ ফেলে।

৫/ সুগার, প্রেসার, কোলেস্টেরল চেক করুন
অনেক মানুষের এগুলো থাকে কিন্তু টেরই পায় না।
আর ভিতরে ভিতরে হার্ট নষ্ট হতে থাকে।

৬/ ওজন নিয়ন্ত্রণে রাখুন
পেটের মেদ শুধু সৌন্দর্যের সমস্যা না।
এটা হার্টেরও শত্রু।

৭/ রাগ, টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা কমান
সব চিন্তা একা মাথায় রাখবেন না।

যদি মাঝে মাঝে বুক চাপ লাগে, হাঁটলে হাঁপান, বাম হাতে অস্বস্তি হয়, অকারণে ঘাম হয়…
একটা ECG, Echo বা ডাক্তার দেখানো আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে।
তাই হার্ট ভালো রাখার জন্য শুধু ওষুধ নয়,
জীবনযাপনও বদলাতে হয়।
゚ #হার্ট
(কপি)

13/05/2026

👉মে মাসের বিল সাবমিট সংক্রান্ত নোটিশঃ ゚ #আলহামদুলিল্লাহ

Photos from মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা's post 22/04/2026
22/04/2026

এসএসসি ২০২৭ শিক্ষার্থীদের গ্রুপে এড হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ।
whatsapp ক্যামেরা ওপেন করে
কিউআর কোডটি স্ক্যান করলে
সদস্য হতে বলবে, গ্রুপে জয়েন করুন অপশনে ক্লিক করলে , জয়েন হয়ে যাবে ।

Photos from Uttarda ML High School's post 18/04/2026

উত্তরদা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী ২০২৬ বিদায় ও দোয়া অনুষ্ঠানের খন্ড চিত্র । শুভকামনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ

Photos from Uttarda ML High School's post 18/04/2026

উত্তরদা উচ্চ বিদ্যালয় কর্তৃক বার্ষিক ক্রীড়া এর পুরস্কার ও সংস্কৃত অনুষ্ঠান আয়োজিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে
👉প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৯ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম এমপি মহোদয়
👉সভাপত্বি করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের বর্তমান সভাপতি জনাব নার্গিস সুলতানা মহোদয় ।
👉 উক্ত অনুষ্ঠানে, বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক বৃন্দ, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আগত অতিথিবৃন্দ ,স্থানীয় নেতৃবৃন্দ সহ অনেক সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

18/04/2026

Welcome Sir to our school

18/04/2026
Want your school to be the top-listed School/college in Laksham?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Uttarda High School
Laksham
3570