17/04/2023
মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রদের চতুর্থ শ্রেনীর ইংরেজি পরীক্ষা চলছে,আল্লাহ তায়ালা তালিবে ইলমদের দুনিয়া আখেরাতের উত্তম সৈনিক হিসেবে কবুল করুন🤍
আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি দ্বীনি মারকায।
17/04/2023
মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রদের চতুর্থ শ্রেনীর ইংরেজি পরীক্ষা চলছে,আল্লাহ তায়ালা তালিবে ইলমদের দুনিয়া আখেরাতের উত্তম সৈনিক হিসেবে কবুল করুন🤍
17/04/2023
,,,,,,,,,,,,,,,,,,,,,,একটি বিশেষ এলান,,,,,,,,,,,,,,
#আল-মাদরাসাতুল মুহাম্মাদিয়্যাহ্ এর
সন্মানিত সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২ টা বাজে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদরাসার ছাত্রদের ছুটির ঘোষণা করা হইয়াছে।
তাই সকল অভিভাবক আগামীকাল মাদরাসায় এসে আপনাদের কলিজার টুকরা সন্তানদের নিজ দায়িত্বে নিয়ে যাবেন।
28/11/2022
নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে-
Al-madrasatul muhammadiyah জেনারেল শিক্ষার সমান সমন্বয়ে একটি হিফজুল কোরআন প্রতিষ্ঠান।
আল আমিন স্কুল পার্শ্বে,মিঁয়াপাড়া,পশ্চিমগাঁও, লাকসাম।
আপনার সন্তানকে যোগ্য হাফিজে কোরআনের পাশাপাশি জেনারেল শিক্ষায় সমান দক্ষ করে গড়ে তোলার সংকল্প নিয়ে আমাদের পথচলা!
ভর্তির জন্য যোগাযোগঃ
মোবাইলঃ01863-383044/01977442396
18/07/2022
নারীদের কন্ঠের পর্দা নিয়ে অনেক লিখালিখিই দেখলাম৷ একটা বিষয় মনে পড়লো। এক ভাই উনার জীবনে দেখা পর্দার সবচেয়ে সুন্দর নিদর্শন সম্পর্কে এভাবে বলেছিলেনঃ
লালখান বাজার মাদ্রাসার বইমেলা চলছিল। অনেকগুলো বইয়ের দোকান। একটা দোকানে বই দেখছিলাম। দেখি পাশে এক ছোট বাচ্চা এসে একটা কাগজ দিল দোকানদারকে।
বাচ্চাটার পাশে একজন মহিলা। সম্ভবত তার মা। দোকানদারের সাথে কথা বলা দূরে থাক, তিনি কাগজটা নিজে দিতে পারতেন চাইলে। কিন্তু যেহেতু ভিন্ন উপায় আছে, এতটুক কমিউনিকেশনও তিনি করলেন না। কী বই লাগবে, আছে নাকি–তা তিনি জানালেন তার বাচ্চার মাধ্যমে, কাগজটা দিয়ে।
ব্যাপারগুলো সুন্দর না? কারো কাছে স্রেফ সুন্দরের চেয়েও অনেক বেশি কিছু, কারো কাছে বাড়াবাড়ি, কারো কাছে.........! (থাক, আর না বলি)
যারা বিভিন্ন ক্বিরাত/গজল প্রতিযোগিতায় গিয়ে নিজেদের মিষ্টি কন্ঠ হাজারো গাইরে মাহরামের সামনে উন্মুক্ত করে দিচ্ছে, তারাও তো বাহ্যিকভাবে পর্দাশীল। তাদের পর্দা আর ঐ ভাইটির দেখা বোনটির পর্দার মধ্যে কতই না তফাৎ।
একই পথের যাত্রী, কিন্তু পথ চিনার ক্ষেত্রে কতই না ব্যবধান!
- সংগৃহীত
16/05/2022
09/05/2022
াদরাসাতুল_মুহাম্মাদিয়্যাহ_লাকসাম
#ভর্তি_চলছে...
সর্বোচ্চ শিক্ষামান,সর্বাধুনিক পরিবেশ ও সার্বক্ষণিক আমলী জিন্দেগীর বাস্তব অনুশীলনে বদ্ধপরিকর। াদরাসাতুল_মুহাম্মাদিয়্যাহ_লাকসাম প্রতিষ্ঠানে সীমিত আকারে ভর্তি কার্যক্রম চালু আছে।
(হিফজ,হিফজ রিভিশন নাজেরা, আধুনিক নূরানী,মাকতাব ও ফরজে আঈন বিভাগ)
#বিস্তারিত অফিস #01863-383044
#ক্যাম্পাস : আল-আমিন স্কুল সংলগ্ন উত্তরে,মিঁয়াপাড়া,পশ্চিমগাঁও,লাকসাম।
29/03/2022
প্রিয় লাকসাম বাসী,
মাহে রমাদান উপলক্ষে,কোরআন ও মৌলিক দ্বীন শিখার এ বিশেষ আয়োজন আপনার জন্যই🥰আপনার এই রমাদান হোক ঈমান পূর্ণতার,হোক আরো বরকতময়❤️
19/02/2022
সকাল সন্ধ্যার দোয়া-
بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلاَ فِي السّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণঃ বিস্মিল্লা-হিল্লাযী লা ইয়াদুররু মা‘আ ইস্মিহী শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা ফিস্ সামা-ই, ওয়াহুয়াস্ সামী‘উল ‘আলীম।
অর্থঃ আমি সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামে শুরু করলে আসমান ও যমীনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারেনা, তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।
সকাল সন্ধায় ৩বার করে এই দোয়া পড়লে আসমান জমিনের কোন কিছুই আপনার কোন ক্ষতি করতে পারবে না-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “যে ব্যক্তি সকালে তিনবার ও সন্ধ্যায় তিন বার এই দুআ পড়বে, কোনো কিছুই ঐ ব্যক্তির ক্ষতি করতে পারবেনা।”
(আবূ দাউদ, ৪/৩২৩, নং ৫০৮৮; তিরমিযী, ৫/৪৬৫, নং ৩৩৮৮; ইবন মাজাহ, নং ৩৮৬৯; আহমাদ, নং ৪৪৬। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ২/৩৩২। আর আল্লামা ইবন বায রাহিমাহুল্লাহ তাঁর ‘তুহফাতুল আখইয়ার’ গ্রন্থের ৩৯ পৃষ্ঠায় এটার সনদকে হাসান বলেছেন- হিসনুল মুসলিম থেকে)
দুয়াটি ইতোপূর্বে কার কার মুখস্থ ছিলো কমেন্ট করে জানান...
মূল্যবান এই আমলটি যার যার হিফজ নেই তারা এখনই হিফজ করুন ও অন্যকে মেনশন/ট্যাগ/শেয়ার দিয়ে আমলে উৎসাহিত করুন।
আফটার স্কুল অর্গানাইজড মাকতাব।
স্টুডেন্ট হাসান আর হোসাইন ফজিলাত সুরা মুখস্ত শুনাচ্ছে।
আপনার সন্তানকে স্কুলের ক্লাস,কোচিং ঠিক রেখে,দৈনিক মাত্র ১ঘন্টা সময় আল কোরআন শিক্ষার জন্যে,আমাদের মাকতাবে আজই ভর্তি করুন।
সারাদিনে একাদিক ব্যাচের ব্যবস্থা রয়েছে।
10/02/2022
তাকবীরের এই ধ্বনিতে আজ, কেঁপে উঠুক সব জালিম মন।
নব চেতনার বারুদ হয়ে, জ্বলে উঠুক যত মন অচেতন।